অঞ্জলি সংঘ

অঞ্জলি সংঘ স্বরসতী পূজা উদযাপন কমিটি

জয় মা সরস্বতী  🙏প্রতি বছরের মতো এবারও আমরা মায়ের চরণে পুষ্প প্রদানের আয়োজন করতেছি... 🥀এতো আপনি ও আপনারা  সবাই আমন্ত্রণীত...
10/01/2023

জয় মা সরস্বতী 🙏

প্রতি বছরের মতো এবারও আমরা মায়ের চরণে পুষ্প প্রদানের আয়োজন করতেছি... 🥀

এতো আপনি ও আপনারা সবাই আমন্ত্রণীত 🌺

আয়োজনে অঞ্জলি সংঘ ঘোষপাড়া গোপীনাথ জিউড় আখড়া হবিগঞ্জ 🌺

সবাইকে শ্রী শ্রী লক্ষ্মী পূজার প্রীতি ও  শুভেচ্ছা 🙏💗মাতা লক্ষ্মী দেবীর প্রনাম মন্ত্র : ওঁ বিশ্বরূপস্য ভার্য্যাসি পদ্মে প...
09/10/2022

সবাইকে শ্রী শ্রী লক্ষ্মী পূজার প্রীতি ও শুভেচ্ছা 🙏💗

মাতা লক্ষ্মী দেবীর প্রনাম মন্ত্র : ওঁ বিশ্বরূপস্য ভার্য্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে। সর্ব্বত পাহি মাং দেবী মহালক্ষ্মী নমহস্তুতে 🙏

কোজাগরী লক্ষ্মী পূজা নিয়ে কিছু কথাঃ তিনি হলেন বিষ্ণুপ্রিয়া। বাংলায় শারদীয়া দুর্গোৎসবের পর আশ্বিন মাসের শেষে পূর্ণিমা তিথিতে কোজাগরী লক্ষ্মী পূজার আরাধনা করা হয়। বাঙালি হিন্দুর ঘরে ঘরে এক চিরন্তন প্রার্থনা। প্রায় প্রতি ঘরে ঘরেই দেবী লক্ষ্মীর পূজা হয়ে থাকে। লক্ষ্মী হলেন ধন সম্পত্তির দেবী। ধন সম্পদের আশায় ঘরে ঘরে কোজাগরী লক্ষ্মী পূজা হয়ে থাকে.নারী পুরুষ উভয়েই এই পূজায় অংশ গ্রহণ করেন। অনেকেই সারা বছর প্রতি বৃহস্পতিবার লক্ষ্মীর পূজা করে থাকেন। এছাড়া শস্য সম্পদের দেবী বলে ভাদ্র সংক্রান্তি, পৌষ সংক্রান্তি ও চৈত্র সংক্রান্তিতে এবং আশ্বিন পূর্ণিমা ও দীপাবলীতে লক্ষ্মীর পূজা হয়। লক্ষণীয় বিষয় হল-খারিফ শস্য ও রবি শস্য ঠিক যে সময় হয় ঠিক সেই সময় বাঙালি হিন্দু মেতে ওঠে লক্ষ্মীর আরাধনায়। তবে পূজার উপাচারে পরিবর্তন হয় মাস ভেদে🌾❤️

জয় মা লক্ষ্মী 🙏

্ষীপূজা

শারদাঞ্জলি ফোরাম হবিগঞ্জ কতৃক আয়োজিত বিশ্ব দূর্গা পূজা শারদ সন্মান ২০২২  #সেরা_পূজা পুরষ্কার পেয়েছে আমাদের পাড়ার পূজা শ্...
05/10/2022

শারদাঞ্জলি ফোরাম হবিগঞ্জ কতৃক আয়োজিত বিশ্ব দূর্গা পূজা শারদ সন্মান ২০২২ #সেরা_পূজা পুরষ্কার পেয়েছে আমাদের পাড়ার পূজা শ্রী শ্রী গোপীনাথ জিউড় আখড়া দূর্গা পূজা উদযাপন কমিটি, ঘোষপাড়া আ/এ। সবাইকে শারদীয় অভিনন্দন।

