Sonaton BD

Sonaton BD নমস্কার,
ধর্মীয় সকল অনুষ্ঠান দেখতে পেইজটি ফলো করুন।
Thanks For watching & Stay with Us...

15/08/2025
মঙ্গল দ্বীপ জ্বেলেঅন্ধকারে দুচোখ আলোয় ভরো প্রভুতবু যারা বিশ্বাস করে না তুমি আছতাদের মার্জনা করো তুমি।।
31/10/2024

মঙ্গল দ্বীপ জ্বেলে
অন্ধকারে দুচোখ আলোয় ভরো প্রভু
তবু যারা বিশ্বাস করে না তুমি আছ
তাদের মার্জনা করো তুমি।।

22/10/2023

শুভ মহাষ্টমী🙏

রাধাষ্টমীর অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা🙏
23/09/2023

রাধাষ্টমীর অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা🙏

27/05/2023

Amar Moto Eto Sukhi 💛💛

19/05/2023

অপূর্ব বাসীর সুরে কৃষ্ণনাম

দোল পূর্ণিমা কি এবং কেন পালন করা হয় ?আজ শুভ দোল পূর্ণিমা এবং ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি ও গৌর পূর্ণিমা ।আস...
06/03/2023

দোল পূর্ণিমা কি এবং কেন পালন করা হয় ?
আজ শুভ দোল পূর্ণিমা এবং ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি ও গৌর পূর্ণিমা ।

আসুন সকলে জেনে নিই দোল পূর্ণিমা বা হোলি কি ?
হিন্দু ধর্ম অনুসারে চারটি যুগ-সত্যযুগ, ত্রেতাযুগ, দ্বাপরযুগ এবং কলিযুগ । বর্তমানে চলছে কলিযুগ । এর আগের দ্বাপরযুগ থেকে শ্রীকৃষ্ণের দোলযাত্রা বা দোল উৎসব চলে আসছে । বলা হয় ১৪৮৬ সালের এই পূর্ণিমা তিথিতেই শ্রীচৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেন । শ্রী গৌর সুন্দর হলেন কলি যুগের মানুষদের পথপ্রদর্শক । কলির অধঃপতিত জীবদের করুনা করতে তিনি আবির্ভূত হলেন শ্রীধাম নবদ্বীপে ।
দোল পূর্ণিমাকে গৌর পূর্ণিমা বলা হয় কেন ?
কিন্তু সবাইকে অবাক করে তিনি বেছে নিলেন ইংরেজি ১৪৮৬ সালের ফাল্গুন মাসের এই পুর্নিমা তিথি তথা দোল পুর্নিমার এই পুন্য তিথিকে । আনন্দ উৎসবে এক নতুন মাত্রা যোগ করলেন । আর সবচেয়ে অবাক করা বিষয়টি হচ্ছে ঐদিন সন্ধ্যায় মহাপ্রভুর আবির্ভাবের সময় হঠাৎ করে চন্দ্র গ্রহণ শুরু হয়ে যায় । অর্থাৎ পূর্ণিমার মাঝে চন্দ্র গ্রহণ । যাকে বলা হয় eclipse of full moon যা জোতির্বিজ্ঞানের ইতিহাসে অত্যন্ত বিরল একটি সন্ধিক্ষণ । শত বছরে এক দুইবার খুবই অল্প সময়ের জন্য এই সন্ধিক্ষণগুলো আসে । তাই মহাপ্রভুর জন্মের এই সময়কে বলা হয় Auspicious সময় । এই রহস্যময় সময়েই দিক বিদিক আলো করে উলুধ্বনি আর শঙ্খনাদের গর্জনে শচীমাতা আর জগন্নাথ মিশ্রের ঘরে আবির্ভূত হলেন শ্রীম্মন মহাপ্রভু দোলের আগের দিন খড়, কাঠ, বাঁশ ইত্যাদি জ্বালিয়ে উৎসবের অঙ্গ হিসেবে কেউ কেউ তাতেও মেতে ওঠেন ৷ যা হোলিকাদহন বা নেড়াপোড়া নামে পরিচিত । সাধারণ উত্তর ভারতে হোলি উৎসবটি বাংলার দোলযাত্রার পরদিন পালিত হয় । তবে কোনও কোনও বছর হোলি এবং দোল একই দিনে পড়তেও দেখা গিয়েছে ৷

