07/07/2026
সনাতন ধর্ম ও শ্রীমদ্ভগবদ্গীতা'র ১০০টি শিক্ষণীয় প্রশ্নোত্তর 🕉️
জ্ঞানের আলো ছড়াতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। নিচে সংক্ষেপে ১০০টি প্রশ্নোত্তর দেওয়া হলো:
১. গীতার অর্থ কি? উত্তর: ভগবানের গান।
২. গীতার পূর্ণ নাম কি? উত্তর: শ্রীমদ্ভগবদ্গীতা।
৩. গীতার প্রধান বক্তা কে? উত্তর: ভগবান শ্রীকৃষ্ণ।
৪. গীতার প্রধান শ্রোতা কে? উত্তর: শ্রী অর্জুন।
৫. গীতার শ্লোক সংখ্যা কত? উত্তর: ৭০০টি।
৬. গীতা কোথায় প্রকাশ পায়? উত্তর: কুরুক্ষেত্রের যুদ্ধ ময়দানে।
৭. গীতা রচনা করেন কে? উত্তর: মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস।
৮. কুরুক্ষেত্রের যুদ্ধ কত দিন ধরে হয়েছিল? উত্তর: ১৮ দিন।
৯. কত সৈন্য যুদ্ধ করেছিল? উত্তর: ১৮ অক্ষৌহিণী।
১০. গীতা কোন গ্রন্থের অন্তর্গত? উত্তর: মহাভারত।
১১. গীতার আবির্ভাব তিথি কি? উত্তর: মোক্ষদা একাদশী।
১২. গীতার কয়টি অধ্যায়? উত্তর: ১৮টি।
১৩. মহাভারতের কোন অংশ থেকে এটি নেওয়া হয়েছে? উত্তর: ভীষ্ম পর্বের ২৫ থেকে ৪২ অধ্যায়।
১৪. ধৃতরাষ্ট্রকে কুরুক্ষেত্রের বর্ণনা কে শুনিয়েছিলেন? উত্তর: সঞ্জয়।
১৫. অর্জুনের রথের সারথি কে? উত্তর: শ্রীকৃষ্ণ।
১৬. গীতার অপর নাম কি? উত্তর: গীতোপনিষদ।
১৭. কুরুক্ষেত্রের প্রাচীন নাম কি? উত্তর: সামন্তপঞ্চক।
১৮. ধৃতরাষ্ট্র কে ছিলেন? উত্তর: হস্তিনাপুরের রাজা।
১৯. সঞ্জয় কে ছিলেন? উত্তর: ধৃতরাষ্ট্রের রথের সারথী ও ব্যাসদেবের শিষ্য।
২০. পাণ্ডব বলতে কি বুঝায়? উত্তর: মহারাজ পাণ্ডুর পুত্রদের পাণ্ডব বলা হয়।
২১. পঞ্চ পাণ্ডবের নাম কি? উত্তর: যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল ও সহদেব।
২২. কুরুক্ষেত্র বর্তমানে কোথায় অবস্থিত? উত্তর: ভারতের রাজধানী দিল্লির নিকটবর্তী।
২৩. বিশ্বে কয়টি ভাষায় গীতা অনুবাদ করা হয়েছে? উত্তর: ৩৬টি ভাষায়।
২৪. সনাতন অর্থ কি? উত্তর: চিরন্তন। যা ছিল, যা আছে, যা থাকবে।
২৫. সনাতন ধর্মের মূল গ্রন্থ কি? উত্তর: বেদ।
২৬. বেদ অর্থ কি? উত্তর: জ্ঞান।
২৭. হিন্দু অর্থ কি? উত্তর: হীনতা দূর হয়েছে যার বা যার হিংসা নাই।
২৮. কয়েকটি ধর্মগ্রন্থের নাম বল? উত্তর: গীতা, ভাগবত, পুরাণ, রামায়ণ, মহাভারত, উপনিষদ, চণ্ডী ইত্যাদি।
২৯. ধর্ম কি? উত্তর: যা ধারণ করে।
৩০. বিশ্বের কয়েকটি ধর্মমতের নাম বল? উত্তর: হিন্দুধর্ম, ইসলামধর্ম, বৌদ্ধধর্ম, খ্রিষ্টানধর্ম, জৈনধর্ম, শিখধর্ম, ইহুদিধর্ম ইত্যাদি।
৩১. সারা বিশ্বে হিন্দুর সংখ্যা কত? উত্তর: প্রায় ১২০ কোটি।
