19/06/2021
بسم الله الرحمن الرحيم
পৃথিবীর প্রিয় মুসলিমদের জন্য নসীহা।
----------------------------------------------------------
আমি সহ পৃথিবীর সমস্ত মুসলিম ভাইদের কে আল্লাহ হেফাজত করুন। কারণ সারা পৃথিবীতে যখন সঠিক কোরআন,সুন্নাহর জ্ঞান আহরণ করছে, এবং বুজে শুনে আমল করা শুরু করছে, অনলাইনের মাধ্যমে যখন আমাদের বড় বড় ওস্তাদ গন দাওয়াতী কাজ চালিয়ে যাচ্ছেন। ঠিক সেই সময় সরল সোজা, মুসলিম ভাইদের বড় ফেতনা হয়ে দাঁড়িয়েছে। দিনের ভিতরে ফেতনা বাজ গুরুপ।আর এই ফেতনা বাজ হচ্ছে কারা আসুন দেখি।রাসূল (ছাঃ) বলেন, سَيَخْرُجُ فِى آخِرِ الزَّمَانِ قَوْمٌ أَحْدَاثُ الْأَسْنَانِ سُفَهَاءُ الْأَحْلاَمِ يَقُولُونَ مِنْ خَيْرِ قَوْلِ الْبَرِيَّةِ يَقْرَءُونَ الْقُرْآنَ وَلاَ يُجَاوِزُ حَنَاجِرَهُمْ، يَمْرُقُونَ مِنَ الدِّينِ كَمَا يَمْرُقُ السَّهْمُ مِنَ الرَّمِيَّةِ فَإِذَا لَقِيتُمُوهُمْ فَاقْتُلُوهُمْ فَإِنَّ فِى قَتْلِهِمْ أَجْرًا لِمَنْ قَتَلَهُمْ عِنْدَ اللهِ يَوْمَ الْقِيَامَةِ- ‘আখেরী যামানায় তরুণ বয়সী একদল বোকা লোক বের হবে, যারা পৃথিবীর সবচাইতে সুন্দর কথা বলবে। তারা কুরআন তেলাওয়াত করবে। কিন্তু তা তাদের কণ্ঠনালী অতিক্রম করবে না। তারা দ্বীন থেকে দ্রুত বেরিয়ে যাবে, যেমন শিকার হ’তে তীর বের হয়ে যায়। যখন তোমরা তাদের পাবে, তখন তাদের হত্যা করবে। কেননা এদের হত্যাকারীর জন্য আল্লাহর নিকটে ক্বিয়ামতের দিন বিশেষ পুরস্কার রয়েছে’ (মুসলিম হা/১০৬৬)।আদনানের বক্তব্যগুলো দাজ্জাল, মাহদি, কেয়ামতের নিদর্শন এই বিষয়গুলো নিয়েই। সে যা বলছে তা কি তার গবেষণা? আচ্ছা একজন মুসলিম যদি দাজ্জাল, মাহদি, কেয়ামতের নিদর্শন সম্পর্কে কিছুই না জানে সে কি জান্নাতে যাবে না? الله تبارك وتعا لى قال لقد خلقت خلقا)
আল্লাহ তা'আলা বলেন অবশ্যই আমি
এমন একদল মানুষকে সৃষ্টি করেছি। যাদের ভাষা চিনির চেয়েও মিষ্টি এবং তাদের অন্তর হকপন্থীদের প্রতি তিক্ত গাছের জুসের চেয়ে আরো তিক্ত হবে।
---------------------------------------------------------
(فبى حلفت لا تيحنهم فتنة)
আমার ইজ্জতের ক্বসম করে বলছি তাদের ভিতর এমন ফেতনার ছড়িয়ে দিবো যে বিচক্ষণ আলিম পর্যন্ত তা নিয়ে পেরেশান থাকবে।
----------------------------------------------------------
(فبى يغترون ام على يجترؤون)
তারা কি আমার সাথে প্রতারনা করছে নাকি দুঃসাহসিকতা প্রদর্শন করেছে। (মিরকাতুল মাফাতীহ)
----------------------------------------------------------(৫৩২৫-১২) আবু হুরায়রা রাদিআল্লাহু আনহু হতে বর্ণিত।তিনি বলেন, রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন, প্রতিটি কাজের মধ্যে একটা স্পূহা থাকে। আমার প্রতি চেতনায় দুর্বলতা রয়েছে। অতএব যদি সংশ্লিষ্ট ব্যক্তি তার কাজের মধ্যে মধ্যম পন্থা অবলম্বন করে এবং (সীমালংঘন বা হ্রাস না করে) মধ্যমপন্থার কাছাকাছি থেকে কাজ করে, তবে তোমরা তার সম্পর্কে আকাঙ্ক্ষিত হতে পার। আর যদি তার প্রতি আঙ্গুলি দ্বারা ইঙ্গিত করা হয় তবে তোমরা তাকে হিসেবে ধরো না। (তিরমিযী)খারেজীদের ব্যাপারে আল্লাহর রাসুল (সাঃ) বলেনঃ তারা হবে নবীন, তরুণ ও নির্বোধ, অথচ নিজেদেরকে অনেক জ্ঞানী ভাববে।। [বুখারী ৩৬১১, ৫০৫৭, ৬৯৩৪, মুসলিম ২৪৬২, ২৪৬৯]।।
