07/07/2026
প্রাণ প্রিয় খেলাফত ও জমিয়তঃ কার বিরুদ্ধে কেন লিখছেন?
প্রিয় বাংলাদেশ খেলাফত মজলিস এবং জমিয়তে উলামায়ে ইসলামের কর্মী সমর্থক ভাইয়েরা।
আপনারা এমনি এক শিকড় থেকে অঙ্কুরিত দুই শাখা যে, যে কোন সময়ই শিকড়ে ফিরে আসবেন। আজ রাতেও হতে পারে। হতে পারে কাল। কিন্তু আসবেন ইনশাআল্লাহ।
দেখা হবে। কথাও হবে। একসাথে পথ চলাও হবে।
হতে পারে কাদিয়ানী ইস্যুতে কিংবা রাষ্ট্রীয় কোন ইস্যুতে। কিংবা কওমী মাদরাসার কোন জাতীয় প্রয়োজনে। অথবা দাওয়াত ও তাবলীগ।
এক ছাতায় আশ্রয় নিবেন। কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করবেন। দীর্ঘ পথ পাড়ি দিবেন। একথা শতভাগ সত্য।
নির্বাচনকেন্দ্রীক রাজনৈতিক মতভিন্নতার ফলে আপনারা দুইদল এখন দুই মেরুতে। এটি কেবলি রাজনৈতিক মেরুকরণ। আকীদা ও বিশ্বাসেও কি দুই ভাগ হয়েছেন? হননি।
আমি বিশ্বাস করি দুই দলেরই উপর থেকে নিচ পর্যন্ত সমঝদার কর্মী সমর্থকেরা আগাগোড়া আহলে সুন্নাত ওয়াল জামাআতের অনুসারী। দেওবন্দী।
কিন্তু আপনাদের কতিপয় নেতাকর্মী, সমর্থকদের পারস্পরিক লেখা ও বক্তব্য দেখলে মনে হয়, আপনারা জনম জনমের দুশমন। আকীদা বিশ্বাসেও আছে বিস্তর ফারাক।
কিন্তু আসলেই কি তাই?
মওদূদিয়্যাতের গোমরাহী জমিয়ত যেমন বিশ্বাস করে, এর একাংশ কমও কি বিশ্বাস করে বাংলাদেশ খেলাফত মজলিসের কেউ?
জামায়াতে মওদূদীর হয়ে খেলাফত মজলিসের কতিপয় কর্মী সমর্থকের প্রক্সী যুদ্ধ যেমন হতাশার, তেমনি জমিয়তের কতিপয় কর্মী সমর্থকের বিএনপির হয়ে ব্যাখ্যা বিশ্লেষণ দাঁড় করানোও বেদনার।
অভিযোগ, অপবাদ এতটুকু দিন। সাময়িক পাতানো বন্ধুর মোহ কাটিয়ে আবার যখন দেখা হবে, কথা হবে, তখন যেন লজ্জিত না হোন।
,,,,,
বিঃদ্রঃ-নিচের ছবির দিকে থাকিয়ে চিন্তা করিয়েন প্রিয় ভাইরা।