আল্লামা গাজী শেরে বাংলা রহ: স্মৃতি সংসদ

  • Home
  • Bangladesh
  • Hathazari
  • আল্লামা গাজী শেরে বাংলা রহ: স্মৃতি সংসদ

আল্লামা গাজী শেরে বাংলা রহ: স্মৃতি সংসদ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from আল্লামা গাজী শেরে বাংলা রহ: স্মৃতি সংসদ, Religious organisation, কদল চৌধুরী বাড়ি, আল্লামা গাজী শেরে বাংলা ( রহঃ) স্মৃতি সংসদ, Hathazari.

শাহেনশাহ জিয়াউল হক মাইজভান্ডারী (রহঃ) ইমাম শেরে বাংলা (রহঃ)-এর দরবারে এসে ভালোবাসায় বলতেন—
“তুই মদিনার ঘাট, তুই মদিনার ঘাট।”
আর ইমাম শেরে বাংলা (রহঃ) নিজেই বলতেন—
“ম্যাঁ তো বিমারে নবী হুঁ”

13/08/2026

পবিত্র মাহে রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে হাটহাজারীতে গাউসিয়া কমিটির বর্ণাঢ্য র‍্যালিতে ইউসুফ সুন্নি

#ইউসুফ_সুন্নি #হাটহাজারী #জশনে_জুলুসে_ঈদে_মিলাদুন্নবী
#শেরে_বাংলা

12/08/2026

হযরত সৈয়দ দেলাওর হোসাইন মাইজভাণ্ডারী (ক.), বিশ্বঅলি শাহানশাহ্ মাইজভাণ্ডারী (ক.), সৈয়দ নুরুল বখতেয়ার শাহ্ (র.) সহ অনেক অলিআল্লাহ কে দীর্ঘদিন ধরে খুব কাছে থেকে দেখার সুযোগ আমার হয়েছে। একজন মহামানবের কাছে যে সকল গুণাবলি থাকা প্রয়োজন মওলা হুজুর মাইজভাণ্ডারীর কাছে আমি তার সবকটি দেখেছি। তাঁর কাজকর্ম স্বভাব-চরিত্র দেখে আমি নিশ্চিতভাবে বুঝতে পেরেছি শাহানশাহ্ বাবাজানের পর মওলা হুজুর মাইজভাণ্ডারী হচ্ছেন ‘জামানার মোজাদ্দেদ’, মাইজভাণ্ডার দরবার শরীফের মূল সাজ্জাদানশীন, সব্যসাচী অলিআল্লাহ।
আপনাদের বিশ্বাস না হলে বিশ্বের প্রধান পাঁচটি সমস্যার সমাধান এর জন্য উনার কাছে যান, পাঁচটি প্রশ্ন উনাকে করেন (একটি আধ্যাত্মিক, একটি রাজনৈতিক, একটি অর্থনৈতিক, একটি সামাজিক, একটি পারিবারিক) একই সমস্যা বা প্রশ্ন নিয়ে বর্তমান সময়ের পৃথিবীর অন্যান্য যত সূফি ব্যক্তিত্বগণ আছেন উনাদের কাছেও যান। প্রশ্ন উত্তরগুলো রেকর্ড করেন তারপর মিলিয়ে দেখেন। নিশ্চিত আপনারা আমার কথার সত্যতার প্রমাণ পাবেন।”
“হাশরের ময়দানে বিশ্বঅলি শাহানশাহ্ বাবাজান আমাদের জিজ্ঞেস করবেন, বিশ্ববিখ্যাত ব্যক্তিত্ব তোমাদের কাছে রেখে এসেছিলাম, তাঁর (মওলা হুজুর) মিশনকে বিশ্ববাসির কাছে পৌছানোর জন্য তোমরা কি করেছ? এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সারাজীবন কাজ করার চেষ্টা করেছি।”
- জামাল আহমদ সিকদার, লেখক, গবেষক ও সংগঠক, ফটিকছড়ি, চট্টগ্রাম
#সৈয়দ_আহমদ_উল্লাহ_মাইজভান্ডারী
#জিয়াউল_হক_মাইজভান্ডারী
#হাসান_মওলা_মওলা_হুজুর
#জিয়াউল_হক_মাইজভান্ডারী
#হুজুর_গাউসুল_আজম_সৈয়দ_আহমদ__উল্লাহ_মাইজভান্ডারী

