Taqwaa-তাকওয়া

Taqwaa-তাকওয়া "আল্লাহর ভয় মানুষকে সকল ভয় হতে মুক্তি দেয় "

05/07/2023

“জীবনকে বারাকাহপূর্ণ করে তুলতে প্রতিটি কাজের শুরুতে বিসমিল্লাহ বলার অভ্যাস করুন। বর্তমানে আমাদের জীবন থেকে বারাকাহ চলে যাবার একটি কারণ হলো দৈনন্দিন জীবনের কাজগুলোর শুরুতে বিসমিল্লাহ না বলা। অন্যরা যখন দুনিয়াবি উপকরণের মাঝে বারাকাহ খুজে বেড়ায়, আমরা মুসলিমরা তখন আল্লাহ ﷻ -এর কাছে বারাকাহ চাই। বিসমিল্লাহ হলো প্রতিটি কাজে বারাকাহ পাবার উপায়। যদি আল্লাহ ﷻ -এর পক্ষ থেকে বারাকাহ আপনার সাথে থাকে, তবে অন্য কিছুর কি আর প্রয়োজন আছে?”

-শায়খ আহমাদ মুসা জিবরীল (হাফিযাহুল্লাহ)

(তাওহিদের মূলনীতি, ১/৩৭)

💌

09/06/2023

❝একাকী নামাযের মধ্যেও নারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার সামনে সতর ঢাকতে বলা হয়েছে। সেই নারী কি করে মানুষের সামনে এমন পোশাক পরে যা তার সতর খুলে দেয়!?❞

- Drbm Mofizur Rahman (হাফি.)

05/06/2023

যদি আপনার সন্তানদের মাঝে কোনো অপছন্দনীয় আচরণ দেখতে পান, তবে জেনে নিন, এ বিষয়টি আপনার দিকেই আঙুল তুলছে। সুতরাং আপনি উত্তম কাজ করুন।
📗 দরজা এখনো খোলা

29/01/2023

আমেরিকান এক আদিবাসী কে প্রশ্ন করা হয়েছিলো, "বিষ" কি বা "বিষ" এর সংজ্ঞা কি?

সে বলেছিলো, প্রয়োজনের অতিরিক্ত সব কিছুই বিষ।

কথাটা এক লাইনের হলেও অনেক গভীর। জীবনে প্রয়োজনের বেশি টাকা,ক্ষমতা আর সৌন্দর্য কত মানুষকে অমানুষে পরিণত করেছে তা আল্লাহ ভালো জানে। তাই আমরা সবসময় দুআ করব, আল্লাহ ততটুকু দিন, যতটুকুতে তৃপ্ত হবো,শান্তিতে থাকবো।

~মাওলানা রুমি

29/01/2023

"যদি তোমরা নিষিদ্ধ কাজের বড় গুনাহ (কবীরা) হতে বিরত থাক, তাহলে আমি তোমাদের ছোট ছোট পাপগুলো ক্ষমা করে দেব এবং তোমাদেরকে এক মহা মর্যাদার স্থানে প্রবেশ করাব।"

(সূরা আন-নিসা:৩১)

তিনটি সম্পর্ক কখনও পবিত্র হয় না, এই তিনটি সম্পর্ক অপবিত্র এবং অভিশপ্ত।
27/01/2023

তিনটি সম্পর্ক কখনও পবিত্র হয় না, এই তিনটি সম্পর্ক অপবিত্র এবং অভিশপ্ত।

31/12/2022

প্লীজ, বন্ধু, একটু কলিজা দিয়ে শুনো।
একটি মোমবাতি জ্বালানোর পর যত সময় যায় ততোই সেটা ছোট হয়।

তোমার জন্মের পর থেকে তুমি যত সময় অতিবাহিত করছো হায়াতের দৃষ্টিকোণ থেকে তুমি ততই ছোট হচ্ছো। তুমি কি বুঝতে পারছো? গত একবছর পার করেছো মানে একবছর কবরের দিকে এগিয়ে গিয়েছো!

নতুন বছর পাওয়ার আনন্দে তুমি উন্মাদ হয়ে বিজাতীয় সংস্কৃতিতে গা ভাসিয়ে দিয়েছো। তুমি ভুলেই গিয়েছো যে তুমি একজন মুসলিম।

এতো অসংখ্য আলেম তোমাকে বোঝায় তবুও তুমি কেন বুঝোনা যে থার্টিফার্স্ট নাইটের এই হারাম সংস্কৃতি কোন মুসলিমের জন্য নয়। তোমার জন্য আফসোস!

