10/06/2025
ভাদিকারা আল-ওয়াদুদ উলামা ত্বলাবা পরিষদ।
ঈদ-পরবর্তী কৃতী সংবর্ধনা ও পূর্ণমিলনী অনুষ্ঠান।
সম্মানিত ভাদিকারা গ্রামের ধর্মপ্রাণ জনসাধারণ, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
ভাদিকারা আল-ওয়াদুদ উলামা ত্বলাবা পরিষদের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা।
সম্প্রতি আমাদের পরিষদের উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ আলোচনার মাধ্যমে একটি মহৎ ও ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়—আমাদের প্রিয় গ্রামের নবীন আলেম-আলেমা, হাফেজ-হাফেজাএবং বিভিন্ন বোর্ড পরীক্ষায় মুমতাজ (A+)প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সম্মানে এক গৌরবোজ্জ্বল ও মহিমান্বিত সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করার।
অনুষ্ঠানের বিবরণ:
স্থান:ভাদিকারা জেলখানা মাঠ প্রাঙ্গণ
তারিখ: ১২ জুন , বৃহস্পতিবার, ২০২৫
সময়: বিকাল ২:৩০ মিনিট
🌟 বিশেষ ঘোষণা 🌟
প্রিয় নবীন আলেম-আলেমা, হাফেজ-হাফেজা ও কৃতী শিক্ষার্থী বন্ধুরা, আপনারা আমাদের সমাজের গর্ব, ইসলামের পতাকাবাহী, ও ভবিষ্যতের পথপ্রদর্শক। আপনাদের অর্জন আমাদের গ্রামের জন্য গৌরব ও অনুপ্রেরণার বিষয়। তাই, আপনাদের সম্মানে আমরা আয়োজন করছি এই মহতী অনুষ্ঠান, যেখানে আপনাদের হাতে সম্মাননা তুলে দিয়ে আমাদের কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করা হবে, ইনশাআল্লাহ।
👉 এখনো যারা আমাদের সংগঠনের সাথে যোগাযোগ করেননি, তাদেরকে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে, অতি শীঘ্রই যোগাযোগ করুন, যাতে কারো নাম তালিকা থেকে বাদ না পড়ে এবং সবাই এই আনন্দঘন মুহূর্তে অংশ নিতে পারেন।
আপনার উপস্থিতিই আমাদের গৌরব,এই অনুষ্ঠান শুধু একটি সংবর্ধনা নয়—এটি একটি মিলনমেলা, একটি অনুপ্রেরণার মুহূর্ত, যেখানে আমাদের পরবর্তী প্রজন্ম তাদের আদর্শ দেখতে পাবে। আপনাদের সক্রিয় ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই আমাদের আয়োজনকে করবে আরও প্রাণবন্ত, বর্ণাঢ্য ও স্মরণীয়।
দোয়া ও আহ্বান
আল্লাহ তাআলা আমাদের এই ক্ষুদ্র প্রয়াস কবুল করুন, এই আয়োজনের মাধ্যমে আমাদের সমাজে জ্ঞানের আলো ছড়িয়ে দিন, এবং আমাদের সবাইকে দ্বীনের পথে দৃঢ় ও অবিচল রাখুন। আমিন।
আয়োজনে:
ভাদিকারা আল-ওয়াদুদ উলামা ত্বলাবা পরিষদ।