Dr. Robiul Islam

Dr. Robiul Islam বাংলা ভাষায় হোমিওপ্যাথিক স্বাস্থ্য সেবা ও পরামর্শ প্রদান করা হয়।

02/04/2025

#হোমিওপ্যাথিক_মণিমুক্তা-------(শেখার জন্য)

হোমিওপ্যাথি শাস্ত্র একটি সমুদ্র বিশেষ, যেন এর কোন আদি ও অন্ত বলতে কিছুই নেই। এই সমুদ্র তীরে ডুবুরীর মত মণিমুক্তা খুঁজতে খুঁজতে বিভিন্ন হোমিও মহাপন্ডিত গণ তাঁদের অভিজ্ঞতার মহামূল্যবান তথ্যগুলো যাহা লিপিবদ্ধ করে গেছেন। তাহা এই অধ্যায় সকল চিকিৎসকের জন্য তুলে ধরলাম। যেন তাহা থেকে চিকিৎসাজীবনে উপকৃত হতে পারে।

 প্রত্যেক চিকিৎসকের হাতের কাছে 30, 200, 1M, 10M, 50M, CM, DM, & MM শক্তির ঔষধ মজুত রাখা উচিত। অত্যন্ত স্নায়ুবিক প্রকৃতির মহিলা ও শিশুদের উপসর্গে ৩০ হতে ১০এম শক্তি অত্যন্ত ফলপ্রদ। স্নায়ুবিক নয় এমন প্রকৃতির ক্রণিক রোগে ১০এম হতে এমএম শক্তি ভাল কাজ দেয়। তরুণ উপসর্গে ১এম হতে ১০এম শক্তি অত্যন্ত উপযোগী। (কেন্ট- লেসার রাইটিং)

 টিউবারকুলোসিস সন্দেহে সাধারণতঃ সালফার, সাইলি, অথবা ফস দিতে নেই কারণ এতে রোগীর কষ্ট বেড়ে যায়।

 আর্থাইটিস রোগের বর্ধিত অবস্থায় কেলি কার্ব দিতে নাই।

 সাধারণ বাতে সাধারণতঃ উত্তাপে, গরম সেঁক দিলে উপশম পায় কিন্তু ইউরিক এ্যাসিড বেড়ে গিয়ে গিটবাতে সাধারণতঃ ঠান্ডায় ও নড়াচড়ায় উপশম হয়।

 ল্যাকেসিস লক্ষণযুক্ত রোগীতে ২০০ শক্তি দিয়ে শুরু করতে নেই, এতে রোগ লক্ষণ বেড়ে যায়। ৩০ শক্তিই এক্ষেত্রে শ্রেয়।

 ল্যাকেসিসের পর মধ্যবর্তী ঔষধরুপে সালফার প্রয়োগ করলে উপকার পাওয়া যায়।

 কপালে আড়াআড়িভাবে হাত রেখে শোয়ার অভ্যাসযুক্ত রোগী লিভারের অসুখে ভুগছে বুঝতে হবে।

 স্নায়ুরোগ জনিত যন্ত্রণায় সদৃশ ঔষধ একমাত্রা দিয়ে উপযুক্ত সময় অপেক্ষা করাই শ্রেয় নতুবা পুনঃ প্রয়োগে রোগ যন্ত্রণা বহুলাংশে বেড়ে যায়। ৩০ শক্তির নীচে প্রয়োগ করা বাঞ্ছনীয়।

 পেপটিক আলসারের রোগী বিন্দুমত স্থানে আঙ্গুলটিপে যন্ত্রণার কথা বলে, ডুওডেনাল আলসারের বাথ্য সাধারণতঃ পিঠের মধ্য দিয়ে ডান দিকের স্ক্যাপুলায় নীচে ভেতরের কোণে হতে থাকে। পেপটিক আলসারের ব্যথা কিছু খাওয়ামাত্র বেড়ে যায়। ডুওডেনাল আলসারে খাওয়ার ২/৩ ঘন্টা বাদে বাথ্য শুরু হয়। কিছু খেলে সাময়িক উপশম হয়। সাধারণতঃ “এ” ব্লাড গ্রুপের রোগীতে পেপটিক আলসার, এবং “ও” ব্লাড গ্রুপের রোগীতে ডুওডেনাল আলসার হয়।

 রাত্রে ঘুম না হয়ে মাংসপেশীতে ব্যথা ব্যথা ভাব ও অত্যন্ত ক্লান্তিভাব, আর্ণিকা ২০০ শক্তি একমাত্রা ঐ সব উপসর্গ দুর করতে পারে।

 ধুমপায়ী যারা তাদের ইনফ্লুয়েঞ্জায় যখন ধুম পানের ইচ্ছা একেবারেই থাকে না এমন লক্ষণে আর্ণিকা ১এম শক্তি তিনঘন্টা বাদে বাদে ৩/৪ দিলে রোগ সেরে যায়।

 ক্যাল্কে- কার্ব সাধারনতঃ ডানদিকে রোগলক্ষণে কার্যকরী তবে বাঁদিকের টনসিলের ক্রণিক রোগে ভালই কাজ করে।

 হঠাৎ ঘুম ভেঙ্গে গেলে বা ঘুমের অসুবিধা হলে ক্যাল্কে কার্ব, এর শিশুরোগী নখ দিয়ে মাথা আচঁড়াতে থাকে।

 সিমিসিফুগার লক্ষণে সিমিসি দিয়ে রোগ সম্পূর্ণ না সারলে ঐ একই শক্তি কলোফাইলাম প্রয়োগে অবশিষ্ট লক্ষণ সেরে যায়।

 ব্লাড ইউরিয়ার পরিমাণ কমাতে Eel’s Serum ৬ বা ৩০ শক্তি দিনে দুবার প্রয়োগ দারুণ উপযোগী- স্বাভাবিক না হওয়া অবধি ঔষধ চলবে। ব্লাড ইউরিয়া স্বাভাবিক মাত্রা 15-40mg, 100ml.