11/08/2026

💠 মাইজভাণ্ডারীয়া ত্বরিকার প্রবর্তক গাউসুল আযম ফরদুল আফরাদ হযরত মাওলানা শাহ্ সুফি সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারী (ক.)-এর খলিফা হযরত শাহ্ সুফি আবদুল জলিল প্রকাশ বালু শাহ্ সাদেকনগরী মাইজভাণ্ডারী
🖊️ হযরত আবদুল জলিল বালু শাহ্ মাইজভাণ্ডারী ছিলেন জমিদার পরিবারের সন্তান। পৈতৃক সূত্রে জমিদার ছিলেন। তিনি রাজকীয় পোশাক পরে ঘোড়ায় চড়ে চলতেন, বিচার আচার করতেন, গুমানমর্দন এলাকায় তাঁকে ছাড়া কোন বড় ধরনের বিচার হতো না। একদিন লোকমুখে শুনতে পেলেন হযরত শাহ্ সুফি সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারীর নাম ও প্রশংসা। তিনি সেখানে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিলেন। ঘোড়ায় চড়ে এবং বিলাসী পোশাক পরে বালু শাহ্ ফটিকছড়ির মাইজভাণ্ডার দরবার শরিফ গেলেন। ঘোড়া থেকে নেমে এগিয়ে গেলেন এবং গাউসুল আযম মাইজভাণ্ডারীর সাথে কোলাকুলি করলেন। কুশল বিনিময় হলো। একপর্যায়ে গাউসুল আযম সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারী হযরত বালু শাহকে একটা কলা খেতে দিলেন। কলা খেয়ে তিনি বাড়ি ফিরে এলেন। বাড়িতে এসে তিনি সমস্ত বিলাসীতা ত্যাগ করে ছালার বস্তা পরিধান করলেন। যতোটুকু জানা যায় এ ভাবেই তিনি বেলায়েতপ্রাপ্ত হয়েছেন।
তিনি সবসময় স্রষ্টাপ্রেমে বিভোর থাকতেন। কঠোর সাধনায়রত হযরত বালু শাহ্ মাইজভাণ্ডারী নিজ গ্রাম এবং আশেপাশের গ্রামে মজজুব অবস্থায় ঘুরে বেড়াতেন। গ্রামের অতি সাধারণ মানুষের বাড়ি ঘরে গিয়ে থাকতেন। কোন বাড়িতে তিনি বছরের পর বছর থেকেছেন। এসময়গুলোতে তাঁর অলৌকিকত্ব প্রকাশ পেতে থাকে। নিজ বাড়ির সামনে একটি জমিতে কাদাপানির মধ্যে তিনি বসে থেকে রহস্যময় কার্যকলাপে মগ্ন থাকতেন। এ সময় পথচলা মানুষজন তাঁকে বিরক্ত করতেন না। জল এবং কাদা মাটি ছিলো তাঁর বিশেষ সময়ের একান্ত সঙ্গী। যে জমিতে তিনি কাদার মধ্যে বসে থাকতেন সে স্থানটি শ্রদ্ধার নিদর্শন হিসেবে এখনো খালি রাখা হয়েছে। গ্রামের মানুষ স্থানটিকে এখনো সম্মানের উপকরণ হিসেবে দেখছে। তাঁর বাড়ির সামনে একটা লিচু গাছ ছিলো এবং এটি এখনো আছে। বিভিন্ন আপদে-বিপদে, দুঃখকষ্টে নিপতিত এলাকাবাসী এবং দুর-দুরান্ত থেকে মানুষজন তাঁর নিকট আসতেন। যারা অসুস্থ হয়ে আসতেন তাদের বলতেন লিচু গাছের গোড়ায় বালু ফেলতে, আগত মানুষরা নির্দেশিত বালু টুকরি বোঝাই করে মাথায় লিচু গাছের গোড়ায় ফেলতেন, এতে করে মানুষজনের উপকার হতো এবং অসুস্থ মানুষজন সুস্থ হয়ে যেতেন। বালুর চিকিৎসা পদ্ধতি এতোটাই প্রচারিত হতে থাকে যে তখন মানুষজন হযরত আবদুল জলিলকে বলতে থাকেন আবদুল জলিল বালু শাহ্। সময়ের প্রবাহে তিনি লোকমুখে প্রচার পান হযরত বালু শাহ্ হিসেবে। এখনো এলাকার মানুষ অনেকেই তাঁর প্রকৃত নাম যে আবদুল জলিল তা জানেন না। বালু শাহ্ হিসেবেই তিনি সবচাইতে বেশি পরিচিতি পেয়েছেন।
হযরত আবদুল জলিল বালু শাহ্ সাদেকনগরী মাইজভাণ্ডারী (রহ.)’র অসংখ্য অলৌকিক ঘটনা আছে। বালু শাহ্ ছিলেন আধ্যাত্মিক জ্ঞানে সমৃদ্ধ। তাঁর একজন হিন্দু শিষ্য ছিলেন। তাঁর নাম বজেন্দ্র সাধু। তিনিও অনেকটা হযরত বালু শাহ্ এর মতোই ছিলেন। তিনি প্রকাশ্যে বলতেন আমি বজেন্দ্র সাধু হযরত বালু শাহ্ এর শীষ্য। তাঁর নামে আশ্রম রয়েছে। তিনি বলতেন, যেথা ঐক্য তথায় শক্তি - যেথা ভক্তি, তথায় মুক্তি। হযরত বালু শাহ্ ইন্তেকাল করেছেন ১৯৩৭ ইংরেজির ২৪ এপ্রিল এবং ১৩৪৪ বাংলার ১১ বৈশাখ। তাঁর পবিত্র মাজার এখন সর্বমহলে সম্প্রীতি ও শ্রদ্ধার স্থান।
📓 তথ্যঋণ: তাঁর বংশধর মরহুম ফজলুল গণি মাহমুদ
#ছাদেক_নগর_মাজার_শরিফ
ুল_জলিল_বালু_শাহ_ছাদেক_নগরি
#গাউসুল_আজম_সৈয়দ_আহমদ_উল্লাহ_মাইজভান্ডারী
হযরত আবদুল জলিল বালু শাহ্ মাজার প্রাঙ্গন,ছাদের নগর,গুমানমর্দ্দন।

