13/05/2026
আজ মহান ৩০শে বৈশাখ।
হযরত খাজাবাবা শাহ এনায়েতপুরী রঃ ছাহেবের একমাত্র ছোট ভাই আবদাল অলি হাফেজ ক্বারী হযরত খাজা শাহ ইদ্রিস আলী এনায়েতপুরী (রঃ) ছাহেবের বেসালত দিবস। তিনি হযরত খাজা সিরাজুল হক( রঃ) ছাহেবের পিতা। বিশ্ব শান্তি মঞ্জিল, এনায়েতপুর পাক দরবার শরীফ, সিরাজগঞ্জ জান্নাতুল আরোয়াহতে তাঁর পবিত্র মাজার শরিফ অবস্থিত। যথাযোগ্য ধর্মীয় গাম্ভীর্যের মধ্য দিয়ে আজ এই মহান অলির ফাতেহা শরিফ এনায়েতপুর পাক দরবার শরিফে অনুষ্ঠিত হয়েছে । মহান আল্লাহ্ তাঁর মহান অলির উপর অনন্তকাল রহমত বর্ষণ করুক । আমিন ।