৩২. পৃথিবীতে কয়টি দেশে হিন্দু আছে? উত্তর: ১৫৩ টি দেশে।
৩৩. কোন কোন দেশে হিন্দুর সংখ্যা বেশি? উত্তর: ভারত, নেপাল, মরিশাস।
৩৪. অবতার কত প্রকার? উত্তর: ছয় প্রকার।
৩৫. কয়েকটি প্রধান তীর্থস্থানের নাম বল? উত্তর: কুরুক্ষেত্র, কাশি, গয়া, হরিদ্বার, বৃন্দাবন, নবদ্বীপ, পুরী।
৩৬. বাংলাদেশের কয়েকটি তীর্থস্থানের নাম বল? উত্তর: শ্রীধাম শ্রীঅঙ্গন, চন্দ্রনাথ, সীতাকুণ্ড, বারদী, ঢাকেশ্বরী মন্দির, ওড়াকান্দি ইত্যাদি।
৩৭. মন্দির কি? উত্তর: যেখানে দেবতার বা মহাপুরুষের অর্চনা করা হয়।
৩৮. হিন্দু ধর্মের সাধনার পথ কয়টি? উত্তর: পাঁচটি (শাক্ত, বৈষ্ণব, শৈব, গাণপত্য, সৌর)।
৩৯. সনাতন ধর্ম আর কি নামে পরিচিত? উত্তর: বৈদিক ধর্ম, আর্য ধর্ম।
৪০. ভগবান কাকে বলে? উত্তর: ঐশ্বর্য, যশ, বীর্য, শ্রী, জ্ঞান, বৈরাগ্য—এই ছয়টি গুণ যার আছে, তিনিই ভগবান।
৪১. উপাসনা কয় প্রকার? উত্তর: দুই প্রকার (সাকার ও নিরাকার)।
৪২. ঈশ্বর কোথায় থাকেন? উত্তর: সর্বত্র।
৪৩. হিন্দু ধর্মের মূলে কে? উত্তর: ভগবান স্বয়ং।
৪৪. বিশ্বব্রহ্মাণ্ডের নিয়ন্ত্রক কে? উত্তর: ঈশ্বর।
৪৫. স্রষ্টাকে আমরা আর কি নামে ডাকি? উত্তর: ব্রহ্ম, ঈশ্বর, পরমাত্মা, আত্মা, ভগবান।
৪৬. ব্রহ্ম অর্থ কি? উত্তর: সর্ববৃহৎ।
৪৭. ঈশ্বর কাকে বলে? উত্তর: জীবজগতের উপর যিনি প্রভুত্ব করেন, তাকে ঈশ্বর বলে।
৪৮. অবতার কাকে বলে? উত্তর: ঈশ্বর যখন রূপ ধারণ করে অবতীর্ণ হন, তখন তাকে অবতার বলে।
৪৯. আত্মা কয়টি? উত্তর: দুইটি (জীবাত্মা ও পরমাত্মা)।
৫০. প্রধান দেবতার নাম কি? উত্তর: ব্রহ্মা, বিষ্ণু, শিব।
৫১. ভক্ত কাকে বলে? উত্তর: যে ভগবানের ভজনা করে।
৫২. দেবতারা কয়টি ভাগে বিভক্ত? উত্তর: তিনটি (স্বর্গের, অন্তরিক্ষের, পৃথিবীর)।
৫৩. সৃষ্টিতে গুণ কয়টি? উত্তর: তিনটি (সত্ত্বঃ, রজঃ, তমঃ)।
৫৪. চণ্ডী কোন গ্রন্থের অন্তর্গত? উত্তর: মার্কণ্ডেয় পুরাণ।
৫৫. মহাভারতের কয়টি পর্ব? উত্তর: আঠারোটি।
৫৬. রামায়ণের কয়টি কাণ্ড? উত্তর: সাতটি।
৫৭. ভাগবতের কয়টি স্কন্ধ? উত্তর: বারোটি।
৫৮. পুরাণ কয়টি? উত্তর: আঠারোটি।
৫৯. উপপুরাণ কয়টি? উত্তর: আঠারোটি।
৬০. উপনিষদ কয়টি? উত্তর: চৌদ্দটি (মূল উপনিষদ)।
৬১. শিব কে? উত্তর: ধ্বংস বা প্রলয়ের দেবতা।
৬২. বিষ্ণু কে? উত্তর: পালনকর্তা।
৬৩. ব্রহ্মা কে? উত্তর: সৃষ্টিকর্তা।
৬৪. দুর্গা কিসের দেবতা? উত্তর: শক্তির।
৬৫. লক্ষ্মী ও সরস্বতী কিসের দেবতা? উত্তর: ধন-সম্পদ ও বিদ্যার।
৬৬. পরিষ্কার-পরিচ্ছন্নতার দেবী কে? উত্তর: মা শীতলা।
