27/12/2024
🙏🙏🙏 নমস্কার হে ভক্তবৃন্দ,
কলিযুগে মানুষ ধর্মের অমতৃবাণী ভুলে গিয়ে আজ পরিত্রাণহীন অন্ধকারের দিকে ধেয়ে চলেছে। তাই জগৎ মঙ্গালার্থে দেশ ও বিশ্বের সকল জীবের শান্তি, মঙ্গল ও কল্যাণ কামানায় বেলবান বটতলা সার্বজনীন শীতলা মন্দির প্রাঙ্গণে ৩য় বার্ষিক অষ্টকালীন লীলা কীর্তন মহোৎসব আয়োজন করা হয়েছে এবং শ্রী শ্রী শীতলা, রক্ষাচন্ডী, জড়া সিন্ধু ও শ্রী শ্রী কালী পুজারা আয়োজন করেছি। তাই আপনি এবং আপনাদের সকল কে আমন্ত্রণ।🙏🙏🙏
- -অনুষ্ঠান সূচী--
২১শে মাঘ ১৪৩১ বঙ্গাব্দ (৪ঠা ফেব্রুয়ারি ২০২৫ ইং) রোজ মঙ্গলবার শ্রী শ্রী শীতলা, রক্ষাচন্ডী, জড়া সিন্ধু ও শ্রী শ্রী কালী পুজা।
২২শে মাঘ ১৪৩১ বঙ্গাব্দ (৫ই ফেব্রুয়ারি ২০২৫ ইং) রোজ বুধবার গীতা ও ভাগবত পাঠ।
(পাঠক- হরিপদ বিশ্বাস, বেলবানা)
২৩শে মাঘ ১৪৩১ বঙ্গাব্দ (৬ই ফেব্রুয়ারি ২০২৫ ইং) রোজ বৃহস্পতিবার শুভ অধিবাস।
(অধিবাস কীর্তন পরিবেশনায়- বানা যুব সংঘ)
২৪শে মাঘ ১৪৩১ বঙ্গাব্দ (৭ই ফেব্রুয়ারি ২০২৫ ইং)রোজ শুক্রবার অরুনোদয় হতে অষ্টকালীন লীলাকীর্তন ।
২৫শে মাঘ ১৪৩১ বঙ্গাব্দ (৮ই ফেব্রুয়ারি ২০২৫ ইং) রোজ শনিবার নগরকীর্তন, জলকেলি, ভোগরাগ, মহাপ্রভুর মহাপ্রসাদ বিতরণ এরপর মহন্ত বিদায়।
--অষ্টকালীন লীলা কীর্ত্তন পরিবেশনায়--
উত্তমানন্দ দাস (উজ্জ্বল) – মনিরামপুর, যশোর।
পূজা রানী শ্রেয়া (রায় কিশোরী সম্প্রদায়)- বগুড়া।
শ্রীমতী অনিতা রানী দেবনাথ - বগুড়া।
অতএব, হে বৈষ্ণব ভক্তগণ অনুগ্রহ পূর্বক অষ্টকালীন লীলা কীর্তন শ্রবন ও মহাপ্রসাদ গ্রহন করে ঐকান্তিক সহানুভূতি এবং পদধুলি প্রদান করে কৃপাধন্য করবেন।
ভক্তদের কৃপা ভিক্ষাই আমাদের একমাত্র কাম্যা
বিঃ দ্রঃ ভক্তবৃন্দের যে কোন অনুদান আমরা সানন্দে গ্রহণ করতে প্রস্তত
বিকাশঃ 01303877234