বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ, -হবিগঞ্জ

  • Home
  • Bangladesh
  • Habiganj
  • বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ, -হবিগঞ্জ

বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ, -হবিগঞ্জ Service Oriented Education and Socio-cultural Voluntary Organization

বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ, -হবিগঞ্জ এর ফুটবল টিম হবিগঞ্জ ইনডোর স্টেডিয়ামে "ঔঁ সংঘ" এর সাথে প্রীতি ম্যাচে গোল শূ...
23/05/2026

বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ, -হবিগঞ্জ এর ফুটবল টিম হবিগঞ্জ ইনডোর স্টেডিয়ামে "ঔঁ সংঘ" এর সাথে প্রীতি ম্যাচে গোল শূন্য ড্র তে খেলা সমাপ্ত করে। সামাজিক কর্মকান্ডের বাইরেও মানসিক বিকাশে বিশিসপ-হবিগঞ্জ সর্বদা কাজ করে চলেছে।

সম্মানিত সদস্যবৃন্দ,অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, খেলাধুলার ক্ষেত্রে একটা স্থায়ী কাঠামোর অনেকদিনের স্বপ্নের বাস্তবায়...
19/05/2026

সম্মানিত সদস্যবৃন্দ,
অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, খেলাধুলার ক্ষেত্রে একটা স্থায়ী কাঠামোর অনেকদিনের স্বপ্নের বাস্তবায়ন হয়েছে বিগত ১৬ মে ২০২৬, শনিবার সকাল ১০ টায় স্থানীয় হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে "নরেন্দ্র-বীরেশ্বর ট্রফি"র জাঁকজমকপূর্ণ উদ্বোধনের মাধ্যমে। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনের সদস্যদের উপস্থিতি অনুষ্ঠানকে করেছে প্রাণবন্ত। লগো ও ট্রফি উন্মোচনের মাধ্যমে এক নব যাত্রায় পা দিলো বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ, -হবিগঞ্জ। ট্রফির নামকরণ এসেছে আমাদের সদস্য Anik Paul Chowdhury'র বিচক্ষন চিন্তাশক্তি থেকে।
“নরেন্দ্র–বীরেশ্বর ট্রফি”— একজন মহান ব্যক্তিত্বের শৈশব থেকে মহত্ত্বে ওঠার যাত্রার প্রতীক।

বিশেষ সহযোগিতার জন্য ধনবাদ জানাই শাশ্বত দাস মান্না ও শুভজিৎ রায় কে।

সকলের উপস্থিতির জন্য নতমস্তকে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

ধন্যবাদ
শুভজিৎ দেব
সভাপতি, বিশিসপ

সম্মানিত সদস্যবৃন্দ,অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, খেলাধুলার ক্ষেত্রে একটা স্থায়ী কাঠামো তৈরির আমাদের অনেকদিনের স্বপ্...
14/05/2026

সম্মানিত সদস্যবৃন্দ,
অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, খেলাধুলার ক্ষেত্রে একটা স্থায়ী কাঠামো তৈরির আমাদের অনেকদিনের স্বপ্নের বাস্তবায়ন হতে চলেছে আগামী ১৬ মে ২০২৬, শনিবার সকাল ১০ টায় স্থানীয় হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে "নরেন্দ্র-বীরেশ্বর ট্রফি"র জাঁকজমকপূর্ণ উদ্বোধনের মাধ্যমে। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনের সকল সদস্যদের উপস্থিতি একান্ত প্রত্যাশা করছি।

আমন্ত্রণে
শুভজিৎ দেব
সভাপতি, বিশিসপ

সুকুমার দাস মোহন্ত গোস্বামী ছিলেন হবিগঞ্জের ঐতিহাসিক বিথঙ্গল বড় আখড়ার একজন নিবেদিতপ্রাণ আধ্যাত্মিক সাধক এবং ঐতিহ্যবাহী স...
23/04/2026

সুকুমার দাস মোহন্ত গোস্বামী ছিলেন হবিগঞ্জের ঐতিহাসিক বিথঙ্গল বড় আখড়ার একজন নিবেদিতপ্রাণ আধ্যাত্মিক সাধক এবং ঐতিহ্যবাহী সহজিয়া বৈষ্ণব মতবাদের একনিষ্ঠ ধারক। তার জীবন যাপন ছিল অত্যন্ত সাদামাটা ও অনাড়ম্বর, যা মূলত ‘সহজ’ বা স্বাভাবিক পথে ঈশ্বর লাভের দর্শনে গড়ে উঠেছিল। সহজিয়া মতাবলম্বীরা বিশ্বাস করে, কঠোর শাস্ত্রীয় আনুষ্ঠানিকতার চেয়ে মানুষের অন্তরের পবিত্রতা এবং জীবের প্রতি মমত্ববোধই পরম সত্য। বিথঙ্গল আখড়ার প্রধান মোহন্ত হিসেবে তিনি কেবল ধর্মীয় আচার নয়, বরং কয়েকশ বছরের পুরনো এই পবিত্র স্থানের ঐতিহ্য রক্ষায় নিজেকে বিলিয়ে দিয়েছিলেন। সহজিয়া চিন্তা অনুযায়ী তিনি দেহকে ‘ভাণ্ড’ বা বিশ্বব্রহ্মাণ্ডের প্রতিচ্ছবি মনে করতেন এবং বিশ্বাস করতেন যে মানুষের সেবার মাধ্যমেই স্রষ্টাকে পাওয়া সম্ভব। তাঁর মৃত্যু কেবল একটি প্রাণের প্রস্থান নয়, বরং একটি সমৃদ্ধ আধ্যাত্মিক ঐতিহ্যের ধারকের মহাপ্রয়াণ, যা ভক্ত হৃদয়ে গভীর শূন্যতা সৃষ্টি করলেও তার প্রচারিত সহজিয়া দর্শন ও মানবিক শিক্ষা আজও এই প্রাচীন জনপদে অমর হয়ে থাকবে।

বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ, হবিগঞ্জ কর্তৃক আয়োজিত স্বাধীনতা দিবস ২০২৬ প্রীতি ক্রিকেট ম্যাচে 'সৌমিত্র পাওয়ার হিটা...
27/03/2026

বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ, হবিগঞ্জ কর্তৃক আয়োজিত স্বাধীনতা দিবস ২০২৬ প্রীতি ক্রিকেট ম্যাচে 'সৌমিত্র পাওয়ার হিটার্স' চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ১৬ ওভারে 'লাইটিং লিজেন্ড সজীব' ১১৬ রান করে এবং রান তাড়া করে ১৫.৩ ওভারে ৬ উইকেট হারিয়ে 'সৌমিত্র পাওয়ার হিটার্স' নির্ধারিত লক্ষ্যে পৌছে যায়। খেলায় নিতু দেব সর্বোচ্চ রান এবং সজীব চন্দ্র গোপ সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের সম্মাননা অর্জন করে। রনি ঘোষের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা, সদস্যবৃন্দ ও গণ্যমান্য অতিথিবৃন্দ।

স্বাধীনতা দিবস ২০২৬ প্রীতি ক্রিকেট ম্যাচআয়োজনে : বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ, হবিগঞ্জ স্হান : হবিগঞ্জ সরকারি উচ্চ...
24/03/2026

স্বাধীনতা দিবস ২০২৬ প্রীতি ক্রিকেট ম্যাচ
আয়োজনে : বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ, হবিগঞ্জ
স্হান : হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ (নিউফিল্ড)
তারিখ : ২৭ মার্চ ২০২৬ ইং
সময় : সকাল ৮:৩০ ঘটিকা
@ খেলা হবে ১৬ ওভারে
@ উপস্থিত সদস্যদের নিয়ে ব্যালেন্স টিম গঠন করা হবে
@ খেলা হবে সাদা টেপ টেনিস Knight বলে
@ যার যার ব্যাট, ক্যাপ নিয়ে আসবে
@ প্রথম ইনিংস শেষে সিঙারা ও খাবার জল দেয়া হবে

বিশিসপ সকল সদস্যদের উপস্থিতি একান্তভাবে কামনা করছি।

আমন্ত্রণে
রনি ঘোষ
আহ্বায়ক
বিশিসপ ক্রিকেট ম্যাচ ২০২৬

বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ, -হবিগঞ্জকতৃক ঈদ বস্ত্রবিতরণঃআজ স্থানীয় কালিবাড়ি প্রাঙ্গণে সুবিধাবঞ্চিতদের মাঝে বিবেক...
18/03/2026

বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ, -হবিগঞ্জকতৃক ঈদ বস্ত্রবিতরণঃ
আজ স্থানীয় কালিবাড়ি প্রাঙ্গণে সুবিধাবঞ্চিতদের মাঝে বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ, -হবিগঞ্জ ঈদ বস্ত্রবিতরণ করে।

ঈদ বস্ত্রবিতরণের নিমিত্তে দেশ ও দেশের বাইরে থেকে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের ঐকান্তিক সাহচর্য কৃতজ্ঞতার বন্ধনে আমাদের আবদ্ধ করেছে। বিশেষ কৃতজ্ঞতা জানাই হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ব্যাচ ২০০১ এর সকল প্রাক্তন শিক্ষার্থীদের উনাদের সাহায্যের হাত বাড়িয়ে দেয়ায়।

বিবেকানন্দের সৈনিকদের অক্লান্ত পরিশ্রমের ফলে আজ অনেকের মুখে হাসি জুটলো। ক্ষুদ্র এই আয়োজন সকলের আশীর্বাদে আরো বড় হয়ে উঠবে আশা করছি। সকলের প্রতি আবারো কৃতজ্ঞতা ও ঈদের শুভেচ্ছা 🙏

সম্মাননীয় বিবেকানন্দ সদস্যবৃন্দ,আগামী ১৮ মার্চ ২০২৬ রোজ বুধবার দুপুর ১২ টায় স্থানীয় কালীবাড়ি প্রাঙ্গনে আসন্ন ঈদ উপলক্ষে ...
16/03/2026

সম্মাননীয় বিবেকানন্দ সদস্যবৃন্দ,
আগামী ১৮ মার্চ ২০২৬ রোজ বুধবার দুপুর ১২ টায় স্থানীয় কালীবাড়ি প্রাঙ্গনে আসন্ন ঈদ উপলক্ষে সুবিধাবঞ্চিত মায়েদের মাঝে বস্ত্রবিতরণ করা হবে। উক্ত বস্ত্রবিতরণ কার্যক্রমকে সফল করতে আপনার একান্ত উপস্থিতি কামনা করছি।

আমন্ত্রণে
জয়দ্বীপ দেবনাথ পিয়াস
আহ্বায়ক
ঈদ বস্ত্রবিতরণ ২০২৬

22/02/2026

Address

Temporary Office : Ramkrishna Ashram & Mission
Habiganj
3300

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

8801718476856

Website

Alerts

Be the first to know and let us send you an email when বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ, -হবিগঞ্জ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share