🙏.... শুভ জন্মষ্টমী..... 🙏   পরমেশ্বর ভগবান শ্রীকৃষের ৫,২৪৮ তম শুভ আবির্ভাব তিথি ও জন্মষ্টমী মহোউৎসব ২০২২    সবাইকে শুভ ...
18/08/2022

🙏.... শুভ জন্মষ্টমী..... 🙏
পরমেশ্বর ভগবান শ্রীকৃষের ৫,২৪৮ তম শুভ আবির্ভাব তিথি ও জন্মষ্টমী মহোউৎসব ২০২২
সবাইকে শুভ জন্মষ্টমীর কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা
অভিনন্দন ❤️🙏

কিছু মানুষকে দেখা যায় যাদের অনেক বয়স হওয়া সত্বেও ধর্মীয় পথে আসতে চান না।কিন্তু কেন?ধর্মীয় পথে না আসার কারন হল ঈশ্বরের প্...
16/08/2022

কিছু মানুষকে দেখা যায় যাদের অনেক বয়স হওয়া সত্বেও ধর্মীয় পথে আসতে চান না।
কিন্তু কেন?

ধর্মীয় পথে না আসার কারন হল ঈশ্বরের প্রতি প্রেম ও ভক্তির অভাব।

যতদিন জীব বুজতে না পারে আমি কে ?
কোথা থেকে এসেছি ?
মৃত্যুর পর কোথায় যাব ?

ততদিন পর্যন্ত তার ভবে আসা যাওয়া সব বৃথা হয়ে যায়। কিছুমানুষ ভাবতে থাকে এখানেই তো ভাল আছি, খাচ্ছি, ঘুরছি, পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে আছি।

মৃত্যুর পর যা হবে, সেটা পরে দেখা যাবে। মূর্খ জীব জানে না তার মৃত্যুর কি নারকীয় শাস্তি অপেক্ষা করছে। ভক্তিপথ লাভ করা খুব কঠিন। কারন এটি এক জনমে সম্ভব নয়।

অনেক জনম পার করে তবেই ভক্তি স্তরে পৌছাতে হয়। ভক্তের মনে যখন ভক্তি জাগ্রত হয় তখন সে বুঝতে পারে এই মানব দেহ কেন ধারন করতে হয়। জীবনের উদ্দেশ্য কি।

আর আমার আসল ঠিকানা কোথায়। একজন ভক্ত তার ভক্তির মাধ্যমেই ঈশ্বরকে লাভ করতে পারে।

হরে কৃষ্ণ....

🕉️ শ্রী কৃষ্ণের পূজার মন্ত্র 🕉️শ্রীকৃষ্ণের বন্দনা-তং শ্রীমৎ কৃষ্ণ চৈতিন্য দেবং বন্দে জগদ গুরুং।ষস্যানুকল্পয়া স্বাপি মহা...
29/05/2022

🕉️ শ্রী কৃষ্ণের পূজার মন্ত্র 🕉️

শ্রীকৃষ্ণের বন্দনা-
তং শ্রীমৎ কৃষ্ণ চৈতিন্য দেবং বন্দে জগদ গুরুং।
ষস্যানুকল্পয়া স্বাপি মহাদ্ধিং সন্তরেৎ সুখং।
শ্রীগোবিন্দং ঘনশ্যামং পীতাম্বর ধরং পরং।।
শ্রী নন্দ-নন্দনং নৌমি শ্রী গোপী জন বল্লভং।
শ্রীরামং রেবতী কান্তং প্রেমানন্দ কলেবরং।
রোহিনেয়ৎ ভজের্দ্দেবং কৃষ্ণ ভক্তি প্রদায়কং।।
গৌরে গৌড়ং জহো ভক্তি ভারং সংন্যস্য যৎ করে।
তং বংশীবদনং বন্দে প্রভুং শক্ত্যব তারকং।।

