Dawatul Qran was Sunnah lslami Mission Bangladesh

Dawatul Qran was Sunnah lslami Mission Bangladesh Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dawatul Qran was Sunnah lslami Mission Bangladesh, Religious organisation, গাজীপুর চৌরাস্তা টাঙ্গাইল রোড, Gazipur.

সাত বছরের পুরাতন খাম ও টাকা 🌿মালয়েশিয়ায় আমার বাড়ীর মালিক ইঞ্জিনিয়ার জাবের। ভদ্রলোক সিরিয়ার নাগরিক। সাত বছর হলো তার সাথে ...
04/12/2025

সাত বছরের পুরাতন খাম ও টাকা 🌿
মালয়েশিয়ায় আমার বাড়ীর মালিক ইঞ্জিনিয়ার জাবের। ভদ্রলোক সিরিয়ার নাগরিক। সাত বছর হলো তার সাথে আমার ভাড়া চুক্তি। সিরিয়ায় হাফিজ আল আসাদের সময়ের তার জীবনের দুঃখের গল্পও বলেছেন। তার দুটো বাড়ীর একটি ধ্বংস হয়ে গেছে।
মসজিদে তিনি আমার নিয়মিত জামায়াতে নামাজের সাথী, সেখান থেকেই মূলত বন্ধুত্ব। বিশেষ কারণে এমাসে বাসা ছেড়ে দিচ্ছি সেটা গত মাসেই জানিয়েছি। আজ তার সাথে কয়েক মাস পর দেখা হলো। বুকে বুক মিলিয়ে একধরনের ভালোবাসার উত্তাপ অনুভব করলাম। দেখি পকেট থেকে একটি খাম আমার হাতে তুলে দিলেন। আমি ভাড়া নেয়ার সময় যে টাকা একটি খামে ভরে এডভান্স করেছিলাম হুবহু সেই খাম টাকা সহ ৭ বছর পর ফেরত দিলেন। আমি বললাম তোমাকে নগত না দিয়ে একাউন্টে দিলে কি করতে? তার জবাব, সে ক্ষেত্রেও মিনিমান ব্যালেন্স হিসাবে তোমার টাকাটা একাউন্টে রেখে দিতাম। এটা তোমার টাকা আমার নয়, আমার কাছে আমানত।
জীবনে মানুষের সাথে লেনদেন করে কতো বিচিত্র বিচিত্র অভিজ্ঞতা অর্জন করেছি। সম্ভবত এখানেই আমরা বেশী হেরে যাই। বন্ধু জাবেরের কথা মনে থাকবে বহুদিন।
🥀

22/11/2025

দৌড়াবেন না, আশ্রয় নিন! (৫ম তলা বা তার উপরে) 🛑
উঁচু ভবনে (৫ম, ৬ষ্ঠ, ৭ম তলা বা তার উপরে) থাকলে, বের হওয়ার চেষ্টা করা সবচেয়ে বড় ভুল। বাস্তবতা হলো, নিচের তলা ভেঙে পড়ার আগেই আপনি সিঁড়িতে বিশৃঙ্খলা, ধাক্কাধাক্কি এবং অন্ধকারে আটকা পড়বেন।

ভয়ঙ্কর সত্য: ৯০% মানুষ সিঁড়িতেই মারা যায় বা গুরুতর আহত হয়। ভূমিকম্প শুরু হলে সিঁড়ি বা বারান্দা অত্যন্ত বিপজ্জনক!

দ্রুত আশ্রয় নিন (Drop—Cover—Hold On):

বিছানায় থাকলে: শক্তভাবে খাটের নিচে ঢুকে পড়ুন।

অন্যান্য কক্ষে থাকলে: মজবুত টেবিল বা ডেস্কের নিচে আশ্রয় নিন।

আশ্রয় না পেলে: শক্তিশালী দেয়ালের কোণে শরীর গুটিয়ে বসে মাথা ও ঘাড় ঢেকে রাখুন।

মাথা সুরক্ষিত রাখুন: বাথরুমের বালতি উল্টো করে, হেলমেট, ঝুড়ি বা শক্ত ব্যাগ যা পাবেন, তা দিয়ে মাথা ঢেকে রাখুন।

বারান্দা এড়িয়ে চলুন: রেলিং বা স্লাব ভেঙে পড়তে পারে।

২. সৌভাগ্যবানদের জন্য কৌশল (১ম ও ২য় তলা) 🚪

আপনি যদি ১ম বা ২য় তলায় থাকেন, তবে আপনার হাতে বের হওয়ার সুযোগ আছে। এই সুযোগ কাজে লাগাতে হবে দ্রুততার সাথে।

দরজা খোলা রাখুন: কম্পন শুরু হওয়ার সাথে সাথে দরজা খুলে দিন (জ্যাম হওয়া এড়াতে)।

তাৎক্ষণিক নির্গমন: ১৫-২০ সেকেন্ডের মধ্যে সিঁড়ি দিয়ে নিচে নেমে রাস্তায় চলে আসুন।

দূরত্ব বজায় রাখুন: রাস্তায় এসে কখনো বিল্ডিং-এর গা ঘেঁষে দাঁড়াবেন না। ভেঙে পড়া রোধে ভবন থেকে কমপক্ষে ১০০ ফুট দূরে সরে যান এবং খোলা মাঠে চলে যান।

৩. ধ্বংসস্তূপের নিচে আটকে গেলে করণীয় (Think Fast!) 🗣️

আটকে পড়লে শান্ত থাকা এবং সঠিক সংকেত দেওয়া আপনার জীবন বাঁচাতে পারে।

চিৎকার করবেন না: চিৎকার করলে ধুলো ফুসফুসে ঢুকতে পারে এবং গলা দ্রুত শুকিয়ে যাবে।

সংকেত ব্যবহার করুন:

হুইসেল থাকলে একটানা বাজান।

না থাকলে, আন্তর্জাতিক রেসকিউ সিগন্যাল হিসেবে দেয়ালে বা শক্ত পাইপে তিনবার টোকা দিন।

সংরক্ষণ করুন: মোবাইল টর্চ অন করে রাখুন। কথা বলবেন না, ব্যাটারি বাঁচান।

নিরাপত্তা: মুখে কাপড় চেপে ধরুন যাতে ধুলো শ্বাসযন্ত্রে প্রবেশ না করে।

৪. দৈনন্দিন প্রস্তুতি (আজ থেকেই শুরু করুন) 🛠️

প্রস্তুতি ছাড়া ঢাকায় ভূমিকম্প হলে বেঁচে থাকা ভাগ্যের উপর, কিন্তু প্রস্তুতি থাকলে বেঁচে থাকা ভাগ্যের হাতে!

