Hedayat_e_Deen

Hedayat_e_Deen Akhlaq,
Keep your soul clean, it shows on the outside

07/03/2023

আজ পবিত্র লাইলাতুল মিসলি বিন শাবান অর্থাৎ শাবান মাসের মধ্যরাত ১৪ই শাবান
আল্লাহ পাক আমাদের সবাইকে এ রাত্রের জন্য কবুল করুক আমিন

27/12/2022
09/10/2022

একটি হাদীসে বর্ণিত হয়েছে। তিনটি জিনিসের ফজিলত যদি মানুষ জানি তো। তাহলে সেই ফজিলত কামাই করার জন্য, যুদ্ধ পর্যন্ত করিত তিনটি ফজিলত হলো
১/আযান দেওয়া
২/দুপুরের নামাজ জামাতের সহিত আদায় করা
৩/প্রথম কাতারে জামাতে নামাজ পড়া

29/09/2022

যাদের দোয়া আল্লাহ কবুল করেনঃ
১- গৃহহীন ও অসহায় মানুষের দোয়া।
২- সন্তানের জন্য বাবা মায়ের দোয়া।
৩- শিক্ষকের দোয়া।
৪- বৃদ্ধদের দোয়া।
৫- অসুস্থ ব্যাক্তির দোয়া।
৬- মুসাফির বা ভ্রমণকারীর দোয়া।
৭- একজনের অনুপস্থিতিতে অপরের দোয়া।
৮- রোজাদারের দোয়া।
৯- একজন হাজীর বাড়ি ফেরার পূর্ব পর্যন্ত দোয়া।
১০- অত্যাচারীর বিরুদ্ধে নির্যাতিত ব্যাক্তির দোয়া।
১১- ন্যায়পরায়ণ রাষ্ট্রনায়ক এর দোয়া।।।

28/09/2022

দোয়া কবুল হওয়ার শর্তঃ
১- হারাম খাদ্য ও পোশাক থেকে নিজেকে বিরত রাখা।
২- হারাম উপার্জন থেকে বিরত থাকা।
৩- দোয়ার পূর্বে কিছু নেকা আমল বা দান সদকা করা।
৪- পরিপূর্ণ ঈমানের সাথে কবুল হওয়ার আশায় দোয়া করা।
৫- অন্তর থেকে দোয়া করা।
৬- দোয়ার ফলাফল লাভের জন্য তাড়াহুড়া না করা।
৭- সুখ দুঃখ সব অবস্থায় দোয়া করা।
৮- দোয়া করার সময় তাড়াহুড়া না করা।।।

16/09/2022

আপনার ভবিষ্যৎ আপনার অতীতের চেয়েও সুন্দর হবে 🖤🌸
- (সূরা আদ-দোহা, আয়াত ৪) -

সুবাহান আল্লাহ❤️আল্লহামদুলিল্লাহ❤️আল্লাহু আকবর❤️
10/08/2022

সুবাহান আল্লাহ❤️
আল্লহামদুলিল্লাহ❤️
আল্লাহু আকবর❤️

09/08/2022

কপি পোস্ট
আজ ১০ই মহরম,
পবিত্র আশুরা..

ইসলামের ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে যে দিনটি সেটি পবিত্র আশুরা।
হিজরি সনের মহররম মাসের ১০ তারিখ পবিত্র আশুরা। তাৎপর্যপূর্ণ এবং মর্যাদাপূর্ন এই দিনটি ইসলামের ইতিহাসে বরাবরই স্মরনীয়,...

* মহান আল্লাহ এই দিনে পৃথিবী সৃষ্টি করেছেন
* এই দিনেই পৃথিবী ধ্বংস হবে।
*আশুরার দিন আল্লাহ পৃথিবীর প্রথম মানব হযরত আদমকে (আ:) সৃষ্টি করেছেন।
*হযরত আদম (আ:) বেহেশত থেকে দুনিয়ায় আগমন করান।
*এই দিন হযরত নূহ (আ:)-এর আমলের প্লাবন শেষ হয়।
*নূহ (আ:)-এর জাহাজ তুরস্কের ‘জুদি’ নামক পর্বতে গিয়ে থামে।
*এই দিনে হযরত ইব্রাহিম (আ:) জালিম বাদশাহ নমরুদের অগ্নিকুণ্ড থেকে নিরাপদে মুক্তি পেয়েছিলেন।
*এই দিন হযরত ইউনুস (আ:) মাছের পেট থেকে মুক্তি পেয়েছিলেন।
*আশুরার দিনে হযরত আইয়ুব (আ:) দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি পেয়েছিলেন।
*এই দিন আল্লাহ জালিম বাদশা ফিরাউনকে দল-বলসহ পানিতে ডুবিয়ে মেরেছেন
*এবং মুসা (আ:) ও তার অনুসারীরা ফেরাউনের হাত থেকে নাজাত লাভ করেছেন।
*আশুরার দিন হযরত সুলাইমান (আ:) তার হারানো রাজত্ব ফিরে পান।
*এই দিনে হযরত ইয়াকুব (আ:) হারানো ছেলে হযরত ইউসুফকে (আ:) ফিরে পেয়েছিলেন।
*এই দিনে হযরত ঈসা (আ:) জন্ম গ্রহণ করেন *এবং এই দিনেই তাঁকে দুনিয়া থেকে আকাশে উঠিয়ে নেওয়া হয়।
**১০ মহররম কারবালা প্রান্তরে বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হোসাইন (রাঃ)-এর শাহাদাতের ঘটনা মুসলিম জাতির ইতিহাসে একটি অতীব গুরুত্ব স্মরণীয় ঘটনা। এই ঘটনার গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম। হযরত হোসাইন (রাঃ) অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে গিয়ে সেদিন কারবালা প্রান্তরে পরিবার-পরিজন নিয়ে শাহাদাত বরণ জ্ঞহহহহহজ্ঞজ্ঞ্যহজ্ঞ্যকরেছিলেন। রাসূল (সা:) কর্তৃক প্রতিষ্ঠিত ইসলামী রাষ্ট্র ব্যবস্থা এবং তার চার খলিফা কর্তৃক প্রবর্তিত খেলাফতী শাসন ব্যবস্থা অক্ষুন্ন রাখার জন্য তিনি শাহাদাত বরণ করেছেন। ইসলামী খেলাফতের ব্যাপারে কোন ধরনের আপোষ না করার কারণেই কারবালার ঘটনা ঘটেছিল। কারবালার ঘটনা আমাদেরকে অন্যায় ও অসত্যের বিরুদ্ধে আপোষহীনভাবে সংগ্রাম করার কথাই শিক্ষা দেয়।

যে শোক আজও ছুঁয়ে যায় প্রতিটি মানুষের মন। পবিত্র রোজার ইতিহাসও কিন্তু এই মহররমের থেকে শুরু।
আত্বত্যাগে মহত্ব অর্জন এর শিক্ষা নিয়ে এগিয়ে যাক প্রজন্মের পর প্রজন্ম এই কামনা

Address

Gazipur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hedayat_e_Deen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share