Vedic Mission

Vedic Mission Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Vedic Mission, Religious organisation, Gazipur.

হে মনুষ্য! তোমরা এক সঙ্গে চল, এক সঙ্গে মিলিয়া আলোচনা কর। তোমাদের মন উত্তম সংস্কার যুক্ত হউক। পূর্বকালীন জ্ঞানী পুরুষেরা যেরূপ উত্তম কর্তব্য কর্ম সম্পাদন করিয়াছে, তোমরাও সেইরূপ কর।

~ ঋগ্বেদ ১০/১৯১/২

28/08/2026

ভারতীয় আদানি গ্রুপের বিদ্যুৎ ব্যয়বহুল (ইউনিটপ্রতি প্রায় ১৫ টাকা) হওয়ায় নিজ দেশে চীনা কোম্পানির উৎপাদিত বিদ্যুৎ ২৫ টাকা দরে কিনবে সরকার। এভাবেই আমরা ভারতীয় আধিপত্য থেকে বের হব! 😅

প্রশ্ন:- কেউ তার স্বকৃত কর্মের ফল অপরকে প্রদান করতে পারে কি না?উত্তর:-  ব্যক্তি তার নিজের কৃত কর্মের ফল স্বয়ং নিজেই ভোগ ...
27/08/2026

প্রশ্ন:- কেউ তার স্বকৃত কর্মের ফল অপরকে প্রদান করতে পারে কি না?
উত্তর:- ব্যক্তি তার নিজের কৃত কর্মের ফল স্বয়ং নিজেই ভোগ করে। কোনো ব্যক্তিই তার স্বীয় কর্মফল অন্য কাউকে প্রদান করতে সমর্থ নয়।

আত্মান্তরগুণানামাত্মান্তরে কারণত্বাৎ ।"

--- (বৈশেষিক দর্শন ৬/১/৫).

অর্থাৎ, এক আত্মা দ্বারা অর্জিত পাপ-পুণ্য বা ধর্ম-অধর্মের ফল অন্য আত্মা প্রাপ্ত হয় না। একজনের গুণ অন্যের সুখ-দুঃখের কারণ হতে পারে না।

এই কারণে কোনো ব্যক্তিই অপর কারও কৃত কর্মের ফল ভোগ করতে পারে না; বরং নিজ কৃত কর্মের ফল অবশ্যই তাকে ভোগ করতে হয়। যদি একজনের কর্মফল অন্য কেউ পায় বলে ধরে নেওয়া হয়, তবে শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুযায়ী ঈশ্বর 'কৃতহানি' (কৃত কর্মের ফল না পাওয়া) এবং 'অকৃত-অভ্যাগম' (না করা কর্মের ফল পাওয়া) রূপী অন্যায়ের জন্য দায়ী হবেন। ঈশ্বরের পরম শুদ্ধ ন্যায় ব্যবস্থায় এমন অবিচার কদাপি সম্ভব নয়। বর্তমানে তথাকথিত ধার্মিক সমাজে এমন এক প্রথা লক্ষ্য করা যায় যে, কিছু ব্যক্তি যজ্ঞ, জপ বা তপস্যা অন্যের দ্বারা করিয়ে থাকেন এবং বিশ্বাস করেন যে, সেই পণ্ডিত, সাধু বা পূজারী দ্বারা কৃত জপ-তপস্যার ফল তারা নিজে পাবেন এবং এতেই তাদের পাপের প্রায়শ্চিত্ত হবে। কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভিত্তিহীন। যদি এমনটা হতো, তবে ধনবান, বলবান ও প্রভাবশালী ব্যক্তিরা দরিদ্র ও দুর্বল ব্যক্তিদের প্রলোভন দেখিয়ে বা ভয় দেখিয়ে নিজেদের পাপের ভার অন্যের ওপর চাপিয়ে দিত এবং অন্যের পুণ্যফল ক্রয় করে নিতে পারতো। কিন্তু বাস্তবে এমনটা অসম্ভব। এই প্রসঙ্গে কয়েক বছর পূর্বে 'সারিকা' মাসিক পত্রিকায় একটি ঘটনা প্রকাশিত হয়েছিল।