 ইউফ্রেসিয়ার রোগীর তোৎলামো আছে, তবে আশ্চর্য এই যে গান গাইবার সময় একদম তোৎলামী থাকে না।

 প্রস্রাব হলুদ এমন অবস্থায় কখনই জেলস প্রয়োগ করা উচিত নয়।

 মেয়েদের গালে (দাড়ি) ও উপর ঠোঁটের উপর (গোফ) চুল গজালে রাত্রে শোওয়ার সময় থুজা ১এম একমাত্রা দিয়ে ওলিয়াম জ্যাকোরিস এ্যাসেলি ৩শক্তি দিনে দুবার দিয়ে যেতে হয়, যতক্ষণ না ঐ চুলদাড়ি উঠা বন্ধ হয়।

 খালি পেটে এবং ৬ শক্তির নীচে ফসফরাস ব্যবহার করতে নেই।

 মদ খাওয়ার অভ্যাস দুর করতে ষ্ট্রীকনিক নাইট্রি (Strychninc Nit.) ২ বা ৩ শক্তি দিনে দুবার করে অন্ততঃ ১৫ দিন ব্যবহার করতে হয়। যেই মুহুর্তে মদ খাওয়ার লিন্সা কমে আসে তখন ঔষধ বন্ধ করা উচিত।

 পেটে তীব্র যন্ত্রণায় (ডুওডেনাল আলসার জনিত) লাইকো ১২ শক্তির উর্দ্ধে ব্যবহার করা উচিত নয়, কারণ অন্ত্রে ফুটো হতে যেতে পারে। (ডা. এইচ.ডব্লিউ বয়েড)

 গর্ভবতী মহিলাদের লাইকো ২০০ শক্তি ব্যবহার না করাই ভাল এতে গর্ভপাত হওয়ার সম্ভাবনা থাকে- বহুবার এ রকম হতে দেখেছি। ( ডা. মিস মাহেওয়ারি)

 লাইকো ও ল্যাকেসিস ২০০শক্তি অনেকক্ষেত্রে রোগ লক্ষণ অবাঞ্ছিতভাবে বাড়িয়ে দেয় বহুবার চিন্তা করে এই দুটো ঔষধের ক্ষেত্রে এই শক্তি ব্যবহার করা উচিত। ( ডা. জেমস টেইলার কেন্ট)

 নিশ্চিতভাবে সমস্ত রোগ লক্ষণ পালসেটিলাকে নির্দেশ না করলে তরল শ্লেষ্মাযুক্ত রোগীতে পালস দেওয়া নিষিদ্ধ; কারণ এই ঔষধ পায়ই কাশি কঠিন ও শুকনো করে তোলে। রোগ না সেরে কষ্ট বহুগুণ বেড়ে যায়। (ই.এ ফ্যারিংটন)

 সিপিয়া সন্ধ্যায় প্রয়োগ করা উচিত, কারণ সকালে সিপিয়া প্রয়োগ করলে সারাদিন রোগী কষ্টভোগ করতে থাকে। ( ডা. আর.এ.এফ জেক)

 সোরিনামের রোগী যতক্ষণ কফি পান অভ্যাস ত্যাগ না করে, ততক্ষণ উন্নতি লক্ষ্য করা যায় না। (ডা. প্রমদাপ্রসন্ন বিশ্বাস)

 ঠান্ডা লেগে ব্রঙ্কাইটিস লক্ষণে পালস এর রোগী ক্ষেত্রে পালস দিয়ে পরে কেলি সালফ দিলে দ্রুত সুফল দেয়। (ডা. ডি.এম ব্রল্যান্ড)

 কোমরের বাতে রাস- টক্স দিয়ে ব্যর্থ হলে ক্যাল্কেরিয়া ফ্লেুার সারিয়ে দেয়। (ডা. থ্রাস্টোন)

 কলোসিস্থ লক্ষণযুক্ত পেটে শূলবেদনায় কলোসিস্থ দিয়ে ব্যথা কমে আবার ব্যথা শুরু হয়। এইরুপ চলতে থাকলে পরে কেলি কার্ব প্রয়োগ করলে রোগ একেবারে সেরে যায়। (ডা. টি.কে মুর)

 যেক্ষেত্রে পর্যায়ক্রমে ঔষধ প্রয়োগ করতে হবে, সেক্ষেত্রে প্রথমে প্রদত্ত ঔষধের ক্রিয়াকাল পর্যন্ত অপেক্ষা করার প্রয়োজন নেই। ( ডা. এইচ এলেন)

 ব্রঙ্কাইটিস ও তরুণ বাতরোগের লক্ষণে যেক্ষেত্রে ব্রায়োনিয়া প্রযোজ্য হবে সেক্ষেত্রে দু-একমাত্রা একোনাইট প্রয়োগ না করে ব্রায়োনিয়া দিলে শীঘ্র সুফল মেলে না। (ডা. ই.এম হেল)

 শিশুদের হাঁপানিরোগে যেক্ষেত্রে নেট সালফ, আর্স- এ ও আরও অন্যান্য ঐ জাতীয় ঔষধ দিয়ে সুফল না পেলে ঐসব রোগীতে মর্গান ২০০ বা ১০০০শক্তি দিয়ে সারিয়ে তুলেছি। রোগী সম্পূর্ণ সেরে উঠতে মর্গান ২০০ হতে লক্ষণশক্তি পর্যন্ত প্রয়োজন হয়। (ডা. ডব্লিউ.বি গ্রিগিস)

 আঙ্গুল থেৎলে গেলে হাইপেরিকামের ধারে কাছে কেউ আসে না। ( ই.এ ফ্যারিংটন)

 ভাঙ্গাহাড় জুড়তে সিম্ফাইটাম ৩০ শক্তির জুড়ি নেই। দিনে দু-তিনবার করে এক সপ্তাহ ধরে ঔষধ দিতে হয়। (ডা. পি সামিড)

 বোলতা ডাঁশ কামড়ালে তা থেকে প্রদাহ জ¦ালা ও ফোলা ক্যান্থারিস ২০০ শক্তির অভ্যন্তরীণ প্রয়োগ প্রায় সাথে সাথে সব কষ্ট দূর করে। (ডা. টি.কে মুর)

 প্রসবের পর প্রসূতিকে আর্ণিকা দিলে বহু উপসর্গ দুর হয়। (ডা. ক্রোফ্রেথ রাইট)

 সাইলিশিয়ার ক্রণিক রোগী শীতকাতর কিন্তু তরুণ রোগের ক্ষেত্রে গরমকাতর হতেও দেখা যায়। (ডা. এফ.কে বেলোকোসি)

 ঠান্ডা জলপানের অদম্য তৃঞ্চা ফসফরাসের একটি বহু আলোচিত লক্ষণ, কিন্তু বহুক্ষেত্রে তৃঞ্চা একদম থাকে না যা আমাদের নজর এড়িয়ে যায়। (ডা. আর.এফ রাভে)

