Digha moral bari mosque

Digha moral bari mosque আস্সালআস্সালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ্।
আমাদের পেজ এ আপনাকে স্বাগতম!

07/08/2025
১। রাসূল (সা:)বলেছেন আমার কথা (অন্যদের কাছে পৌছিয়ে দাও, তা যদি একটি আয়াতও হয়। (সহীহ বুখারীঃ৩২১৫)২। রাসূল (সাঃ) বলেছেন...
17/01/2023

১। রাসূল (সা:)বলেছেন আমার কথা (অন্যদের কাছে পৌছিয়ে দাও, তা যদি একটি আয়াতও হয়। (সহীহ বুখারীঃ৩২১৫)
২। রাসূল (সাঃ) বলেছেন, কোন ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এতটকুই যথেষ্ঠ যে, সে যা শোনে (যাচাই ব্যতীত) তাই বলে বেড়ায়। (সহীহ মুসলিম, মুকাদ্দামা,অনুচ্ছেদ ৩)
৩।রাসূল (সাঃ) বলেছেনঃ যে ব্যক্তি আমার প্রতি মিথ্যা আরোপ করবে সে জাহান্নামে যাবে। (দেখুন সহীহ বুখারীঃ ১০৭,১০৯,১০৯,১১০,১১১ সহীহ মুসলিম, মুকাদ্দামা)
৪।পিতা-মাতার সন্তুষ্টিতে আল্লাহ্ সন্তুষ্ট আর পিতা-মাতার অসন্তুষ্টে আল্লাহ্ অসন্তুষ্ট। (তিরমিযী, সনদ হাসান, মিশকাত হা/৪৭১০)
৫। পাঁচ ওয়াক্ত সলাত আদায় করলে পঞ্চাশ ওয়াক্ত সলাতের সওয়াব পাওয়া যায় (সহীহ বুখায়, মুসলিম ও তিরমিযীঃ ২১৩)
৬। ব্যক্তি এবং শিরক ও কুফরের মাঝখানে সলাত ছেড়ে দেওয়াই হচ্ছে ব্যবধান। (সহীহ মুসলিমঃ ১৫৪,১৫৫, মিশকাত)
৭। ক্বিয়ামতের দিন বান্দার কাজসমূহের মধ্যে সর্বপ্রথম সালাতের হিসাব নেওয়া হবে। (সহীহ তিরমিযীঃ ৪১৩, ইবনু মাযাহঃ ১৪২৫,১৪২৬)
৮। যে ব্যক্তি ফজর ও আসরের নামায আদায় করবে সে জান্নাতে যাবে। (সহীহ বুখারীঃ ৫৪৬)
৯। আল্লাহ্ তা’আলার নিকট প্রিয় ঐ আমল যা নিয়মিত করা হয় যদিও তা অল্প হয়। (সহীহ বুখারীঃ ৪১,৬০২০)
১০। যে ব্যক্তি (পুরুষ) পায়ের টাখনুর নিচে কাপড় ঝুলিয়ে পরবে, সে জাহান্নামী। (সহীহ বুখারীঃ৫৩৭১, মিশকাত, হা/৪১২৫)
১১। কালিজিরায় মৃত্যু ছাড়া আর সকল রোগের চিকিৎসা রয়েছে। (বুখারী, হা/৫২৮৬ ও মুসলিম)
১২। নবী করীম (সাঃ) মিষ্টি ওমধু খুব ভালো বাসতেন।(বুখারী, হা:৫২৮০)
১৩। যারা আমার সুন্নতের প্রতি বিরাগ পোষন (অনিহা প্রকাশ) করবে, তারা আমার উম্মতের অন্তর্ভূক্ত নয়। (সহীহ বুখারীঃ ৪৬৯৭)
১৪। যে ব্যক্তি বিদআত সৃষ্টি করবে ও আশ্রয় দিবে তার উপর আল্লাহ্ তা’আলার, ফেরেশতা ও সকল মানব সম্প্রদায়ের লানত । (সহীহ বুখারীঃ ৬৮০৮)
১৫। যার অন্তরে সরিষা সমপরিমাণ ঈমান আছে, সে জাহান্নামে যাবে না। আর যার অন্তরে সরিষা সমপরিমাণ অহংকার আছে সে জান্নাতে যাবে না।(মুসলিম, মিশকাত হা/৫১০৮)।
[সরিসা পরিমান ইমানের পরিচয় হল ৫ ওয়াক্ত নামাজ পরা। যে ৫ ওয়াক্ত নামাজ পরে না অর্থাৎ ৪,৩,২,১ ওয়াক্ত নামাজ পরে সে চিরকাল জাহান্নামে থাকবে।যেমন থাকবে ইহুদি,নাসারা,হিন্দু,আর ও অন্ন ধমে’র লোকেরা চিরস্থায়ী জাহান্নামে তেমনি থাকবে বেনামাজি,৪,৩,২,১ ওয়াক্ত নামাজিরা।আল্লাহ ৫ ওয়াক্ত নামাজি কে নামাজি গন্ন করেন।৪,৩,২,১ ও বেনামাজি কে আল্লাহ নামাজি মনে করেন না।
১৬। যে ঘরে কুকুর ও (প্রাণীর) ছবি থাকে,সে ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। (সহীহ বুখারীঃ ২৯৯৮, ৫৫২৫,মিশকাত হাঃ৪২৯৮)
১৭। তিন ব্যক্তির দিকে কিয়ামতের দিন আল্লাহ্ তাদের দিকে করুণার দৃষ্টি দিবেন না ও তাদের জন্য কঠিন শাস্তি
