RadhaKrishna Sheba Ashram - Mojlishpur

RadhaKrishna Sheba Ashram - Mojlishpur বিশ্ব জননীর সকল সন্তানের মঙ্গল কামনা?

🌺🌺🙏🙏পরম অমৃত ধামের যাত্রী, 🌺🌺🙏🙏💐💐শ্রীকৃষ্ণের মুখসৃত বাণী “আমা হতে আমার নাম বড়, আমার নাম হতে আমার ভক্ত বড়” তাই নাম ভক্তের...
14/02/2026

🌺🌺🙏🙏পরম অমৃত ধামের যাত্রী, 🌺🌺🙏🙏

💐💐শ্রীকৃষ্ণের মুখসৃত বাণী “আমা হতে আমার নাম বড়, আমার নাম হতে আমার ভক্ত বড়” তাই নাম ভক্তের সমন্বয়ে কৃষ্ণ আগমন বাসনায় কৃষ্ণ নামগন্ধ ধারণ পূর্বক ভক্তসনে কৃষ্ণ নাম শ্রবণে ভক্ত পদরেণু অঙ্গে লেপনার্থে মনের কালিমা মোচন করিবার মানসে কৃষ্ণ ভক্ত আগমন উপলক্ষে “মজলিশপুর সার্বজনীন শ্রী শ্রী রাধাকৃষ্ণ সেবাশ্রম প্রাঙ্গণে ৩৮ তম বা‌র্ষিকী, ৩২ প্রহর ব্যাপী অখন্ড শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠানে আয়োজন করা হয়েছে ।💐💐

🌺🌺অতএব হে কৃষ্ণ ভক্ত, শুভানুষ্ঠানিকা অনুযায়ী আপনি সবান্ধবে “অখন্ড শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠানে আগমন করতঃ নাম শ্রবণ ও প্রসাদ গ্রহনে কৃতার্থ করবেন ।🌺🌺

বিনীত নিবেদক

💐💐🙏🙏মজলিশপুর সার্বজনীন শ্রী শ্রী রাধাকৃষ্ণ সেবাশ্রম নামযজ্ঞ কমিটির দীন সেবকবৃন্দ ।💐💐🙏🙏

🌺💐🍁অনুষ্ঠান সূচি🌺💐🍁

✅ ১লা ফাল্গুন ১৪৩২ বাং ( ১৪ ফেব্রুয়ারি ২০২৬ইং) রোজ- শনিবার সন্ধ্যায় শ্রীমদ্ভাগবত পাঠ । পাঠকঃ শ্রী স্বপন কুমার গোস্মামী, মহারাজপুর, মুকসুদপুর, গোপালগঞ্জ ।

✅ ২ রা ফাল্গুন ১৪৩২ বাং (১৫ ফেব্রুয়ারি ২০২৬ ইং) রোজ- রবিবার সন্ধ্যায় শ্রীমদ্ভাগবত পাঠ । পাঠকঃ শ্রী গৌর হরি দাস(শুভঙ্কর পাল), বসুনদিয়া, রুপসনাতনধাম, যশোর। ✅ ৩ রা ও ৪ ঠা ফাল্গুন ১৪৩২ বাং (১৬ ও ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ইং) রোজ - সোমবার ও মঙ্লবার সন্ধ্যায় শ্রীমদ্ভাগবত পাঠ। পাঠক : শ্রীমতি রাই কিশোরী দাসী, কালীগঞ্জ,ঝিনাইদহ। তৎপর শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠানের শুভ অধিবাস।

✅ ৫ই ফাল্গুন ১৪৩২ বাং (১৮ই ফেব্রুয়ারি ২০২৬ইং) রোজ- বুধবার অরুণোদয় হতে ৮ই ফাল্গুন ১৪৩২ বাং (২১শে ফেব্রুয়ারি ২০২৬ ইং) রোজ- শনিবার নিশি অবসান পর্যন্ত ৩২ প্রহর ব‌্যাপী অখন্ড শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ।

✅ ০৯ই ফাল্গুন ১৪৩২ বাং (২২শে ফেব্রুয়ারি ২০২৬ ইং) রোজ- রবিবার অরু‌ণোদ‌য়ে মহানাম সমাপনান্তে কুঞ্জভঙ্গ, নগর কীর্তন, জলকেলী, শ্রী শ্রী মহাপ্রভুর ভোগরাগ ও মহাপ্রসাদ বিতরণ।

🌺💐🍁ভক্তবৃন্দের জ্ঞাতার্থে🌺💐🍁

🔷 কীর্তন চলাকালে ভক্তবৃন্দের জন্য প্রসাদের ব্যবস্থা থাকবে ।

🔷নামযজ্ঞানুষ্ঠানে আপনি আসবেন এবং কৃপা করে আমাদের প্রতিনিধি হয়ে আপনার গ্রামবাসীকে আমন্ত্রণ জানাবেন ।

🔷নামযজ্ঞানুষ্ঠানে ভক্তবৃন্দের যে কোনো দান সাদরে গৃহীত হবে ।

🔷 মন্দির পুনঃনির্মানে ভক্তবৃন্দের যে কোন দান সাদরে গৃহীত হবে।

🔷 মন্দিরে অনুদান পাঠানোর বিকাশ (পার্সোনাল) নাম্বার : 01738870971.

🔷 বিঃদ্রঃ উক্ত মহতী ধর্মীয় অনুষ্ঠানে জাতি- ধর্ম - বর্ণ নির্বিশেষে সবান্ধবে আমন্ত্রিত। 🔷🙏🙏

Address

Mojlishpur, Purapara, Nagarkanda
Faridpur
7840

Alerts

Be the first to know and let us send you an email when RadhaKrishna Sheba Ashram - Mojlishpur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to RadhaKrishna Sheba Ashram - Mojlishpur:

Shortcuts

Share

Category