Satsang Bihar Dinajpur - সৎসঙ্গ বিহার দিনাজপুর

  • Home
  • Bangladesh
  • Dinajpur
  • Satsang Bihar Dinajpur - সৎসঙ্গ বিহার দিনাজপুর

Satsang Bihar Dinajpur -  সৎসঙ্গ বিহার দিনাজপুর The official page of this institution--

Satsang Bihar Dinajpur, Gopalgonj, Sadar, Dinajpur.

Secretary Contract : +880 1728-316757

Admin Contract : 01738000112
E-mail : [email protected]

Satsang Bihar Dinajpur -  সৎসঙ্গ বিহার দিনাজপুর
18/08/2026

Satsang Bihar Dinajpur - সৎসঙ্গ বিহার দিনাজপুর

🚨 পরম দয়াল শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ভাবাদর্শে দীক্ষিত সুধী ভক্তমণ্ডলী ও গুরুভাইদের অবগতির জন্য বিশেষ বিজ্ঞপ্তি 🚨আগা...
11/08/2026

🚨 পরম দয়াল শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ভাবাদর্শে দীক্ষিত সুধী ভক্তমণ্ডলী ও গুরুভাইদের অবগতির জন্য বিশেষ বিজ্ঞপ্তি 🚨

আগামী ১৩ই আগস্ট থেকে ১৯শে আগস্ট ২০২৬ইং পর্যন্ত সৎসঙ্গ বাংলাদেশের মাননীয় সম্পাদক মহোদয়ের উত্তরবঙ্গ (রংপুর, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড় ও গাইবান্ধা) জেলাসমূহে শুভ "পরিক্রমা সময় সূচি" নিচে প্রকাশ করা হলো।জয়গুরু।

বাংলাদেশ সৎসঙ্গ সম্পাদক মহাদয় শ্রদ্ধেয় শ্রী ধৃতব্রত আদিত্য (S.P.R.) দাদা আগামী ১৪ ই আগস্ট ২০২৬ ইংতারিখে উত্তরবঙ্গ সফরে আসছেন। দাদা আমাদেSatsang Bihar Dinajpur - সৎসঙ্গ বিহার দিনাজপুরুর গোপালগঞ্জ দিনাজপুরে তিন দিন রাত্রি যাপন করবেন।

🙏✨🗓️ ১৩-০৮-২০২৬ (বৃহস্পতিবার)

🌅 সকাল ০৭:০০ টা: পাকুড়িয়া সৎসঙ্গ আশ্রম হতে রংপুর হয়ে লালমনিরহাটের উদ্দেশ্যে যাত্রা।

🕒 দুপুর ০৩:০০ টা: লালমনিরহাটে অবস্থান এবং স্থানীয় গুরুভাইদের সাথে পাবনা গঙ্গাস্নান উৎসব উপলক্ষে বিশেষ আলোচনা।
🕔 বিকাল ০৫:০০ টা: লালমনিরহাট হতে সৎসঙ্গ বিহার ছাপরাহাট মন্দিরের উদ্দেশ্যে যাত্রা ও সেখানে রাত্রি যাপন।

🗓️ ১৪-০৮-২০২৬ (শুক্রবার)
🌅 সকাল ০৯:০০ টা: সৎসঙ্গ বিহার ছাপরাহাট হতে ঢাকনপাড়া ও জলঢাকা হয়ে নীলফামারীর উদ্দেশ্যে যাত্রা এবং সৎসঙ্গে যোগদান।
🕛 দুপুর ১২:০০ টা: চাপানী গুরুভাইদের সাথে মতবিনিময় ও মধ্যাহ্ন ভোজ। এরপর বড়দহ সৎসঙ্গ মন্দিরে সন্ধ্যা প্রার্থনায় যোগদান, মতবিনিময় এবং মন্দিরের নির্মাণ কাজ ও সার্বিক বিষয়ে তদারকি।
🕗 রাত্রি ০৮:০০ টা: বড়দহ সৎসঙ্গ মন্দির হতে সৎসঙ্গ বিহার গোপালগঞ্জ, দিনাজপুরের উদ্দেশ্যে যাত্রা ও রাত্রি যাপন।