(ক) গিঁটের নিচে কাপড় পরিধানকারী পুরুষ(
খ)খোঁটাদানকারী (গ) মিথ্যা কসমে পণ্য বিক্রয়কারী।(মুসলিম, মিশকাত হা/২৬৭৩)
১৮। “যে ব্যক্তি মারা গেল অথচ জিহাদ করেনি এমনকি জিহাদের আকাঙ্ক্ষাও ব্যক্ত করেনি, সে মুনাফিকের ন্যায় মৃত্যুবরণ করল। ” (সহীহ মুসলিমঃ ৪৭৭৯, নাসায়ীঃ০৯৯)
১৯। আত্নীয়ের সাথে ভালো ব্যবহার করলে রিযিক ও হায়াত বৃদ্ধি পায়। (সহীহ বুখারীঃ ৫৫৫৯,৫৫৬০)
২০। কেউ সওয়াল থেকে পবিত্র থাকতে চাইলে আল্লাহ্ তাকে পবিত্র রাখেন। যে অমুখাপেক্ষী থাকতে চায়,আল্লাহ্ তাকে অমুখাপেক্ষী রাখেন এবং যে ধৈর্য ধারণ করতে চায়, আল্লাহ্ তাকে তাই দান করেন। ধৈর্যের চায়ে অধিক ব্যাপক কিছু দান করা হয়নি। (সহীহ বুখারী,হা/১৪৬৯, সহীহ মুসলিম , সহীহ আবু দাউদ, হা/১৬৪৪)
২১। বিনা হিসেবে জান্নাতে যাবে (সত্তর হাজার) ওসব লোক যারা অশুভ অমঙ্গল চিহ্ন মানে না,যারা ঝাড়-ফুক করায় না, যারা মন্ত্রতন্ত্রের ধার ধারে না এবং আগুনে পোড়া লোহার দাগ লাগায় না ; বরং সদা সর্বদা তাদের পরোয়ারদেগারের উপর পূর্ণ ভরসা রাখে। (সহীহ বুখারী,হাদিস ৫৩৪১,৬২৮,৬০৯৯)
২২। যে ব্যক্তি নিষ্ঠার সাথে শহীদি মৃত্যু কামনা করে,আল্লাহ্ তাকে শহীদদের মর্যাদায় পৌছিয়ে দিবেন,যদিও সে তার বিছানায় মৃত্যুবরণ করে। (সহীহ মুসলিমঃ৪৭৭৮)
২৩। যখন কোন ব্যক্তি তার ভাইয়ের অনুপস্থিতিতে তার জন্য দু’আ করে, তখন ফেরেশতাগণ বলেন, আমীন, এবং তোমার জন্যও অনুরুপ হবে। (সহীহ মুসলিম ও আবু দাউদ,হাঃ১৫৩৪)
২৪। কোন ব্যক্তির মন্দ হওয়ার জন্য অশ্লীল বাকচারী ও কৃপণ হওয়াই যথেষ্ট। (আহমাদ, মিশকাত হা/৪৬৯৩)
২৫। রাসূল বলেছেন: “যে ব্যক্তি প্রতি ফরয নামায শেষে আয়াতুল কুরসী পড়ে, তার জান্নাতে প্রবেশ করতে মৃত্যু ছাড়া কোন কিছু বাধা হবে না। (সহীহ আল্ জামে :৬৪৬৪,নাসায়ী, ইবনে হিব্বান, ত্বাবরানী, আল্লামা আলবানী রহ. এর সিলসিলাতুল আহাদিস আস-সহীহা খণ্ড দুই হাদিস নং-৯৭২)
২৬। যে ব্যক্তি উযূ করে এবং উযূকে পূর্ণাঙ্গরুপে সম্পন্ন করে, তারপর কালেমা শাহাদাত পাঠ করে,তার জন্য জান্নাতের ৮(আট)টি দরজা খুলে যায় । সে যে দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে প্রবেশ করতে পারবে । (সহিহ মুসলিমঃ ৪৬০, তিরমিযীঃ৫৫, ইবনু মাযাহঃ ৪৭০)
২৭। যে ব্যক্তি দিবসে ১ বার ও রাতে ১ বার আন্তরিকতার সাথে সােয়্যদুল ইস্তেগফার পাঠ করে যদি সে দিন বা রাতে মারা যায়, তাহলে ওই ব্যক্তি জান্নাতি । ( সহিহ বুখারী-৫৮৬৭)
২৮। ওযু করার সময় কেউ যদি উত্তমরূপে ওযু করে তাহলে তার শরীরের সব গুণাহ বের হয়ে যায়। এমনকি তার নখের নিচের গুণাহও বের হয়ে যায়। (সহীহ মুসলিমঃ ৪৮৪,৪৮৫)
২৯। রাসূল (সাঃ) ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে সে ব্যক্তি সর্বোত্তম যে কুরান শিখে এবং অন্যকে শিক্ষা দেয়। (সহীহ বুখারীঃ ৪৬৬১,৪৬৬২)
৩০। কুরআন পাঠে দক্ষ ব্যক্তি উচ্চ মর্যাদা ফিরিশতাদের সঙ্গী হবে। আর যে ব্যক্তি কুরাআন পড়ার সময় আটকে যায় এবং কষ্ট করে তিলাওয়াত করে তার জন্য রয়েছে দ্বিগুণ সওয়াব। (সহীহ বুখারী-৪৯৩৭, মুসলিম আবু দাউদ)।
____________________________________________________________________________________________________সংগৃহীত​_________________________

