কুরআন সুন্নার আলো

কুরআন সুন্নার আলো আমাদের প্রকাশনা শেয়ার করুন: মানবতার মুক্তির লক্ষে?

কুরআন থেকে নেওয়া ৭টা লাইফ হ্যাকস:1. “নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি রয়েছে।”   - সূরা আশ-শারহ ৯৪:৬জীবনের খারাপ সময় স্থা...
05/07/2026

কুরআন থেকে নেওয়া ৭টা লাইফ হ্যাকস:

1. “নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি রয়েছে।”
- সূরা আশ-শারহ ৯৪:৬

জীবনের খারাপ সময় স্থায়ী না। আজকের কঠিন সময়ই হয়তো আগামী দিনের শক্তি আর সফলতার কারণ হবে।

2. “আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না, যতক্ষণ না তারা নিজেদের অবস্থা পরিবর্তন করে।”
- সূরা আর-রা’দ ১৩:১১

লাইফ বদলাতে চাইলে প্রথমে নিজের মাইন্ডসেট, অভ্যাস আর কাজ বদলাতে হবে। Change always starts from within.

3. “আর আপনি ধৈর্য ধারণ করুন। নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের প্রতিদান নষ্ট করেন না।”
- সূরা হুদ ১১:১১৫

সবকিছু সাথে সাথে পাওয়া যায় না। ধৈর্য ধরে ভালো কাজ করে গেলে ফল একদিন অবশ্যই আসে।

4. “খাও, পান কর, কিন্তু অপচয় করো না।”
- সূরা আল-আ’রাফ ৭:৩১

শুধু টাকার না, সময়, এনার্জি আর সুযোগের অপচয়ও মানুষকে পিছিয়ে দেয়।

5. “যে বিষয়ে তোমার জ্ঞান নেই, তার পেছনে পড়ো না।”
- সূরা আল-ইসরা ১৭:৩৬

সব বিষয়ে মতামত দেওয়া জরুরি না। আগে জানুন, বুঝুন, তারপর কথা বলুন।

6. “নিশ্চয়ই আল্লাহ অহংকারী ও দাম্ভিককে পছন্দ করেন না।”
- সূরা আন-নিসা ৪:৩৬

অহংকার মানুষকে ধীরে ধীরে একা করে দেয়। বিনয় এমন একটা গুণ, যা মানুষকে সত্যিকারের বড় করে তোলে।

7. “আর যে আল্লাহর উপর ভরসা করে, তার জন্য তিনিই যথেষ্ট।”
- সূরা আত-তালাক ৬৫:৩

সবকিছু আমাদের পরিকল্পনা অনুযায়ী হবে না। কিন্তু আল্লাহর পরিকল্পনা সবসময়ই সবচেয়ে উত্তম 🤍

09/06/2026
ইয়া আল্লাহ !!🤲
07/06/2026

ইয়া আল্লাহ !!🤲

রাসূল ﷺ বলেছেন:“মুসলিম সে ব্যক্তি, যার জিহ্বা ও হাত থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে।”— Sahih al-Bukhari, হাদিস নং ১০; Sahih...
07/06/2026

রাসূল ﷺ বলেছেন:
“মুসলিম সে ব্যক্তি, যার জিহ্বা ও হাত থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে।”
— Sahih al-Bukhari, হাদিস নং ১০; Sahih Muslim, হাদিস নং ৪০

07/06/2026

‘রাজা বাদশাহরা যদি জানত আমরা কীরকম প্রশান্তির মধ্যে থাকি (তাকওয়া, তাওয়াক্কুল, সবর ও সালাতের মাধ্যমে), তবে সেই প্রশান্তি ছিনিয়ে নিতে তারা তলোয়ার দিয়ে আমাদের সাথে যুদ্ধ শুরু করতো।’