শ্রীকৃষ্ণের বীজ মন্ত্র ও উপকরণ নিবেদন মন্ত্র-
মূল বীজ মন্ত্র-ক্লীঁ।
জপের বীজ মন্ত্র-ক্লীদ কৃর্ষ্ণায় স্বাহা। ক্লীঁ কৃষ্ণায় নমঃ।
ক্লীঁ কৃষ্ণায় স্বাহা। ক্লীঁ কৃষ্ণায় গোবিন্দায় স্বাহা।
ক্লীঁ কৃষ্ণায় গোবিন্দায় গোপীজন বল্লভায় স্বাহা। বল্লভায় স্বাহা।

শ্রী কৃষ্ণের কাম গায়ত্রী-
ওঁ ক্লীঁ (নমঃ ক্লীঁ) কামদেবায় বিদ্মহে পুষ্প বানায় ধীমহি তন্নোহনঙ্গঃ প্রচোদয়াৎ।
উপকরণ নিবেদন মন্ত্র- নমঃ ক্লীঁ শ্রীকৃষ্ণায় নমঃ।(বা স্ব-কৃষ্ণ মন্ত্র)
শ্রীকৃষ্ণ মন্ত্র (বীজ মন্ত্র) ১০৮ বার জপ করিবেন।

সপর্পন মন্ত্র-
গুহ্যাতি গুহ্য গোপ্তাত্বং গৃহানাস্মৎ কৃতং জপং।
সিদ্ধি ভবতু মে দেব ত্বৎ প্রসাদাৎ জনার্দন।।

একটু জল হস্তে লইয়া-এতং জলং নমঃ ক্লীঁ শ্রীকৃষ্ণায় অর্পনমস্তু বলিয়া শ্রীকৃষ্ণের হস্তে দেওয়ার উদ্দেশ্যে জল অর্পন করিবেন।

ক্ষমা প্রার্থনা-
নমো যদক্ষরং মাত্রাহীনঞ্চ যদ্‌ ভবেৎ।
পূর্ণং ভবতু ত্বং সর্বং ত্বং প্রসাদাৎ জনার্দ্দন।।
মন্ত্রহীনং ক্রিয়াহীনং ভক্তিহীনং জনার্দ্দন।
যৎ পূজিতং ময়াদেব পরিপূর্ণং তদস্তুমে।।
প্রণাম মন্ত্র স্মরণ করিয়া শ্রীকৃষ্ণকে প্রণাম করিবেন।

শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্রঃ-
হে কৃষ্ণ করুণা সিন্ধো দীন বন্ধো জগৎ পতে।
গোপেশ গোপিকা- কান্ত রাঁধা কান্ত নমোহস্তু তে।।

শ্রীকৃষ্ণের পূজার্চ্চনার নিয়ম-
ধ্যানানুরুপ মুর্তিতে শ্রীকৃষ্ণের পূজার্চ্চনাদি করিবেন। এই শ্রীকৃষ্ণের মূর্ত্তি- দ্বিভুজ, মেঘের ন্যায় শ্যামবর্ণ, ত্রিভঙ্গ। অর্থাৎ স্থান ত্রয়ে বক্র অ মোহনা-কৃতি বংশীধারী। বন-মালায় সুসজ্জিত। শ্রীকৃষ্ণকে প্রণাম করিবেন। পরে শ্রীকৃষ্ণের কাম গায়ত্রী পাঠ করিয়া উপকরণ নিবেদন করিবেন
প্রণাম মন্ত্র-
বসুদেব সুতং দেবং কংসচানুরমর্দ্দনম্‌।
দেবকী পরমানন্দং কৃষ্ণং বন্দে জগদ্‌ গুরুম্‌।।

শ্রী কৃষ্ণের কাম গায়ত্রী-
ওঁ ক্লীঁ (নমঃ ক্লীঁ) কামদেবায় বিদ্মহে পুষ্প বানায়

🕉️⚜️ভগবান শ্রী বিষ্ণুর প্রণাম মন্ত্র ⚜️🕉️ওঁ নমো ব্রাহ্মণ্যদেবায় গো- ব্রাহ্মণ্যহিতায় চ।জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় ন...
26/05/2022