ঘুমের প্রস্তুতি: বিছানার পাশে একজোড়া জুতা, একটি হেলমেট এবং একটি হুইসেল রাখুন।

ভারী আসবাব: ভারী আলমারি, ফ্রিজ, এবং টিভি এমন জায়গায় রাখুন যাতে পড়ে গিয়ে আঘাত না করতে পারে। পারলে দেওয়ালের সাথে বেঁধে রাখুন।

গ্যাস সিলিন্ডার: চেইন বা ফিতা দিয়ে মজবুতভাবে বেঁধে রাখুন।

নির্গমন: দরজা যেন কখনও অটো-লক না হয়। জরুরি চাবি সবসময় কাছাকাছি রাখুন।

৫. শেষ বার্তা ও মানসিক শক্তি 🙏

এই ঘনবসতিপূর্ণ শহরে, যেখানে ৫ থেকে ৭ তলার অ্যাপার্টমেন্টই প্রধান আবাসন, সেখানে সচেতনতা জীবনের সবচেয়ে বড় রক্ষাকবচ।

আমার সিদ্ধান্ত: "আমি ৪র্থ তলার উপরে—তাই আমি দৌড়াবো না, শুধু টেবিল বা বিছানার নিচে ঢুকবো। আমি যদি ১ম-২য় তলায় থাকি—প্রথম ২০ সেকেন্ডে বের হয়ে যাবো।"

প্রকৃতির কাছে আত্মসমর্পণ: জীবন কখনও কখনও কঠিনভাবে মনে করিয়ে দেয়—প্রকৃতি কত শক্তিশালী, আর মানুষ কত সহজেই ভেঙে যেতে পারে। দুর্যোগে মানুষের কিছু করার থাকে না, কিন্তু একটু সচেতনতা, একটু প্রস্তুতি—এটাই আমাদের শক্তি।

জীবন মানে শুধু শ্বাস নেওয়া না, জীবন মানে সচেতন থাকা, আর প্রতিটি মুহূর্তকে সম্মান করা, যেন এটা শেষ সুযোগ।

আপনার শেষ কথাটিই আমাদের প্রেরণা: জীবন অনিশ্চিত, কিন্তু কৃতজ্ঞতা নিশ্চিত। যা আছে, যতটুকু আছে—সেটাই আমাদের শক্তি।

©





এনটিভির ফেসবুক পেজে একটি ভিডিও দেখলাম। ট্রেনের সঙ্গে সঙ্গে দৌড়াচ্ছে এক কিশোর। তাকে বলতে শোনা যাচ্ছে, -আরে ভাই টেহা দেন!!...
10/11/2025

এনটিভির ফেসবুক পেজে একটি ভিডিও দেখলাম। ট্রেনের সঙ্গে সঙ্গে দৌড়াচ্ছে এক কিশোর। তাকে বলতে শোনা যাচ্ছে,
-আরে ভাই টেহা দেন!! দেখছো কেমন মানুষ!! আপনে টেহা লন!!!
টেনের ভেতর থেকে কেউ একজন কথা বলছে। তার কথা স্পষ্ট শোনা যাচ্ছে না। কিন্তু ঐ কিশোরের উত্তর,
- আচ্ছা, ৫০০ অইলেও দেন মিয়া! ঐ বাই!!
পাশের একজন আবার ঐ লোককে অনুরোধ করছে,
- আরে টাকতা দিয়া দেন না, ভাই!
কিন্তু তাতেও কাজ হলো না। কিশোরের গলায় আরও করুণ সুর,
- ও স্যার, আমার টেহা ডা দেন!

ট্রেনের গতি বাড়লো। কিশোর আর ট্রেনের সঙ্গে পেরে উঠলো না। তার শেষ কথা,
- আল্লায় আপনের বিচার করবো!!

ট্রেন ছুলো চললো শো শো করে। কিশোর হকার পড়ে রইলো ট্রেনের প্ল্যাটফর্মে।

ভিডিওটি কোন রেল স্টেশনের তা কিছুই বলেনি এনটিভি। তবে ভিডিও দেখে বুঝলাম ট্রেনের কোন যাত্রী এই হকার কিশোরের কাছে কিছু কিনেছে কিন্তু টাকা দেয়নি। ট্রেন ছেড়ে দিয়েছে। ঐ যাত্রী হকারের টাকা মেরে একটা নিন্মমানের তৃপ্তির ঢেুকুর তুলে চলে যাচ্ছে গন্তব্যে। আর এই কিশোর কিছুক্ষন আক্ষেপ করে আবার হয়তো অন্য কোন যাত্রীর কাছে কিছু বিক্রি করার জন্য আবার ছুটেবে!!

একজন ভ্রাম্যমান হকারের কত মারলেন ঐ যাত্রী? নিশ্চয়ই হাজার টাকা নায়, বড়জোড় শত টাকা বা তারও কম!! এই টাকা মেরে তার কতই বা পুঁজি হলো?

কিন্তু এই হকার কিশোর তো তার বিচার সঠিক জায়গায় দিয়ে দিলো। যিনি ন্যায় বিচারক। তার বিচারের হাত থেকে ঐ যাত্রী বাঁচবেন কিভাবে?

