Three Jewels Dharma Bangladesh

Three Jewels Dharma Bangladesh চেষ্টা করি সবসময় নীতির মধ্যে থেকে, সঠিক সিদ্ধান্ত পথে এগিয়ে চলার😊

শুভ নববর্ষ ১৪৩৩ 🌸"​মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরাঅগ্নিস্নানে শুচি হোক ধরা।"💖​নতুন বছরের এই শুভ ক্ষণে** থ্রি জুয়েলস ধর্ম ...
13/04/2026

শুভ নববর্ষ ১৪৩৩ 🌸
"​মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা
অগ্নিস্নানে শুচি হোক ধরা।"💖

​নতুন বছরের এই শুভ ক্ষণে** থ্রি জুয়েলস ধর্ম বাংলাদেশ**
পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা।
​অতীতের সব ব্যর্থতা আর মলিনতা পেছনে ফেলে নতুন সূর্য বয়ে আনুক অনাবিল আনন্দ। আগামী দিনগুলো সবার জীবনে ভরে উঠুক সুখ, শান্তি আর অফুরন্ত সমৃদ্ধিতে।

অসুস্থ থাকার সময়"অসুস্থ হলে এই দশটি ‘সংজ্ঞা (ধ্যান বিষয়)’ চিন্তা করলে, হৃদয়ে স্মরণ করলে সুস্থ হয়ে উঠবে" — এ কথা বলা ...
07/04/2026

অসুস্থ থাকার সময়

"অসুস্থ হলে এই দশটি ‘সংজ্ঞা (ধ্যান বিষয়)’ চিন্তা করলে, হৃদয়ে স্মরণ করলে সুস্থ হয়ে উঠবে" — এ কথা বলা হয়েছে। এই দশটি সংজ্ঞা হলো :

(১) অনিচ্চ সংজ্ঞা (অনিত্য সংজ্ঞা) — সবকিছু চিরস্থায়ী নয়, এই চিন্তা।
(২) অনত্তা সংজ্ঞা — কোনো কিছুতেই "আমি", "আমার" বা নিজের মালিকানার কিছু নেই, এই ভাবনা।
(৩) অসুব সংজ্ঞা — এই দেহটা অপরিষ্কার, বিকারযুক্ত এবং জঘন্য বস্তু — এই উপলব্ধি।
(৪) আদীনব সংজ্ঞা — দেহে রোগ-ব্যাধি, কষ্ট থাকা স্বাভাবিক ব্যাপার — এই উপলব্ধি। এটি উপলব্ধি করে দেহের দোষত্রুটি ও সমস্যার প্রকৃতি বোঝা।
(৫) পহান সংজ্ঞা — খারাপ, পাপ চিন্তাগুলো বর্জন করা উচিত — এই মনোভাব। মানুষ ভালো-মন্দ নানা চিন্তা করে। সুখকর অনুভূতি পেলে আসক্তি, দুঃখ পেলে ঘৃণা জন্মায়। এই খারাপ চিন্তাগুলো ত্যাগ করতে হবে।
(৬) বিরাগ সংজ্ঞা — এই জীবনে কোনো আসক্তি না রেখে বিমুখ হওয়া।
(৭) নিরোধ সংজ্ঞা — এই দুঃখময় জীবনের সম্পূর্ণ নিঃশেষ করা যায় — এই বিশ্বাস।
(৮) সব্বলোক আনভিরত সংজ্ঞা — এই জগতের মধ্যে প্রকৃত সুখ বলে কিছু নেই — এই উপলব্ধি।
(৯) সব্বসংখার অনিচ্চ সংজ্ঞা — সমস্ত সংস্কার (সংগঠিত বস্তু বা ঘটনা) অনিত্য, মায়াময় — এই উপলব্ধি।
(১০) আনাপান সতি — শ্বাস-প্রশ্বাসকে সচেতনভাবে লক্ষ্য করা ধ্যান।
যদিও এটা সংজ্ঞা নয়, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এই দশটি বিষয় একত্রে ‘সংজ্ঞা দশ’ বলা হয়ে থাকে।
এই দশটি সংজ্ঞা গিরিমানন্দ ভিক্ষু অসুস্থ থাকার সময় ভগবান বুদ্ধ আনন্দ থেরকে শিখিয়ে দিলেন। আনন্দ ভিক্ষু এই দশটি সংজ্ঞা গিরিমানন্দ ভিক্ষুকে বুঝিয়ে বললেন। তিনি এই কথা শ্রবণ করতে করতেই রোগমুক্ত হলেন।