নেপাল সম্রাট মহেন্দ্রর মৃত্যুর পর এক ব্রাহ্মণ সেই সম্রাটের সমস্ত পাপের ভার গ্রহণ করার ঘোষণা দেন। এর বিনিময়ে সেই ব্রাহ্মণ সম্রাটের প্রচুর ধন-সম্পত্তি হাতিয়ে নেন এবং দাবি করেন যে মহারাজ স্বর্গে গমন করেছেন। বস্তুত এমন আচরণ সম্পূর্ণ ভণ্ডামি ও ভ্রান্তিপূর্ণ। এসব কপট ব্যক্তিদের কুকর্মের কারণেই সাধারণ অজ্ঞ মানুষ ঈশ্বরকে পক্ষপাতদুষ্ট বলে মনে করে থাকে।

ধরা যাক, এক ব্যক্তি মাসে ৫০০০ টাকা বেতন পান, যা তার এক মাসের পরিশ্রমের ফল। এখন সেই ব্যক্তি যদি তার সমস্ত বেতন দরিদ্র, রোগী বা অনাথদের দান করে দেন, তবে আপাতদৃষ্টিতে মনে হতে পারে যে তিনি তার কর্মফল অন্যদের দিয়ে দিলেন। কিন্তু প্রকৃতপক্ষে বিষয়টি তেমন নয়। অর্থ দান করার মাধ্যমে তিনি পুণ্য অর্জনের যে নতুন পথ উন্মোচন করলেন, ঈশ্বর ভবিষ্যতে তাকে সেই শুভ কর্মের ফল অবশ্যই প্রদান করবেন।

একইভাবে, কোনো অপরাধী বা পাপী ব্যক্তি যদি তার কৃত মন্দ কর্মের দোষ কোনো নির্দোষ ব্যক্তির ওপর চাপিয়ে তাকে দণ্ড প্রদান করে, তবে এতে সে নিজে পাপমুক্ত হয় না। বরং এটি তার একটি নতুন কুকর্ম হিসেবে গণ্য হবে, যার কঠোর ফল তাকে ভবিষ্যতে ভোগ করতে হবে।

যে জাতি নিজের সংস্কৃতি, ঐতিহ্য ও শিল্পের মূল্য বুঝতে পারে না, সে জাতি প্রকৃত অর্থে মানবিকতার চর্চা থেকেও দূরে সরে যায়। ক...
26/08/2026

যে জাতি নিজের সংস্কৃতি, ঐতিহ্য ও শিল্পের মূল্য বুঝতে পারে না, সে জাতি প্রকৃত অর্থে মানবিকতার চর্চা থেকেও দূরে সরে যায়। কারণ সংস্কৃতির প্রতি শ্রদ্ধা মানে শুধু গান, বাদ্যযন্ত্র বা কোনো ঐতিহ্যকে ভালোবাসা নয়—এটি মানুষের সৃজনশীলতা, ইতিহাস, অনুভূতি ও পরিচয়ের প্রতি সম্মান প্রদর্শন করা।

মনুস্মৃতি অনুসারে মানসিকভাবে অশুভ তিন প্রকারের কর্ম।পরদ্রব্যেম্বভিধ্যানং মনসানিষ্টচিন্তনম্।বিতথাভিনিবেশশ্চ ত্রিবিধং কর্ম...
25/08/2026

মনুস্মৃতি অনুসারে মানসিকভাবে অশুভ তিন প্রকারের কর্ম।

পরদ্রব্যেম্বভিধ্যানং মনসানিষ্টচিন্তনম্।
বিতথাভিনিবেশশ্চ ত্রিবিধং কর্ম মানসম্।
[মনুসংহিতা ১২/৫]

সরলার্থ:- অন্যের ধনসম্পদ অন্যায়ভাবে পাওয়ার চিন্তা করা, মনে মনে করো অনিষ্ট বা ক্ষতি সাধনের পরিকল্পনা করা এবং পরকাল নেই কিংবা দেহই আত্মা, এমন ভ্রান্ত ধারণায় মগ্ন থাকা; এই তিন প্রকার হলো অশুভ ফলদায়ক মানসিক কর্ম।

