ধুরুং বিবেকানন্দ সেবা সমিতি - যুব পরিষদ

  • Home
  • Bangladesh
  • Fatikchari
  • ধুরুং বিবেকানন্দ সেবা সমিতি - যুব পরিষদ

ধুরুং বিবেকানন্দ সেবা সমিতি - যুব পরিষদ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ধুরুং বিবেকানন্দ সেবা সমিতি - যুব পরিষদ, Religious organisation, Fatikchari.

আমাদের পবিত্র মহা শ্মশানের  উন্নয়ন মূলক কাজ চলমান রয়েছে।
30/05/2026

আমাদের পবিত্র মহা শ্মশানের উন্নয়ন মূলক কাজ চলমান রয়েছে।

18/05/2026

প্রেস বিজ্ঞপ্তি:-
***********
গত ০৯/০৫/২০২৬ ইং তারিখে ধুরুং বিবেকানন্দ সেবা সমিতি যুব পরিষদের প্যাডে আমাদের সমাজে সংঘটিত ব্যাপারে যে পোস্টটি করা হয়েছিল, সেটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। উক্ত পোস্ট ও সিদ্ধান্তের জন্য আমরা সবাই অনুতপ্ত।
সমাজের উন্নয়নের স্বার্থে আমরা সবাই এক এবং অভিন্ন।
আমাদের মধ্যে আর কোন দ্বিধা দ্বন্দ্ব নেই।
সবার সর্বাঙ্গীন সফলতা ও মঙ্গল কামনা করছি।

আজ সন্ধ্যা ০৭:৩০ ঘটিকা হতে মায়ের পূজা শুভ আরম্ভ হবে। এতে সকলের আমন্ত্রণ রইল। জয় মা 🌺
16/05/2026

আজ সন্ধ্যা ০৭:৩০ ঘটিকা হতে মায়ের পূজা শুভ আরম্ভ হবে। এতে সকলের আমন্ত্রণ রইল।
জয় মা 🌺

আমাদের পবিত্র মহা শ্মশানের উন্নয়ন কাজ চলমান। ধন্যবাদ--শ্মশান পরিচালনা  কমিটিকে।
15/05/2026

আমাদের পবিত্র মহা শ্মশানের উন্নয়ন কাজ চলমান।
ধন্যবাদ--শ্মশান পরিচালনা কমিটিকে।

সুন্দর ও আদর্শ সমাজ গঠনে যুবসমাজ প্রধান চালিকাশক্তি। যুবকদের অদম্য শক্তি, সৃজনশীলতা এবং সাহসিকতা একটি জাতিকে উন্নতির শিখ...
12/05/2026

সুন্দর ও আদর্শ সমাজ গঠনে যুবসমাজ প্রধান চালিকাশক্তি। যুবকদের অদম্য শক্তি, সৃজনশীলতা এবং সাহসিকতা একটি জাতিকে উন্নতির শিখরে নিয়ে যেতে পারে। সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সুন্দর সমাজ গঠনে যুবসমাজের মূল ভূমিকা:

নৈতিকতা ও মূল্যবোধ চর্চা:
তরুণদের ব্যক্তিগত জীবনে নৈতিকতা, সততা এবং ধর্মীয় মূল্যবোধ চর্চা করতে হবে, যা একটি সুস্থ ও সুন্দর সমাজের ভিত্তি।

সামাজিক সচেতনতা বৃদ্ধি:
মাদক, দুর্নীতি, যৌতুক, বাল্যবিবাহ এবং ইভটিজিংয়ের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে যুবসমাজকে সোচ্চার হতে হবে।

শিক্ষার প্রসার ও নিরক্ষরতা দূরীকরণ:
শিক্ষিত যুবকরা নিরক্ষরতা দূর করতে এবং অবহেলিত মানুষকে শিক্ষার আলো ছড়াতে কাজ করতে পারে।

স্বেচ্ছাসেবী কার্যক্রম:
দুর্যোগ, রক্তদান, পরিবেশ রক্ষা এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে যুবকরা স্বেচ্ছাসেবক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

সৃজনশীল কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থান:
তরুণরা প্রযুক্তির ব্যবহার ও নানামুখী প্রশিক্ষণের মাধ্যমে আত্মনির্ভরশীল হয়ে দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারে, যা বেকারত্ব কমায়।

শান্তি ও শৃঙ্খলা বজায় রাখা: সমাজে শান্তি, সম্প্রীতি ও আইন-শৃঙ্খলা বজায় রাখতে যুবকরা ভূমিকা রাখে।

তারা সামাজিক সম্প্রীতি নষ্টকারী অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে পারে।
যুবসমাজ হলো একটি জাতির মেরুদণ্ড।

12/05/2026

এদেশে (আমেরিকা) কেহ যদি উন্নতির পথে অগ্রসর হইতে থাকে তবে সকলের তাহার সহায়তা করিতে প্রস্তুত। আর ভারতবর্ষে কাল যদি কোন একটি পত্রিকায় আপনি আমার প্রশংসা করিয়া এক ছত্র লেখেন, তবে পরদিন দেশশুদ্ধ সকলে আমার বিপক্ষে দাঁড়াইবে। ইহার হেতু কি? হেতু-দাসসুলভ মনোবৃত্তি। নিজেদের মধ্যে কেহ সাধারণ স্তর হইতে একটু মাথা উঁচু করিয়া দাঁড়াইবে, ইহা তাহাদের পক্ষে অসহ্য।
______________স্বামী_বিবেকানন্দ!

10/05/2026

শিক্ষিত মানুষ দিয়ে যদি সমাজ পরিচালিত হতো, তাহলে আজ সমাজে এমন দুরবস্থা সৃষ্টি হতো না। অতীতের মানুষ নিরক্ষর ছিল, কিন্তু তারা মানবিক ও সামাজিক ছিল।
সকল পেশার কর্মজীবীদের সমন্বয়ে গঠিত হয় একটি সমাজ🙏

10/05/2026

এক সময় যারা মুখোশধারী সমাজপ্রেমিক সেজেছিল, আজ বাস্তবে দেখা যাচ্ছে তারাই সবচেয়ে বেশি অসামাজিক ও সমাজবিরোধী। তাদের মূল উদ্দেশ্য সমাজসেবা নয়, ছিল রাজনীতি ও নেতা হওয়ার লোভ।

10/05/2026

অতীতে তারাই আইনগুলো তৈরি করেছিল। এখন সময়ের কালক্রমে সেই আইনগুলোই বাস্তবায়ন করা হচ্ছে।
কিন্তু দেখা যাচ্ছে অতীতে যারা এই আইন তৈরি করেছিল, আজ তাদেরই সবচেয়ে বেশি চুলকানি হচ্ছে। অর্থাৎ তখন তারা এসব আইন সমাজের দিনমজুর ও গরিব মানুষের জন্য তৈরি করেছিল, প্রভাবশালী ও অর্থবিত্তশালীদের জন্য নয়।

08/05/2026

ধনী গরিব, সম্পদশালী বা আর্থিকভাবে স্বচ্ছল কেউই সমাজে আলাদা নয়।
সমাজে সবার জন্য নিয়ম-কানুন, দায়িত্ব ও সম্মান এক ও অভিন্ন থাকবে।
সমতা, শৃঙ্খলা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতেই একটি সমাজ পরিচালিত হোক , এটাই সকলের আজকের অঙ্গীকার।

Address

Fatikchari

Website

Alerts

Be the first to know and let us send you an email when ধুরুং বিবেকানন্দ সেবা সমিতি - যুব পরিষদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share