17/09/2022
হাটহাজারী পূজা উদযাপন পরিষদ বার্ষিক সাধারণ সভা ১১৪ টি পূজা মন্ডপের প্রতিনিধিদের নিয়ে ১৬/০৯/২০২২ তারিখ রোজ শুক্রবার হাটহাজারী পূজা পরিষদের সভাপতি বাবু অশোক কুমার নাথ মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। পূজা পরিষদের সাধারণ সম্পাদক বাবু সুজন তালুকদার এর সন্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারীর মাননীয় নির্বাহী অফিসার জনাব শাহিদুল আলম,আলোকিত অতিথি হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ জনাব রুহুল আমিন সবুজ, প্রধান বক্তা ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদ এর সহ-সভাপতি বিজয় গোপাল বৈষ্ণব, বিশেষ অতিথি ছিলেন পুলিশ পরিদর্শক ইন্টেলিজেন্স জনাব আমির হোসেন,জেলা পূজা পরিষদের যুগ্ম সম্পাদক বাবু অলক মহাজন, পৌরসভা সহায়ক কমিটির সদস্য শাহজাদা স. ম. এনাম,হাটহাজারী মডেল থানার সাব ইন্সপেক্টর প্রদীপ দে,সিনিয়র সহ-সভাপতি সুনীতি বিকাশ আচার্য্য,সাবেক সভাপতি পরিমল কান্তি দে, সাবেক সভাপতি দূর্গাপদ নাথ,সহ-সভাপতি রনজিত চক্রবর্তী,সহ-সভাপতি বিপ্লব চন্দ্র মুহুরী, সহ-সভাপতি বিজয় কুমার দত্ত,সহ-সভাপতি পার্থ সারথি পাল। উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সহ-সভাপতি পাঁচকড়ি শীল, সাবেক সাধারণ সম্পাদক রিমন মুহুরী,সাংগঠনিক সম্পাদক পরিমল নাথ, মির্জাপুর ইউনিয়ন পূজা কমিটির সাধারণ সম্পাদক ডাঃ রাসেল নন্দী, ফরহাদাবাদের সভাপতি ডাঃ জয়টু শীল, চিকনদন্ডী ইউনিয়নের সভাপতি রুপেশ শীল,কানু দাশ,মেখল ইউনিয়নের সভাপতি দুলাল নাথ,পৌরসভার সভাপতি পলাশ দে, বুড়িশ্চর ইউনিয়নের সাধারণ সম্পাদক সুভাষ নাথ,ধলই ইউনিয়ন সভাপতি মাষ্টার অরুণ কুমার দে,ফতেপুর ইউনিয়ন সভাপতি লিংকন পালিত, শিকারপুর ইউনিয়ন সভাপতি উত্তম বিশ্বাস,মির্জাপুর ইউনিয়ন সভাপতি অশোক কুমার দে,বুড়িশ্চর সভাপতি জীবন চৌধুরী,কৃষ্ণপদ চৌধুরী।উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক দীপক মজুমদার,অর্থ সম্পাদক কৃষ্ণ বণিক, লিটন নাথ, উজ্জ্বল কান্তি দে,সন্জীব নাথ,রনি দাশ রকেট, রিপন দাশ,সৃজন দাশ,হারাধন চৌধুরী, নির্মল নাথ, কাজল শীল, রনজিত নাথ প্রমুখ।