21/07/2025
াংলাদেশের_পক্ষ_থেকে_গভীর_শোকবার্তা:
২১ জুলাই ২০২৫, সোমবার, ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ১৯ জনের করুণ মৃত্যু এবং ১৬৪ জনের আহত হওয়ার হৃদয়বিদারক ঘটনায় ইসকন বাংলাদেশ গভীরভাবে শোকাহত ও মর্মাহত।
বিমানটি ঢাকার এ কে খন্দকার ঘাঁটি থেকে নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে উড্ডয়ন করার পরপরই যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয়। বৈমানিক ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলাম গভীর সাহসিকতা ও মানবিক দায়বদ্ধতা নিয়ে বিমানটিকে ঘনবসতিপূর্ণ এলাকা থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা করেন কিন্তু এই প্রচেষ্টার মধ্যেই দুর্ভাগ্যজনকভাবে বিমানটি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়।
এই শোকাবহ ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, আমরা তাঁদের আত্মার শান্তি কামনা করছি এবং আহত সকলের দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করছি।
ইসকন বাংলাদেশ নিহতদের স্বজন, আহত ব্যক্তি এবং সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক সমবেদনা ও সহানুভূতি জ্ঞাপন করছে। পাশাপাশি উদ্ধার ও চিকিৎসা কার্যক্রমে নিয়োজিত সকল সরকারি ও বেসরকারি সংস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে।
ইসকন, বাংলাদেশ।