🌸আজকের বেদবাণী 🌸কো দম্পতী সমনসা বি যূযোত-ঋগ্বেদ ১০.৯৫.১২🌸সম মানসিকতা যুক্ত দম্পতিকে কে আলাদা করতে পারে ?🌸
25/08/2026

🌸আজকের বেদবাণী 🌸

কো দম্পতী সমনসা বি যূযোত
-ঋগ্বেদ ১০.৯৫.১২

🌸সম মানসিকতা যুক্ত দম্পতিকে কে আলাদা করতে পারে ?🌸

রংপুর দাস পাড়ায় জেলা স্কুল টিচার রিটায়ার্ড গণপতি ও তার স্ত্রী এবং দুজন সন্তানসহ চারজনের রহস্যজনক মৃত্যু।
23/08/2026

রংপুর দাস পাড়ায় জেলা স্কুল টিচার রিটায়ার্ড গণপতি ও তার স্ত্রী এবং দুজন সন্তানসহ চারজনের রহস্যজনক মৃত্যু।

🔥নারীর যজ্ঞ ও পৌরহিত্য অধিকার - বেদমন্ত্রে প্রমাণ 🔥নারীর বেদাধিকার স্বয়ং বেদ দিয়েছে [যজু০ ২৬।২]। এমতাবস্থায় নারীর বেদাধি...
22/08/2026

🔥নারীর যজ্ঞ ও পৌরহিত্য অধিকার - বেদমন্ত্রে প্রমাণ 🔥
নারীর বেদাধিকার স্বয়ং বেদ দিয়েছে [যজু০ ২৬।২]। এমতাবস্থায় নারীর বেদাধিকার সম্পর্কে কোন পৌরুষেয় গ্রন্থ কিংবা সম্প্রদায় কী মতামত দেয় তা মুখ্য নয়৷ তবে প্রশ্ন ওঠে শাস্ত্রে বিধিস্থলে নারীর উল্লেখ কী দেখতে পাওয়া যায় যাজ্ঞিক হিসেবে ? কেননা অধিকাংশ বিধানেই পুংলিঙ্গবাচক বিধিই আপাতদৃষ্টিতে বিদ্যমান বলে মনে হয়। তাহলে নারীর যজ্ঞাধিকারের প্রায়োগিক দিক প্রমাণিত হয় কীভাবে? আজকের নিবন্ধে আমরা তা নিয়েই আলোচনা করবো।

🔰 শাস্ত্রে পৌরহিত্য ব্রাহ্মণের বৃত্তি হিসেবে নির্ধারিত। ব্রাহ্মণ অর্থ বিদ্বান যথা - ব্রাহ্মণা হ বৈ বিপ্রাসঃ [জৈ০ ব্রা০ ২।৮৪], দেবা বিপ্রাঃ [শত০ ব্রা০ ৬।৩।১।১৬], বিদ্বাংসো হি দেবাঃ [শত০ ব্রা০ ৩।৭।৩।১০]।

যজ্ঞে ৪ জন ঋত্বিক থাকে । তাদের মধ্যে মুখ্য ও প্রধান ঋত্বিক হলো ব্রহ্মা। গোপথ ব্রাহ্মণে [২।১।৩] বলা হয়েছে, ' তস্মাদ্যো ব্রহ্মিষ্ঠঃ স্যাৎ তং ব্রহ্মাণং কুর্বীত' অর্থাৎ যে কিনা ব্রহ্মজ্ঞান যুক্ত তাকে ব্রহ্মা করবে। তাই শাস্ত্রানুকূল সিদ্ধান্তে ব্রাহ্মণ বর্ণে যোগ্য তথা কর্ম-গুণ-স্বভাববলে ব্রাহ্মণের পৌরহিত্যাধিকার স্বীকার্য।

▫️ আপস্তম্ব শ্রৌতসূত্র [১০।২।১] ' স্বর্গকামো জ্যোতিষ্টোমেন যজেত' এখানে 'স্বর্গকামঃ' পুংলিঙ্গে আছে । তাহলে নারীরা কী স্বর্গ চাইবে না বা যজ্ঞ করবে না ?

