Return To The Path Of Paradise

Return To The Path Of Paradise টারকির জন্য কল করুন +8801737482052

https://youtu.be/wTDvU57Gr1c?si=4u0PVMFFlvE2f-Nvmust watch
15/10/2024

https://youtu.be/wTDvU57Gr1c?si=4u0PVMFFlvE2f-Nv

must watch

ব্যাংক লুটপাটের সময় বাংলাদেশ ব্যাংক কি করছিল? | Bangladesh Bank's Shocking Role in Banking CrisisOver the past 15 years of mismanagement, Bangladesh's bankin...

23/06/2020

আমরা যারা গান-বাজনা পছন্দ করি,তা শুনার আগে অবশ্যই লিখাটা একবার পড়ি।

مِنَ النَّاسِ مَنۡ یَّشۡتَرِیۡ لَہۡوَ الۡحَدِیۡثِ لِیُضِلَّ عَنۡ سَبِیۡلِ اللّٰہِ بِغَیۡرِ
عِلۡمٍ ٭ۖ وَّ یَتَّخِذَہَا ہُزُوًا ؕ اُولٰٓئِکَ لَہُمۡ عَذَابٌ مُّہِیۡنٌ ﴿۶﴾
অর্থঃ মানুষের মধ্যে কেহ কেহ অজ্ঞতা বশতঃ আল্লাহর পথ হতে বিচ্যুত করার জন্য অসার বাক্য ক্রয় করে এবং আলাহর পদর্শিত পথ নিয়ে ঠাট্টা-বিদ্রুপ করে,তাদের জন্যই রয়েছে অবমাননাকর শাস্তি।
(লুকমানঃ৬)

[১]
اَهْوَ الْحَدِيْثِ
*বাক্যটিতে حديث শব্দের অর্থ কথা, কিসসা-কাহিনী এবং لهو শব্দের অর্থ গাফেল হওয়া। অর্থাৎ যেসব বিষয় মানুষকে প্রয়োজনীয় কাজ থেকে গাফেল করে দেয় সেগুলোকে لهو বলা হয়। মাঝে মাঝে এমন কাজকেও لهو বলা হয়, যার কোন উল্লেখযোগ্য উপকারিতা নেই, কেবল সময় ক্ষেপন অথবা মনরঞ্জনের জন্য করা হয়।
*এই আয়াতের তাফসির হয়রত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা.) বলেন, আল্লাহর শপথ! এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে গান-বাজনা নিয়ে লিপ্ত থাকা।(তাবারী ২০/১২৭)
হযরত কাতাদাহ (রহঃ) বলেন, আল্লাহর শপথ! সে হয়ত তার অর্থ দ্বারা উহা ক্রয় করেনা। কিন্তু এখানে 'অসার বাক্য ক্রয় করা' বলতে এটা বুঝানো হয়েছে যে, সে উহা (গান-বাজনা) বলতে অথবা শুনতে পছন্দ করে। তাই সে যত বেশি এটা (গান-বাজনা) পছন্দ করবে তত বেশি পথভ্রষ্ট হবে। সত্যের বিপরীতে সে যত বেশি এটা (গান-বাজনা) পছন্দ করবে এবং অগ্রাধিকার দিবে তত বেশি সে তার কল্যানকে ত্যাগ করে অকল্যানের দিকে ধাবিত হবে।
(তাবারী ২০/১২৭)
ইবনে জাবির (রহঃ) বলেন, এর অর্থ হচ্ছে সব ধরনের কথা ও বাক্য যা আল্লাহর বানী শোনা এবং তার পথে চলা থেকে বিরত রাখে।
(তাবারী ২০/১৩০)
অধিকাংশ সাহাবী,তাবেয়ী ও তাফসীরবিদগণের মতে এর অর্থ হচ্ছে গান-বাজনা, বাদ্য যন্ত্র, অনর্থক কথা ও কিসসা-কাহিনীসহ যেসব বস্তু আল্লাহর ইবাদত ও স্বরন থেকে গাফেল করে রাখে।
[২]
এবং কিছু লোক যারা আল্লাহর দেয়া পদর্শিত পথ নিয়ে ঠাট্টা-বিদ্রুপ করে। তাদের জন্য রয়েছে অবমাননাকর শাস্তি।
*ইবনে কাছির (রাহিমাহুল্লাহ) বলেন, যেমন তারা আল্লাহর দেয়া পথ ও কিতাবকে নয়ে ঠাট্টা-বিদ্রুপ করছে, তেমনি কিয়ামতের দিন তাদেরও ঠাট্টা-বিদ্রুপ করা হবে। তাদেরকে বিরতিহীনভাবে অবমাননাকর শাস্তি দেওয়া হবে।

[বর্তমান যুগের অধিকাংশ যুবক-যুবতিরা অশ্লিল গান-বাজনা, বাদ্য যন্ত্রে লিপ্ত থাকে। গান-বাজনা যে একজন মু'মিন কে কিভাবে ইসলাম থেকে দুরে ঠেলে দেয় তা আমাদের চিন্তা-শক্তির বাহিরে। গান-বাজনা না শুনলে আমাদের রাতে ঘুম হয় না, শরীরে আমেজ পাই না, নিজেকে স্মার্ট মনে হয় না। কিন্তু কখনো কি ভেবে দেখা হয়েছে এই গান-বাজনা আমাকে কেথায় নিয়ে যাচ্ছে,আমি ইসলাম থেকে কত দুরে চলে জাচ্ছি। এইটুকু চিন্তা করার মত সময়ও আমাদের হাতে নেই।] আফসোস!
আল্লাহর রাসুল (সা.) বলেন আমার উম্মতের মধ্যে কিছু লোক মদের নাম পাল্টিয়ে তা পান করবে। এবং
তাদের সামনে গায়িকারা বাদ্যযন্ত্র সহকারে গান-বাজনা করবে। আল্লাহ তা'য়ালা তাদেরকে ভূ-গর্ভে বিলীন করে দিবেন, এবং কতকের বিকৃত করে বানর ও শূকরে পরিনত করে দিবেন।
(বুখারীঃ৫৫৯০, আবু দাউদঃ৪০৩৯)

আল্লাহ আমাদের এই সব গুনাহ সমূহ ও আযাব থেকে বাচার তৌফিক দান করুক।

Address

Jagannathpur
3060

Telephone

+8801710528000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Return To The Path Of Paradise posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share