05/05/2026
আজ ৫ই মে- প্রত্যেক বাংলাদেশির জন্য এক গভীর শোকের দিন।
সাল ২০১৩-যে রাতে তাওহীদি জনতার রক্তে রঞ্জিত হয়েছিল বাংলার রাজপথ।
দীর্ঘদিনের দমন-পীড়নের সময়ে ২০১৩ সালের শাপলা চত্বরের এই মর্মান্তিক ঘটনার আলোচনা এতটাই সীমিত ছিল যে, বর্তমান প্রজন্মের অনেকেই সেই রাতের প্রকৃত চিত্র সম্পর্কে অবগত নয়। এটাও অস্বাভাবিক নয় কারণ সে সময় তথ্যপ্রবাহ ছিল নিয়ন্ত্রিত, গণমাধ্যমের স্বাধীনতা ছিল প্রশ্নবিদ্ধ, এবং ভিন্নমত প্রকাশ করাও ছিল ঝুঁকিপূর্ণ।
সেই রাতের কিছু দৃশ্য তৎকালীন Diganta TV এবং Islamic TV-এর লাইভ সম্প্রচারে উঠে এসেছিল। পরবর্তীতে এই চ্যানেলগুলোর সম্প্রচার বন্ধ হয়ে যায়, ফলে ঘটনাটির পূর্ণাঙ্গ তথ্য ও দলিল জনসমক্ষে আর তেমনভাবে আসেনি। আজও সেই ফুটেজ ও প্রামাণ্য তথ্য সংগ্রহ ও সংরক্ষণ জরুরি। যাতে সত্য ইতিহাস বিকৃত না হয় এবং ভবিষ্যৎ প্রজন্ম বাস্তবতা জানতে পারে।
এত বড় একটি ঘটনার পরও এখন পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে পূর্ণাঙ্গ তদন্ত, নিহতদের নির্ভুল তালিকা প্রণয়ন, কিংবা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজ-খবর নেওয়ার মতো উদ্যোগ সীমিতই রয়ে গেছে। এমন একটি ট্র্যাজেডির যথাযথ মূল্যায়ন ও স্বীকৃতি; একটি জাতির নৈতিক দায়িত্ব।
শাপলা চত্বরের সেই রাত নিয়ে সচেতন আলোচনা হোক, তথ্যভিত্তিক গবেষণা হোক, এবং নতুন প্রজন্মের কাছে ইতিহাসের সত্য তুলে ধরা হোক। যারা প্রাণ হারিয়েছেন, তাদের স্মরণ করা এবং তাদের পরিবারের পাশে দাঁড়ানো এটাই মানবিকতার দাবি।
আল্লাহ সেই রাতের সকল শহিদদের মাগফিরাত দান করুন এবং তাদের পরিবারের প্রতি রহম করুন।