Bag E Abed Dorbar Sharif বাগে আবেদ দরবার শরীফ

Bag E Abed Dorbar Sharif বাগে আবেদ দরবার শরীফ Religious

আজ পবিত্র ১৭ই সফর কুতুবুল এরশাদ শাহ্ সূফী হযরত সৈয়দ ওয়াজেদ আলী মেহেদীবাগী (রাঃ) ছাহেবের পবিত্র ফাতেহা শরীফ। "বাবে মুহাম্...
02/08/2026

আজ পবিত্র ১৭ই সফর কুতুবুল এরশাদ শাহ্ সূফী হযরত সৈয়দ ওয়াজেদ আলী মেহেদীবাগী (রাঃ) ছাহেবের পবিত্র ফাতেহা শরীফ। "বাবে মুহাম্মাদী মাশরাব" খাজাবাগ পাক দরবার শরীফে মুর্শিদে বরহক্ব হযরত খাজাবাবা শাহ্ খাজাবাগী জামালপুরী (মাঃজিঃআঃ) হুজুর কেবলাজানের নেতৃত্বে মহা ধুমধামে পালিত হয়েছে।
"আশেকদের কাজ এই যে, মাশুকের এস্ক দেলে ভরিয়া রাখা । দেলকে মাশুকের সঙ্গে রাখা চাই ও মাশুক ব্যতীত সমস্ত এস্ক দেল হইতে বাহির করিয়া দেওয়া চাই।"
~ হযরত শাহ সূফী সৈয়দ ওয়াজেদ আলী মেহেদীবাগী রহ.

12/07/2026
11/07/2026

গেন্দু সরকার কাকার বাড়িতে মাহ্ফিল

কারবালার উত্তপ্ত মরুভূমি। চারিদিকে ইয়াজিদের বিশাল সেনাবাহিনীর অবরোধ। ইমাম হুসাইন (আ.) এবং তাঁর পরিবার তিন দিন ধরে তৃষ্ণ...
26/06/2026

কারবালার উত্তপ্ত মরুভূমি। চারিদিকে ইয়াজিদের বিশাল সেনাবাহিনীর অবরোধ। ইমাম হুসাইন (আ.) এবং তাঁর পরিবার তিন দিন ধরে তৃষ্ণার্ত।

প্রধান চরিত্র: ইমাম হুসাইন (আ.), শিশু আলী আসগার এবং ইয়াজিদের সেনাবাহিনীর তীরন্দাজ হারমালা।

(মরুভূমির উত্তপ্ত বাতাসের শব্দ। ইমাম হুসাইন (আ.) তাঁর তাঁবুর কাছে দাঁড়িয়ে আছেন। ভেতর থেকে কান্নার আওয়াজ আসছে। তিনি তাঁবুর দিকে এগিয়ে যান। বিবি রুবাব তাঁর ছয় মাসের শিশু আলী আসগারকে কোলে নিয়ে কাঁদছেন। তৃষ্ণায় শিশুটির গলার স্বর বসে গেছে।)

বিবি রুবাব: (কাঁদতে কাঁদতে) ওগো, আলী আসগার হয়তো আর বাঁচবে না। তৃষ্ণায় তার ঠোঁট ফেটে যাচ্ছে। দুধের বদলে তার মুখে দেওয়ার মতো এক ফোঁটা পানিও নেই। আপনি কি ওকে একটু ফোরাতের কাছে নিয়ে যাবেন? হয়তো শত্রু ওর নিষ্পাপ মুখ দেখে একটু পানি দেবে।

(ইমাম হুসাইন (আ.) একটু দ্বিধায় পড়লেন। তিনি জানেন ইয়াজিদের সেনারা কতটা নিষ্ঠুর। কিন্তু তৃষ্ণার্ত শিশুর কষ্ট দেখে তিনি আর স্থির থাকতে পারলেন না। তিনি আলী আসগারকে বিবি রুবাবের কোল থেকে তুলে নিলেন।)

ইমাম হুসাইন (আ.): (আলী আসগারকে বুকে জড়িয়ে) হে আমার নিষ্পাপ ফুল! ইয়াজিদের সেনারা কি সত্যিই এত নিষ্ঠুর হবে যে এই শিশুর জন্যও একটু পানি দেবে না?