আমাদের মানবিক মূল্যবোধ জাগ্রত হোক। আমারা অমানুষ থেকে মানুষ হয়ে উঠি এই প্রত্যাশা ছাড়া আর কি ই বা বলতে পারি।

11/10/2025

সাংবাদিক কাকে বলে:

📘 সহজ ভাষায়:
যে ব্যক্তি সমাজ, দেশ বা বিশ্বের ঘটনার সত্য তথ্য সংগ্রহ করে, তা যাচাই করে এবং জনগণের কাছে প্রচার করে, তাকে সাংবাদিক বলে।

যুদ্ধবিরতির পর গাযযার এক ব্যক্তি তাঁর বাসায় ফিরে আসেন এবং দেখতে পান, হা^মা^সের কোনো এক যোদ্ধা তাঁর জন্য ৫০ শেকেলের নোট এ...
11/10/2025

যুদ্ধবিরতির পর গাযযার এক ব্যক্তি তাঁর বাসায় ফিরে আসেন এবং দেখতে পান, হা^মা^সের কোনো এক যোদ্ধা তাঁর জন্য ৫০ শেকেলের নোট এবং একটি চিরকুট লিখে রেখে গেছেন। সম্ভবত তি‌নি যুদ্ধকালীন আশ্রয় নি‌য়ে‌ছি‌লেন। তিনি ওই বাড়িতে থাকাকা‌লে একজোড়া স্যান্ডেল ব্যবহার করেছিলেন।

চিরকুটে লিখা ছিল:

❝এটা হচ্ছে স্যান্ডেলের দাম, আমরা ক্ষমা চাচ্ছি❞ (বিনা অনুম‌তি‌তে আপনার স্যান্ডেল ব্যবহারের জন্য)

সংগৃ‌হিত

মেয়ে যদি রাজি হয় তো ঠিক আছে, নাহলে বিকল্প দেখতে হবে! স্বর্ণের অবিশ্বাস্য মূল্য বর্তমানে বিবাহের পথে প্রধান অন্তরায় হয়ে...
07/10/2025

মেয়ে যদি রাজি হয় তো ঠিক আছে, নাহলে বিকল্প দেখতে হবে! স্বর্ণের অবিশ্বাস্য মূল্য বর্তমানে বিবাহের পথে প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। শত শত যুবক-যুবতীর দাম্পত্য জীবন শুরু করার স্বপ্ন ভেঙে দিচ্ছে এই এক রতি সোনা। আজকের বাজার দর অনুযায়ী ২২ ক্যারেট ১ ভরি সোনার দাম ১ লাখ ৯৫ হাজার ৩৮৪ টাকা।

এক হি*ন্দু বললোঃ "তগো মুসলিম নারীগো তো আমরা খেয়ে দিচ্ছি"!!!আমি বললামঃ "কে মুসলিম? যাদের খাচ্ছিস তারা তো আমাদের কেহ নয়।হি...
02/10/2025

এক হি*ন্দু বললোঃ "তগো মুসলিম নারীগো তো আমরা খেয়ে দিচ্ছি"!!!
আমি বললামঃ "কে মুসলিম? যাদের খাচ্ছিস তারা তো আমাদের কেহ নয়।
হিজাব তো মিয়া খলিফাও পড়ে আবার আফিয়া সিদ্দিকাও পড়ে।
[মিয়া খলিফা-পর্ন তারকা] আর আফিয়া সিদ্দিকার মধ্যে তফাৎ করতে না পারলে বেশ্যা আর মু'মিনা চিনবি কেমনে?

হিন্দুটি বললোঃ তোদের মুসলিম নারীর চরিত্র কেমন? কিভাবে চিনবো?

আমি বললামঃ সহীহ মুসলিম (ইঃ ফাঃ) ৪৫৩০ নং হাদিস দেখ।

হিন্দু হাদিস বাহির করে একটা লাইনে আটকিয়ে গেলো,
লাইনটা ছিলো উম্মে সুলায়ম রাঃ এর মুখে উচ্চারিত।
রাসূল (সাঃ) জিজ্ঞেস করলেনঃ এ ছোরা কিসের জন্য?
তখন সুলায়ম (রাঃ) বললেন-
এটি এজন্য নিয়েছি যদি কোন বিধর্মী মুশরিক আমার কাছাকাছি আসে,
তবে এ দিয়ে আমি তার পেট চি(র ফেল(বা।

হিন্দুটি এই লাইনটি পড়ে থরথর করে কাপতে লাগলো।
আমি বললামঃ এই হলো আমাদের মুসলিম নারীদের চরিত্র।আর যাকে খাচ্ছিস ওটা বড়জোর মিয়া খলিফা টাইপের।

এই নারী আমাদের নয়,
আমরা আমাদের নারীদের ইজ্জত রক্ষার্থে বনু কাইনুকা বানাইছিলাম,
কিন্তু এই নারী আমাদের নয়।

আমাদের নারীরা উম্মে সুলায়ম হবে কবে বলো আর?
নিজের কলিজা ছি(ড় নয়,
শপথ করিবে মুশরিকদের কলিজা ছি(ড় ফেলার।
🪓

লেখা: সংগৃহীত

গাজীপুরের সুরাবাড়ী এলাকায় আশ্রয়ণ প্রকল্প পূজামণ্ডপে পূজা অর্চনা চলছিল। এর পাশেই কয়েকজন শিশু খেলা করছিল। তখন আট বছরের এক ...
02/10/2025

গাজীপুরের সুরাবাড়ী এলাকায় আশ্রয়ণ প্রকল্প পূজামণ্ডপে পূজা অর্চনা চলছিল। এর পাশেই কয়েকজন শিশু খেলা করছিল।

তখন আট বছরের এক মেয়েকে ডেকে ঘরে নিয়ে যায় ভজেন্দ্র সরকার।এরপর মুসলিম মেয়েটিকে মুখ বেঁধে ধর্ষণ করা হয়।

শিশুটির স্বজন ও বড় ভাইসহ স্থানীয়রা ভজেন্দ্র সরকারের ঘর থেকে গামছা দিয়ে মুখবাঁধা অবস্থায় রক্তাক্ত মেয়েটিকে উদ্ধার করে।

ভিকটিম মেয়েটি যেহেতু মুসলিম
ধর্ষক যেহেতু হিন্দু সেজন্য সুশীল পাড়া সবাই ঘুমে নিমজ্জিত থাকবে।

কপি কামাল ফারাবী

প্রথম আলোর এই দুই হেডিং এর রাজনীতি যারা ধরতে পারে তাদের ব্রেইনলেস, ডাম্ব, পলিটিক্যালি ব্লাংক ইত্যাদি ইত্যাদি বলে ডেইলি হেট্রেড না ছড়াইলে যে বড়ো মুশকিল হয়ে যাবে তা আমাদের প্রগতিশীল সমাজ খুব ভালো মতোই অনুধাবন করে। তাই তাদের নতুন ফেসবুকীয় মিম/ট্রল বিপ্লবের প্রত্যেকটা লাইন হয় 'পড়াশোনা' আর 'বোঝাপড়া' রিলেটেড।

আহা এপলিটিক্যাল জেঞ্জি সমাজ, কতোদিন লাগবে তোমাদের এই পশনেসের আড়ালের চু*য়াগিরি বুঝতে??