🕉️⚜️ভগবান শ্রী বিষ্ণুর প্রণাম মন্ত্র ⚜️🕉️

ওঁ নমো ব্রাহ্মণ্যদেবায় গো- ব্রাহ্মণ্যহিতায় চ।
জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ।।
পাপোহহং পাপকর্মাহং পাপাত্মা পাপসম্ভবঃ।
ত্রাহি মাং পুন্ডরীকাক্ষং সর্বপাপহরো হরি।।

 #একাদশী_সংবাদ আগামীকাল ১২.০২.২০২২ খ্রিস্টাব্দ শনিবার পবিত্র  #ভৈমী_একাদশী ব্রত উপবাস। #পারণঃ পরদিন রবিবার সকাল ০৬.৩২-১০...
11/02/2022

#একাদশী_সংবাদ

আগামীকাল ১২.০২.২০২২ খ্রিস্টাব্দ শনিবার পবিত্র #ভৈমী_একাদশী ব্রত উপবাস।

#পারণঃ পরদিন রবিবার সকাল ০৬.৩২-১০.১৯ মিনিটের মধ্যে।

#নিজে_একাদশীব্রত_পালন_করুন_এবং
#অন্যদের_একাদশী_ব্রত_পালনে_সহায়তা_করুন।

অঞ্জলি সংঘের পক্ষ থেকে সবাইকে শ্রী শ্রী সরস্বতী পূজার শুভেচ্ছা ও অভিনন্দন ❤️ স্থান - শ্রী শ্রী গোপীনাথ জিউড় আখড়া, ঘোষপাড়...
05/02/2022

অঞ্জলি সংঘের পক্ষ থেকে সবাইকে শ্রী শ্রী সরস্বতী পূজার শুভেচ্ছা ও অভিনন্দন ❤️
স্থান - শ্রী শ্রী গোপীনাথ জিউড় আখড়া,
ঘোষপাড়া আ/এ, হবিগঞ্জ।

🙏🤍" এসো মা সরস্বতী "🤍🙏

শীতের আঁচল সরিয়ে মাগো-
এসো মা আজ সবার ঘরে.।
বিদ্যালয়ে জ্ঞানের প্রদীপ-
জ্বলুক আবার নতুন করে.।

তোমার আসার পথটি চেয়ে -
হাজার হাজার ছাএ-ছাএী.।
ভরিয়ে দাও মা শিক্ষাঙ্গন-
তুমি যে মা বিদ্যাদএী.।

তোমার হাতের তারের বীণায়-
জেগে উঠুক নতুন সুর.।
সেই সুরেরই রশ্মি -ছড়াই-
ভাসুক আলোর সমুদ্দুর.।

মঙ্গল ঘট পাতছি মাগো-
দাও জ্বেলে দাও জ্ঞানের বাতি.।
আর কতোদিন থাকবো দুখে?
কাটবে কবে আঁধার রাএি?

আঁধার কেটে উঠুক রবি -
আসুক প্রভাত নতুন ভোরে.।
সেই প্রভাতের প্রত্যাশাতেই-
খুলুক এবার বিদ্যা দোর.।

🙏💙" জয় মা সরস্বতী "💙🙏

মা এলো বলে... সরস্বতী পূজা ২০২২অঞ্জলি সংঘ ❤️
04/02/2022

মা এলো বলে...
সরস্বতী পূজা ২০২২
অঞ্জলি সংঘ ❤️

ভগবান কোথায় থাকেন ?একদিন নারদজী ভগবানকে খুঁজছিলেন। তিনি তো থাকেন বৈকুন্ঠে। কিন্তু বৈকুন্ঠে গিয়ে দেখলেন ভগবান বৈকুন্ঠে নে...
29/01/2022

ভগবান কোথায় থাকেন ?

