আউলিয়াবাদ হরেকৃষ্ণ নামহট্ট সংঘ

  • Home
  • Bangladesh
  • Dohar
  • আউলিয়াবাদ হরেকৃষ্ণ নামহট্ট সংঘ

আউলিয়াবাদ হরেকৃষ্ণ নামহট্ট সংঘ "জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে"

কামিকা একাদশীর মাহাত্ম্য:যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে শ্রাবণ কৃষ্ণপক্ষীয়া কামিকা একাদশী সম্বন্ধে জিজ্ঞেস করলে, নারদ মুনি...
08/08/2026

কামিকা একাদশীর মাহাত্ম্য:

যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে শ্রাবণ কৃষ্ণপক্ষীয়া কামিকা একাদশী সম্বন্ধে জিজ্ঞেস করলে, নারদ মুনির প্রশ্নে ব্রহ্মা যে উত্তর দিয়েছিলেন, শ্রীকৃষ্ণ তা-ই বললেন।

শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষীয়া একাদশী ‘কামিকা’ নামে জগতে প্রসিদ্ধা। এই একাদশীর মাহাত্ম্য শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। ভগবান শ্রীহরির পূজা-অর্চনা অপরিমিত পূর্ণ ফল প্রদান করে। গঙ্গা গোদাবরী কাশী নৈমিষ্যারণ্য, পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণপূজার মাধ্যমে কোটিগুণ লাভ করা যায়।

সাগর ও অরণ্য যুক্ত পৃথিবী দানের ফল, দুগ্ধবতী গাভী দানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ হয়। যাা পাপপূর্ণ সাগরে নিমগ্ন এই ব্রতই তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায়। এইরকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই। শ্রীহরি স্বয়ং এই মহাত্ম্য কীর্তন করেছেন। রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তাঁরা কখনও দুঃখ-দুর্দশাগ্রস্ত হন না। এই ব্রত পালনকারী কখনও নিম্নযোনি প্রাপ্ত হন না।

কেশবপ্রিয়া তুলসীপত্রে যিনি শ্রীহরির পূজা করেন পদ্মপাতায় জলের মতো তিনি পাপে নির্লিপ্ত থাকেন। তুলসীপত্র দিয়ে বিষ্ণুপূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন, মণিমুক্তাদি মূল্যবান রত্ন মাধ্যমেও তেমন প্রীত হন না। যিনি কেশবকে তুলসীমঞ্জরী দিয়ে পূজা করেন তার জন্মার্জিত সমস্ত পাপক্ষয় হয়ে যায়। এ প্রসঙ্গে ব্রহ্মা নারদকে বললেন, যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সকল পাপরাশি বিদুরিত হয়ে যায়, যিনি তাঁকে স্পর্শ করেন তার পাপমলিন দেহ পবিত্র হয়, তাঁকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয়, তাঁকে জল সিঞ্চন করলে যমও তার কাছে আসতে ভয় পান। শ্রীহরিচরণে তুলসী অর্পিত হলে ভগবদ্ভক্তি লাভ হয়। তাই হে কৃষ্ণভক্তি প্রদায়িনী তোমায় প্রণাম করি।

যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপদান করেন চিত্রগুপ্তও তাঁর পুণ্যের সংখ্যা হিসেব করতে পারে না। তার পিতৃপুরুষেরাও পরম তৃপ্তি লাভ করেন।

শ্রীকৃষ্ণ বললেন- যিনি ব্রহ্মহত্যা ভ্রুণহত্যা-পাপবিনাশিনী, মহাপুণ্যফলদায়ী এই ব্রত পালন করবেন ও এই মাহাত্ম্য শ্রদ্ধা সহকারে পাঠ অথবা শ্রবণ করবেন তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গমন করবেন।

ইসকনের ৬০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। 😍✨(১৯৬৬-২০২৬)
07/08/2026

ইসকনের ৬০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। 😍✨
(১৯৬৬-২০২৬)

উল্টো রথযাত্রা মহোৎসব - ২০২৬💖😍
24/07/2026

উল্টো রথযাত্রা মহোৎসব - ২০২৬💖😍

রথযাএা মহোৎসব - ২০২৬ এর ৮ম দিবস। 💖😍
24/07/2026

রথযাএা মহোৎসব - ২০২৬ এর ৮ম দিবস। 💖😍

রথযাএা মহোৎসব - ২০২৬ এর ৭ম দিবস। 💖😍
23/07/2026

রথযাএা মহোৎসব - ২০২৬ এর ৭ম দিবস। 💖😍

রথযাএা মহোৎসব - ২০২৬ এর ৬ষ্ঠ দিবস। 😍
22/07/2026

রথযাএা মহোৎসব - ২০২৬ এর ৬ষ্ঠ দিবস। 😍

রথযাত্রা মহোৎসব – ২০২৬ (৫ম দিবস)🙏✨ শ্রীশ্রী জগন্নাথ, বলদেব ও সুভদ্রা মহারানীর পবিত্র রথযাত্রা উপলক্ষে আয়োজিত হোমযজ্ঞ অনু...
21/07/2026

রথযাত্রা মহোৎসব – ২০২৬ (৫ম দিবস)🙏✨
শ্রীশ্রী জগন্নাথ, বলদেব ও সুভদ্রা মহারানীর পবিত্র রথযাত্রা উপলক্ষে আয়োজিত হোমযজ্ঞ অনুষ্ঠান মহোৎসব।😍
🙏জয় জগন্নাথ! 🙏

রথযাএা মহোৎসব ২০২৬ এর ৪র্থদিবস 😍🥰
19/07/2026

রথযাএা মহোৎসব ২০২৬ এর ৪র্থদিবস 😍🥰

Address

Auliabad
Dohar
1321

Telephone

+8801838608211

Website

Alerts

Be the first to know and let us send you an email when আউলিয়াবাদ হরেকৃষ্ণ নামহট্ট সংঘ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share