-ফাতিমা তাসনিম

04/09/2025

চীনের দুঃখ ছিল হোয়াংহো নদী, গাজীপুরের দুঃখ BRT প্রকল্প।
দেশে এই মুহূর্তে সবচেয়ে দ্রুত গতির প্রকল্প হলো আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মাত্র ২ বছরে যে চমকটা দেখাইলো... রীতিমতো অবিশ্বাস্য।

স্বদিচ্ছা থাকলে বাংলাদেশের সব প্রকল্পই নির্ধারিত সময়ে শেষ করা সম্ভব এটার চাইতে প্রকৃষ্ট উদাহরণ আর হতে পারে না। খুব সম্ভবত আগামী বছর কামারপাড়া অথবা বেরিবাধ পর্যন্ত খুলে দিবে, বাইপাইল পর্যন্ত শেষ হতে ২০২৬ পুরাটা লাগবে।

আর এদিকে BRT নামক এক অভিশাপ ঝুলিয়ে দেয়া হয়েছে গাজীপুরবাসীর গলায়, এক যুগ আগে যার কাজ শুরু হয়েছে... কেয়ামতের আগে শেষ হবে কিনা আল্লাহই জানে!!!

লাস্ট ৪ বছরে মাত্র দুইদিন সকালে অফিস টাইমে সড়কপথে ঢাকায় যাওয়া চেষ্টা করেছিলাম... সেটাও BRTC সার্ভিস চালু হবার পর, দুইদিনই ১০টা-১১টা বেজেছে অফিস পৌঁছাতে 😑😑 এরপর কানে ধরে তওবা কেটেছি, পথভ্রষ্ট হয়েও কোনোদিন ঐ পথ মাড়াই না!!!

নারায়ে তাকবীরেই বিএনপির অস্বস্তিএর পরও কি এই দলের প্রয়োজন থাকে?মুফতি আবুল হাসান মুহাম্মাদ আব্দুল্লাহএকসময় আলকাউসারের পাত...
30/06/2025

নারায়ে তাকবীরেই বিএনপির অস্বস্তি
এর পরও কি এই দলের প্রয়োজন থাকে?

মুফতি আবুল হাসান মুহাম্মাদ আব্দুল্লাহ

একসময় আলকাউসারের পাতায় রাজনৈতিক বিভিন্ন ইস্যু নিয়ে মনের কিছু কথা বললেও পরে তা প্রায় ছেড়েই দেওয়া হয়েছে। একবার এক বুযুর্গ ব্যক্তিত্ব হারাম শরীফে বলেছিলেন, এগুলো নিয়ে আপনার না বললেও হয়। হয়তো তিনি নিরাপত্তার কোনো বিষয়ও ভেবেছিলেন। আমি বলেছি, হযরত আমার তো এসব বিষয়ে আগ্রহ নেই। শুধু দেশ ও জনস্বার্থে এসব কথা বলা হয় অথবা অন্যরা অনুরোধ করলে লিখি। আসলে প্রচলিত রাজনীতি সাধারণ বা ধর্মীয় কোনোটির প্রতিই ছাত্রকাল থেকেই আগ্রহ ছিল না। কিন্তু জাতীয় ও আন্তর্জাতিক বিষয়াদি তো চোখের সামনে ছিলই। আর বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী ইসলামী রাজনীতির শুরুটাও আমাদের চোখের সামনে দিয়ে হয়েছে। তাই পর্যবেক্ষণে তো সবকিছুই থাকে। আজকে যে বিষয়ে দুয়েকটি কথা আরজ করতে চাই, তা মূলত রাজনৈতিক নয়। যদিও রাজনৈতিক দলকে কেন্দ্র করেই।

আমরা সকলেই জানি, বাংলাদেশে দুটো বড় রাজনৈতিক দল- আওয়ামী লীগ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আওয়ামী লীগের প্রতিষ্ঠা তো পাকিস্তান আমলে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠা জেনারেল জিয়াউর রহমানের হাত ধরে। এ দুটি দলকে কেন্দ্র করে শুধু তাদের নেতা-কর্মীই নয়; বরং তাদের অনুসারী সমর্থকদের মধ্যেও একটা সুস্পষ্ট বিভক্তি যুগ যুগ ধরে পরিলক্ষিত হচ্ছে। ছাত্র, শিক্ষক, পেশাজীবী, প্রচার-মাধ্যমকর্মী, বুদ্ধিজীবী সব শ্রেণিতেই চিন্তাগত দুটো ধারা দেশে বিদ্যমান ছিল। এই বিভক্তি কিছু ক্ষেত্রে ছিল আদর্শিক ও মৌলিক, কিছু ক্ষেত্রে ছিল নেহায়াত ক্ষমতা কেন্দ্রিক। যা হানাহানি, মারামারি ও তিক্ততা পর্যন্ত গড়িয়ে দেশ ও জাতির ক্ষতি করেছে অনেক। স্বাধীনতা যুদ্ধে নেতৃত্বদানকারী দল আওয়ামী লীগ এবং তার পরম প্রভাবশালী নেতা মরহুম শেখ মুজিবুর রহমানের পরেও একটি নতুন রাজনৈতিক দল বাংলাদেশে কীভাবে জনপ্রিয়তা গড়ে তুলল এবং একাধিক বার ক্ষমতায় আসীন হল- এ আলোচনায় একটু পরে আসছি। মূল যে বিষয়টিকে নিয়ে আজকের আলোচনার সূত্রপাত সেটির দিকে আগে নজর দেওয়া যাক।

সম্প্রতি রাজনৈতিক নেতা-নেত্রীদের খবরাখবর ও কথাবার্তাও খুব কম পড়া হয়। একধরনের অনীহা ও হতাশাও কাজ করে। সংবাদটি আসলে কেউ আমাকে পাঠিয়েছেন। চট্টগ্রামে বিএনপির কোনো এক জনসভায় এক নেতা নারায়ে তাকবীর ধ্বনী তুলেছিলেন। উপস্থিত জনতা ব্যাপক উৎসাহে তাঁর সঙ্গে ‘আল্লাহু আকবার’ বলেছিল। এর পরই বিরোধী রাজনৈতিক গোষ্ঠী এবং একশ্রেণির চিহ্নিত গণমাধ্যমে এ নিয়ে তোলপাড় শুরু হয়ে যায়। বিএনপির কিছু বড় নেতাও এ নিয়ে চরম হীনম্মন্যতার পরিচয় দেন। এ স্লোগান তাদের নয়, এর সাথে তাদের দলের কোনো সম্পর্ক নেই- এমন বিবৃতি দিতে থাকেন।