🗓️ ১৫-০৮-২০২৬ (শনিবার)
🕙 সকাল ১০:০০ টা: দিনাজপুর জেলার পাঞ্চাধারী কর্মীদের নিয়ে আলোচনা এবং সৎসঙ্গ বিহার গোপালগঞ্জ (দিনাজপুর) এর কার্যনির্বাহী কমিটির সাথে মতবিনিময় ও পরিদর্শন শেষে মধ্যাহ্ন ভোজ।
🕓 বিকাল ০৪:০০ টা: দক্ষিণ নগর শিবপুর সৎসঙ্গ কেন্দ্রের উদ্দেশ্যে যাত্রা, পরিদর্শন, সন্ধ্যা প্রার্থনায় যোগদান এবং সাধারণ সৎসঙ্গীদের সাথে মতবিনিময়।
🌙 রাত্রি যাপন: সৎসঙ্গ বিহার গোপালগঞ্জ, দিনাজপুর।

🗓️ ১৬-০৮-২০২৬ (রবিবার)
🕤 সকাল ০৯:৩০ টা: সৎসঙ্গ বিহার গোপালগঞ্জ, দিনাজপুর হতে বিরল সৎসঙ্গ কেন্দ্রের উদ্দেশ্যে যাত্রা।
🕚 সকাল ১১:৩০ টা: বিরল সৎসঙ্গ কেন্দ্র পরিদর্শন, কমিটির সাথে মতবিনিময় ও সাধারণ সৎসঙ্গীদের সাথে আলোচনা।
🕐 দুপুর ০১:০০ টা: বিরল সৎসঙ্গ কেন্দ্র হতে ছাতইলের উদ্দেশ্যে যাত্রা এবং মধ্যাহ্ন ভোজ শেষে গুরুভাইদের সহিত মতবিনিময়।
🕖 সন্ধ্যা ০৭:০০ টা: ছাতইল হতে সৎসঙ্গ বিহার গোপালগঞ্জ, দিনাজপুরের উদ্দেশ্যে যাত্রা ও রাত্রি যাপন।

🗓️ ১৭-০৮-২০২৬ (সোমবার)
🌅 সকাল ০৯:০০ টা: সৎসঙ্গ বিহার গোপালগঞ্জ, দিনাজপুর হতে চিরিরবন্দর সৎসঙ্গ কেন্দ্রের উদ্দেশ্যে যাত্রা।
🕙 সকাল ১০:০০ টা - দুপুর ১২:০০ টা: চিরিরবন্দর সৎসঙ্গ কেন্দ্রে অবস্থান ও স্থানীয় সৎসঙ্গীদের সহিত মতবিনিময়।
🕛 দুপুর ১২:৩০ টা: চিরিরবন্দর সৎসঙ্গ কেন্দ্র হতে রংপুর সৎসঙ্গ বিহারের (আমাহুত, কুড়ুল-প্রস্তাবিত) উদ্দেশ্যে যাত্রা।
🕒 দুপুর ০৩:০০ টা: রংপুর সৎসঙ্গ বিহারে মধ্যাহ্ন ভোজ, রংপুরের সকল পাঞ্চাধারী কর্মীদের নিয়ে পাবনা গঙ্গাস্নান সম্পর্কে আলোচনা, প্রার্থনান্তে সাধারণ সৎসঙ্গীদের সাথে মতবিনিময় ও রাত্রি যাপন।

🗓️ ১৮-০৮-২০২৬ (মঙ্গলবার)
🌅 সকাল ০৯:০০ টা: রংপুর সৎসঙ্গ বিহার হতে মিঠাপুকুরের উদ্দেশ্যে যাত্রা।
🕚 সকাল ১১:০০ টা: মিঠাপুকুরে উপস্থিত গুরুভাইদের সহিত সাক্ষাৎ ও কেন্দ্র পরিদর্শন শেষে মাদারগঞ্জ সৎসঙ্গ বিহারের উদ্দেশ্যে যাত্রা।
🕐 দুপুর ০১:০০ টা: সৎসঙ্গ বিহার মাদারগঞ্জে উপস্থিতি, মন্দির পরিদর্শন, সাধারণ সৎসঙ্গীদের সাথে মতবিনিময় ও মধ্যাহ্ন ভোজ।
🕓 বিকাল ০৪:০০ টা: সৎসঙ্গ বিহার মাদারগঞ্জ হতে গাইবান্ধার উদ্দেশ্যে যাত্রা, সন্ধ্যা প্রার্থনায় যোগদান এবং সাধারণ সৎসঙ্গীদের সহিত মতবিনিময় ও রাত্রি যাপন।