🥰
09/01/2023

🥰

30/03/2020

করোনায় বাড়ছে ঘরবন্দি মানুষের ব্যান্ডউইথের ব্যবহার। ছুটি শুরুরপর ব্যান্ডউইথ স্বাভাবিকের চেয়ে প্রায় ২০০ জিবিপিএস বেশি ব্যবহূত হচ্ছে। পাশাপাশি মোবাইল ফোনে ভয়েস কলের সংখ্যাও বেড়েছে। দীর্ঘ সময় ঘরে থাকতে হচ্ছে বলে মানুষ ইন্টারনেটকেই যোগাযোগ ও সামাজিকতার মাধ্যম হিসেবে কাজে লাগাচ্ছে। তাই ইন্টারনেটের ব্যবহার বেড়েছে প্রায় ২১ শতাংশ। সবচেয়ে বেশি ব্যবহার বেড়েছে ফেসবুকের। দ্বিতীয় স্থানে আছে ইউটিউব।ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবির সাধারণ সম্পাদক ইমদাদুল হক সমকালকে জানান, মার্চ মাসের শুরুতেও দেশে প্রতিদিন ব্যান্ডউইথের চাহিদা ছিল প্রায় এক হাজার ৪০০ জিবিপিএস। কিন্তু ২৪ মার্চ থেকে তা বাড়ছে। বর্তমানে এক হাজার ৭০০ জিবিপিএসের বেশি ব্যান্ডউইথ ব্যবহার হচ্ছে।ব্যান্ডউইথের চাহিদা বাড়ায় জোগানের কোনো সমস্যা হচ্ছে কিনা, জানতে চাইলে ইমদাদুল হক জানান, জোগান নিয়ে কোনো সমস্যা নেই। বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি এবং ছয়টি ইন্টারন্যাশনাল টেরিস্ট্রিয়াল কেবল কোম্পানি (আইটিসি) স্বচ্ছন্দে বর্ধিত চাহিদার জোগান দিচ্ছে। এ ছাড়া ইন্টারন্যাশনাল গেটওয়ে কোম্পানিগুলোও চাহিদা অনুযায়ী সরবরাহের পরিমাণ বাড়াচ্ছে।গত কয়েকদিনে ব্যান্ডউইথের খরচ বেশি বেড়েছে ফেসবুকের ক্ষেত্রে। বাংলাদেশে বর্তমানে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা প্রায় তিন কোটি। গত কয়েক দিনে বাড়তি ব্যান্ডউইথ ব্যবহারের প্রায় ৬০ শতাংশই বেড়েছে ফেসবুক ব্যবহারকারীদের সক্রিয়তার থাকার কারণে। ইউটিউবের ব্যবহার বেড়েছে প্রায় ৪০ শতাংশ। এ ছাড়া হোয়াটস অ্যাপ, ভাইবার ও ইমো ব্যবহারের ক্ষেত্রে ২০ থেকে ৩০ শতাংশ ব্যান্ডউইথ বেশি ব্যবহার হচ্ছে। ওয়েব টিভি নেটফ্লিক্স এবং হইচইয়ের ব্যবহার বেড়েছে ১০ থেকে ১৫ শতাংশ। অনলাইন গেমিং প্ল্যাটফর্মের ব্যবহারও আগের চেয়ে বেড়েছে। তবে দেশি বেশ কিছু ওয়েব টিভির চাহিদা অনেকটা আগের স্থানেই থমকে আছে।গত কয়েকদিনে মোবাইল ইন্টারনেটে ডাটার ব্যবহার বেড়েছে প্রায় ৩০ শতাংশ। আগের চেয়ে ইন্টারনেট প্যাকেজও বেশি বিক্রি হচ্ছে। বিশেষ করে তিন থেকে সাত দিন মেয়াদি কম টাকার প্যাকেজগুলোই বেশি কিনছেন গ্রাহকরা। সরাসরি ভয়েস কলের পরিমাণও প্রায় ১২ শতাংশ বেড়েছে। দেশে গড়ে দৈনিক ভয়েস কল হয় প্রায় ১৬০ কোটি মিনিট। গত কয়েক দিনে গড়ে মোট ভয়েস কল ১৮০ কোটি মিনিটে পৌঁছেছে।

