Vivekananda Student Service Centre- VSSC

Vivekananda Student Service Centre- VSSC জয়তু বিবেকানন্দ

https://youtu.be/VxRjdTfRq7k?si=opCpRfdd6ONhoS7y প্রভাতকালে লহ সবে মধুর রামকৃষ্ণ নাম কথা : শ্রী অনিন্দ্য সূত্রধর, সভাপতি...
17/03/2025

https://youtu.be/VxRjdTfRq7k?si=opCpRfdd6ONhoS7y
প্রভাতকালে লহ সবে মধুর রামকৃষ্ণ নাম
কথা : শ্রী অনিন্দ্য সূত্রধর, সভাপতি, বিবেকানন্দ স্টুডেন্ট সার্ভিস সেন্টার।
সুর: প্রচলিত
শিল্পী : শ্রী স্বপন মৈত্র।

🙏 প্রভাত কালে লহ সবে মধুর রামকৃষ্ণ নাম🙏Provat Kale Laho Sobe Modhur Ramakrishna Nam🙏Ramkrishna Sangeet 🙏By Swapan Maitra🙏 **Song:🙏 Provat Kale Laho Sob...

31/10/2024

সবাইকে দীপাবলির শুভেচ্ছা ও অভিনন্দন। জয় মা 🙏।

13/09/2024

আজও ঠাকুর লীলা করেন, শুধু তাঁকে একবার স্মরণ করতে হয় – ঘটনা লিখছি আমি অনিন্দ্য সূত্রধর ( বাস্তব সত্য ঘটনা)

আমি মাধবপুর এসেছি পরীক্ষার পর বেড়াতে। গত ২৪ মার্চ, ২০২৪ এর ঘটনা। এ ঘটনার বেশ কয়েকদিন আগে ইউটিউবে শ্রদ্ধেয় ভার্গব লাহিড়ী দাদার একটি ভিডিও দেখেছিলাম। উনি বলেছিলেন এ মন্ত্রটা Just magic এর মতো কাজ করে। প্রথমে ভেবেছিলাম সত্যি কি তাই? তারপর সেদিন বিশ্বাস হলো।

এবার মূল ঘটনায় আসি।

আমি আসলে আমার cousin রা প্রায়ই আসে আমার কাছে। গল্প, আড্ডা ও মধ্যে মধ্যে ঠাকুরের কথা। তো সেইদিন আমার দুই বোন এসেছে আমার কাছে। কথা হচ্ছিল পরীক্ষা নিয়ে। হঠাৎ তুফান শুরু হলো। আমার ভাই বোনদের মধ্যে আমিই সবার বড়। তখন আমার এক বোন আমায় বলছে, “বড়দা তুফান তো থামবে বলে মনে হয় না। ভয় হচ্ছে। ” আমি বললাম, “ টেনশন করিস না, মনে মনে একটি মন্ত্র স্মরণ কর। দেখবি ঠাকুরের কৃপায় সব ঠিক হয়ে যাবে। ” বোন বলল, “ কি মন্ত্র? ” আমি বললাম, “ হরি ওঁ রামকৃষ্ণ ”। ওরা বলল, “সিওর তুমি? ” আমি বললাম, ” ঠাকুর ভরসা, তোরা নাম স্মরণ কর। " আমরা ঠাকুর কে স্মরণ করছি ওই মন্ত্রে। হঠাৎ ঠাকুরের আশীর্বাদে ঝড় থেমে গেল। বোনরা বলল, “ সত্যি তো বড়দা, ম্যাজিক। ” সেদিন ই আবার প্রমাণিত হলো ঠাকুর আছেন। শ্রীশ্রীঠাকুর আজও ভক্তের ডাকে সাড়া দেন। সবার উপর প্রভুর কৃপা বর্ষিত হোক।

🙏জয় ঠাকুর 🙏 জয় ঠাকুর 🙏 জয় ঠাকুর 🙏

শ্রীশ্রী গুরু পূর্ণিমা৩ জুলাই, ২০২৩, সোমবার। সকলকে অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। শ্রীশ্রী গুরু পূর্ণিমার পূণ্য মহেন্দ্রক্ষ...
30/06/2023

শ্রীশ্রী গুরু পূর্ণিমা
৩ জুলাই, ২০২৩, সোমবার।
সকলকে অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন।

শ্রীশ্রী গুরু পূর্ণিমার পূণ্য মহেন্দ্রক্ষণে শ্রীশ্রী ঠাকুর দীক্ষিত সকলে ইষ্টনাম জপ ও শ্রীশ্রীরামকৃষ্ণকথামৃত পাঠ করুন। যাঁরা দীক্ষা নেন নাই কিন্তু ঠাকুরানুরাগী, তাঁরা কথামৃত পাঠ ও ঠাকুর, মা, স্বামীজীর বাণী ও প্রণাম মন্ত্র পাঠ করুন।

জয় ঠাকুর।

Address

Habiganj
3360

Opening Hours

11:00 - 23:00

Telephone

+8801647084527

Website

Alerts

Be the first to know and let us send you an email when Vivekananda Student Service Centre- VSSC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Vivekananda Student Service Centre- VSSC:

Share