🗓️ ১৯-০৮-২০২৬ (বুধবার)
🌅 সকাল ০৯:০০ টা: গাইবান্ধা হতে পাকুড়িয়া সৎসঙ্গ আশ্রমের উদ্দেশ্যে যাত্রা।
🕓 বিকাল ০৪:০০ টা: পাকুটিয়া সৎসঙ্গ আশ্রমে অবস্থান ও উত্তরবঙ্গ পরিক্রমার মহাসমাপ্তি।

📌 বিশেষ দ্রষ্টব্য:সংশ্লিষ্ট জেলার সকল পাঞ্চাধারী কর্মী ও কমিটির সম্মানীয় সদস্যবৃন্দকে উক্ত পরিক্রমায় যথাযথ সময়ে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

11/08/2026
বরণ করে নে রে তোরা বরণ করে নে    বারি ঝরা শ্রাবণে মা এলেন ভুবনে চল ছুটে যাই তাড়াতাড়ি করবো পূজা এবার তাঁরই , প্রেম ভক্ত...
10/08/2026

বরণ করে নে রে তোরা বরণ করে নে
বারি ঝরা শ্রাবণে মা এলেন ভুবনে
চল ছুটে যাই তাড়াতাড়ি করবো পূজা এবার তাঁরই , প্রেম ভক্তি ভালোবাসা নিষ্ঠা চন্দনে....

৭ই আগস্ট ২০২৬, রোজ শুক্রবার, সৎসঙ্গ বিহার দিনাজপুর, গোপালগঞ্জ, দিনাজপুরে মাসিক সৎসঙ্গ অনুষ্ঠিত হিয়েছিলো।   Satsang Bihar...
09/08/2026

৭ই আগস্ট ২০২৬, রোজ শুক্রবার, সৎসঙ্গ বিহার দিনাজপুর, গোপালগঞ্জ, দিনাজপুরে মাসিক সৎসঙ্গ অনুষ্ঠিত হিয়েছিলো।

Satsang Bihar Dinajpur - সৎসঙ্গ বিহার দিনাজপুর

🌺 জয়গুরু 🌺

আগামী ৭ই আগস্ট ২০২৬, রোজ শুক্রবার, সৎসঙ্গ বিহার দিনাজপুর, গোপালগঞ্জ, দিনাজপুরে মাসিক সৎসঙ্গ অনুষ্ঠিত হবে।উক্ত মাসিক সৎসঙ...
06/08/2026

আগামী ৭ই আগস্ট ২০২৬, রোজ শুক্রবার, সৎসঙ্গ বিহার দিনাজপুর, গোপালগঞ্জ, দিনাজপুরে মাসিক সৎসঙ্গ অনুষ্ঠিত হবে।

উক্ত মাসিক সৎসঙ্গে সকল দাদা ও মায়েদের সাদর নিমন্ত্রণ 🙏

🕐 প্রার্থনা: দুপুর ১টা
🍚 ভাণ্ডারা পরিবেশন: দুপুর ২টা ৩০ মিনিট

সকলের উপস্থিতি ও অংশগ্রহণে সৎসঙ্গ অনুষ্ঠানটি সার্থক ও সুন্দর হয়ে উঠুক—এই কামনা করি।

Satsang Bihar Dinajpur - সৎসঙ্গ বিহার দিনাজপুর

🌺 জয়গুরু 🌺

পরমারাধ্যা জগজ্জননী শ্রীশ্রীবড়মার শুভ ১৩৩ তম আবির্ভাব দিবস। 🙏🪷
31/07/2026

পরমারাধ্যা জগজ্জননী শ্রীশ্রীবড়মার শুভ ১৩৩ তম আবির্ভাব দিবস। 🙏🪷

শোক সংবাদঃসকলের প্রিয় ব্যক্তিত্ব সৎসঙ্গের দীক্ষাদাতাকর্মী  (SPR) ও দিনাজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রাক্তন সহকারী...
03/07/2026

