29/10/2025
प्रेति त्यं चारैमध्वरं गोपी'थोंयं प्रे हूयसे ।
मरुद्भिरग्ने ओ गैहि ॥६॥
প্রতি ত্যং চারুমধ্বরং গোপীথায় প্র হূয়সে।
মরুদ্ভিরগ্ন আ গহি ॥৬॥
সামবেদ ১৬(পূর্বার্চিক)
পদার্থঃ (ত্যম্) আমাদের দ্বারা অনুষ্ঠিত সেই (চারুম) শ্রেষ্ঠ, (অধ্বরম্) হিংসা, অধর্ম প্রভৃতি দোষ রহিত ['অধ্বর ইতি য়জ্ঞনাম, ধ্বরতি হিংসাকর্মা, তৎপ্রতিষেধঃ' নিরু০ ১।৭] উপাসনাযজ্ঞ অথবা জীবনযজ্ঞের (প্রতি) দিকে অথবা (গোপীথায়') বিষয়ে আসক্ত দোদুল্যমান ইন্দ্রিয়-রূপ গাভীদের রক্ষার জন্য অথবা আমাদের শ্রদ্ধারস-রূপ সোমরস পানের জন্য ['গোপীথায় সোমপানায়েতি য়াস্কঃ' নিরু০ ১০।৩৫, 'নিশীথগোপীথাবগথাঃ' উণা০ ২।৯] (প্র হয়সে) তোমাকে আহ্বান করা হচ্ছে। (অগ্নে) হে জ্যোতির্ময় পরমাত্মা। তুমি (মরুতিঃ) প্রাণ দ্বারা ['প্রাণা বৈ মারুতাঃ' শত০ ৯।৩।১।৭] অর্থাৎ আমাদের দ্বারা কৃত প্রাণায়াম ক্রিয়া দ্বারা (আ গহি) আমাদের যজ্ঞে এসো ॥৬॥
সরলার্থঃ হে পরমাত্মা! আমাদের বিষয় আসক্ত দোদুল্যমান ইন্দ্রিয়-রূপ গাভীদের রক্ষার জন্য অথবা আমাদের শ্রদ্ধারস-রূপ সোমরস পানের জন্য আমাদের দ্বারা অনুষ্ঠিত শ্রেষ্ঠ, হিংসা রহিত, অধর্ম প্রভৃতি দোষ রহিত উপাসনাযজ্ঞ অথবা জীবনযজ্ঞের দিকে তোমাকে আহ্বান করা হচ্ছে। হে জ্যোতির্ময় পরমাত্মা! তুমি প্রাণ দ্বারা অর্থাৎ আমাদের দ্বারা কৃত প্রাণায়াম ক্রিয়া দ্বারা আমাদের যজ্ঞে এসো ॥৬॥
ভাবার্থঃ হে পরমাত্মা! যেভাবে বায়ু দ্বারা প্রজ্বলিত যজ্ঞাগ্নি জ্বলন্ত অবস্থায় নৃত্য করতে করতে যজ্ঞবেদিতে আমাদের সম্মুখে উপস্থিত হয়, তেমনি ভাবে আমাদের প্রাণায়ামরূপ বায়ু দ্বারা প্রজ্বলিত হয়ে তুমি আমাদের জীবনযজ্ঞ অথবা উপাসনাযজ্ঞে এসো এবং মন, বাণী, চক্ষু প্রভৃতি ইন্দ্রিয়ের বিষয় দ্বারা নিরন্তর ভাবে অনুষ্ঠিত আধ্যাত্ম যজ্ঞে শ্রদ্ধারস পরিতৃপ্ত হয়ে পান করো ॥৬॥
© Vedic Philosophy