কিছুদিন এ নিয়ে ব্যাপক হইচই হল। শাহবাগে গুটি কয়েক লোক প্রতিবাদ সমাবেশও করে ফেলল।

যে বিষয়টি নিয়ে এত বিতর্ক প্রথমে দেখা যাক সেটি আসলে কী ছিল? বিএনপির যে নেতা এ স্লোগান দিয়েছেন তার নাম হুম্মাম কাদের চৌধুরী। তিনি সালাউদ্দীন কাদের চৌধুরীর ছেলে। যাঁর পিতা ফজলুল কাদের চৌধুরী ছিলেন তাৎকালীন অবিভক্ত পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার। সে সুবাদে কখনো রাষ্ট্রপতির অবর্তমানে অস্থায়ী রাষ্ট্রপতিও হয়েছিলেন। সে সময়কার বিরোধীদল আওয়ামী লীগের প্রবীণ সংসদ সদস্যদের -যারা এখন মরহুম হয়ে গেছেন- বিভিন্ন লেখায় ফজলুল কাদের চৌধুরী সম্পর্কে বিভিন্ন বিষয় পড়া হয়েছিল। সেসব কথা থাকুক। মূল প্রসঙ্গে ফিরে আসি।

হুম্মাম কাদের তাঁর বক্তব্যের শেষে নারায়ে তাকবীর ধ্বনি তোলেন, যা নিয়ে এত কথা। নারায়ে তাকবীর শব্দটি কি বাংলাদেশে নতুন? এদেশের গণ মানুষের কাছে অজানা অচেনা? এটা কি কোনো দেশদ্রোহী বা সাম্প্রদায়িক শব্দ? এর অর্থই বা কী? আমার মনে হয়, সাধারণ লোকও এটা জানে এবং এ স্লোগানের সাথে পরিচিত যে, নারায়ে তাকবীর মানে তাকবীর ধ্বনি তোলো। তাকবীর মানে হচ্ছে, আল্লাহ সবচেয়ে বড়, সর্বশ্রেষ্ঠ- এ কথা বলা।

আল্লাহু আকবার এমন একটি বাক্য, যা শুনে মুসলমানদের ঘুম ভাঙে। রাত দিন ২৪ ঘণ্টার প্রতিটি মুহূর্তেই পৃথিবীর কোনো না কোনো এলাকায় আল্লাহু আকবার উচ্চারিত হতে থাকে। সময়ের ব্যবধানের কারণে পৃথিবীর কোনো না কোনো অঞ্চলে আযান হতে থাকে। কোনো না কোনা অঞ্চলের মানুষজন নামাযরত থাকেন। আর নামাযে সবচেয়ে বেশি ব্যবহার করা বাক্য হচ্ছে আল্লাহু আকবার। আল্লাহু আকবারের ফরজ তাকবীর বলেই নামায শুরু করতে হয়। একসময় আল্লাহু আকবারই হয়ে ওঠে সত্য ও ন্যায়ের পথে লড়াইকারীদের প্রেরণা ও সাহসের প্রথম উৎস। বড় থেকে বড় বাতিলপন্থী ও জালিমের বিরুদ্ধে যুগে যুগে যারা সোচ্চার হয়ে উঠেছেন তাঁরা আল্লাহু আকবার ধ্বনিতেই প্রেরণা পেয়েছেন এবং কর্মী ও অনুসারীদের অনুপ্রাণিত করেছেন। কেন? এজন্য যে, জালিমশাহী, আগ্রাসী, স্বৈরাচার বা দুশমন বাহ্যিক দৃষ্টিতে যত শক্তিশালীই হোক আল্লাহর মহত্ব ও শক্তির কাছে একেবারেই তুচ্ছ। সম্ভবত এসব বিবেচনাতেই আল্লাহু আকবারের স্লোগান মুসলমানদের মধ্যে জনপ্রিয়।

সাহাবায়ে কেরাম কর্তৃক বিভিন্ন প্রসঙ্গে আল্লাহু আকবার ধ্বনিত করার কথা হাদীসের কিতাবগুলোতেও পাওয়া যায়। সে আল্লাহু আকবার ধ্বনি তোলার জন্যই বলা হয়ে থাকে- নারায়ে তাকবীর। যেমনিভাবে কোনো কোনো দল বলে থাকে, জয় বাংলা। কেউ বলে থাকে, নেতা আছে? অন্যরা বলে, অমুক ভাই।

নারায়ে তাকবীর স্লোগান নিয়ে সাম্প্রতিক এ বিতর্ক দেখে অবাক হলেও আমি হতবাক হইনি। কারণ, বিগত কিছু বছর থেকে একশ্রেণির গণমাধ্যম ও তথাকথিত লেখক বুদ্ধিজীবী সম্ভবত পেইড এজেন্ট হিসেবেই এ কাজে নিয়োজিত আছেন। তাদের প্রধান কাজই হল, ইসলাম, মুসলমান এবং এ দেশ ও জাতির ইতিহাস-ঐতিহ্য ও স্বার্থের বিপক্ষে অবস্থান নেওয়া। তারা এদেশের আলো বাতাস ও যাবতীয় সুযোগ-সুবিধা ভোগ করলেও বরাবরই অন্যের গান গেয়ে থাকেন। এবং ‘মিথ্যা দশ বার বললে সত্য হয়ে যায়’ সে কুখ্যাত উক্তিকে আরও সম্প্রসারিত করে একটি মিথ্যাকে শত শত বার বলতে থাকেন। যা দ্বারা এ নতুন প্রজন্মের মধ্যে মিথ্যা ইতিহাস ও ভুল সংস্কৃতি বিস্তারে তাঁরা কিছুটা সফলও হয়েছেন। তাঁদেরকে নিয়েও আজকে আমার আলোচনা নয়। আমার আলোচনার বিষয়বস্তু বিএনপির প্রতিপক্ষ আওয়ামী লীগের হাল আমলের নেতারাও নয়। কারণ, তাদের চিন্তা-চেতনা ও ইসলামী তাহযীব-তামাদ্দুন বিষয়ে তাদের অবস্থান কারও কাছে অজানা নয়।

