Iskcon All World

Iskcon All World ISKCON ALL WORLD

|| সিনেমার পাইরেটেড কপি  #না দেখা সম্বন্ধে আমার বিবেচনাঅত্যন্ত চমৎকার নির্মাণশৈলী, Trailer ও অন্যান্য প্রচারণার কারণে জন...
26/07/2025

|| সিনেমার পাইরেটেড কপি #না দেখা সম্বন্ধে আমার বিবেচনা

অত্যন্ত চমৎকার নির্মাণশৈলী, Trailer ও অন্যান্য প্রচারণার কারণে জনমানসে, বিশেষত ধর্মপরায়ণ জনসমাজে Mahavatar Narsimha সিনেমাটি দেখার প্রতি একটি চরম ঔৎসুক্য কাজ করছে। এটি নিঃসন্দেহে তাদের ইতিবাচক বিষয়ের প্রতি আকর্ষণের দৃষ্টান্ত।
ভারতে এই সিনেমাটি সিনেমাহলে উন্মুক্ত করা হয়েছে। জনগণ সহজেই এটি দেখতে পাচ্ছে, আশা করা হচ্ছে পরবর্তী কয়েক বছর পর ভারতীয় বিভিন্ন সিনেমার মতো এটিও ইউটিউবে উন্মুক্ত করা হবে, তখন বাংলাদেশের মানুষ হিসেবে আমরাও দেখতে পাবো।

এটাই স্বাভাবিকভাবে হওয়া উচিত। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, সিনেমা রিলিজ হওয়ার পরপরই এর অবৈধ কপি সোশ্যাল মিডিয়ায় উন্মুক্ত হয়ে গিয়েছে। এবং অনেকেই সিনেমাটি দেখেছেন। অনেকে স্বতঃপ্রণোদিত হয়ে এটি জনে জনে বিলিয়ে দিয়েছেন। আমি কাল সারাদিন অনলাইনে ছিলাম না, কিন্তু রাতে যখন ফিরে সোশ্যাল মিডিয়ায় প্রবেশ করলাম, লোকেদের এইরকম আচরণে আমি অত্যন্ত আশ্চর্য ও হতাশ হয়ে পড়েছিলাম। আমি যাদের সম্মান ও ্নেহ করা তাদেরকে এইরকম কার্যে যুক্ত হতে দেখে আরো বেশি আশ্চর্য হয়েছিলাম। যাহোক তারা তাদের আনন্দ অন্যদের আছে ভাগাভাগি করেছেন। তাদের কাছে এর স্বপক্ষে যথেষ্ট যুক্তি আছে।

কিন্তু আমি যে কারণে এই পাইরেটেড সিনেমা দেখবে না:

১. প্রথমত ভক্ত হিসেবে একটি illegal কার্য করা আমার জন্য অনুচিত বলে মনে করি। যেহেতু পাইরেটেড কপি একটি অবৈধ সংস্করণ, তাই এটি উপভোগ করা চুরির সম্পদ ভোগ করা ব্যাতীত কিছু নয়।

২. ঈশোপনিষদে বর্ণিত হয়েছে, মা গৃধ কস্যচিদ্ ধনম্— অপরের সম্পদ জোরপূর্বক হরণ কর না। এই জগতের সমস্ত অশান্তি অপরের সম্পদ জোরপূর্বক হরণ করার কারণেই‌। যেহেতু সিনেমার নির্মাতারা এটি সিনেমাহলের বাইরে এইভাবে দেখা অনুমোদন করেননি, তাই এটি দেখা মানে বেদে বর্ণিত এই ঈশাবাস্য নীতি লঙ্ঘন। ভক্ত-অভক্ত উভয় বিবেচনাতেই আমার জন্য এটি অনুচিত।