এর মীমাংসায় মহর্ষি জৈমিনি পূর্ব মীমাংসায় [৬।১।৮] লিখেছেন -

"জাতিং তু বাদরায়ণোঽবিশেষাৎ তস্মাৎ স্ত্র্যপি প্রতীয়েত জাত্যর্থস্য বিশিষ্টত্বাৎ"

অর্থাৎ, বাদরায়ণ আচার্য স্বর্গকাম সামান্যরূপে স্ত্রী-পুরুষ উভয়ের জন্য মনুষ্যজাতিতে অধিকৃত মানেন। তাই জাতিরূপে সামান্য হওয়ায় স্ত্রীরও যজ্ঞকর্মে অধিকৃত মানা উচিত । সূত্রে 'তু' শব্দ পুমান্-এর যজ্ঞাধিকার নিবৃত্তির জন্য প্রযুক্ত। শবর স্বামীও বলেছেন, ' তস্মাদ্ শব্দেন উভাবপি স্ত্রীপুংসৌ অধিকৃতৌ ইতি গম্যতে ' = 'স্বর্গকামঃ' শব্দ দ্বারা স্ত্রী পুরুষ উভয়েই অধিকৃত।

▫️ কাত্যায়ন শ্রৌতসূত্রেও [১।১।৭] 'স্ত্রী চাঽবিশেষাৎ' দ্বারা নারীর যজ্ঞাধিকার স্বীকৃত হয়েছে।

মহর্ষি জৈমিনি অবিদ্বানদেরই যজ্ঞাধিকার থেকে বঞ্চিত করেছেন 'জ্ঞাতে চ বাচনং ন হ্যবিদ্বান্ বিহিতোঽস্তি ' এই সূত্র [৩।৮।১৮] দ্বারা ।

▫️কেউ কেউ বলেন শাস্ত্রে বিধি কেবল পুলিঙ্গবাচক আদেশ পাওয়া যায়। তাহলে স্ত্রীর জন্য তা বিহিত কীভাবে ? উত্তরে বলতে হয়, পুমান্ স্ত্রিয়া [অষ্টা০ ১।২।৬৭], যুবা খলতিপলিতবলিনজরতীভিঃ [অষ্টা০ ২।১।৬৬]তে পরিভাষিত ' এবং তর্হি জ্ঞাপয়ত্যাচার্যঃ - যথাজাতীয়কমুত্তরপদং তথাজাতীয়কেন পূর্বপদেন সমাসো ভবতি - ইতি। কিমেতস্য জ্ঞাপনে প্রয়োজনম্?। প্রাতিপদিকগ্রহণে লিঙ্গবিশিষ্টস্যাপি গ্রহণং ভবতি ইত্যেষা পরিভাষা ন কর্তব্যা ভবতি ॥ যুবা খ ॥' মহাভাষ্য [২।১।৬৭] দ্বারা নারী পুরুষ উভয়েরই বোধ শাস্ত্রানুমোদিত। যদি তা না মানা হয়, তবে হে সুধী, ব্রাহ্মণশ্চ ব্রাহ্মণী চ ব্রাহ্মণৌ তথা যুবা খলতিঃ = যুবখলতিঃ-র মতো যুবতিঃ জরতী = যুবজরতী কীভাবে সিদ্ধ হবে ? নাহলে তো সূত্র ও পরিভাষা ব্যর্থ । তাই কন্যারও ঋত্বিক কর্মে অধিকার প্রমাণিত। বেদেও বলা হচ্ছে, 'স্ত্রী হি ব্রহ্মা বভূবিথ' [ঋ০ ৮।৩৩।১৯]।

▫️মহর্ষি দয়ানন্দ সরস্বতী সংস্কারবিধিতেও বলেছেন, নারী ও পুরুষ যজ্ঞ করবে ও করাবে। এতে আর্যসমাজে নারী ঋত্বিক ও যজ্ঞাধিকার সুপ্রতিষ্ঠিত হয়। করুণানিধান দয়ানন্দ ঋগ্বেদের [১।১৬৪।৪১] 'গৌরীর্মিমায় সলিলানি তক্ষত্যেকপদী দ্বিপদী সা চতুষ্পদী। অষ্টাপদী নবপদী বভূবুষী সহস্রাক্ষরা পরমে ব্যোমন্ ॥' মন্ত্রের 'নবপদী' শব্দের ব্যাখ্যায় বলেছেন 'চতুর্বেদোপবেদব্যাকরণদিশিক্ষাযুক্তা'