10/08/2026

বিশ্বওলি শাহেন শাহ্ হযরত জিয়াউল হক মাইজভান্ডারি রওজা মোবারক🤍❤️‍🩹

"কষ্ট করে অতদূরে কিসের জন্য যাচ্ছেন?
দুনিয়াতে চাওয়ার এমন কি আছে আমরা দিতে পারিনা?

- বিশ্ব অলি শাহেনশাহ্ হযরত সৈয়দ জিয়াউর হক মাইজভান্ডারি (ক:) ❤️🙏

#জিয়াউল_হক_মাইজভান্ডারী
#হুজুর_গাউসুল_আজম_সৈয়দ_আহমদ__উল্লাহ_মাইজভান্ডারী

09/08/2026

হুজুর গাউসুল আজম সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভান্ডারি রওজা মোবারক 🤍❤️‍🩹
মাইজভান্ডার দরবার শরিফ
ফটিকছড়ি,চট্রগ্রাম

#সৈয়দ_আহমদ_উল্লাহ_মাইজভান্ডারী
#জিয়াউল_হক_মাইজভান্ডারী
#মাইজভান্ডার #ফটিকছড়ি #হুজুর_গাউসুল_আজম_সৈয়দ_আহমদ__উল্লাহ_মাইজভান্ডারী