 হোমিওপ্যাথিক শাস্ত্রে প্রচলিত রেপাটর্রীগুলোর মধ্যে সবচেয়ে উপযোগী কোনটি? এর উত্তরে জে.এইচ ক্লার্ক এর উক্তিটি প্রণিধানযোগ্য। তিনি বলেন,“চিকিৎসকের নিজের স্মৃতিশক্তিই সবচেয়ে উপযোগী রেপাটর্রী।”

 গিঁটবাতে লক্ষণে কলচিকাম দিয়ে সুফল না পেলে বেঞ্জায়িক এসিড দাও। (ডা. ডব্লিউ বোরিক)

 জ¦র হলেই জ¦ও কমাতে একোনাইট দিও না অথবা অন্য ঔষধের সাথে পর্যায়ক্রমে একোনাইট দিওনা। যদিও সত্য সত্যই একোনাইটের রোগী হয়, তবে একাই তা সারিয়ে দিবে। (ডা. ডারহাম)

 সন্তান জন্মদান কালে প্রসূতি অত্যন্ত কষ্টভোগ করলে একোনাইট সূচিত হয়, তবে যদি লোকিয়াস্রাব বন্ধ বা লুপ্ত হয়, তবে কখনই একোনাইট দেওয়া চলবে না। (ডা. জেমস টেইলার কেন্ট)

 এম্ব্রা গ্রিসিয়া সন্ধ্যায় প্রয়োগ করা অনুচিৎ কারণ এতে রোগের বৃদ্ধি হয়। (ডা. এইচ.সি মুরো)

 কেটে গেলে রক্ত সাথে সাথে জমাট বাঁধে এমন রোগীতে এনাকার্ডিয়াম দেওয়া চলবে না। (ই.এফ ফ্যারিংটন)

 টাইফয়েড রোগীতে সুস্পষ্টভাবে নির্দিষ্ট না হয়ে আর্সেনিক প্রযোজ্য হলে অপূরণীয় ক্ষতি করে। (ডা. এইচ.সি মুরো)

 বেলেডোনা বারে বারে প্রয়োগ অনুচিৎ। উচ্চশক্তির বেলেডোনার বারে বারে প্রয়োগে রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে। (ডা. কেইস)

 ডিজিটালিস দিয়ে রোগীর প্রস্রাবের প্রতি লক্ষ্য রাখতে হবে। যদি প্রস্রাব কমে যায় তবে তৎক্ষণাৎ ডিজিটালিস প্রয়োগ বন্ধ করতে হবে। (ডা. এইচ. সি এলেন)

 মেয়েদের ঋতুস্রাবের নির্দিষ্ট সময়ের ঠিক আগে আগে গ্লোনয়িন প্রয়োগ করতে নেই; প্রায়ক্ষেত্রেই ঋতুস্রাব বন্ধ হয়ে যেতে পারে। (ডা. এইচ.সি মুরো)

 যদি খুব তাড়া না থাকে তবে ইগ্নেশিয়া সকালে প্রয়োগ করাই ভাল, কারণ রাত্রে ঘুমের আগে দিলে অস্থিরতা বাড়িয়ে দিতে পারে। (হ্যানিম্যান)

 কোষ্ঠকাঠিন্য অবস্থায় রাস টক্স সায়েটিকা ব্যথা সারাতে পারে না। (ডা. এইচ.সি মুরো)

 স্যান্টোনাইন নিম্নক্রমে বিষময় ফল দিতে পারে। জ¦র অবস্থায় ও কোষ্ঠকাঠিন্য থাকলে শিশুকে কখনই স্যান্টোনাইন দেবে না। ( ডা. উইলিয়াম বোরিক)

 যে সকল বালকদের নিম্নাঙ্গ পক্ষাঘাত হয়, তাদের পক্ষে রাসটক্স উচ্চ শক্তি বিশেষ ফলপ্রদ। মাঝে মাঝে ২/১ মাত্রা সালফার প্রয়োগে দ্রুত আরোগ্য হয়। (হ্যানিম্যান)

 কানের সকল প্রকার যন্ত্রণায় পালসেটিলা ৩০ অথবা ক্যামোমিলা ১২ বা ৩০ শক্তির যে কোন একটি দিয়ে অত্যাশ্চর্য ফল পেয়েছি। (ডা. কেন্ট)

 গনোরিয়া রোগের তরুণ অবস্থায় গনোক্কাস ৩০ একমাত্রা করে দৈনিক ৩বার ব্যবহার্য। তবে ভেসিকেরিয়া কমিড ø ১০ ফোঁটা মাত্রায় জলসহ প্রত্যহ ৩বার বেশ কিছু দিন ব্যবহারে অব্যর্থ ফলপ্রদ। (ডা. বোরিক)

 প্রসূতির দুধ জ¦রে ব্রায়োনিয়া ২০০ দিনে ৩/৪বার প্রয়োগে আশ্চর্য ফল প্রদ। ( ই.এফ ফ্যারিংটন)

 গর্ভাবস্থায় প্রাতঃকালীন বমি এমগভেলাস পার্সিকা ø- ৫ ফোঁটা মাত্রায় দিনে ২/৩ বার ঠান্ডা জলসহ সেবন উত্তম ফলদায়ক। (ডা. এডমন্ড)

 শিশুদের পুরাতন বা জটিল চিকিৎসা শুরু করার প্রথমে আর্ণিকা ২০০শক্তি ১মাত্রা প্রয়োগ করার কথা স্মরণ রাখবেন। (ডা. এন.এম চৌধুরী)

 রোগীর প্রস্রাবে খুবই কষ্ট, প্রস্রাবের পরিমাণ অল্প, ক্যাথিটার প্রয়োগেও প্রস্রাব না হলে সলিডেগো ভিরগিউরা ø ৫-১০ ফোঁটা মাত্রায় ঠান্ডা জলসহ দৈনিক ৩/৪ বার সেবনে আশ্চর্য ফল পাওয়া যায়। (ডা. গ্যালভার্ডিন)

 আঙ্গুলহাড়ার প্রথম অবস্থায় লোবালিয়া ø তুলা ভিজিয়ে আক্রান্ত স্থানে দিনে ৩বার লাগাবেন এবং ফেরাম ফস ৬শক্তি ও সাইলিশিয়া ৬ শক্তি ৩টি ট্যাবলেট মাত্রায় গরম জলসহ ২ ঘন্টা অন্তর পর্যায়ক্রমে সেবনে রোগ তাড়াতাড়ি উপশম হয়। (ডা. টেসি জোন্স)