— ইবরাহিম ইবন আদহাম রাহিমাহুল্লাহ।

03/06/2026

এ দেশে কা*লি*ম।র পতাকা উড়ালে জ*ঙ্গি, আর কুফফার দেশের পতাকা উড়ালে ফুটবলপ্রেমী।

১৪০০ বছর আগে আজকের এই দিনে, আরাফার ময়দানে দাঁড়িয়ে মহানবী (সা) মানব মন্ডলীকে উদ্দেশ্য করে বললেন-'শোনো।''মানুষে মানুষে ...
26/05/2026

১৪০০ বছর আগে আজকের এই দিনে, আরাফার ময়দানে দাঁড়িয়ে মহানবী (সা) মানব মন্ডলীকে উদ্দেশ্য করে বললেন-
'শোনো।'

'মানুষে মানুষে কোনো ভেদ নেই। আরব-অনারব, কালো-সাদা কেউ কারো চেয়ে বড় নয়। শ্রেষ্ঠত্বের একটাই মাপকাঠি, তাকওয়া'।

'সুদ হারাম। প্রথম যে সুদ আমি বাতিল করছি, তা আমার নিজের পরিবারের। দুর্বলের রক্ত শুষে নেওয়া অর্থব্যবস্থা আর চলবে না।' আজ থেকে ১৪ শত বছর পরেও পৃথিবী এই ক্ষতের সমাধান খুঁজছে।

মহানবী (সা) বললেন,

'আমানত ফিরিয়ে দাও। ঋণ শোধ করো।' বিশ্বাস ও চুক্তির উপর দাঁড়িয়ে থাকে সভ্যতা- এটা ভেঙে পড়লে সমাজ ভেঙে পড়ে। আমাদের সমাজের প্রধানতম সমস্যা গুলোর একটি এখনও এটিই।

'স্ত্রীদের অধিকার আছে, যেমন তোমাদের অধিকার আছে। তারা আল্লাহর আমানত, সম্পত্তি নয়।' পারিবারিক সহিংসতা ও নারী-নির্যাতনের বিরুদ্ধে সভ্যতার এ কণ্ঠস্বর সার্বজনীন ।

'অধীনস্থদের সাথে মানবিক আচরণ করো। তুমি যা খাবে, তাদেরও তা খাওয়াও। তুমি যা পরবে, তাদেরও তা পরাও।' শ্রমিকের মর্যাদার এই স্বীকৃতি আজও বিশ্বের অনেক প্রান্তে পৌঁছায়নি।

মহানবী (সা) বললেন,

'ধর্মের নামে বাড়াবাড়ি করো না। জোরপূর্বক কাউকে ধর্মে টানবে না। যারা এই পথে গেছে, ইতিহাস তাদের ধ্বংস করেছে।' ধর্মীয় উগ্রতার বিরুদ্ধে এটি ছিল নবীজির (সা) স্পষ্ট সতর্কবার্তা।

'কোনো পিতার অপরাধে পুত্র দায়ী নয়, পুত্রের অপরাধে পিতা নয়। প্রতিটি মানুষ তার নিজের কর্মের জন্য দায়ী।' এটি ব্যক্তিস্বাধীনতা ও ব্যক্তিদায়িত্বের সবচেয়ে পুরনো ঘোষণাগুলোর একটি।

১৪০০+ বছর পরেও প্রতিটি আরাফার দিনে লক্ষ লক্ষ মানুষ সেই ময়দানে দাঁড়িয়ে মনে করিয়ে দেয় 'সমতা, ন্যায়, মানবিক মর্যাদা'র গুরুত্ব। আজ আরাফার দিন। যারা হজ্জে আছেন, আল্লাহ কবুল করুন। আমরা যারা যেতে পারিনি, আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমরা সাম্য ও ইসনাফের পক্ষে, মজলুমের পক্ষে থাকতে পারি।

ইয়াওমুল আরাফা মোবারক।

সুরা বাকারা
03/05/2026

সুরা বাকারা

Address

Feni

Alerts

Be the first to know and let us send you an email when কুরআন সুন্নার আলো posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to কুরআন সুন্নার আলো:

Shortcuts

Share

Category