যে বিষয়ের দিকে আমি পাঠক মহলের দৃষ্টি আকর্ষণ করতে চাই তা হচ্ছে, এই বিএনপি আসলে কোন্ বিএনপি? যে বিএনপির নেতারা নারায়ে তাকবীর স্লোগানকে অস্বীকার করে; এর সাথে তাদের কোনো সম্পর্ক নেই, এটি নিতান্তই একজনের ব্যক্তিগত স্লোগান- এসব কথা বলেন। কেন? কার ভয়ে ভীত হয়ে বা কোন্ দেশী-বিদেশী প্রভুর প্রলোভনে আশান্বিত হয়ে তারা এমনটি বলছেন! শুধু আল্লাহু আকবারই নয়, বরং সাম্প্রতিক সময়ে বিএনপি মহাসচিব (যিনি মূলত দলীয় প্রধানের ভূমিকাও পালন করে থাকেন) মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কিছু কথাও দেশের সাধারণ মানুষ খুব অবাক হয়ে লক্ষ্য করেছে। যেমন তিনি বলেছেন, ধর্ম যার যার উৎসব সবার। আবার বলেছেন, কুরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই।

একথা সত্য যে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি কোনো ইসলামী রাজনৈতিক দল নয়। তাদের দলের মেনিফেস্টোতে ইসলামী সরকার গঠনের কথাও নেই। কিন্তু বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং এ দল প্রতিষ্ঠার প্রেক্ষাপট ও প্রাসঙ্গিক বিষয়টি দেখলে আর বিগত দশকগুলোতে বিএনপির রাজনীতির বাহ্যিক দিকগুলো প্রত্যক্ষ করলে যে কেউই এ পরিবর্তন এবং এ ধরনের কথাবার্তায় বিস্মিত হবেন।

১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীনতা লাভের পর একটি সংবিধান তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়। সংবিধানের খসড়া তৈরির জন্য তৎকালীন আওয়ামী লীগ নেতা ড. কামাল হোসেনের নেতৃত্বে গঠিত হয় একটি উপকমিটি। মুক্তিযোদ্ধা এবং এ দেশের জনগণ দেশ স্বাধীন করলেও সংবিধান প্রণয়নের জন্য তিনি চলে যান ভারতে। সেখান থেকে যা নিয়ে আসা হয় সেটি পরে এখানে ঘষামাজা করে ১৯৭২ সালে বাংলাদেশের সংবিধান হিসেবে ঘোষিত হয়। সে সংবিধানের প্রস্তাবনায় যে চারটি মূলনীতির কথা বলা হয়েছে। অনেকের মতেই তাতে এ দেশের গণমানুষের এমনকি জান বাজি রেখে লড়াই করা সংখ্যাগরিষ্ঠ মুক্তিযোদ্ধাগণের আশার প্রতিফলন ঘটেনি। কারণ, সংবিধানের প্রস্তাবনায় যে চারটি মূলনীতি দেওয়া হয়েছে, তার মধ্যে দুটি ছিল ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্র। সংবিধানের প্রস্তাবনায় বলায় হয়, ‘আমরা অঙ্গীকার করিতেছি যে, যে সকল মহান আদর্শ আমাদের বীর জনগণকে জাতীয় মুক্তি সংগ্রামে আত্মনিয়োগ ও বীর শহীদদিগকে প্রাণোৎসর্গ করিতে উদ্বুদ্ধ করিয়াছিল- জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার সেই সকল আদর্শ এই সংবিধানের মূলনীতি হইবে।’

নতুন প্রণীত এ সংবিধান দেখে শুধু ধর্মপ্রাণ গণমানুষই হতাশ হননি, হতাশ হয়েছেন অনেক মুক্তিযোদ্ধাও। কারণ, দীর্ঘদিনের আগ্রাসী ব্রিটিশ শাসনের পতনকালে যখন উপমহাদেশের স্বাধীনতার শুভক্ষণ ঘনিয়ে আসে তখন এ অঞ্চলের বড় বড় নেতাসহ (যাদের মধ্যে ছাত্রনেতা হিসেবে মরহুম শেখ মুজিবুর রহমানও ছিলেন) বড় বড় মুসলিম নেতারা দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে মুসলমানদের জন্য যে পৃথক আবাসভূমি চেয়েছিলেন- তারই ফলশ্রুতিতে ১৯৪৭ সালে গঠিত হয়েছিল ভারত ও পাকিস্তান নামের দুটি আলাদা দেশ। সে পাকিস্তানেরই জনসংখ্যার দিক থেকে বৃহৎ অংশ ছিল পূর্ব পাকিস্তান, যা আজকের বাংলাদেশ। পাকিস্তান সৃষ্টির পর থেকেই পশ্চিম পাকিস্তানীরা এ অঞ্চল শাসন করে এসেছে। দেশের বৃহৎ অঞ্চলের উন্নয়নে পশ্চিমাঞ্চলের মতো নজর দেওয়া হয়নি। বহু ক্ষেত্রেই বৈষম্য কাজ করেছে। এছাড়া বারবারের সামরিক শাসন এবং এ অঞ্চলের লোকদের কেন্দ্রীয় ক্ষমতায় জায়গা দিতে না চাওয়া- এসব বিষয়ের প্রতিবাদের দীর্ঘ গণআন্দোলন হয়েছে। সর্বশেষ ১৯৭০ -এর জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হওয়ার পর শেখ মুজিবুর রহমান সাহেবের কাছে ক্ষমতা হস্তান্তরে অস্বীকার করায় প্রথমে ব্যাপক গণআন্দোনল, যা দমিয়ে দেওয়ার জন্য পাকিস্তানী সামরিক শাসকদের দমন পীড়ন এবং সর্বশেষ নয় মাসের মুক্তিযুদ্ধের পর স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়।