 ইনফ্লুয়েঞ্জা রোগীর একবার শীত, একবার গরম, তৎসহ পিঠের দিকে অত্যাধিক শীত অনুভূত হলে আর্স আয়োড ৩ শক্তি এবং জেলসিমিয়াম ৩শক্তি এক মাত্রা করে ২ ঘন্টা অন্তর পর্যায়ক্রমে সেবনে রোগ তাড়াতাড়ি উপশম হয়। (ডা. হেল)

 যে কোন বাতের রোগে আমি অন্য সকল ঔষধ ছাড়াই সালফার, কষ্টিকাম ও রাস টক্সেও উপর সম্পূর্ণ নির্ভর করতে পারি। ( ডা. ই.বি ন্যাশ)

 কোন প্রকার প্রদাহ জনিত পীড়ায় কফিয়া ও একোনাইট সমশক্তি সম্পন্ন পর্যায়ক্রমে ব্যবহার্য। উদরাময়ের বেদনার কোনও লেশমাত্র না থাকলে কফিয়া উপকারী (এসিড ফস, পডো, রিসিনাস)। (ডা. হেরিং)

 যে কোন চর্ম রোগে স্পাঞ্জিয়া ø ৫ ফোঁটা একমাত্রায় ঠান্ডা জলসহ দৈনিক ৩বার সেবনে শীঘ্রই রোগ আরোগ্য লাভ করে। (ডা. পার্স)

 উপদংশ জনিত নাসিকা ক্ষতের অনেক রোগীকে হিপার সালফ ২০০ শক্তি প্রয়োগ করে আরোগ্য করেছি। (ডা. উইলিয়াম কেন্ট)

 শরীর থেকে প্রমেহ বিষ সম্পূর্ণ রুপে দূর করতে হলে থুজা ৩০ একমাত্রা করে প্রতিদিন শয়নের পূর্বে বেশ কিছু দিন সেবন করতে হবে। (ডা. ই. জোন্স)

 এপেন্ডিসাইটিসের রোগীকে বেলেডোনা ৬ এবং মার্কসল ৬ শক্তি একমাত্রা করে এক ঘন্টা অন্তর পর্যায়ক্রমে প্রয়োগ করে অতি আশ্চর্য ফল পাইয়াছি। (ডা. হেল)

 হুপিং কাশিতে বেলেডোনা ৩ এবং ড্রসেরা ৩ শক্তি একমাত্রা করে ১ ঘন্টা অন্তর পর্যায়ক্রমে অনেক রোগীকে আরোগ্য করেছি। (ডা. এডমন্ড)

 পায়ের একজিমায় রাসভেন ৬ ও লিডাম পাল ৬ শক্তি একমাত্রা করে দিনে ৩বার প্রয়োগ উত্তম ফলপ্রদ। (ডা. স্পেসি)

 মাথা ঘোরার ঔষধ সমূহের মধ্যে ফসফরাস সর্বশ্রেষ্ট ঔষধ। (ডা. জার)

 শিরঃঘূর্ণের উৎকৃষ্ট ঔষধ হচ্ছে ককুলাস ৩০। ( ডা. হিউজেস)

 বয়স্কদের ডান পাশের অন্ত্র (হার্ণিয়া) বৃদ্ধিতে লাইকো একমাত্র ঔষধ। (ডা. জে.কে.এফ বেকার)

 বহুমূত্র রোগে এসিড ফস ২ ও ইউরোনিয়াম নাইট্রিকাম ৩ শক্তি পর্যায়ক্রমে প্রয়োগেই মহৌষধ। (ডা. আর বিশ্বাস)

 পিত্ত পাথরীতে খুব ব্যথা অনুভব করলে ক্যাল্কেরিয়া কার্ব ৩০ একমাত্রা করে ৩০ মিনিট অন্তর ব্যবহার্য। কিন্তু ৩/৪ ঘন্টার মধ্যে উপকার না পেলে বার্ব্বেরিস ø ৫ ফোঁটা মাত্রায় ঠান্ডা জলে সহ ৩০ মিনিট অন্তর প্রয়োগ অব্যর্থ ফলদায়ক। (ডা. হিউজেস)

 কলেরা বা উদরাময়িক কলেরায় কেলি ফস ৬ শক্তি অব্যর্থ ঔষধ। (ডা. সুসলার)

 পুরুষ বা মহিলাদের সঙ্গমেচ্ছা সম্পূর্ণরুপে নষ্ট হয়ে গেলে, বিশেষতঃ পুরুষদের ধ্বজভঙ্গ রোগে অসমোডিয়াম ৩ শক্তি একমাত্রা দৈনিক ৩/৪ বার সেবন করাই শ্রেয়। ( ডা. আর বিশ্বাস)

 প্রমেহ সহ বাতের রোগে ক্যালি বাইক্রম উচ্চশক্তি উপকারী। (ই.এফ ফ্যারিংটন)

 উদরাময় বা অন্য কোন কঠিন পীড়ায় ভোগার পর আহারান্তেই পাকস্থলীতে শূণ্যতা বোধ, দেহজীর্ণ, মল কঠিন, ও কালচে রঙের হয়, এই অবস্থায় সেনা নি¤œ শক্তি বলকারক টনিকের ন্যায় কাজ করে। (ডা. ক্লার্ক)

 রাস টক্সে ১- ৩০ শক্তি ক্রমশ প্রয়োগ করে আমি ৭৫% বালকের একজিমা আরোগ্য হবেই। (ডা. হিউজেস)

 বৃদ্ধদের নিউমোনিয়া ও প্লুরিসি রোগে সেনেগা ৩০ শক্তি বেশী দিন ব্যবহারে উত্তম ফল পাওয়া যায়। (ডা. গ্যারেসি)

 চাপ প্রয়োগে, সঞ্চালনে, শব্দে ও আলোর মধ্যে থাকলে যে সমস্ত রোগীর শিরঃপীড়া বৃদ্ধি হয় এবং বস্ত্রাদি দ্বারা ঢেকে রাখলে উপশম হয়, সে সকল রোগীকে সাইলিশিয়া প্রয়োগ করলে শীঘ্র রোগ আরোগ্য হয়। (ডা. ডানহাম)

 ষ্ট্যানাম ৩ শক্তি সেবনের পর লম্বা কৃমি ও সূতা কৃমি নির্গত হয়। কিন্তু মহাত্মা হ্যানিম্যান বলেন, ষ্ট্যানাম ৩ শক্তি বিচূর্ণ সেবনে কৃমি গুলো অচৈতন্য হয়ে পড়ে। (ডা. টেষ্টি)