হোলি শব্দের উৎপত্তি কোথা থেকে ?
এদিকে স্কন্দপুরাণ অনুসারে ফাল্গুনমাহাত্ম্য গ্রন্থাংশে হোলিকা ও প্রহ্লাদের উপাখ্যান কথা শোনা যায় । হোলিকা ছিলেন মহর্ষি কশ্যপ ও তাঁর পত্নী দিতির পুত্র হিরণ্যকশিপুর ভগিনী । ব্রহ্মার বরে হিরণ্যকশিপু দেব ও মানব বিজয়ী হয়ে দেবতাদের অবজ্ঞা করতে শুরু করেন । এদিকে তাঁরই পুত্র প্রহ্লাদ ছিলেন বিষ্ণুর ভক্ত । প্রহ্লাদ বিষ্ণুকে নিজের পিতার উপরে স্থান দেওয়ায় ক্রুদ্ধ হয়ে হিরণ্যকশিপু তাঁর নিজের পুত্রকে পুড়িয়ে মারার আদেশ দেন । দাদার আজ্ঞায় হোলিকা প্রহ্লাদকে কোলে নিয়ে আগুণে প্রবেশ করেছিলেন কারণ তার বর ছিল আগুণে প্রবেশ করলেও তিনি অক্ষত থাকবেন । কিন্তু সেই বরের ক্ষেত্রে শর্ত ছিল হোলিকাকে একা আগুণে প্রবেশ করতে হবে ৷ সেই শর্ত ভুলে সে যখন প্রহ্লাদকে কোলে নিয়ে আগুণে ঝাঁপ দিলে বিষ্ণুর কৃপায় প্রহ্লাদ অক্ষত থাকলেও আগুনে পুড়ে হোলিকারই মৃত্যু হয় । সেই হোলিকার এই অগ্নিদগ্ধ হওয়ার কাহিনিকে ভিত্তি করে দোলের আগের দিনে হোলিকাদহন বা চাঁচর উৎসবের আয়োজন করা হয় । যা আবাক দুষ্টের দমন শিষ্টের পালনের প্রতীক স্বরূপ হিসেবে দেখা হয় ৷ এজন্যই এই দিনকে হোলি উৎসব বলে অভিহিত করা হয় ।

মহাশিবরাত্রি বা শিবরাত্রি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ হিন্দুধর্মীয় উৎসব। এই মহাশিবরাত্রি ফাল্গুন মাসের কৃষ্ণ পক্ষের চতুর্দশ...
18/02/2023

মহাশিবরাত্রি বা শিবরাত্রি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ হিন্দুধর্মীয় উৎসব। এই মহাশিবরাত্রি ফাল্গুন মাসের কৃষ্ণ পক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয়। মহাশিবরাত্রি হল হিন্দুধর্মের সর্বোচ্চ আরাধ্য দেবাদিদেব মহাদেব ‘শিবের মহা রাত্রি’। শিব পুরাণ অনুসারে, এই রাত্রেই শিব সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের মহা তাণ্ডব নৃত্য করেছিলেন। আবার এই রাত্রেই শিব ও পার্বতীর বিয়ে হয়েছিল।অন্ধকার আর অজ্ঞতা দূর করার জন্য এই ব্রত পালিত হয়। অগণিত ভক্ত এইদিন শিবলিঙ্গে গঙ্গাজল, দুধ, বেলপাতা, ফুল দিয়ে পূজা করে থাকে।

মহা শিবরাত্রিতে সবার মঙ্গলকামনা করি🙏🙏

‘ সরস্বতী মহাভাগে বিদ্যেকমললোচনে,বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্ত‌ুতে।জয় জয় দেবী চরাচর সারে, কুচযুগশোভিত মুকতাহার...
26/01/2023

