23/10/2023
এই ঘোর কলি যুগে হিন্দুরা পূজার নামে প্রতিযোগিতা করে লক্ষ কোটি টাকা খরচ করে প্রতিমা আর প্যান্ডেল বানিয়ে।
যেটা, না শাস্ত্রীয় ভাবে যুক্তি যুক্ত না বাস্তবিক ভাবে যুক্তিযুক্ত।
এমনো দেখা যায়, কিছু কিছু পূজার প্যান্ডেল বানাতে গিয়ে যে পরিমাণ টাকা খরচ হয় তা দিয়ে ১০ তালা বিশিষ্ট একটি বিল্ডিং করা সম্ভব রড সিমেন্ট দিয়ে।
আদো কি কোন প্রয়োজন আছে
৪-৫ দিনের পূজার নামে এই লক্ষ কোটি টাকা খরচ করে প্রতিযোগিতা করার???
না, প্রয়োজন নেই।
শাস্ত্রেও উল্লেখ্য আছে, যারা মনের স্থিতির জন্য পূজা না করে প্রতিযোগিতার জন্য পূজা করে তারা পূন্য অর্জন নয় বরং পাপ অর্জন করে।।
এই পাপ অর্জন যে কেবল যারা এই ধরনের প্যান্ডেলের আয়োজন করে তারা করছে তা নয়, বরং যারা এই ধরনের পূজার জন্য অর্থ প্রদান করছে এবং যারা এই ধরনের কাজে উৎসাহ প্রদান করছে তারাও সেইম পাপের ভাগিদার।
আসুন আমরা এই লক্ষ কোটি টাকার প্রতিযোগিতা মূলক পূজা মন্ডব গুলো তে অর্থ প্রদান থেকে বিরত থাকি,
এই প্যান্ডেল গুলো তে যাওয়া থেকে বিরত থাকি।
এবং নিজেকে পাপ মুক্ত রাখি।
এতে আপনি যেমন পাপ মুক্ত থাকবেন তেমন
আমরা ওই পূজা মন্ডব গুলো তে পুজা দেখতে না গেলে তারাও তাদের ভুল শুদ্রে এমন প্যান্ডেল বানানো থেকে বিরত থাকবে।
আজকে যদি তারা ৪-৫ দিনের পূজার জন্য
লক্ষ কোটি টাকার প্যান্ডেল/প্রতিমা না বানিয়ে সেই পরিমান টাকা কোন দরিদ্র হিন্দু পরিবার কেও প্রদান করতো তাহলে অন্তত প্রতি বছর কতগুলো
দরিদ্র হিন্দু পরিবার দরিদ্র মুক্ত হয়ে
সাবলম্বি হয়ে যেতো।
সনাতনী সচেতন পরিষদ
সাংগঠনিক সম্পাদক ও প্রতিষ্ঠাতা
রাজীব পাল।
Today's Best Photo
❤️❤️❤️❤️❤️❤️❤️
•