 যদি কথা বললে স্বরভঙ্গ কমে, তবে কষ্টিকাম। আর কথা বলার যদি স্বরভঙ্গ বাড়ে, তাহলে ফসফরাস প্রয়োগ বিধেয়। (ডা. জি. সেলটান)

 দুর্বলতা হোক, আর রক্তহীনতাই হউক অথবা যে কোন পীড়ায় হোক না কেন, যদি সামান্য কারণে প্রচুর ঘাম হয়, কোমরে প্রচন্ড ব্যথা এবং অতিশয় দুর্বলতা থাকে তবে কেলি কার্ব এক মাত্রা ঔষধ স্বরণ কর। ( ই. এফ ফ্যারিংটন)

 শ^াসকষ্ট ও পেটের যন্ত্রণার সাথে যকৃত পুরাতন রক্তাধিক্য বর্তমান থাকে, আবার যকৃতের রক্তাধিক্য বশতঃ যদি রোগের অর্শরোগ জন্মে, তবে হিপার সালফ ব্যবস্থা করিবেন। (ডা. বেইস)

 যেখানে ক্রমাগত বাহ্য বমির সাথে শিশুরা অত্যন্ত দুর্বল হয়ে পড়ে, শরীর ও হাত ঠান্ডা হয়ে যায়, অনবরত ছটফট করতে থাকে, সেখানে কেলি ব্রোম ৩ বা ৬ শক্তি ফলপ্রদ। (ডা. কেরো)

 ঋতুস্রাব বন্ধ, স্নায়ুবিক দুর্বলতা বশতঃ ঋতুলোপ, তৎসহ মুর্চ্ছাভাব প্রভৃতি রোগে জ্যাস্থক জাইলাম ৩ শক্তি বিশেষ ফলপ্রদ। (ডা. কলিন্স)

 শিরায় স্ফীতিতে বিশেষতঃ পুরাতন স্ফীতিতে জিঙ্কাম মেট উপযোগী। (ডা. এলেন)

 জরায়ুর নানাবিধ পীড়া, ডিম্বাশয় প্রদাহ, ডিম্বাশয়ে তীব্র বেদনা, রজঃস্রাব প্রভৃতি পীড়ায় অষ্টিলেগো মেডিউস ৬ বা ৩০ শক্তি চমৎকার ফলপ্রদ। (ডা. বার্ট)

 টার্ণেরা অ্যাফ্রা ø ঔষধটি স্ত্রী ও পুরুষ উভয়েরই জননেন্দ্রিয়ের উত্তেজনা বৃদ্ধি করে। ইহা ধ্বজভঙ্গ রোগের একটি বিশিষ্ট ঔষধ। (ডা. হেল)

 মেরুমজ্জার উত্তেজনায় নাক্স ভম ও সালফার শ্রেষ্ঠ ঔষধ। (ডা. জার)

 কলিক রোগ বা শূলবেদনা ম্যাগ ফস ৩০ শক্তি গরম জলে মিশিয়ে সেবন করবেন। (ডা. জি.সি মর্গান)

 ক্যাল্কে ফস ১ এবং সাইলিশিয়া ৩ শক্তি রোগ ৩বার এক সপ্তাহ অন্তর পর্যায়ক্রমে ব্যবহার করলে ভগন্দর রোগ আরোগ্য হয়। (ডা. সি.আর ফ্লুরি)

 শিশুদের নাক দিয়ে রক্তপড়া, নাভি দিয়ে রস রক্তপড়া, অন্ডকোষ ফোলা, তৎসহ দেহ শুকিয়ে যেতে থাকলে এব্রাটেনাম ৬ বা ৩০ শক্তি ভাল ফলপ্রদ। (ডা. কেন্ট)

 যখন কোনও শুষ্ক বা ক্ষীণ দেহ, ক্ষয়িত মাংস, চোপসান মুখ, কোঠরাগত এবং বৃদ্ধের অবয়বের মত ব্যক্তি দর্শন করবেন, তখনই একবার আর্জেন্ট নাইট স্মরণ করবেন। (ডা. এলেন)

 মাথায় বাম দিকের শিরঃপীড়ায় সিপিয়া উপকারী। (ডা. লিলি)

মন্ত্রের মত কাজ করে

 অতিরিক্ত লবণ খাইবার ইচ্ছা কমাতে এবং শিশুদের ঘাড় – গলা সরু ও মেজাজ খিটখিটে হলে নেট্রাম মিউর ২০০ শক্তি একমাত্রা করে একদিন অন্তর একদিন ২বার অথবা নেট্রাম মিউর ৬শক্তি ২/৩টি ট্যাবলেট গরম জলসহ দিনে ৩বার কিছু দিন প্রয়োগ করবেন।

 অবরুদ্ধ ঋতুস্রাব ঘটাতে (গর্ভপাত নয়) প্রথমে নেট্রাম মিউর ১এম একমাত্রা করে দৈনিক ১বার কয়েক মাত্রা প্রয়োগে উপকার না হলে, কেলি কার্ব ১এম একমাত্রা করে প্রত্যহ ১বার কয়েক দিন সেবনে ঋতুস্রাব ঘটাতে অব্যর্থ।

 অর্শ রোগে লাল বর্ণের রক্তস্রাব মিলিফোলিয়াম ø (কালো রক্তস্রাব হেমামেলিস ø) এবং রক্তকাশে ট্রিলিয়াম ø ১০- ১৫ ফোঁটা ঠান্ডা জলসহ দিনে ৩/৪ বার সেবনে অদ্ভুদ ফলদায়ক।

 অনবরত টক গন্ধযুক্ত ও বুক জ¦ালাসহ বমি হলে (গ্যাষ্টিক), বমির পরেও বুক জ¦ালা করে তাহলে আইরির্স ভার্স ৩০ এক ফোঁটা করে ও নেট্রাম ফস ৩ বা ৬ শক্তি ৩টি ট্যাবলেট গরম জলসহ ২ঘন্টা অন্তর পর্যায়ক্রমে কয়েক মাত্রা সেব্য।

 অত্যন্ত অসহনীয় প্রসব বেদনায় রোগিনী বলে, “আমি প্রসব করিতে পারিবো না” তৎসহ আধ কপালে পেরেক বেঁধার প্রচন্ড ব্যথা থাকলে কফিয়া ৩০ এক বা আধ ঘন্টা অন্তর ২/৪ মাত্রা প্রয়োগের সঙ্গে সঙ্গেই সহজে প্রসব হয়ে যাবে।