স্বাধীনতা পূর্ববর্তী দীর্ঘ সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের সময় কখনো ধর্মনিরপেক্ষতা বা সমাজতন্ত্র মূল বিষয় হিসেবে উপস্থাপিত হয়নি। ইসলাম বা ইসলামী আদর্শকে প্রতিপক্ষ করা হয়নি; বরং মূল বিষয়টাই ছিল পাকিস্তানী শাসকদের জুলুম, বৈষম্য এবং এ অঞ্চলের লোকদের শাসন মেনে নিতে অনীহার প্রসঙ্গটি। সঙ্গত কারণেই সে সময়ের নবগঠিত দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্রটির জনগণ হতাশ হয়েছে। এরপর বিভিন্ন ঘটনা প্রবাহের মাধ্যমে পার হয়ে যায় ১৯৭২ থেকে ১৯৭৪ সাল। এর মধ্যে চার বার সংবিধানের অপারেশন হয়েছে। আনা হয়েছে সংবিধানের প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ সংশোধনী। কিন্তু কোনোটিতেই ধর্মনিরপেক্ষতা বা সমাজতন্ত্রকে বাদ দেওয়া হয়নি। যদিও কার্ল মার্ক্স, লেনিন বা মাওসেতুংয়ের সমাজতন্ত্র, যেটিকে লক্ষ করে ঐ সময়কার আওয়ামী লীগের একটি অংশ সংবিধানে তা বসিয়েছিল, সে সমাজতন্ত্র বাংলাদেশে কখনো প্রতিষ্ঠিত হয়নি। তবুও সংবিধানে সেটি রেখে দেওয়া হয়েছে। স্বাধীনতা পরবর্তী সরকারের প্রধান দুশমনও ছিল এ সমাজতন্ত্রীরাই। কালের বিবর্তনে যাদের উত্তরসূরিরা বিগত আওয়ামী লীগ সরকারের মন্ত্রিত্ব ও এমপিত্বের হালুয়া-রুটিও ভোগ করেছেন।

যাইহোক, মূল কথায় আসি। ২০১১ সনে যখন সংবিধানে সংশোধনী আনা হল তখন একবার বলেছিলাম, যে নতুন সংশোধনী এনে সংবিধানকে আবার ৭২ সনে ফিরিয়ে নেওয়া হল, সমাজতন্ত্রও ফিরিয়ে আনা হল, সমাজতান্ত্রিক মেনন-ইনুরা মন্ত্রী হলেন, এ ধারার অনেকে এমপিও হলেন- তাঁরা সংসদে বা কেবিনেটে দেশে সমাজতন্ত্র বাস্তবায়নের জন্য আওয়াজ ওঠান না কেন? যাক সে কথা।

সংবিধানে চারটি সংশোধনী হলেও ধর্মনিরপেক্ষতা সেখান থেকে বাদ যায়নি। এরপর ঘটে যায় ৭৫ -এর ১৫ আগস্টের বিয়োগান্ত ঘটনা। কয়েক মাসের ঘাত-প্রতিঘাত ও অস্থিতিশীল পরিস্থিতির পর ৭ নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে ক্ষমতায় অধিষ্ঠিত হন সেনাপ্রধান জিয়াউর রহমান। প্রথমে সামরিক শাসনের মাধ্যমে শাসন শুরু করে পরবর্তীতে রাজনৈতিক দল গঠন করে জাতীয় নির্বাচন দেন। এর পরেই আনা হয় সংবিধানের পঞ্চম সংশোধনী। সে সংশোধনীতে অন্যান্য বিষয়াদির সাথে মৌলিক যে বিষয়টি ছিল তা হচ্ছে, সংবিধানের মূলনীতির পরিবর্তন। ধর্মনিরপেক্ষতার জায়গায় মহান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস এবং সমাজতন্ত্রের ব্যাখ্যা প্রদান করে অর্থাৎ ‘সামাজিক সাম্য ন্যায় বিচার’ বাক্য সংযোজন ছিল এই সংশোধনীর অন্যতম বৈশিষ্ট্য। এছাড়া সংবিধানের শুরুতে ‘বিসমিল্লাহির রাহমানির রাহীম’ও যুক্ত করা হয়। জিয়াউর রহমান ক্ষমতায় বসার পর ১৯৭৪ সালের চতুর্থ সংশোধনীর মাধ্যমে আনা শুধু একদলীয় বাকশালী রাজনীতি বাতিল করে বহুদলীয় গণতন্ত্রই প্রতিষ্ঠা করেননি; বরং ধর্মীয় রাজনীতি, যা এর আগে নিষিদ্ধ ছিল তারও অনুমোদন দেন। অনেকেই মনে করেন, এটিই ছিল বাংলদেশে রাজনীতির টার্নিং পয়েন্ট।

আওয়ামী লীগের রাজনীতির ইতিহাস তো পুরোনো। সোহরাওয়ার্দী ভাসানী থেকে আরম্ভ করে বহু বড় বড় নেতা এ দলে ছিলেন। তাদের কর্মী-সমর্থকের অভাব ছিল না কোনো কালেই। কিন্তু একজন সেনাপ্রধান, যার কোনো রাজনীতি করার সুযোগ ছিল না, তিনি কীভাবে এমন একটি রাজনৈতিক দলের গোড়াপত্তন করলেন, যা কিছুদিনের মধ্যে হয়ে উঠল দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল! কী করণে দেশের ছাত্র ও সাধারণ জনতা তাতে ভিড় জমাল। যদিও ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সূচনাকালে স্বাধীনতার ঘোষণা দেওয়ার কারণে (মতান্তরে ঘোষণাপত্র পাঠ করে) এবং মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার হিসাবে জিয়াউর রহমানের একটি খ্যাতি ছিল। কিন্তু সেনানিবাস থেকে এসে রাষ্ট্রক্ষমতায় বসে নবগঠিত দলকে জনপ্রিয়তা এনে দেওয়া এবং দীর্ঘদিনের পুরোনো ও স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দানকারী দল আওয়ামীলীগের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রতিষ্ঠিত করার পেছনের শক্তিটা কী ছিল? সুস্পষ্টতই তা হচ্ছে, এ দেশের জনগণের বিশাল শ্রেণির ধর্মীয় আবেগ, সভ্যতা ও সংস্কৃতির প্রতি নমনীয় মনোভাব। সেই তখন থেকেই ইসলাম ও মুসলিম সংস্কৃতি বিষয়ে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে দল হিসেবে অলিখিত একটা বিভাজন সুস্পষ্ট হয়ে উঠেছিল। যদিও বিএনপিতেও কিছু বামপন্থী ও সেক্যুলার মনোভাবের লোক ছিল। অন্য দিকে দলীয় আদর্শে অবিচল থেকেও আওয়ামী লীগের কিছু কিছু নেতাও ধর্মীয় বিষয়ে সহনশীল ও সহযোগিতা ভাবাপন্ন ছিলেন। কিন্তু উভয় দলেই এ ধরনের লোকেরা আদর্শিক প্রশ্নে কোণঠাসা ছিলেন।