10/01/2020

৮৩৩ - #আবদুল্লাহ_ইবনু_ইউসুফ (রহঃ) আবদুল্লাহ ইবনু উমর (রাঃ) থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমাদের মধ্যে কেউ জুম্মার সালাত (নামায/নামাজ) আসলে (তার আগে) সে যেন গোসল করে।

৮৩৪ - আবদুল্লাহ ইবনু মুহাম্মদ ইবনু আসমা (রহঃ) ইবনু উমর (রাঃ) থেকে বর্ণিত, উমর ইবনু খাত্তাব (রাঃ) জুম্মার দিন দাঁড়িয়ে খুতবা দিচ্ছিলেন, এমন সময় নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম –এর প্রথম যুগের একজন মুহাজির সাহাবী এলেন। উমর (রাঃ) তাঁকে ডেকে বললেন, এখন সময় কত? তিনি বললেন, আমি ব্যস্ত ছিলাম, তাই ঘরে ফিরে আসতে পারিনি। এমন সময় আযান শুনতে পেয়ে শুধু উযূ (ওজু/অজু/অযু) করে নিলাম। উমর (রাঃ) বললেন, কেবল উযূ (ওজু/অজু/অযু)ই? অথচ আপনি জানেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসলের আদেশ দিতেন।

৮৩৫ - আবদুল্লাহ ইবনু ইউসুফ (রহঃ) --- আবূ সায়ীদ খুদরী (রাঃ) থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ জুম্মার দিন প্রত্যেক বালিগের জন্য গোসল করা কর্তব্য।

*********************(((বুখারী-শরীফ)))

07/01/2020

#চক্ষু_হিফাজতের_বিনিময়ে_ঈমান_ও_ইবাদতের_স্বাদ!!

***হযরত আবু উমামাহ(রাঃ)-হতে বর্ণিত আছে,,,তিঁনি বলেন- আল্লাহ্‌ সুবাহানাহু তা'আলার রাসুল(সাঃ)বলেছেন,যদি কোনো মুসলমানের দৃষ্টি কোনো নারীর সৌন্দর্যের প্রতি পড়ে এবং সে সাথে সাথে স্বীয় দৃষ্টি ফিরিয়ে নেয় তাহলে মহান আল্লাহ্ সুবাহানাহু তা'আলা তাকে এমন ইবাদত করার তৌফিক দান করবেন যার স্বাদ সে নিজেই অনুভব করতে পারবে।।((মুসনাদে ইমাম আহমদ,,,বাইহাক্বী))।।

-হযরত আব্দুল্লাহ্ ইবনে মাসউদ (রাঃ)-হতে বর্ণিত আছে,তিনি বলেন,আল্লাহ্ সুবাহানাহু তা'আলার রাসুল(সাঃ) বলেছেন- দৃষ্টি হচ্ছে শয়তানের বিষাক্ত তীরসমূহের একটি তীর।।যে ব্যক্তি (মনের ইচ্ছা সত্তেও)আমার ভয়ে দৃষ্টি ফিরিয়ে রাখবে তাকে এর প্রতিদানে আমি এমন সুদৃঢ় ঈমান দান করবো যার স্বাদ সে আপন হৃদয়ে অনুভব করবে।(((হাকেম,,,,,তাবরানী)))।।
★★★মহান আল্লাহ্ সুবাহানাহু তা'আলা আমাদের সকলকেই(দীন-ইসলাম সম্পর্কে জানার)বোঝার এবং আমল করার তৌফিক দান করন আমিন।।।
********************************************

Address

Digha, Shibgonj, Gafargaon
Gaffargaon
516516

Alerts

Be the first to know and let us send you an email when Digha moral bari mosque posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share