 আঁচিলের ঔষধ গুলোর মধ্যে থুজা অক্সি ২০০ অন্যতম ঔষধ। এছাড়াও লক্ষণানুসারে কষ্টিকাম, এসিট নাইট কার্যকরী ১ মাত্রা করে দৈনিক একবার কয়েকদিন সেবনীয়। থুজা ø তুলা দিয়ে বাহ্যিক প্রয়োগে অতি দ্রুত ফল পাওয়া যায়।

 ঋতুস্রাবের পূর্বে স্তনে বেদনা হলে ক্যাল্কেরিয়া কার্ব ২০০ বা কোনিয়াম ২০০ অথবা ল্যাক ক্যান ২০০ শক্তি সপ্তাহে ২/৩ মাত্রা সেবনের কথা মনে রাখবেন।

 ঋতুস্রাবের পূর্বে বা পরে উদরাময় হলে পালসেটিলা ৩০ একমাত্রা করে দিনে ২/৩ বার সেবনে ফলপ্রদ।

 ঋতুস্রাব শুরু হলেই দাঁতের ব্যথা শুরু হয়, এই অবস্থায় ষ্ট্যাফিসেগ্রিয়া ৩০ একমাত্রা করে রোজ ৩বার সেবনীয়।

 কানে অবুর্দ বা পলিপাস হলে, এই রোগের প্রধান ঔষধ থুজা অক্সি ৩০ একমাত্রা করে দৈনিক ৩বার কিছু দিন সেবনে অতিশয় সুফল পাওয়া যায়।

 কথা বললে যদি হাঁপানির টান বাড়ে, তাহলে ড্রসেরা ø বয়সানুসারে ৩ থেকে ৮ ফোঁটা মাত্রায় ঠান্ডা জলসহ একঘন্টা পর পর কয়েক মাত্রা সেবনে অব্যর্থ।

 গর্ভাবস্থায় হাত পা ফোলায় বোবেভিয়া ø – ৫/৭ ফোঁটা মাত্রায় জলসহ প্রত্যহ ৩বার কয়েক দিন সেবনীয়। এই অবস্থায় লবণ খাওয়া নিষেধ।

 গর্ভাবস্থায় কোন জিনিসের গন্ধ সহ্য না হলে বা খাদ্য দ্রব্যের গন্ধে গা বমি বমি করলে এবং ভ্রমণকালে বমি বা গা বমি বমি হলে ককুলাস ইন্ডিকা ৬ শক্তি একমাত্রা করে ২ঘন্টা অন্তর সেবনে অব্যর্থ ফলদায়ক। রোগ কঠিন হলে থেরিডিয়ন ৩০ ব্যবহার্য।

 গাত্র ত্বক খুব চুলকায়, চর্ম বিবর্ণ, সর্বাঙ্গ, ক্ষুদ্র ক্ষুদ্র উদ্ভেদ, বিশেষতঃ গুহ্যদ্বারে ও জননেন্দ্রিয়ে অসহ্য চুলকানি হলে রেডিয়াম ব্রোমাইড ৩০ একমাত্রা করে দিনে দুবার সেবনীয়।

 গলগন্ড বা থাইরয়েড গ্রন্থির বৃদ্ধিতে ঔষধের লক্ষণুসারে আর্স আয়োড, ক্যাল্কেরিয়া আয়োড ৩০ অথবা বারাইটা আয়োড ৩০শক্তি মহৌষধ। একমাত্রা করে দৈনিক ২/৩ বার কিছু দিন সেবনীয়।

 চর্মে অত্যন্ত চুলকানি, চুলকাতে চুলকাতে রক্ত বের করে ফেলে এলুমিনা ৬ বা ৩০ শক্তি একমাত্রা করে ৩/৪ ফোঁটা ৩ ঘন্টা অন্তর কয়েক মাত্রা প্রয়োগের পর সালফার ৩০ একমাত্রা করে রোজ ২বার দিবেন।

 চুলকানির পুরাতন অবস্থায় লোবেলিয়া ৬ এবং ক্রোটন টিগ ৬ একমাত্রা করে ২ ঘন্টা অন্তর পর্যায়ক্রমে সেবনে অব্যর্থ।

 চোখের উভয় পাতায় শোথে বা ফোলায় ফসফরাস ৩০ একমাত্রা করে দৈনিক ২/৩ বার কয়েক দিন সেবনে অব্যর্থ ফলপ্রদ।

 চোখের ভ্রু উপর পাতায় মধ্যস্থল ফোলায় বা শোথে কেলি কার্ব ৩০ একমাত্রা করে দৈনিক ২/৩ বার সেবনে অব্যর্থ ফলপ্রদ।

 চোখের নীচের পাতায় শোথ বা পাতা ফুলে পুটলির মত হলে এপিস মেল ৩০ একমাত্রা করে দৈনিক ২/৩ বার সেবনে উপকারী।

 চোখের পাতা ঝুলে পড়লে জেলসিমিয়াম ৩ শক্তি প্রধান ঔষধ। একমাত্রা তিন ঘন্টা অন্তর সেবনীয় মনে রাখবেন।

 ছাত্র-ছাত্রীদের পরীক্ষার সময়ে খুব ঘুম পেলে, ঘুম তাড়াবার জন্য স্ক্রুফুলেরিয়া নোডেসা ø ৮/১০ ফোঁটা মাত্রায় ঠান্ডা জলসহ দৈনিক ২বার সকাল- সন্ধ্যায় বা ইহার ৩০ শক্তি রোজ ২বার অথবা ফেরাম ফস ১২ শক্তি ৬/৭টি ট্যাবলেট মাত্রায় উঞ্চ জলসহ সকাল- সন্ধ্যায় সেবনে উৎকৃষ্ট ফলদায়ক।

 ছুরি বা তীক্ষè ধারাল যন্ত্রে কেটে যাবার পর অথবা অস্ত্রোপচার করার পর কোন প্রকার সমস্যা উপসর্গ দেখা দিলে ষ্ট্যাফিসেগ্রিয়া ৩০ একমাত্রা করে দৈনিক ৩বার সেবনে সকল সমস্যা দুরীকরণে অব্যর্থ।

 জন্ডিস রোগের প্রধান ঔষধ হচ্ছে চেলিডোনিয়াম ø ও হাইড্রাষ্টিস ø প্রত্যেক ঔষধের ৮/১০ ফোঁটা মাত্রায় ঠান্ডা জলসহ একত্রে বা পর্যায়ক্রমে দৈনিক ৩বার সেবনে অব্যর্থ।