‘ সরস্বতী মহাভাগে বিদ্যেকমললোচনে,

বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্ত‌ুতে।

জয় জয় দেবী চরাচর সারে, কুচযুগশোভিত মুকতাহারে।

বীণারঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমহস্তুতে।

নমঃভদ্রকাল্যৈ নমো নিত্যং সরস্বত্যৈ নমো নমঃ।

বেদ-বেদাঙ্গ-বেদান্ত-বিদ্যা-স্থানেভ্য এব চ।।

এস স-চন্দন পুষ্পবিল্ব পত্রাঞ্জলি সরস্বতৈ নমঃ।।’

09/12/2022

**শ্রীনৃসিংহ অষ্টোত্তরশত নাম**
প্রতিদিন সকাল ও সন্ধ্যায় এই শতনাম পাঠ করতে পারেন।

(১) ওঁ নরসিংহায় নমঃ
(২) ওঁ মহাসিংহায় নমঃ
(৩) ওঁ দিব্যসিংহায় নমঃ
(৪) ওঁ মহাবলায় নমঃ
(৫) ওঁ উগ্রসিংহ্যায় নমঃ
(৬) ওঁ মহাদেবায় নমঃ
(৭) ওঁ স্তম্ভজায় নমঃ
(৮) ওঁ উগ্রলোচনায় নমঃ
(৯) ওঁ রৌদ্রায় নমঃ
(১০) ওঁ সর্বাদ্ভুতায় নমঃ
(১১) ওঁ শ্রীমতে নমঃ
(১২) ওঁ যোগানন্দায় নমঃ
(১৩)ওঁ ত্রিবিক্রমায় নমঃ
(১৪) ওঁ হরয়ে নমঃ
(১৫) ওঁ কোলাহলায় নমঃ
(১৬) ওঁ চক্রিনে নমঃ
(১৭) ওঁ বিজয়ায় নমঃ
(১৮) ওঁ জয়বর্ধনায় নমঃ
(১৯) ওঁ মহানন্দায় নমঃ
(২০) ওঁ পঞ্চননায় নমঃ
(২১) ওঁ পরব্রহ্মণে নমঃ
(২২) ওঁ অঘোরায় নমঃ
(২৩) ওঁ ঘোরবিক্রমায় নমঃ
(২৪) ওঁ জ্বলন্মুখায় নমঃ
(২৫) ওঁ মহোজ্বলায় নমঃ
(২৬) ওঁ জ্বলমালিনে নমঃ
(২৭) ওঁ মহাপ্রভবে নমঃ
(২৮) ওঁ নীতলাক্ষায় নমঃ
(২৯) ওঁ সহস্রাক্ষায় নমঃ
(৩০) ওঁ দুর্নিরীক্ষায় নমঃ
(৩১) ওঁ প্রতাপনায় নমঃ
(৩২) ওঁ মহাদংষ্ট্রায়ুধায় নমঃ
(৩৩) ওঁ প্রজ্ঞায় নমঃ
(৩৪) ওঁ চন্ডকোপিনে নমঃ
(৩৫) ওঁ সদাশিবায় নমঃ
(৩৬) ওঁ হিরণ্যকশিপুধ্বংসিনে নমঃ
(৩৭) ওঁ দৈত্যদানবভঞ্জনায় নমঃ
(৩৮) ওঁ গুণভদ্রায় নমঃ
(৩৯) ওঁ মহাভদ্রায় নমঃ
(৪০) ওঁ বলভদ্রায় নমঃ
(৪১) ওঁ করালায় নমঃ
(৪২) ওঁ বিকরালায় নমঃ
(৪৩) ওঁ বিকর্তে নমঃ
(৪৪) ওঁ সর্বকর্তৃকায় নমঃ
(৪৫)ওঁ শিশুমারায় নমঃ
(৪৬) ওঁ ত্রিলোকাত্মনে নমঃ
(৪৭) ওঁ ঈশায় নমঃ
(৪৮) ওঁ সর্বেশ্বরায় নমঃ
(৪৯) ওঁ বিভবে নমঃ
(৫০) ওঁ ভৈরবডম্ভরায় নমঃ