অর্থাৎ পুরুষ-নারী উভয়ে চারবেদ,চার উপবেদ ও ব্যাকরণাদি শিক্ষাযুক্ত হবে ।

🍁অথর্ববেদ [৭।২০।৪] বলছে,

হে সর্ব বরণীয় নারী ! স্বীয় কর্ম ও জ্ঞান দ্বারা আমাদের যজ্ঞকে পূর্ণ করো এবং উত্তম ঐশ্বর্যযুক্তা তুমি আমাদের শ্রেয় বীরযুক্ত ধন ধারণ করাও।

▫️নারীর ঘৃতাহুতি দান সম্পর্কে বেদ বলছে -

তৌদী নামাসি কন্যা ঘৃতাচী নাম বা অসি ।

অধস্পদেন তে পদমা দদে বিষদূষণম্ ॥

অথর্ববেদ ১০.৪.২৪

অর্থঃ (কন্যা) কন্যা (তৌদী) বৃদ্ধি, বলয়ুক্তা [তু গতিবৃদ্ধিহিংসাসু, সৌত্রঃ, বাহুলকাৎ দ প্রত্যয়ঃ = তোদঃ, অণ্ ঙীপ্ = তৌদী ], (নাম) নাময়ুক্ত (অসি) হয়, এবং সেই কন্যা (ঘৃতাচী নাম) ঘৃত দ্বারা অঞ্চনকারী অর্থাৎ ' আহুতিদাত্রী ' এই নাময়ুক্ত, (অসি) হয়, সেই (তে) তোমার অর্থাৎ কন্যার (বিষদূষণম্) বিষনাশক (অধস্পদেন) নিম্নকারী গুণ দ্বারা (পদম্) গতিকে, জ্ঞানকে [পদ গতৌ], (আ দদে) গ্রহণ করি, স্বীকার করি ।

▫️নিম্নোক্ত মন্ত্রগুলো নারীর যজ্ঞাধিকার সুপ্রতিষ্ঠিত করে -

🍂 ত্মনা সমৎসু হিনোত যজ্ঞং দধাত কেতুং জনায় বীরম্ ॥

ঋগ্বেদ ৭.৩৪.৬

অর্থঃ হে কন্যাগণ! যেভাবে (জনায়) জনহিতের জন্য রাজা (সমৎসু) সঙ্গ্রামে (বীরম্) যোদ্ধাদের প্রেরণা দান করেন সেভাবে (ত্মনা) নিজে নিজে (কেতুম্) বুদ্ধি [নিঘ০ ৩।৯] (দধাত) ধারণ করো, এবং (যজ্ঞম্) অগ্নিহোত্রাদি কর্ম (হিনোত) বৃদ্ধি করো ।

🍂এষা স্যা নব্যমায়ুর্দধানা গূঢ্বী তমো জ্যোতিষোষা অবোধি ।

অগ্র এতি যুবতিরহ্রয়াণা প্রাচিকিতৎসূর্যং যজ্ঞমগ্নিম্ ॥

ঋগ্বেদ ৭.৮০.২

অর্থঃ (এষা স্যা) এই সেই (উষাঃ) দীপ্তিমতী, কান্তিয়ুক্তা [নিরু০ ১২।১], (অহ্রয়াণা) অলজ্জিত, শ্রেষ্ঠকর্মসমূহ-যুক্তা [নিরু০ ৫।৩] (যুবতিঃ) প্রাপ্ত যৌবনা, (নব্যম্) নবীন, (আয়ুঃ) আয়ুকে (দধানা) ধারণ করে (গূঢ্বী) গুহ্যগুণযুক্ত (তমঃ) অন্ধকার = অজ্ঞানকে (জ্যোতিষা) জ্ঞান, প্রকাশ দ্বারা (অবোধি) জানতে পারে এবং (অগ্র) অগ্রণী হয়ে (সূর্যম্) পরমাত্মাকে [যজু০ ৭।৪২] (যজ্ঞম্ অগ্নিম্) যজ্ঞ ও অগ্নিকে (এতি) লাভ করে, সম্পাদিত করে ; এই কর্মসমূহের অপূর্ণতা কিম্বা দোষকে (প্র অচিকিতৎ) দূর করে।

