29/08/2024
গভীর রাত। লাইট অফ। দরজা লক। জানালার পর্দা টেনে দিয়েছেন। বাসায় যারা আছে তারা বেঘোরে ঘুমোচ্ছে। এত সব আয়োজন- একটা খারাপ উদ্দেশ্য সাধনের জন্যে৷ মোবাইলে 'কিছু' একটা দেখার জন্যে৷ কিছু একটা শোনার জন্যে। ল যা কেউ দেখুক বা জানুক, আপনি সেটা চান না।
কাজ শেষ৷ দম ফেলেছেন বড় করে যাক কেউ দেখেনি৷ কেউ শুনেনি৷ কোনো সাক্ষী নেই৷ কিন্তু আপনি কি জানেন আপনার হাত দেখেছে৷ চোখ দেখেছে৷ কান শুনেছে৷ এদের থেকে কি কখনো কোনো কিছু আড়াল করা যায়? রব কী বলেন শুনুন-
وَمَا کُنۡتُمۡ تَسۡتَتِرُوۡنَ اَنۡ یَّشۡہَدَ عَلَیۡکُمۡ سَمۡعُکُمۡ وَلَاۤ اَبۡصَارُکُمۡ وَلَا جُلُوۡدُکُمۡ
আর (গোনাহ করার সময়) তোমরা তো তোমাদের বিরুদ্ধে তোমাদের কান, চোখ ও চামড়ার সাক্ষ্যদান থেকে আত্মগোপন করতে সক্ষম ছিলে না। [ হা-মিম সাজদাহ-২২]
কিয়ামতের দিন মানুষ বলবে আমরা যে পাপ করেছি এর কোন সাক্ষী নেই৷ আল্লাহ ফেরেশতাদের সাক্ষী রূপে আনবেন। মানুষ বলবে, এরা তো মানব জাতির শত্রু৷ মানব জাতির অস্তিত্বে তাদের অনীহা ছিল। এরা তো আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবেই। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন-
شَہِدَ عَلَیۡہِمۡ سَمۡعُہُمۡ وَاَبۡصَارُہُمۡ وَجُلُوۡدُہُمۡ بِمَا کَانُوۡا یَعۡمَلُوۡن
তখন তাদের কান, তাদের চোখ ও তাদের চামড়া তাদের কৃতকর্ম সম্পর্কে তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে। [ হা মীম সাজদাহ-২০]
এ অবস্থা দেখে মানুষ বলে উঠবে-
وَقَالُوۡا لِجُلُوۡدِہِمۡ لِمَ شَہِدۡتُّمۡ عَلَیۡنَا ؕ قَالُوۡۤا اَنۡطَقَنَا اللّٰہُ الَّذِیۡۤ اَنۡطَقَ کُلَّ شَیۡءٍ وَّہُوَ خَلَقَکُمۡ اَوَّلَ مَرَّۃٍ وَّاِلَیۡہِ تُرۡجَعُوۡنَ
তারা তাদের চামড়াকে বলবে, আরে! তোমরা আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিলে কেন? তারা বলবে, আল্লাহ আমাদেরকে বাকশক্তি দান করেছেন [ হা মীম সাজদাহ-২১ ]
আজ যেই হাত দিয়ে আমি গোনাহ করছি, কাল সেই হাত আমার বিরুদ্ধে সাক্ষী দিবে।
©