Kutub Nogor Dorobare Mujaddediya

Kutub Nogor Dorobare Mujaddediya আল্লাহ পাক আমাদেরকে সুন্নত আমল এর মাধ্যমে কলবের জিকির ধারা হায়াত বৃদ্ধি করুন আমীন

24/08/2025
17/05/2025

অতি শীঘ্রই আমরা দেখতে পাবো রাজনীতির দলসহ নেতারা আহলে সুন্নত ওয়াল জামায়াতের
পীর- মাশায়েখদের দরবারে ঝুঁকে যাবে। কারন বাংলাদেশের অধিক সংখ্যক মুসলমান তরিকা পন্থী পীর - মুর্শিদ অনুসারী। এদের উপর নির্ভর করবে ভবিষ্যৎ নির্বাচনে জনপ্রতিনিধিত্ব কে করবে। কারন ওহাবী, জামায়াতীরা কুরআন - হাদিসের দিক নির্দেশনা বাদ দিয়ে হারাম গনতন্ত্র চর্চাতে লিপ্ত, এর ফলে রাষ্ট্রযন্ত্রের সাথে মিশে কুফরী, শিরকী ও মুনাফেকিতে জড়িয়ে মুসলমানদের সাথে প্রতারনা করে চলছে। এই ওহাবী সম্প্রদায় দ্বারা দেশ ও জনগনের কল্যান হতে পারে না। এই ক্ষেত্রে পীর-মাশায়েখদের দিক নির্দেশনা গ্রহন করে দেশ - রাষ্ট্র পরিচালনার জন্য সফলতা অর্জন করুন।
(কুতুব নগর দরবারে মোজাদ্দেদিয়ার মুর্শিদ কিবলা বলেন আল্লাহ প্রদও এলেমই সুখ - শান্তি জমিনে প্রতিষ্ঠিত হয়।)

04/05/2025

ইয়াযিদের দোষর ওহাবী, খারিজি, লা- মাযহাবী বদ আকিদার লোকগুলো মাওলানা রইসউদ্দিন সাহেবকে কঠিনভাবে নির্যাতন করে হত্যা করলো। তার অপরাধ হলো, সে অলি - আউলিয়া বিশ্বাসী, সুন্নী জামায়াতের অনুসরনে রাসূল প্রেমিক। এই মাওলানা সাহেবকে যারা হত্যা করলো ওদের জন্য রয়েছে পরকালে ভয়াবহ
আযাব - গজব তথাপি ইহকালীন এই অপরাধের জন্য আলামত স্বরুপ
এমনও হতে পারে যে, কারো হাত - পা অবশের ন্যায় অকার্যকর হতে পারে, আবার চোখের দৃষ্টি হারাসহ কঠিন
রোগ- ব্যধিতে মানবিক জীবন ধ্বংস হয়ে যেতে পারে। কারন মাওলানা রইসউদ্দিন সাহেব ছিলেন মুমিনদের অন্তর্ভুক্ত। আর আল্লাহ পাক মুমিনদের
পক্ষ হয়ে জিহাদ ঘোষণায় আয়াত নাযিল করেন। অন্যদিকে মানবতার খাদেম পুলিশ হয়ে গেল জুলুমবাজ অত্যাচারীর রক্ষক। আমরা আশা করি, এই বাতিল পন্থী ইয়াযিদের দোষররা অচিরেই সমাজে লাঞ্ছিত হবে, অপমানিত হবে, ছুরুতে আকৃতি বিকৃতি হবে কারন একজন আলেমকে বিনা বিচারে হত্যা করা মারাত্মক অপরাধ।
(কুতুব নগর দরবারে মুজাদ্দেদিয়া থেকে এই পাপীষ্ঠদের ঘৃণা ও ধিক্কার জানাই)

27/04/2025

বর্তমান সময় ইসলামের দোহাই দিয়ে বাউল গান নামে যা হচ্ছে, তা বড়ই আপত্তিজনক। কেননা পুরুষ - মহিলা মিলিত হয়ে নির্লজ্জ, বেহায়াপনায় ঘৃনীত দৃশ্যমান করে চলছে। নাউজুবিল্লাহ! এরা কখনো রাসূল ( সাঃ) এর উম্মত হতে পারে না। কেননা বাউল গানের নিদর্শন হলো, শরিয়ত - মারেফতের নিয়ম নীতির উপর ইমানী হালতে রুজু হয়ে নিজ আত্মাসহ - নৈতিক চরিত্র পবিত্র করা। অথচ ওরা আল্লাহ ও রাসূলের শব্দকে গানে ব্যবহার করে অপকর্ম। উঠতি বয়সী মহিলা ও যুবকেরা বাউল গান নামে যে আচরন প্রদর্শন করে এতে যিনার প্রভাব বিস্তার হয়। আমরা আশা করি, খালিছ বাউল যারা আছেন, তারা যেন এই নোংরামি বাউল গান প্রতিরোধ করার উদ্যোগ গ্রহন করে।
(কুতুব নগর দরবারে মুজাদ্দেদিয়ার মুর্শিদ কিবলা এ প্রসঙ্গে যথেষ্ট সচেতন)

Address

Gazipur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kutub Nogor Dorobare Mujaddediya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Kutub Nogor Dorobare Mujaddediya:

Share