৩. ঈশোপনিষদে আরো বলা হয়েছে, যৎ কিঞ্চ জগত্যাং জগৎ তেন ত্যাক্তেন ভূঞ্জিথা — যতটুকু সরবরাহ করা হয়েছে, কেবল তা গ্রহণ কর। যেহেতু বাংলাদেশের মানুষের জন্য এইটা এখনো এভেইলেবল না, তাই আমাল এটার প্রতি উৎসুকতা থাকলেও লোভ থাকা উচিত নয়। ঔৎসুক্য ও লালসা যে এক নয় তা আমাকে বুঝতে হবে। এবং ভগবান যখন আমাকে এটি দেখার সুযোগ দেবেন, তখন আমি তা দেখব।

৪. এর নির্মাতা ৫ বছর কঠোর পরিশ্রম করে এটি তৈরি করেছেন।‌ আমরা এনিমেশন, গ্রাফিক্স ও vfx বিষয়ে অজ্ঞ, তাই বলে আমরা তার পরিশ্রমকে ছোট করতে পারি না। আমি যদি তার এই পরিশ্রমকে ছোট করা, তাহলে এরচেয়ে বড় ছোটলোকিপনা আর হয় না। আমরা নিজেরা আমাদের ক্রেডিট চাই, অন্যকে ক্রেডিট দিতে কার্পণ্য করি।

৫. যদি মনে করি, এটি ভগবানের লীলাকথা, তাই এটি দেখার মাধ্যমে পাইরেটেড কপি দেখার পাপ থেকে মুক্ত হতে পারব, তাহলে পদ্মপুরাণে সতর্ক করে দেওয়া হয়েছে, এতে পাপ বহুগুণে বর্ধিত হবে।

৬. সমাজ ও দেশের একজন সচেতন নাগরিক ও মানুষ হিসেবে আমার একটি পাইরেটেড কপি দেখা উচিত নয় বলে মনে করি।

৭. জোরপূর্বক নকল কপি দেখা নিঃসন্দেহে ভোগ বাসনার নির্লজ্জ সীমা।

৮. এছাড়াও সিনেমাহলে না দেখে এর প্রকৃত চমৎকারিত্ব উপলব্ধি করাও অসম্ভব।

৯. এইভাবে সিনেমার নকল কপি দেখার প্রবণতার ফলে নির্মাতার ইকোনমিক ও মানসিক ক্ষতি সাধিত হয়, আমি নির্মাতার হতাশার কারণ হতে চাই না।

১০. এই সিনেমাটির নকল কপি দেখার মাধ্যমে জগতের কোনো মহৎকার্য সাধিতও হবে না।

১১. সর্বোপরি, কর্মচক্র খুব ভয়ানক। আজ আমি লোভে পড়ে পাপ করছি, সেই কর্মফল ভিন্নরূপে আমার কাছে শীঘ্রই ফিরে আসবে, আমি এতে ভয়ভীত।

এইভাবে আমার বিবেক, যা আমাকে অন্যায়ভাবে পাইরেটেড কপি দেখতে বাধা দিচ্ছে। এই বিষয়টি আমি অবশ্যই অন্যদের ওপর চাপিয়ে দিতে চাই না। তবে কেউ কেউ আমাকে জিজ্ঞেস করেছেন এভেইলেবল হওয়া সত্ত্বেও আমি সিনেমাটি এখনো দেখিনি কেন, এটি হচ্ছে এর উত্তর।

কেউ কেউ যুক্তি দেখান, সিনেমার নির্মাতার ব্যবসায়িক চিন্তা না করে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া উচিত। তাদেরকে বলব, তারা যেন তাদের কষ্টোপার্জিত সম্পদ ব্যাংকে না রেখে, বা পরিবারের জন্য ব্যয় না করে জনসমাজে শতভাগ বিলিয়ে দেন।

~ মধুর গৌরকিশোর দাস
জুলাই ২৬, ২০২৫

পরিশেষে, আশা করব, আমার অন্যান্য লেখার মতো এই লেখাটিও কেউ নিজের বলে দাবি করে প্রচারণা করবে না। কেননা সেটিও একপ্রকার পাইরেটেড কপি প্রচারের মতো।