একদিন নারদজী ভগবানকে খুঁজছিলেন। তিনি তো থাকেন বৈকুন্ঠে। কিন্তু বৈকুন্ঠে গিয়ে দেখলেন ভগবান বৈকুন্ঠে নেই। মা লক্ষ্মী আছেন।
নারদজী মাকে জিজ্ঞাসা করলেন,"মা প্রভু কোথায় গেলেন ?" মা লক্ষ্মী বললেন, "প্রভু কোথায় গেলেন আমাকে তো বলে যাননি।"
নারদজী চিন্তা করছেন, "মা লক্ষ্মীকে ছেড়ে প্রভু কোথায় গেলেন ! প্রভুর প্রিয়া তিনি। মনে হয় প্রভুর আরও কেউ আছে যিনি প্রভুর প্রিয়। সেখানেই হয়তো গেছেন।

নারদজী ঘুরতে ঘুরতে মান সরোবরের কাছে চলে এলেন। সেখানে বড় বড় যোগী তপস্যা করছিলেন গুহাতে বসে। নারদজী ধ্যানযোগে সকলের হৃদয়ে গিয়ে ভগবানকে খুঁজলেন। কিন্তু সেখানেও ভগবান নেই।
"ভগবান কোথায় আছেন ?" খুঁজতে খুঁজতে ঘুরতে লাগলেন। ঘুরতে ঘুরতে পৃথিবীতে একটা ছোট গ্রামে এসে পৌঁছালেন। তিনি দেখলেন, সেখানে কীর্তন হচ্ছে।
"শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে।
হে নাথ নারায়ণ বাসুদেব হরে।।
কীর্তন চলছে নিরন্তর। নারদজী কীর্তনের শব্দ শুনছেন। মনে মনে ভাবছেন "ভগবান বৈকুন্ঠে নেই, যোগীদের হৃদয়েও নেই। তিনি কি এখানে আছেন ?,,

নারদজী একটু সামনে এগিয়ে দেখলেন কীর্তনের মধ্যে পঞ্চাশ জন ভক্ত বসে আছে। আসনের উপরে সাক্ষাৎ ভগবান নারায়ণ বিরাজমান। নারদজীও বসে পড়লেন। নারায়ণ নারদজীকে দেখে হাসতে লাগলেন। নারদজী হাসছেন না।
ভক্তরা কীর্তন করে চলে গেলেন। নারদজী প্রভুর চরণে গিয়ে পড়লেন। আর ভগবানকে বললেন,"প্রভু আপনি কোথায় থাকেন, সত্যিকারের আপনার থাকার নিবাস কোথায় ? প্রভু দয়া করে একটু যদি বলেন ! আপনাকে খুঁজতে খুঁজতে আমি বৈকুন্ঠে গেলাম, পেলাম না। যোগীদের হৃদয়ে দেখলাম পেলাম না। এখানে ভক্তরা কীর্তন করছে। এখানে আপনাকে পেলাম। সত্যি সত্যি কোথায় থাকেন ?
প্রভু বললেন,"নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগীনাং হৃদয়ে ন চ। মদ্ভক্তাঃ যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ"।।
না আমি বৈকুন্ঠে থাকি, না আমি যোগীদের হৃদয়ে থাকি। আমার ভক্তরা যেখানে নিরন্তর আমার নাম গুণকীর্তন করে আমি সেখানে অবস্থান করি নারদ। সেই স্থানই আমার প্রিয়।

প্রভুর নাম যেখানে হয়, সেখানে ভক্তদের খুব কাছে ভগবান অবস্থান করেন। কোনরূপে তিনি বসে আছেন তা কেউ বলতে পারে না। কারণ প্রভুর নাম প্রভুকে কাছে নিয়ে আসে। তাই যখনই সময় পাওয়া যায় হরিকথা বলা এবং শোনা দরকার। জয় শ্রীহরি 🙏🙏

Address

Goshpara Road
Habiganj Sadar
HABIGANJSADAR

Website

Alerts

Be the first to know and let us send you an email when অঞ্জলি সংঘ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share