চেওরিয়া ঢাঁকি সংঘ

চেওরিয়া ঢাঁকি সংঘ হর হর মহাদেব

নতুন সাজে, নতুন ভাবনায়—এবারের দুর্গাপূজায় আমাদের ভাবনা কর্মজীবন।মায়ের আগমনে জাগুক নতুন স্বপ্ন,পরিশ্রমে গড়ে উঠুক নতুন ভবি...
26/07/2026

নতুন সাজে, নতুন ভাবনায়—
এবারের দুর্গাপূজায় আমাদের ভাবনা কর্মজীবন।

মায়ের আগমনে জাগুক নতুন স্বপ্ন,
পরিশ্রমে গড়ে উঠুক নতুন ভবিষ্যৎ।
কর্মই হোক শক্তি, কর্মই হোক জীবনের নতুন পথ। 🙏✨

11/05/2026
19/04/2026

এইবারের চড়ক পুজো❤️❤️🙏🙏🔥🔥

স্থান: চেওরিয়া ( পূর্ব দিক)

ভোরবেলার কালিয়া নৃত্য ২০২৫
17/04/2026

ভোরবেলার কালিয়া নৃত্য ২০২৫

8 likes. "ভোরবেলার কালিয়া নৃত্য ২০২৫। স্থান: চেওরিয়া ( পূর্বদিক)"

09/04/2026

কালিয়া নৃত্য ❤️❤️❤️🙏🙏

19/03/2026

📢 জরুরি বিজ্ঞপ্তি

সকলের অবগতির জন্য বিনীতভাবে জানানো যাচ্ছে যে,
আগামী ২১ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ, রোজ শনিবার, সন্ধ্যা ৮:০০ টায় ঢাঁকির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হবে। সভাটি বিনোদ বিহারীদের বাড়িতে আয়োজন করা হয়েছে।

উক্ত সভায় ঢাঁকির সার্বিক কার্যক্রম, বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

অতএব, সংশ্লিষ্ট সকল সদস্যকে নির্ধারিত সময়ের পূর্বেই উপস্থিত থেকে সভার কার্যক্রম সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। সকলের সময়ানুবর্তিতা ও সক্রিয় অংশগ্রহণ একান্তভাবে কাম্য।

বিষয়টির প্রতি সকলের আন্তরিক সহযোগিতা ও দায়িত্বশীলতা প্রত্যাশা করা হচ্ছে।

— কর্তৃপক্ষ

26/02/2026

অদ্য ২৭শে ফেব্রুয়ারি ২০২৬ ইং ( ১৪ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ) রোজ শুক্রবার আমাদের সন্ন্যাসী গাছ কাটা হবে। আমাদের সন্ন্যাসী গাছটি তুলাবাড়িয়ায় অবস্থিত। সকাল ৮ টার মধ্যে উক্ত স্থানে উপস্থিত হওয়া বাধ্যতামূলক। তাই সবাইকে স্নান করে ৭:৪০ এর মধ্যে বিজয় শীলের বাড়ির সামনে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা গেল - অনুরোধক্রমে কতৃপক্ষ।

22/04/2025

অদ্য ২৩/০৪/২০২৫ খ্রিষ্টাব্দ রোজ বুধবার ফেনী সদর এর চেওরিয়া গ্রামে রাত ৮:০০ টায় ঢাঁকির নৃত্য ও পালা দেখানো হবে। আপনারা সবাই সাদরে আমন্ত্রিত। চেওরিয়া ঢাঁকি সংঘ পেইজে সরাসরি লাইভ দেখানো হবে।
হর হর মহাদেব।🙏🙏🙏

Address

Feni

Website

Alerts

Be the first to know and let us send you an email when চেওরিয়া ঢাঁকি সংঘ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share