৬৭. বেদ কত প্রকার? উত্তর: চার প্রকার (ঋক্, সাম, যজু ও অথর্ব)।
৬৮. নটরাজ বলা হয় কাকে? উত্তর: শিবকে।
৬৯. মন্দিরে আসলে কি হয়? উত্তর: দেহ-মন পবিত্র হয়।
৭০. যুগ কয়টি? উত্তর: চারটি (সত্য, ত্রেতা, দ্বাপর, কলি)।
৭১. যোগ অর্থ কি? উত্তর: মিলন।
৭২. কর্ম কয় প্রকার? উত্তর: দুই প্রকার (সকাম ও নিষ্কাম)।
৭৩. বর্ণ কয়টি? উত্তর: চারটি।
৭৪. মানুষ কাকে বলে? উত্তর: যার মনুষ্যত্ব আছে সেই মানুষ।
৭৫. রামায়ণ রচনা করেন কে? উত্তর: বাল্মীকি।
৭৬. মহাভারত, ভাগবত, পুরাণ রচনা করেন কে? উত্তর: ব্যাসদেব।
৭৭. কয়েকজন মহাপুরুষের নাম বল? উত্তর: বাবা লোকনাথ ব্রহ্মচারী, ডঃ মহানামব্রত ব্রহ্মচারী, স্বামী বিবেকানন্দ, অনুকূল ঠাকুর, হরিচাঁদ ঠাকুর, গণেশ পাগল, শ্রীরামকৃষ্ণ, শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামী।
৭৮. শ্রীকৃষ্ণের ব্যবহৃত শঙ্খের নাম কি? উত্তর: পাঞ্চজন্য।
৭৯. অর্জুনের শঙ্খের নাম কি? উত্তর: দেবদত্ত।
৮০. মহাবীর হনুমান কার রথে অবস্থান করেন? উত্তর: অর্জুনের রথে।
৮১. বলি অর্থ কি? উত্তর: ত্যাগ।
৮২. মথুরা থেকে বৃন্দাবনের দূরত্ব কতটুকু? উত্তর: ৩ ক্রোশ।
৮৩. বৃন্দাবন কোন নদীর তীরে অবস্থিত? উত্তর: যমুনা।
৮৪. দ্বারকা নগরী তৈরি করেন কে? উত্তর: বিশ্বকর্মা।
৮৫. কার নির্দেশে বিশ্বকর্মা দ্বারকা নগরী তৈরি করেন? উত্তর: শ্রীকৃষ্ণ।
৮৬. কোন নগরী সমুদ্রগর্ভে বিলীন হয়ে যায়? উত্তর: দ্বারকা নগরী।
৮৭. কোন সাগরে দ্বারকা নগরী বিলীন হয়? উত্তর: আরব সাগর।
৮৮. বলরাম কে ছিলেন? উত্তর: অনন্তাবতার; বিষ্ণুর দশ অবতারের অন্যতম।
৮৯. বলরামের পিতার নাম কি? উত্তর: বসুদেব।
৯০. বলরামের মায়ের নাম কি? উত্তর: রোহিণী।
৯১. বলরামের জন্মস্থান কোথায়? উত্তর: বৃন্দাবনে।
৯২. শ্রীকৃষ্ণের বড় ভাইয়ের নাম কি? উত্তর: বলরাম।
৯৩. বলরামের অপর নাম কি? উত্তর: বলদেব, সংকর্ষণ, হলধর।
৯৪. কোন যুদ্ধে বলরাম অদ্বিতীয় ছিলেন? উত্তর: গদাযুদ্ধে।
৯৫. কংস বধের সময় শ্রীকৃষ্ণের সাথে কে ছিলেন? উত্তর: বলরাম।
৯৬. দুর্যোধন ও ভীমের গদাযুদ্ধের গুরু কে? উত্তর: বলরাম।
৯৭. বলরামের অস্ত্রের নাম কি? উত্তর: গদা, হল, মুষল ইত্যাদি।
৯৮. বনবিহারে শ্রীকৃষ্ণ কার অধীনে থাকতেন? উত্তর: বলরামের।
৯৯. বলরামের মৃত্যু হয় কিভাবে? উত্তর: ধ্যানস্থ হয়ে সমুদ্রে লীন হয়ে যান।
১০০. যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞের শ্রেষ্ঠ ব্যক্তি কে? উত্তর: শ্রীকৃষ্ণ।
#শ্রীমদ্ভগবদ্গীতা #সনাতনধর্ম #শিক্ষা
[জানা অজানায় ধর্ম ও নৈতিকতা]