27/03/2026

জগতের সকল প্রাণি সুখী হোক 🙏🏻


অনিচ্চা বত সংখারা😥বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার প্রবীন ভিক্ষু,ঢাকা ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের অন্তেবাসিক, রাংগুনিয়া উপজে...
06/03/2026

অনিচ্চা বত সংখারা😥
বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার প্রবীন ভিক্ষু,ঢাকা ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের অন্তেবাসিক, রাংগুনিয়া উপজেলাধীন হরিহর গ্রামের সন্তান, ভদন্ত প্রজ্ঞশ্রী ভিক্ষু পরলোক গমন করেছেন ঢাকা ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে।

🕯️ শোকবার্তা ও পূণ্যদান 🕯️“সমস্ত সংস্কার অনিত্য — অনিত্য বয়ে চলে।”রাঙ্গুনিয়া উপজেলাধীন দক্ষিণ ঘাটচেক গ্রাম নিবাসী,ঐতিহ...
05/03/2026

🕯️ শোকবার্তা ও পূণ্যদান 🕯️

“সমস্ত সংস্কার অনিত্য — অনিত্য বয়ে চলে।”

রাঙ্গুনিয়া উপজেলাধীন দক্ষিণ ঘাটচেক গ্রাম নিবাসী,
ঐতিহ্যবাহী পুণ্যতীর্থ দক্ষিণ ঘাটচেক ধর্মামৃত বিহার-এর উপাসক,
প্রয়াত পিতা বিপিন চন্দ্র বড়ুয়ার জ্যেষ্ঠ পুত্র
আদেশ বড়ুয়া-(গুরামণ) এর প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত।

তাঁর পারলৌকিক সদগতি কামনায় ও আত্মার শান্তি প্রার্থনায়
আমরা পূণ্যরাশি দান করছি।

সকলের নিকট বিনীত অনুরোধ—
তাঁর জন্য প্রার্থনা ও পূণ্যকর্মে অংশগ্রহণ করে
তাঁর আত্মার শান্তি কামনা করবেন।

🙏 বুদ্ধং শরণং গচ্ছামি
🙏 ধম্মং শরণং গচ্ছামি
🙏 সংঘং শরণং গচ্ছামি

শোকসন্তপ্ত পরিবারের প্রতি রইলো আন্তরিক সমবেদনা। 🕯️

🌕আজ ফাল্গুনী পূর্ণিমা 🙏আজকের পূর্ণিমায় পুণ্য সঞ্চয় করি,মনকে শান্ত করি,সকল প্রাণীর মঙ্গল কামনা করি।📿 Three Jewels Dharm...
02/03/2026

🌕আজ ফাল্গুনী পূর্ণিমা 🙏
আজকের পূর্ণিমায় পুণ্য সঞ্চয় করি,
মনকে শান্ত করি,
সকল প্রাণীর মঙ্গল কামনা করি।
📿 Three Jewels Dharma Bangladesh 🇧🇩
✨ Share করুন, মঙ্গল ছড়িয়ে দিন

26/02/2026

জগতের সকল প্রাণী সুখী হোক🙏🏻🙏🏻

মহামান্য পূজনীয় ত্রয়োদশ সংঘরাজ ড. জ্ঞানশ্রী মহাস্থবির মহোদয়ের পবিএ দেহধাতু সংরক্ষণ করা হচ্ছে।
31/01/2026

মহামান্য পূজনীয় ত্রয়োদশ সংঘরাজ ড. জ্ঞানশ্রী মহাস্থবির মহোদয়ের পবিএ দেহধাতু সংরক্ষণ করা হচ্ছে।

Happy Buddhist Flag Day ☸️💙
09/01/2026

Happy Buddhist Flag Day ☸️💙

ড.জিনোবোধী মাহাথের শ্রদ্ধেয় ভান্তে🙏ভদ্রতা, নম্রতা ও শালীনতা মানব জীবনের মহৎ গুণ😊বিনয় মানব চরিত্রের ভূষণ,এসব গুণের কারণে ...
03/01/2026