যাইহোক, কথা লম্বা হয়ে যাচ্ছে। বলছিলাম, একজন সামরিক শাসক কর্তৃক একটি নবগঠিত দলের ব্যাপক জনপ্রিয়তা পাওয়ার পেছনের কাহিনী। জিয়াউর রহমানও বেশিদিন ক্ষমতায় থাকতে পারেননি। ১৯৮১ সালেই তাকে হত্যা করা হয়। এর পরও তার দল এগিয়ে গেছে এবং জেনারেল এরশাদের সামরিক শাসনের সময়ে গণতান্ত্রিক আন্দোলনের মূল নেতৃত্বে ছিল এই বিএনপি। এরপর দু দু বার ক্ষমতায়ও এসেছে তারা। জানি না, বিএনপির এখনকার সাংগঠনিক শক্তি বা জনসমর্থন কতটুকু আছে। তবে সরকারের লোকজন এবং আওয়ামী লীগ নেতাদের প্রতিদিনের বক্তব্যগুলোর শিরোনাম সংবাদপত্রে দেখলে তো মনে হয় বিএনপি এখনো অনেক শক্তিশালী। কারণ, সে ২০১৪ সাল থেকেই কাগজে কলমে সংসদে প্রধান বিরোধী দল হচ্ছে জাতীয় পার্টি। কিন্তু সরকার বা সরকারি দল সেই বিরোধী দলের বিরোধিতা কখনো করেন না; বরং বিএনপি এবং বিএনপির নেতারাই তাদের প্রধান টার্গেট থাকে। মনে হয়, আওয়ামী লীগের দৃষ্টিতেও বিএনপি এখনো শক্তিশালী দল।

যাইহোক, এসব বিচার তো রাজনৈতিক অভিজ্ঞ মহল ও সাধারণ জনগণই করবেন। আমার প্রশ্ন হচ্ছে, বিএনপির হাল আমলের রাজনীতি নিয়ে। সাম্প্রতিক কিছু নড়াচড়া ও হইচইয়ে মনে হয় বিএনপি আবার ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে। কিন্তু সেটার জন্য তারা কী কৌশল নিয়েছে? তাদের কিছু কিছু নেতার আচার-আচরণে তো মনে হয়, তারা ভাবছে তাদেরকেও পাশর্^বর্তী একটি রাষ্ট্র ক্ষমতায় বসিয়ে দেওয়ার জন্য ব্যাপক ভূমিকা রাখবে। আর বিদেশীদের কাছে ধরনা-নালিশ দিয়ে আগে কিছু অর্জন না করতে পারলেও এখন হয়তো তা কাজে লেগে যাবে। সে কারণেই কি না বিএনপির শীর্ষ নেতারাও এখন তাদের দলের প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাকালীন মূল প্রেরণা থেকে দূরে সরে গিয়ে প্রতিপক্ষের বুলিই আওড়াচ্ছেন। নিজেদেরকে ধর্মনিরপেক্ষ বা ইসলামমুক্ত প্রকাশ করার বিভিন্ন কসরত করে যাচ্ছেন। নারায়ে তাকবীর স্লোগানের বিরোধিতা, মির্জা ফখরুলের সাম্প্রতিক বক্তব্য- কুরআনের সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই, দুর্গার আবির্ভাব পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য, ধর্ম যার যার উৎসব সবার- একই সূত্রে গাঁথা। সম্ভবত এসব দেখেই অনেকে প্রশ্ন তুলছেন, তাহলে বিএনপির আর রাজনীতির কাজ কী? দেশে দুটি বড় রাজনৈতিক দল থাকার দরকারই বা কী? এমন তো না যে, গণমানুষের অধিকার আদায়, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সাম্প্রতিক বছরগুলোতে ধর্মীয় ও বিভিন্ন প্রতিবাদী সাধারণ লোকজনের উপর জুলুম নির্যাতনের বিরুদ্ধে কোনো ভূমিকা তারা রাখতে পেরেছে! বরং দেশে গণতন্ত্র আছে- এই ভাব বিদেশীদের বোঝানোর জন্যই হয়তো বিরোধী পক্ষের গণমাধ্যমই বিএনপির রাজনীতিকে জিইয়ে রেখেছে। এখন যদি ঘোষিতভাবেই তারা দলের প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাকালীন চেতনাও বিসর্জন দিয়ে দেয় তাহলে তাদের আর থাকল কী?

আসলে পৃথিবীর ক্ষণজন্মা যে ক’জন নেতা জনপ্রিয়তার উচ্চ আসনে অধিষ্ঠিত হয়েছিলেন তারা সেটি পেরেছিলেন গণমানুষের মনের ভাষা বুঝতে পেরেই। এছাড়া নেতা ও দল ক্ষমতায় তো বহুভাবেই অধিষ্ঠিত হয়। জোর-জবরদস্তি, দালালী, গোলামী বহু পথে অনেকেই ক্ষমতায় আসেন ও থাকেন। কিন্তু মানুষের হাত ধরে তাদের সমর্থন নিয়ে যদি ক্ষমতায় যেতে বা থাকতে হয় তাহলে অবশ্যই গণমানুষের মনের ভাষা বুঝতে হবে। দাঁড়াতে হবে তাদের স্বার্থে ও পক্ষে। হাল আমলে বিএনপি সে পথে হাঁটছে বলে মনে হয় না। তুমুল জনপ্রিয় একটি বৃহৎ রাজনৈতিক দলের বর্তমান করুণ দশার পেছনে হয়তো অনেক কারণই রয়েছে। এটি কি একটি নয়?

তসবির ছরা ছিঁড়ে ফেলে গালিব বলেন..--যিনি আমাকে হিসেব ছাড়া দেন তাকে কেন গুনে গুনে ডাকবো.?
27/06/2025

তসবির ছরা ছিঁড়ে ফেলে গালিব বলেন..

--যিনি আমাকে হিসেব ছাড়া দেন তাকে কেন গুনে গুনে ডাকবো.?

Address

গাজীপুর চৌরাস্তা টাঙ্গাইল রোড
Gazipur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dawatul Qran was Sunnah lslami Mission Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share