16/08/2026
সমাজ বিজ্ঞানীর দৃষ্টি -৬
ইতিহাস উপহাস
মোহাম্মদ মমিনুল ইসলাম মোল্লা ।
ইতিহাস ; যার কিছুটা সত্য -আর পুরোটাই অতিকথন ।
ইতিহাস চর্চার হয়তো প্রয়োজন আছে ; তবে ইতিহাস নিয়ে পড়ে থাকাটা নিছক বোকামি ।বিশেষ করে রাজনীতির ইতিহাস তো ভীষণ রকম ভুয়া -আর গোঁজামিলে ঠাসা।
----বাংলাদেশের মানুষ খুবই ইতিহাসপ্রিয় বেকুম মানুষ । যদিও এ দেশের লিখিত ইতিহাস বলতে গেলে সবটুকুই মনগড়া । যার যার স্বার্থমতো ইতিহাস কল্পনা করে লিখে নিয়েছে আর এ নিয়ে চলছে যত কু তর্ক আর বিতর্ক । সবাই সবাইকে সঠিক ইতিহাস বোঝাতে চায় -যার ভিত্তি খুবই দুর্বল ।
------হাট মাঠ ঘাট -থেকে শুরু করে মিডিয়া আর সংসদ অধিবেশন পর্যন্ত শুধুই ইতিহাসের গড়গড়ানি ।আর এ থেকেই যত দ্বন্দ্ব আর শত্রুতার জন্ম । সবাই নিজেদের সঠিক বলে মনে করাতে কেউ কাউকে সম্মান করছে না-- সহ্য করতে পারছে না ।
----যে জাতি মৃতদের ইতিহাস নিয়ে পড়ে থাকে সে জাতি সত্যিকারের জীবন পায় না । বাংলাদেশের অবস্থা তাই হয়েছে ।যার যার মতো বই লিখে ফেলছে -নেই কোন গবেষণা বা বস্তুনিষ্ঠ তথ্য উপাত্ত ;সঠিকটাকে স্বীকৃতি দেবার মতো নেই কোন গবেষণা পরিষদ ।একই বিষয় একেক বই’তে একেক রকম ভাবে লেখা । নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য প্রত্যেক গোষ্ঠী নিজেদের মতো ইতিহাস চর্চা করে চলছে ।
--ইতিহাস বলতে আমরা শুধু রাজা বাদশাহ-শাসক শ্রেণির কাহিনী আর খুন খারাবি যুদ্ধ -দখলের বিষয়কেই বুঝি । সত্যিকারের সাধারণ মানুষের ইতিহাস কেউ লিখতে চায় না -চর্চা করতে চায় না ।
--আমাদের পাঠ্য বইতে লিখা ইতিহাস বিকৃত এবং ভুল তথ্যে ভরা । এই ইতিহাস পাঠ করে শুধু একটি বিকারগ্রস্ত জাতি’ই তৈরি হতে পারে -সু নাগরিক তৈরি হওয়া সম্ভব না ।
---তাহলে এর থেকে মুক্তির উপায় কী ?
---অতীতের ইতিহাস চর্চা কমিয়ে ভবিষ্যতের ইতিহাস সৃষ্টির জন্য কাজ করতে হবে । কবে কে কী করেছিল -বা কে কাকে কী বলেছিল –এই নিয়ে তর্ক করে সময় নষ্ট না করে -আগামীকালের সুন্দর ভবিষ্যতের জন্য কী কী করণীয়- তাই ঠিক করতে হবে ।
ইতিহাস কোন সত্যজ্ঞান বা বিজ্ঞান নয়---এটা এক ধরনের সাহিত্যধারার গল্প বিশেষ; কোন জাতির গর্ব করার মতো এক ধরনের ঐতিহ্য---যা মানলেও কিছু যায় আসে না ---না মানলেও কিছু যায় আসে না । পৃথিবীর বহু জাতি নিজেদের ইতিহাস না জেনেও বেশ ভাল আছে ।
--ইতিহাস রচনার আগেও হাজার হাজার বছর ধরে মানুষেরা ভাল জীবন যাপন করে গেছে ।ইতিহাস লেখা বন্ধ করে দিলেও মানুষেরা ভাল থাকবে বলেই বিশ্বাস ।
---ইতিহাস বোঝা এবং চর্চা করার আগে বুঝে নিতে হবে সেটা জীবনের কোন বিশেষ কাজে আসবে । কাজে আসলে চর্চা করো -না আসলে পরিত্যাগ করাটাই ভাল ।
--অতীত সময়টা নিয়ে বেশি চর্চা করলে—বর্তমান এবং ভবিষ্যত সময়ের অনেকটাই নষ্ট হয়ে যায় ।