 জন্ডিস রোগে রোগীর মলের রং সাদা হলে ডলিকস ৩০ একমাত্রা করে দৈনিক ৩বার সেবনে ২/৩ দিনের মধ্যেই মলের রং স্বাভাবিক হয়, মনে রাখবেন।

 জরায়ুর স্থানচ্যুতির অমূল্য ঔষধ হলে সিপিয়া ১২ বা ৩০ শক্তি একমাত্রা করে দৈনিক ২/৩ বার সেবনীয়। জরায়ু স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে অব্যর্থ।

 জিহ্বার পক্ষাঘাতে বা কথা বলতে কষ্ট হলে কষ্টিকাম ২০০ শক্তি শ্রেষ্ট ঔষধ।

 জিহ্বা শুকিয়ে কাঠ হয়ে গেলে ক্লোরাম ৬ বা ৩০ একমাত্রা করে দৈনিক ৩/৪ বার সেবনে অব্যর্থ।

 ট্রেনে বা বাসে চলাকালীন সময়ে চোখে ধূলা বালি পড়লে প্রথমে সালফার ৩০ এক ঘন্টা অন্তর ২/৪ মাত্রা সেবনের পর, সাইলিসিয়া ২০০ দুই/এক মাত্রা প্রয়োগ করবেন।

 অসাড়ে মলত্যাগ, মলদ্বার ফাঁকা বা খোলা থাকে, সর্বদাই মল গড়িয়ে গড়িয়ে পড়ায় এলো ২০০ ও ৩০ খুবই উপকারী।

 অর্শ, অর্শের রক্তস্রাব, ভগন্দর, মলদ্বারে ফাঁটা ঘা, ক্ষত প্রভৃতি পীড়ায় পিওনিয়া ø খুবই উপকারী।

 অচৈতন্য রোগের পর বৃদ্ধদের স্মরণশক্তি হ্রাসে এনাকার্ডিয়াম ২০০ অপেক্ষা ব্যারাইটা কার্ব ২০০ অধিক উপকারী।

 আঘাত লাগা হেতু কোন পুরাতন পীড়ায় আর্ণিকার পর কোনিয়াম ২০০ বা ১এম খুবই উপকারী।

 এ্যালোপ্যাথিক এ.টি.এস এর মত হোমিওপ্যাথিতে লিডাম ২০০ বা আর্সেনিক ২০০ বা হাইপেরিকাম ২০০ শক্তি একই কার্যকরী। এছাড়াও কোরামিনের মত মস্কাস ø অথবা কার্বো ভেজ ২০০ একই কাজ করে।

 কোন স্থানে মচকানো বা থেঁৎলানোর ব্যথায় আর্ণিকা অপেক্ষা বেলিস পিরেনিস ø খুবই উপকারী।

 নাক দিয়ে রক্তস্রাব, মূত্রনালী দিয়ে রক্ত নির্গত হলে নেট্রাম নাইট্রি অব্যর্থ মহৌষধ।

 পায়ের তলায় ভীষণ জালা থাকলে সালফার, স্যানিকিউলা ২০০ শক্তি খুবই ফলদায়ক।

 প্রতি বছর শীতকালে যাদের কাশি, বুকে ও নাসিকায় পুরাতন সর্দিতে এন্টিমোনিয়াম সালফ কার্যকরী।

 বংশগত বাত রোগে মেডোরিনাম ও সাইলিসিয়া অধিক উপযোগী।

 মাথার পশ্চাৎ ভাগেই অধিক ব্যথা, তৎসহ বমি বা গা বমি বমি থাকলে- ককুলাস ইন্ডিকা।

 রোগীর প্রস্রাব ঘোলা, পাত্রে রাখলে খুব ঘন পুরু তলানী জমালে- অরাম মেটালিকাম উপযোগী।

 রাত্রে পা অত্যন্ত চুলকায়, অস্থির বোধ করে, এপাশ ওপাশ, ঠান্ডায় বৃদ্ধিতে রাস টক্স।

 শরীরের কোন স্থান মচকে যাবার পর বাত আক্রমণে এবং হাতের কবজী ও জানুসন্ধির প্রদাহে – রুটা।

 হাত পা অত্যন্ত ঠান্ডা। শরীর কিংবা নিম্নের অর্ধাঙ্গ সাংঘাতিক রকম ঠান্ডা হয়ে গেলে নেট্রাম মিউর অত্যন্ত কার্যকরী।

ক্রনিক ডিজিজ রোগ লক্ষণে কোন তাড়াহুড়া করে প্রেসক্রিপশসন করিবেন না। সম্পূর্ণ রোগলিপি নিয়ে বিচার বিশ্লেষণ না করে কোন ঔষধ প্রয়োগ করিবেন না। আমি বহু গ্রন্থ থেকে, বহু জার্নাল হতে এই সমস্ত মণিমুক্তা সংগ্রহ করেছি। ভবিষ্যতে আরও বেশী করে ঝুড়ি ভর্তি করে আপনাদের সামনে উপস্থাপ পরিকল্পনা রয়েছে। অবহেলা না করে সযত্ননে রেখে দিবেন, আশা করি আপনাদের চিকিৎসা জীবনে সুচিকিৎসার ক্ষেত্রে পরম উপকারী বন্ধুর মত কাজ করবে।

#বিঃদ্রঃ চিকিৎসার জন্য অবশ্যই ডাক্তারের সরনাপন্ন হোন।

01/04/2025

ডা. কেন্টের ১২টি পর্যবেক্ষণ ও ব্যাখ্যা:

১। দীর্ঘকালীন রোগের বৃদ্ধি, শেষ পর্যন্ত রোগীর ক্রমাবনতি।

ব্যাখ্যা : এক্ষেত্রে বুঝতে হবে জীবনীশক্তি খুব দুর্বল, ফলে গভীর অ্যান্টি-সোরিক ওষুধ সহ্য করতে পারছে না। তাই দীর্ঘকালীন রোগ বৃদ্ধি। বা 30 শক্তির বেশি অর্থাৎ উচ্চ শক্তির ঔষধ ব্যবহার করা ঠিক হয়নি। নিম্ন শক্তির ঔষধ ব্যবহার করা উচিত ছিল। রোগের কারণে শরীরের কোন যন্ত্রের পরিবর্তন হয়ে গেছে। রোগ সারার অবস্থায় নাই। এই দীর্ঘকালীন বৃদ্ধিকে এখন‌ই কোন নিম্ন শক্তির ঔষধ দিয়ে উপশম করা দরকার। নচেৎ জীবন সংশয় হওয়ার আশঙ্কা আছে। এরূপ অবস্থায় প্রথম থেকেই নিম্ন শক্তির ঔষধ দিয়ে জীবনী শক্তিকে উজ্জীবিত করার চেষ্টা করা ভালো।