(ইমাম হুসাইন (আ.) আলী আসগারকে কোলে নিয়ে সেনাবাহিনীর সামনে এগিয়ে গেলেন। তিনি তাঁর হাত তুলে আলী আসগারকে ইয়াজিদের সেনাবাহিনীর দিকে উঁচিয়ে ধরলেন। তাঁর কণ্ঠস্বর করুণ এবং আবেগপূর্ণ।)

ইমাম হুসাইন (আ.): (উচ্চস্বরে) হে ইয়াজিদের সেনারা! শোনো! তোমরা যদি মনে করো আমি তোমাদের শত্রু, তাহলে আমাকে হত্যা করো। কিন্তু এই নিষ্পাপ শিশুর অপরাধ কী? ও তিন দিন ধরে পানি পায়নি। ওর তৃষ্ণা নিবারণ করো। ও আমার সাথে ফোরাতের দিকে যেতে চায় না, ও শুধু একটু পানি চায়। তোমরা কি ওকেও ফোঁটা পানি দিতে পারো না?

(ইমাম হুসাইনের কথা শুনে ইয়াজিদের সেনাদের মধ্যে গুঞ্জন শুরু হলো। অনেকে মনে মনে লজ্জিত হলো। ওমরের ইবন সাদ পরিস্থিতি বুঝতে পেরে তীরন্দাজ হারমালাকে ডেকে আনল।)

ওমর ইবন সাদ: হারমালা! শোনো! তুমি কি ওই শিশুর জন্য একটু পানি দিতে পারো না?

হারমালা: (ক্রুর হাসি দিয়ে) হ্যাঁ, কেন পারব না? ফোরাতের পানি তো ওর জন্য নয়, ওর জন্য আমি একটি নতুন ধরনের পানি নিয়ে এসেছি।

(হারমালা তার ধনুক থেকে একটি বিষাক্ত, ধারালো তীর বের করল। সে তীরটি লক্ষ্য করল। তীরটি ছুটে গেল... এবং... সঠিক আল আসগারের গলায় লাগল।)

(এক মুহূর্তের নীরবতা। তারপর, একটা করুণ আর্তনাদ। আলী আসগারের ছোট শরীরটা একটু কেঁপে উঠল, তারপর শান্ত হয়ে গেল। ইমাম হুসাইন (আ.)-এর হাতের মধ্যে আলী আসগারের নিথর দেহ। তাঁর চোখে জল, তাঁর মুখে শোকের ছায়া।)

ইমাম হুসাইন (আ.): (ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে) হে আমার নিষ্পাপ শিশু! তোমরা কি ওকেও হত্যা করলে? তোমরা কি এই ছোট্ট ফুলের প্রতিও সহানুভূতি দেখাতে পারলে না?

(ইমাম হুসাইন (আ.) আলী আসগারের দেহ বুকে জড়িয়ে ধরলেন। তিনি তাঁর শেষ নিঃশ্বাস ত্যাগ করার সাথে সাথে যেন পুরো কারবালা কেঁদে উঠল।)

25/06/2026

গতকাল ছিল আমাদের কামাল হুজুরের পবিত্র ফাতেহা .......
মিলাদ, কিয়াম, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত,ও আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হয়ে গেলো পবিত্র দিনটি .....
#ওয়াজ@followers

গতকাল ছিল আমাদের কামাল হুজুরের পবিত্র ফাতেহা.......
25/06/2026

গতকাল ছিল আমাদের কামাল হুজুরের পবিত্র ফাতেহা.......

10/06/2026

সাপ্তাহিক মাহফিল গজল ও জিকির
স্থান বাগে আবেদ দরবার শরীফ
বগাবাইদ জামালপুর !
#মাহফিল #ওয়াজ

06/05/2026

বাগে আবেদ দরবার শরীফ, বগাবাইদ জামালপুর

30/04/2026

বাগে আবেদ দরবার শরীফ..........

Address

বগাবাইদ, সদর, জামালপুর
Jamalpur Sadar Upazila
2000

Telephone

+8801672486575

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bag E Abed Dorbar Sharif বাগে আবেদ দরবার শরীফ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share