(৫১) ওঁ দিব্যায় নমঃ
(৫২) ওঁ অচ্যুতায় নমঃ
(৫৩) ওঁ মাধবায় নমঃ
(৫৪) ওঁ অধোক্ষজায় নমঃ
(৫৫) ওঁ অক্ষরায় নমঃ
(৫৬) ওঁ সর্বায় নমঃ
(৫৭) ওঁ বনমালিনে নমঃ
(৫৮) ওঁ বরপ্রদায় নমঃ
(৫৯) ওঁ বিশ্বম্ভরায় নমঃ
(৬০) ওঁ অদ্ভুতায় নমঃ
(৬১) ওঁ ভব্যায় নমঃ
(৬২) ওঁ শ্রীবিষ্ণবে নমঃ
(৬৩) ওঁ পুরুষোত্তমায় নমঃ
(৬৪)ওঁ অনঘাস্ত্রায় নমঃ
(৬৫) ওঁ নখাস্ত্রায় নমঃ
(৬৬) ওঁ সূর্যজ্যোতিষে নমঃ
(৬৭) ওঁ সুরেশ্বরায় নমঃ
(৬৮) ওঁ সহস্রবাহবে নমঃ
(৬৯) ওঁ সর্বজ্ঞায় নমঃ
(৭০) ওঁ সর্বসিদ্ধিপ্রদায়কায় নমঃ
(৭১) ওঁ বজ্রদংষ্ট্রায় নমঃ
(৭২) ওঁ বজ্রনখায় নমঃ
(৭৩) ওঁ পরন্তপায় নমঃ
(৭৪) ওঁ সর্বমন্ত্রৈকরূপায় নমঃ
(৭৫) ওঁ সর্বযন্ত্রাত্মকায় নমঃ
(৭৬) ওঁ সর্বযন্ত্রবিদারকায় নমঃ
(৭৭) ওঁ অব্যক্তায় নমঃ
(৭৮) ওঁ সুব্যক্তায় নমঃ
(৭৯) ওঁ ভক্তবৎসলায় নমঃ
(৮০) ওঁ বৈশাখশুক্লোদ্ভুত্যায় নমঃ
(৮১) ওঁ শরণাগত বৎসলায় নমঃ
(৮২) ওঁ উদারকীর্তয়ে নমঃ
(৮৩) ওঁ পূণ্যাত্মনে নমঃ
(৮৪) ওঁ মহাত্মনে নমঃ
(৮৫) ওঁ চন্ডবিক্রমায় নমঃ
(৮৬) ওঁ বেদত্রয় প্রপূজ্যায় নমঃ
(৮৭) ওঁ ভগবতে নমঃ
(৮৮) ওঁ পরমেশ্বরায় নমঃ
(৮৯) ওঁ শ্রীবৎসাঙ্কায় নমঃ
(৯০) ওঁ শ্রীনিবাসায় নমঃ
(৯১) ওঁ জগদব্যাপিনে নমঃ
(৯২) ওঁ জগন্ময়ায় নমঃ
(৯৩) ওঁ জগতপালায় নমঃ
(৯৪) ওঁ জগন্নাথায় নমঃ
(৯৫) ওঁ মহাকায়ায় নমঃ
(৯৬) ওঁ দ্বিরূপভৃতে নমঃ
(৯৭) ওঁ পরমাত্মনে নমঃ
(৯৮) ওঁ পরংজ্যোতিষে নমঃ
(৯৯) ওঁ নির্গুনায় নমঃ
(১০০) ওঁ নৃকেশরীণে নমঃ
(১০১) ওঁ পরমাত্মায় নমঃ
(১০২) ওঁ পরতত্ত্বায় নমঃ
(১০৩) ওঁ পরমধাম্নে নমঃ
(১০৪) ওঁ সচ্চিদানন্দ বিগ্রহায় নমঃ
(১০৫) ওঁ সর্বাত্মনে নমঃ
(১০৬) ওঁ ধীরায় নমঃ
(১০৭) ওঁ প্রহ্লাদপালকায় নমঃ
(১০৮) ওঁ লক্ষ্মীনৃসিংহায় নমঃ👏🏼👏🏼❤️💗

Address

Sylhet
Habiganj
3300

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sonaton BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share