শোক সংবাদঃ
সকলের প্রিয় ব্যক্তিত্ব সৎসঙ্গের দীক্ষাদাতাকর্মী
(SPR) ও দিনাজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক নরেন্দ্র নাথশীল স্হানীয় চেকাপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্হায় অদ্য বিকেল ৫-১৫ মি:ইহলোকের মায়া ছেড়ে পরলোকে যাত্রা করেন। তাঁর শবদেহ তাঁরগুঞ্জাবাড়ীস্হ বাসায় রাখা হয়েছে।
আগামী কাল সকাল ১০ টায় ফুলতলা শশ্মানে তাঁর মরদেহ
দাহ করা হবে। আত্মীয় স্বজন গুণগ্রাহী সবাইকে শ্শ্মানে উপস্থিত থাকার অনুরোধ জানান হলো ।
অনুরোধক্রমে-- ভাগ্যহীন পুত্র
সোম নাথ শীল।

প্রচারেঃ Satsang Bihar Dinajpur - সৎসঙ্গ বিহার দিনাজপুর

॥ জয়গুরু ॥​আজ ০৩-০৭-২০২৬ ইং তারিখে সৎসঙ্গ বিহার, দিনাজপুর-এর প্রাঙ্গণে অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খলভাবে মাসিক সৎসঙ্গের আয়োজ...
03/07/2026

॥ জয়গুরু ॥

​আজ ০৩-০৭-২০২৬ ইং তারিখে সৎসঙ্গ বিহার, দিনাজপুর-এর প্রাঙ্গণে অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খলভাবে মাসিক সৎসঙ্গের আয়োজন সম্পন্ন হয়েছে।

​অনুষ্ঠানের বিশেষ মুহূর্তসমূহ:
⏰ দুপুর ১টায় সমবেত প্রার্থনা।
🎵 ভক্তিভরে ভজন ও কীর্তন পরিবেশনা।

প্রাজ্ঞজনদের উপস্থিতিতে শ্রীশ্রীঠাকুরের আদর্শ নিয়ে আলোচনা সভা।

🍛 অনুষ্ঠান শেষে উপস্থিত সকল ভক্তবৃন্দের মাঝে আনন্দবাজারের মহাপ্রসাদ বিতরণ।
​পরম দয়ালের চরণে প্রার্থনা করি, তিনি যেন সবাইকে সুস্থ ও মঙ্গলময় রাখনে। 🙏✨

Satsang Bihar Dinajpur -  সৎসঙ্গ বিহার দিনাজপুর  পক্ষে থেকে শ্রদ্ধাঞ্জলি ও গভীর শোক প্রকাশ 🖤​অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছ...
03/07/2026

Satsang Bihar Dinajpur - সৎসঙ্গ বিহার দিনাজপুর পক্ষে থেকে শ্রদ্ধাঞ্জলি ও গভীর শোক প্রকাশ 🖤

​অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় শিক্ষক SPR নরেন্দ্রনাথ শীল আজ বিকাল ৫:৩০ মিনিটে ইহলোকের মায়া ত্যাগ করে পরলোকগমন করেছেন। (ওঁ শান্তি)।

​তাঁর এই আকস্মিক প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত। একজন আদর্শ শিক্ষক হিসেবে তাঁর স্নেহ, নিষ্ঠা, নৈতিকতা এবং কর্ম আমাদের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি যে শিক্ষার আলো আমাদের মাঝে জ্বালিয়ে গেছেন, তা কখনো নিভে যাওয়ার নয়।

​পরমপিতার শ্রীচরণে আকুল প্রার্থনা—তিনি যেন এই পুণ্যবান আত্মাকে চিরশান্তিতে স্থান দেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও সকল শুভানুধ্যায়ীকে এই অপূরণীয় ক্ষতি ও শোক সহ্য করার শক্তি দান করেন।

​ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ। 🙏

জয়গুরু।

​— তাঁর পরলোকগত আত্মার চির শান্তি কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।

​ #শ্রদ্ধাঞ্জলি #শোকপ্রস্তাব #ওঁশান্তি

Address

Rangpur, Dhaka Road
Dinajpur
5200

Website

Alerts

Be the first to know and let us send you an email when Satsang Bihar Dinajpur - সৎসঙ্গ বিহার দিনাজপুর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share