বিগত বছরে তোমার আমালনামায় কি পরিমাণ গুণাহ যুক্ত হয়েছে, কত লক্ষ আমল থেকে বঞ্চিত হয়েছো এসব চিন্তা করলে তো তোমার আনন্দে উন্মাদ হওয়ার কথা নয় বরং সিজদায় পড়ে চোখের পানি ফেলে তাওবা ও আফসোস করা উচিত।

সময় থাকতে ফিরে এসো তোমার রবের পথে।
© মুফতি মোহাম্মাদ আলী

31/12/2022

কবরে থাকা আত্মীয় স্বজনের মত অসহায় ও অভাবি আর কেও নন। আপনার দু'আ পেলে তাদের আমলের ভান্ডার ভারি হয়। একটু ফ্রি হলেই তাই তাদের জন্য দু'আ করুন।

- আব্দুস সালাম আজাদী (হাফি.)

12/12/2022

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক প্রফেসরের স্ট্যাটাস -

চলার পথে কোথাও কোথাও তরুণ- তরুণীর অবাধ মেলামেশা দেখে আমাদের লজ্জা লাগলেও তারা ভাবলেশহীন। কেবল সামাজিক সচেতনতা ও আদর্শিক মূল্যবোধের প্রসারই তা হতে রক্ষা করতে পারে।
©

07/12/2022

- 'মানুষ যদি বুঝতে পারতো যে— তার স্ত্রী হিশেবে যাকে আল্লাহ সুবহানাহু ওয়া'তায়ালা নির্ধারণ করে রেখেছেন, যতো চেষ্টাই করা হোক না কেনো— সে ছাড়া আর কেউ কোনোদিনও তার জীবনে আসবে না, তাহলে যুবকেরা হারাম সম্পর্কে জড়িয়ে জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলো নষ্ট করতো না। ধরুন— যদি বলা হয় আগামিকাল এক লাখ টাকার একটা চেক সরাসরি আপনার বাসায় পৌঁছে দেওয়া হবে, সেই চেকের আশায় স্টেশানে গিয়ে আপনি কি অপেক্ষা করতে থাকবেন?'

- 'কিন্তু দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া'তায়ালা তাকদিরে যাকে রেখেছেন সে-ই আমাদের জীবনে আসবে তা মানি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া'তায়ালা তো এটাও চান যেন আমরা চেষ্টা করি, তাই না?'

- 'আলবৎ আপনি চেষ্টা করবেন। তবে— সেই চেষ্টা মানে একটা মেয়ের পেছনে ঘুরঘুর করা নয়। রাত জেগে একটা মেয়ের সাথে ফোনে কথা বলা, চ্যাটিং করা নয়। তাকে নিয়ে পার্কে ঘুরাঘুরি করা, রেস্টুরেন্টে খাওয়া, রিক্সায় চড়া, কক্সবাজার যাওয়া, তাকে মুগ্ধ করার জন্যে জানপ্রাণ বিলিয়ে দেওয়া নয়। এসমস্তকিছুই হারাম। যে চেকটা নির্বিঘ্নে আপনার বাসায় পৌঁছাবে বলে আপনি নিশ্চিতভাবেই জানেন, সেই চেকের জন্য স্টেশান মাস্টারকে মোটা অঙ্কের ঘুষ প্রদানের মতোই ব্যাপারটা। মাঝখান থেকে ক্ষতিটা আপনারই— স্টেশানে অপেক্ষা করে সময় নষ্ট করলেন, স্টেশান মাস্টারকে ঘুষ দিয়ে টাকা অপচয় করলেন। অথচ— এসবের কোনোকিছু না করলেও আপনার চেক আপনার হাতে আসতোই।'

- 'তো, চেষ্টা করা বলতে আপনি কী বুঝেন?'

- 'চেষ্টা করা মানে নজরের হেফাযত করা, চরিত্রকে পরিশুদ্ধ করা। আখলাক তথা আচার-ব্যবহার সুন্দর করা, সুসংহত জীবন গঠনে কী কী করা দরকার তা জানা ও শেখা, জ্ঞান আহরণ করা, স্ত্রীর হক সম্পর্কে জানা ও তা আদায়ের ব্যাপারে নিজেকে প্রস্তুত করা এবং উত্তম জীবনসঙ্গী লাভের জন্য অনেকবেশি দুয়া করা ইত্যাদি।'

ফিরে আসো রবের দিকে....

মুগ্ধ করার মতো সমস্ত সৌন্দর্য ধারণ করেও নিজেকে পর্দার আড়ালে রাখার সিদ্ধান্ত নিতে পারা, রবের অপূর্ব এক ‘রিযিক’। অমূল্য এক...
07/12/2022

মুগ্ধ করার মতো সমস্ত সৌন্দর্য ধারণ করেও নিজেকে পর্দার আড়ালে রাখার সিদ্ধান্ত নিতে পারা, রবের অপূর্ব এক ‘রিযিক’। অমূল্য এক ‘নেয়ামত’।

- শায়খ আতিক উল্লাহ (হাফি.)

Address

Faridpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Taqwaa-তাকওয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Taqwaa-তাকওয়া:

Share