আল-মুঈন ফাউন্ডেশন AL-Mueen Foundation

আল-মুঈন ফাউন্ডেশন  AL-Mueen Foundation This organization provides all type of Charity activities to all kinds of humanizing and Society.

18/03/2024

এক ভাই দুআর মধ্যে বলছে, আল্লাহ! হাত উঠানোর তাওফিক যখন দিসো, দুআ কবুল করবা না কেন? আমি আর কার কাছে চাবো? তোমার চৌকাঠ থেকে বিতারিত হলে চাওয়ার মত দ্বিতীয় কোন জায়গা তো নেই।
তোমার রাসুল (ﷺ) বলেছে, তুমি বান্দার হাত খালি ফেরত দিতে লজ্জা পাও। পুরো জগতের সব মিথ্যা হয়ে যেতে পারে, তোমার রসুলের কথা মিথ্যা হতে পারে না। এই দুই হাতের চেয়ে রিক্ত হস্ত আর কারো হাত নেই। আমার হাত খালি ফেরত দিও না, আল্লাহ।
আমি শুনেছি, গুনাহগারদের জন্য জমিনের মাখলুকরা বদদুআ করে। সেই পাপীর পাপের কারনে যে তাদের কষ্ট হয়। এই গুনাহগারের বিরুদ্ধে অসংখ্য বদদুআ হয়তো তোমার কাছে নিয়মিতই আসে। শাইতানের প্ররোচনায় পড়ে হাজারো পাপে পাপী এই বান্দার এতগুলো বদদুআর মোকাবেলা করার শক্তি নেই।
আল্লাহ! একজন মায়ের কাছে তার সন্তানের বিরুদ্ধে যখন পাড়ার লোকজন অভিযোগ নিয়ে আসে, মা তার সম্তানকে শাষন করেন ঠিকই। কিন্ত রাতে যখন সেই ছেলে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে, মা নীরবে তার মাথায় হাত বুলিয়েও দেন।
আল্লাহ! শত অভিযোগের কারনে আপনার রহমতের হাত আমার থেকে উঠিয়ে নিবেন না। আমাকে মাফ করে দিন।
———
দুআ - আল্লাহর সাথে কথা বলার নাম। আল্লাহর কিছু বান্দার সেই কথা বলার ধরন কী অদ্ভুত মায়ায় ভরা……

- মুফতী রিযওয়ানুল কবীর

14/03/2024

আপনি যখন আপনার দায়িত্বকে ক্ষমতা মনে করবেন তখন আপনার দুটি ভুল একসাথে সংগঠিত হবে।
# দায়িত্ব পালনে কমতি ;
# ক্ষমতার নামে জুলুম;
প্রকৃতপক্ষে আপনি যখন আইন মানবেন,তখন আপনার কোন ক্ষমতা নেই, কারণ আপনি তখন আইনের গোলাম।

13/03/2024

হঠাৎ করে ব্যাংকগুলো সাম্প্রদায়ীক, মৌলবাদ হয়ে গেছে!!

যেমন -
........ ব্যাংক ইসলামিক ব্যাংকিং।

13/03/2024

নিজের ইচ্ছার ওপর আল্লাহ তাআলার ইচ্ছাকে প্রাধান্য দেওয়া এর নাম তাকওয়া!!

হে আমার প্রতিপালক!! তাকওয়ার এই মাসে আমাদের সকলকে তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করেন, আমিন!!

12/03/2024

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইফতার অনুষ্ঠান নিষেধাজ্ঞার প্রতিবাদে গন - ইফতার আয়োজনকারীদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই!!

হে আল্লাহ!! পবিত্র এই মাসের বরকতে পৃতিবীর সকল মুসলিম উম্মাকে আপনি মাফ করে দেন এবং সকল অবিশ্বাসীদের কে ঈমানের নুর দান করে...
12/03/2024

হে আল্লাহ!! পবিত্র এই মাসের বরকতে পৃতিবীর সকল মুসলিম উম্মাকে আপনি মাফ করে দেন এবং সকল অবিশ্বাসীদের কে ঈমানের নুর দান করেন, আমিন!!

27/02/2024

لَا یَسۡمَعُوۡنَ فِیۡہَا لَغۡوًا وَّلَا تَاۡثِیۡمًا ۙ

তারা সে জান্নাতে শুনবে না কোন অহেতুক কথা এবং না কোন পাপের কথা।

—আল ওয়াক্বিয়াহ্‌ - ২৫

গভীর শ্রদ্ধা!!
14/12/2023

গভীর শ্রদ্ধা!!

07/12/2023

মুহুর্ত করেছে ভুল,
শতবর্ষ গুনেছে মাশুল।।

06/10/2023

يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُم مِّن نَّفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً ۚ وَاتَّقُوا اللَّهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ ۚ إِنَّ اللَّهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا﴿۱﴾

হে লোক সকল! নিজ প্রতিপালককে ভয় কর, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এক ব্যক্তি হতে এবং তারই থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন। আর তাদের উভয় থেকে বহু নর-নারী (পৃথিবীতে) ছড়িয়ে দিয়েছেন এবং আল্লাহকে ভয় কর, যার অছিলা দিয়ে তোমরা একে অন্যের কাছে (নিজেদের হক) চেয়ে থাক। এবং আত্মীয়দের (অধিকার খর্ব করা)কে ভয় কর। নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি সতর্ক দৃষ্টি রাখেন।

সূরা নিসা - ১

Address

Kadirdi, Boalmari
Faridpur
7801

Telephone

+8801724145904

Website

Alerts

Be the first to know and let us send you an email when আল-মুঈন ফাউন্ডেশন AL-Mueen Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share