🍂 শুদ্ধাঃ পূতা যোষিতো যজ্ঞিয়া ইমা ব্রহ্মণাং হস্তেষু প্রপৃথক্সাদয়ামি ।

অথর্ববেদ ৬.১২২.৫

অর্থঃ (শুদ্ধাঃ) আভ্যন্তরীণ শুদ্ধ (পূতাঃ) বাহ্যিক শুদ্ধ (যজ্ঞিয়াঃ) যজ্ঞকর্ত্রী (ইমাঃ যোষিতঃ) এই কর্তব্যাকর্তব্য জ্ঞাতা যুবতীদের (ব্রহ্মণাম্) ব্রহ্মজ্ঞানীদের (হস্তেষু) গ্রহণ-তুয়াগ গুণ অর্থাৎ বিজ্ঞান বলে (প্রপৃথক্) বিস্তারিতভাবে (সাদয়ামি) রাখি। অর্থাৎ শুদ্ধ, পবিত্র, যজ্ঞকারী নারীদের মধ্যে জ্ঞানীদের মত পরমাত্মা বিজ্ঞান বল বিদ্যমান রাখেন ।

তাই বেদমন্ত্র ও শাস্ত্রীয় ভিত্তিতে নারীর যজ্ঞ ও পৌরহিত্যাধিকার প্রমাণিত ।

আইনের চোখে ন্যায়বিচার সবার অধিকার। কিন্তু যখন বিচারপ্রক্রিয়ায় অন্যায় বা বৈষম্যের প্রশ্ন ওঠে, তখন মানুষের মনে স্বাভাবিকভা...
20/08/2026

আইনের চোখে ন্যায়বিচার সবার অধিকার। কিন্তু যখন বিচারপ্রক্রিয়ায় অন্যায় বা বৈষম্যের প্রশ্ন ওঠে, তখন মানুষের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে—আইন কি সত্যিই সবার জন্য সমান?

🔰রাজা দশরথ কৈকেয়ীর সমালোচনায় বলেন- 💠সতীং ত্বামহ মত্যন্তং ব্যবস্যাম্য সতীং সতীম্। রূপিণীং বিষসংযুক্তাং পীত্বের মদিরাং নরঃ...
20/08/2026

🔰রাজা দশরথ কৈকেয়ীর সমালোচনায় বলেন-

💠সতীং ত্বামহ মত্যন্তং ব্যবস্যাম্য সতীং সতীম্।
রূপিণীং বিষসংযুক্তাং পীত্বের মদিরাং নরঃ ॥
[বাল্মীকি রামায়ণ, অযোধ্যাকাণ্ড, ১২.৭৬]

🔰"মানুষ যেমন বিষাক্ত মদকে প্রিয় দর্শন বলে পান করে বিষকেই পান করছে তা বুঝতে ভ্রম হয়, আমিও তেমনই অসতীকে (কৈকেয়ী) সতী বলে ভ্রমে পতিত হয়েছি।"

Mission

গোপন সূত্রে খবর: — গ্রেফতার ২ জন সদস্য নিমন্ত্রণাতুল-এ-সনাতনী নামক সংগঠনের সদস্য বলে জানিয়েছেন জোকার নালায়েক!!😂
18/08/2026

গোপন সূত্রে খবর: — গ্রেফতার ২ জন সদস্য নিমন্ত্রণাতুল-এ-সনাতনী নামক সংগঠনের সদস্য বলে জানিয়েছেন জোকার নালায়েক!!😂

Address

Gazipur

Alerts

Be the first to know and let us send you an email when Vedic Mission posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Vedic Mission:

Shortcuts

Share