উরসে আলা হযরত আজ❤️‍🩹🤍চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ, ইমামে ইশকে মুহাব্বত, আজিমুল বরকত, দ্বীন ও মিল্লাত, ইমামে আহলে সুন্নাত, ...
09/08/2026

উরসে আলা হযরত আজ❤️‍🩹🤍
চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ, ইমামে ইশকে মুহাব্বত, আজিমুল বরকত, দ্বীন ও মিল্লাত, ইমামে আহলে সুন্নাত, আ’লা হযরত, ইমাম আহমদ রেযা খাঁন ফাজেলে ব্রেলভী (رحمه الله عليه) ছিলেন– একজন উচ্চতরের আশেকে রাসূল (ﷺ) ছিলেন।

যিনি ১৫০০ কিতাব লিখেছেন। যার গড় হিসেবে প্রতি ৪ ঘণ্টায় ১টি কিতাব লিখেছেন। দৈনিক গড়ে ৫৬ পৃষ্ঠা লিখা নিয়মিত লিখেছেন। সেই অনুপাতে পৃষ্ঠা সংখ্যা দাঁড়ায় (১০,৬৫৮৪৩)।

৫৫টি বিষয়ের অধিক জ্ঞানের পারদর্শিতা, বর্তমানে পৃথিবীর ৮৩টি ইউনিভার্সিটিতে যাকে নিয়ে এমফিল ও গবেষণা করা হচ্ছে।

যিনি ডান হাত দিয়ে প্রিয় নবী (ﷺ) এর শান মান লিখতেন। আর বাম হাত দিয়ে বাতেলদের ফতোয়ার জবাব দিতেন।

যিনি কখনো সবুজ ঘাসের উপর হাঁটতেন না। কারণ, আমার প্রিয় নবী (ﷺ) এর পবিত্র রওজা মোবারকের সবুজ গম্বুজ ছিল। যাহার প্রতিটা শ্বাস-প্রশ্বাস ছিল আমার প্রিয় নবী (ﷺ) এর তারীফ। যিনি চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ, মহান আশেকে রাসূল (ﷺ), ইমামে আহলে সুন্নাত, আলা হযরত ইমাম আহমদ রেযা খাঁন ফাজেলে ব্রেলভী (رحمه الله عليه)।

#ইশকে_মুহাব্বত_ইশকে_মুহাব্বত__🖤🖤
#আলা_হযরত_আলা_হযরত__🤍🤍
#মসলকে_আলা_হযরত__🖤🖤
#জিন্দাবাদ_জিন্দাবাদ__🤍🤍

08/08/2026

শাহসুফি সৈয়দ শফিউল বশর মাইজভান্ডারি রওজা মোবারক ❤️‍🩹🤍

মাইজভান্ডার দরবার শরিফ
ফটিকছড়ি,চট্রগ্রাম
#সৈয়দ_আহমদ_উল্লাহ_মাইজভান্ডারী
#জিয়াউল_হক_মাইজভান্ডারী
#মাইজভান্ডার #ফটিকছড়ি #হুজুর_গাউসুল_আজম_সৈয়দ_আহমদ__উল্লাহ_মাইজভান্ডারী #সৈয়দ_শফিউল_বশর_মাইজাভান্ডারী_রওজা_মোবারক

07/08/2026

Kabe ke Badrudduja tum pe karoron Durud..
আবুল হাসান মুহাম্মদ ওমায়ের রজভী, ফকীহ, জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা চট্টগ্রাম,

Address

কদল চৌধুরী বাড়ি, আল্লামা গাজী শেরে বাংলা ( রহঃ) স্মৃতি সংসদ
Hathazari
4330

Website

Alerts

Be the first to know and let us send you an email when আল্লামা গাজী শেরে বাংলা রহ: স্মৃতি সংসদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share