Mangal Arati Darshan 26th July 2025 ISKCON Dhaka
26/07/2025

Mangal Arati Darshan 26th July 2025 ISKCON Dhaka

অম্বরীসা প্রভুর স্বাস্থ্য আপডেটবৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫ | ৪:৪৫ PM (EST)প্রিয় সম্মানিত জিবিসি সদস্য এবং নেতৃবৃন্দ,দয়...
25/07/2025

অম্বরীসা প্রভুর স্বাস্থ্য আপডেট
বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫ | ৪:৪৫ PM (EST)

প্রিয় সম্মানিত জিবিসি সদস্য এবং নেতৃবৃন্দ,

দয়া করে আমাদের বিনীত প্রণাম গ্রহণ করুন।

শ্রীল প্রভুপাদের সকলের মহিমা।

আমাদের প্রিয় অম্বরীসা প্রভুর জন্য আপনাদের আন্তরিক প্রার্থনার জন্য আমরা আপনাদের সকলের এবং বিশ্বজুড়ে ভক্তদের কাছে গভীরভাবে কৃতজ্ঞ।

ভগবান শ্রীকৃষ্ণের করুণা এবং আপনাদের আন্তরিক প্রার্থনায়, অম্বরীসা প্রভু ধীরে ধীরে জ্ঞান ফিরে পাচ্ছেন এবং ভেন্টিলেটর থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এটি একটি আশাব্যঞ্জক অগ্রগতি। তবে, তাঁর অবস্থা এখনও গুরুতর এবং তিনি এখনও আইসিইউতে রয়েছেন।

মা স্বাহা বিশ্বজুড়ে ভক্তদের কাছ থেকে ভালোবাসা এবং সমর্থনের বর্ষণে গভীরভাবে মর্মাহত। তিনি আপনাদের প্রত্যেকের প্রতি সত্যিই ঋণী বোধ করেন।

সামনে এখনও দীর্ঘ যাত্রা বাকি আছে, এবং আমরা আপনাদের সকলকে অনুরোধ করছি যে অনুগ্রহ করে অম্বরীসা প্রভু আইসিইউ থেকে নিরাপদে বেরিয়ে সম্পূর্ণ সুস্থতার পথে এগিয়ে না আসা পর্যন্ত আপনাদের প্রার্থনা চালিয়ে যান। প্রতিটি প্রার্থনাই পার্থক্য তৈরি করে।

এই কঠিন সময়ে আপনার ভালোবাসার সহায়তার জন্য ধন্যবাদ।

আপনার দাস,
ব্রজ বিলাস দাস

 াংলাদেশের_পক্ষ_থেকে_গভীর_শোকবার্তা:২১ জুলাই ২০২৫, সোমবার, ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান...
22/07/2025

াংলাদেশের_পক্ষ_থেকে_গভীর_শোকবার্তা:

২১ জুলাই ২০২৫, সোমবার, ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ১৯ জনের করুণ মৃত্যু এবং ১৬৪ জনের আহত হওয়ার হৃদয়বিদারক ঘটনায় ইসকন বাংলাদেশ গভীরভাবে শোকাহত ও মর্মাহত।

বিমানটি ঢাকার এ কে খন্দকার ঘাঁটি থেকে নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে উড্ডয়ন করার পরপরই যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয়। বৈমানিক ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলাম গভীর সাহসিকতা ও মানবিক দায়বদ্ধতা নিয়ে বিমানটিকে ঘনবসতিপূর্ণ এলাকা থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা করেন কিন্তু এই প্রচেষ্টার মধ্যেই দুর্ভাগ্যজনকভাবে বিমানটি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়।

এই শোকাবহ ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, আমরা তাঁদের আত্মার শান্তি কামনা করছি এবং আহত সকলের দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করছি।
ইসকন বাংলাদেশ নিহতদের স্বজন, আহত ব্যক্তি এবং সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক সমবেদনা ও সহানুভূতি জ্ঞাপন করছে। পাশাপাশি উদ্ধার ও চিকিৎসা কার্যক্রমে নিয়োজিত সকল সরকারি ও বেসরকারি সংস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে।

ইসকন, বাংলাদেশ।

Address

Gazipur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Iskcon All World posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category