ড.জিনোবোধী মাহাথের শ্রদ্ধেয় ভান্তে🙏
ভদ্রতা, নম্রতা ও শালীনতা মানব জীবনের মহৎ গুণ😊বিনয় মানব চরিত্রের ভূষণ,এসব গুণের কারণে মানুষ সমাজে নন্দিত ও প্রশংসিত হয়,ভগবান বুদ্ধ নিজে সর্বদা নম্র ছিলেন, তিনি নম্রতা পছন্দ করতেন, ভালবাসতেন😊তাই প্রত্যেক মানুষের উচিত সকল ক্ষেত্রে নম্রতা অবলম্বন করা । সকলের মঙ্গল হক😊

মানুষ মানুষের জন্য। জীবনে জীবনের জন্য। আসুন ব্রেইন টিউমারে আক্রান্ত এক অসহায় বোনকে বাঁচাই…..মানুষ মানুষের জন্য। আসলেই মা...
28/12/2025

মানুষ মানুষের জন্য। জীবনে জীবনের জন্য।

আসুন ব্রেইন টিউমারে আক্রান্ত
এক অসহায় বোনকে বাঁচাই…..
মানুষ মানুষের জন্য। আসলেই মানুষ এখন খুবেকটা ভাল নাই। নানা দুঃখ-দুর্দশা, জীবনের নানা ঘাত-প্রতিঘাতে অনেক মানুষ এখন বেশ জর্জরিত। এরূপ এক অসহায় বোনের জীবনগাথা নিয়ে আজ আপনাদের সামনে হাজির হয়েছি।

যার কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। মানবিক কাজ, রক্ত সংগ্রহ থেকে শুরু করে বিভিন্নভাবে যার অবদান সবসময় সামাজিক যোগাযোগ মাধ্যমে জেনে থাকেন; তিনি হলো আমাদের সবার প্রিয় উপন বড়ুয়া। আজ তাঁরই বড় বোন লীলা বড়ুয়া ব্রেইন টিউমারে আক্রান্ত। সম্প্রতি চিকিৎসকের পরামর্শে করা টেস্টে ব্রেইন টিউমারে আক্রান্তের বিষয়টি ধরা পড়েছে। তিনি বাঁচতে চান।

ইতোমধ্যে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ এক নিউরো সার্জনকে দেখানো হয়েছে। এই বিশেষজ্ঞ চিকিৎসক পরামর্শ দিয়েছেন ব্রেইন টিউমারে আক্রান্ত লীলা বড়ুয়াকে বাঁচাতে হলে দ্রুত অপারেশন করাতে হবে। দ্রুত অপারেশন করা না হলে শরীরের ছড়িয়ে পড়বে। তখন ব্রেইন তথা শারীরিক অবস্থা খুব কঠিনতর হয়ে যাবে। তাই দ্রুত অপারেশন করা প্রয়োজন।

ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ধরনের অপারেশন করাতে ৮-১০ লাখ টাকার প্রয়োজন হবে। কিন্তু আট বছরের এক কন্যা সন্তানের জননী অসহায় লীলা বড়ুয়ার পরিবারের পক্ষে অপারেশনের এই খরচ বহন করা দুঃসাধ্য ব্যাপার। তাই অসহায় লীলা বড়ুয়ার জীবন বাঁচাতে সমাজের বিত্তবান তথা দেশ-বিদেশে অবস্থানরত সকলের কাছে অর্থ সহযোগিতা কামনা করছি।

আসুন সবাই এই অসহায় বোনকে বাঁচাতে আমরা সকলেই এগিয়ে আসি। মানবিক দিক বিবেচনায় সবাই অসুস্থ লীলা বড়ুয়াকে বাঁচাতে সকলে সামর্থ অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দিই। সামর্থ্য অনুযায়ী আপনাদের ১০০, ৫০০, ১০০০ ও পাঁচ হাজার টাকা সহযোগিতার মাধ্যমে তিনি বেঁচে যাবেন। পাবে নতুন জীবন।

তাই আসুন সবাই নিম্মোক্ত ঠিকানায় সামর্থ্য অনুযায়ী আর্থিক সহযোগিতা করে অসুস্থ বোনকে বাঁচিয়ে রাখি।

।।জয় হোক মানবতার।।

আর্থিক সাহায্য পাঠাতে যোগাযোগ করুন:
+8801843736866 (পারসোনাল বিকাশ ও নগদ নাম্বার)
একাউন্ট নাম্বার (3693101057259), পূবালী ব্যাংক, চকবাজার শাখা,চট্টগ্রাম।

বি:দ্র: মানবিক এই পোস্ট শেয়ার করে সকলে এগিয়ে আসুন।

Address

Fulbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when Three Jewels Dharma Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share