দাজ্জাল নিয়ে অনেকের বক্তব্য আছে যেমনঃ ইংলিশ লেখক #আহমেদ_থমসন তার christ নআমক বইয়ে লিখেছে দাজ্জাল হল সভ্যতা। তার এই ভাবধারায় অনুপ্রাণিত হয়েছে হেযবুত তওহীদের পন্নী।
এরপর পাকিস্তানি গবেষক #ইমরান_নযর_হুসাইন( আদনান যার অনুসারী) দাজ্জালের ৪০ দিন পৃথিবীতে অবস্থানকে তুলনা করেছে ইংল্যান্ড, আমেরিকা, ইসরাইলের শাসন ব্যবস্থাকে। এরপর তুরস্কের গবেষক #হারুন_ইয়াহিয়া যার ইসরালের কর্মকান্ডের উপর ভিত্তি করে কুরআন -হাদীছ গবেষণা করে বিভিন্ন বই লিখেছে। যেমনঃThe solomon's Kingdom. এরপর আমেরিকান গবেষক হামযা ইউসুফ যার এই সকল Contemporary বিষয় গুলো নিয়ে ভাল গবেষণা। এছাড়া পাকিস্থানের আলেম মাওলানা আসেম ওমর দাজ্জাল, বিশ্বযুদ্ধ, বারমুডার ট্রাই এঙ্গেল ইত্যাদি বিষয়ের উপর বই লিখেছে এবং এগুলোর মধ্যে যোগসূত্র স্থাপনের চেষ্টা করেছে।
আদনান মূলত উপরে উল্লেখিত গবেষকদের মতামত এবং ডকুমেন্টরি গুলো অনুবাদ করে এর সাথে কিছু মাল-মশলা মিশ্রিত করে আরেকটু আকর্ষণীয় করে উপস্থাপন করেছে।
যাহোক যে কথা বলছিলাম, সদ্য তরুণ আদনান ছেলেটি সম্পর্কে। নবীন বয়সী টগবগে এই তরুণের বক্তব্যে দ্বীনের প্রতি আবেগ-ভালোবাসাটার প্রকাশ খুব ভাল।
উম্মতে মুসলিমার সমস্যার শেষ নাই,
একদিকে আহলে কুরআনরা নেমেছে, অপরদিকে হাদীস অস্বীকারকারীরা নেমেছে। আরেক পক্ষ নেমেছে বিবেক দিয়ে হাদীসের শুদ্ধাশুদ্ধি নির্ণয় করতে, আরেক গোষ্ঠী নেমেছে যুবকদেরকে হানাহানি-মারামারিতে লাগাতে, আরেক গোষ্ঠী নেমেছে উম্মতের সকলকে কাফির বানাতে। আরেক গোষ্ঠী আকীদা ও ইবাদতে রাসূল ও সাহাবায়ে কিরামের মানহাজকে গুরুত্ব দিতে অস্বীকার করছে। আরেক গোষ্ঠী উম্মতের ইমামগণকে বিতর্কিত করতে লিপ্ত আছে। আরেক গোষ্ঠী ইসলামকে মু‘আমালাত ও মু‘আশারাত থেকে বিদায় দেয়ার জন্য সমূহ কাজ করে যাচ্ছে। মনে অনেক কষ্ট নিয়ে যুবক দের জন্য লিখা, কারণ আপনি আমার মুসলিম ভাই।শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব শাইখ ড. আবু-বকর মুহাম্মাদ জাকারিয়া, ও শাইখ ড. সাইফুল্লাহ মাদানী💜🌹💜
এই ২ জন শাইখদের কে গালি-গালাজ করে নিজেদের ফাসেক প্রমাণ করবেন না। একদল যুবসমাজ খারেজী ফেৎনায় হাবুডুবু খাচ্ছে.... আপনারা কি তাহলে সারা জীবন এসব গালি-গালাজ শিখেছেন?
মহান আল্লাহ হেফাযত করুন, হেদায়াত দান করুন, আমীন!
যারা শায়েখদের গালি দিচ্ছে তাদের সাথে
এই হাদিসের মিল আছে
খারেজীদের ব্যাপারে আল্লাহর রাসুল (সাঃ) বলেনঃ তারা হবে নবীন, তরুণ ও নির্বোধ, অথচ নিজেদেরকে অনেক জ্ঞানী ভাববে।। [বুখারী ৩৬১১, ৫০৫৭, ৬৯৩৪, মুসলিম ২৪৬২, ২৪৬৯]।।
স্রোতের জোয়ারে গা না ভাসিয়ে সতর্ক হোন।
আল্লাহ রাব্বুল ইজ্জত শাইখদের হায়াতে তায়্যিবাহ দান করুন, উনাদের ইলম ও সময়ে বারাকাহ দান করুন, সকল প্রকার অনিষ্ট হতে হেফাযত করুন।হে আল্লাহ আপনি আমাদের তরুণ যুবক-যুবতীদের খাঁটি আদর্শ প্রচার ও প্রসারের জন্য কবুল করুন এবং হকপন্থি সকল আলেমদের সংস্পর্শে থেকে সকল প্রকার বাতিল আদর্শ থেকে হেফাযত করুন...। আমীন
[اللهم أَرِنا الحق حقاً وارزقنا اتباعه، وأرِنا الباطل باطلاً وارزقنا اجتنابه]
আপনাদের দ্বীনি ভাই, সবার কাছে দোয়া চাই, আমার আলোচনা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
আবু জাফর টংগী গাজীপুর