২। দীর্ঘকালীন বৃদ্ধি ও শেষে ধীরগতিতে রোগের উন্নতি।

ব্যাখ্যা : ঔষধ প্রয়োগের পর কয়েক দিন বা কয়েক সপ্তাহ রোগ বৃদ্ধির পর যদি অল্প অধীর গতিতে উপশম হতে থাকে, তাহলে বুঝবেন শরীরের ভিতরে অল্প হলেও টিসুর পরিবর্তন শুরু হয়েছে। জীবনীশক্তি যান্ত্রিক প্রক্রিয়া তৈরি করতে সক্ষম হয়েছে। তাই ধীরে ধীরে রোগ সারার দিকে যাচ্ছে। এক্ষেত্রে রোগের গতি প্রকৃতি লক্ষ্য করে যেতে হবে। ঔষধ ঘন ঘন দেয়া যাবে না। প্রয়োজনে অনেকদিন অপেক্ষা করতে হতে পারে। তা কয়েক মাসও হতে পারে।

৩। তড়িঘড়ি কিন্তু সংক্ষিপ্ত ও জোরালো রোগ বৃদ্ধি, তারপর শুরু হয় অতি দ্রুত গতিতে রোগের উন্নতি।

ব্যাখ্যা : এক্ষেত্রে বুঝতে হবে জীবনীশক্তির প্রতিক্রিয়া খুবই জোরালো, শরীরে কোন যান্ত্রিক পরিবর্তন হয়নি, অতি প্রয়োজনীয় যন্ত্রের খারাপ কোনো পরিবর্তন হয়নি। এক্ষেত্রে রোগ সম্পূর্ণ নিরাময় হবে ও নিরাময় দীর্ঘস্থায়ী হবে। এই বৃদ্ধি হোমিওপ্যাথিক বৃদ্ধি। অস্বাভাবিক নয়। বুঝতে হবে, ঔষধ নির্বাচন সঠিক হয়েছে কিন্তু শক্তি ও মাত্রা একটু বেশি হয়েছে। ঔষধ প্রয়োগের পর বৃদ্ধি লক্ষ্য করা গেলে, ঔষধ পুনঃ প্রয়োগ করা যাবে না। তরুণ রোগের ক্ষেত্রে প্রায় এসব লক্ষ্য করা যায়।

৪। কিছু কিছু বিশেষ ক্ষেত্রে দেখা যায় ঔষধ প্রয়োগের পর রোগ আদৌ বৃদ্ধি হয় না বরং স্বাভাবিক নিরাময়ের দিকে যাচ্ছে।

ব্যাখ্যা : এ অবস্থা থেকে বোঝা যায় ঔষধের শক্তি ও মাত্রা সঠিক হয়েছে, যা সচরাচর আশা করা যায় না। জীবনীশক্তি যথেষ্ট শক্তিশালী অবস্থায় রয়েছে। শরীরের কোন যান্ত্রিক পরিবর্তন হয়নি।

৫। রোগ লক্ষণ সমূহের প্রথমে উপশম শুরু হলো তারপরে বৃদ্ধি হতে থাকলো।

ব্যাখ্যা : ওষুধ প্রয়োগের কয়েক দিন বা ১/২ সপ্তাহ পর থেকে ঔষধ প্রয়োগের আগের অবস্থা ফিরে আসে। অনেক সময় কিছু লক্ষণ নিয়ে ফিরে আসে।

ডা. কেন্ট এর দুটি কারণ ব্যাখ্যা করেছেন যথা :

(ক) নির্ধারিত ঔষধটি হয়তো আংশিক সঠিক হয়েছে, ফলে রোগ পূর্ণ নিরাময়ের বদলে, উপশম হয়েছিল তাই কয়েকদিনের মধ্যে আবার লক্ষণগুলি ফিরে আসছে। এর মানে রোগীকে ধাতুগত ভাবে যথাযথ বিচার বিশ্লেষণ করা হয়নি।
কিন্তু যদি ঔষধ সুনির্বাচিত হয়েছে বলে মনে হয় তাহলে আরো উচ্চ শক্তি প্রয়োগে ভালো ফল পাওয়া যায়। তাতেও রোগলক্ষণ ফিরে ফিরে আসলে, আরো উচ্চ শক্তি দিতে হবে।

(খ) তাতেও নিরাময় না হলে বুঝবেন রোগটি সারার অবস্থায় নাই। সে ক্ষেত্রে নির্বাচিত ঔষধের নিম্নশক্তি দিয়ে রোগটিকে উপশম করে রাখার চেষ্টা করতে হবে।

মন্তব্য : সুনির্বাচিত আন্টি-মায়াজমটিক ঔষধে ১/২ মাত্রাতেই কাজ হয় ও পূর্ণ আরোগ্য হয়।

৬। ঔষধ প্রয়োগের পর খুব কম সময়ের জন্য রোগ লক্ষণ উপশম হয়।

ব্যাখ্যা : ঔষধ প্রয়োগের পর দীর্ঘকালীন ও স্থায়ী রোগ আরোগ্য থাকার কথা কিন্তু তা থাকছে না। কারণ এমন কিছু প্রতিবন্ধকতা সৃষ্টি হয়ে আছে ফলে এমন হচ্ছে।
যথা : কেউ নেশা জাতীয় দ্রব্য তামাক, জর্দা, মদ ইত্যাদি সেবন করে, ফলে ঔষধের কাজে বাধা সৃষ্টি করে। এসব ত্যাগ করলেই ভালো ফলাফল পাওয়া যায়। এক্ষেত্রে এটাই প্রমাণ হয় যে ঔষধ নির্বাচন সঠিক আছে, রোগীর জীবনীশক্তি ঠিক আছে।
অনেক সময় চিররোগের ক্ষেত্রে রোগ না সারার পিঁছনে কোন ধাতুগত কারণ লুকিয়ে থাকে। সে ক্ষেত্রে কোন আন্টি-মায়াজমটিক ঔষধ প্রয়োগে বাধা দূর হয়ে স্থায়ী আরোগ্য হয়। আবার এমনও হতে পারে যে দেহের অভ্যান্তরে যন্ত্রাংশ খুব খারাপ অবস্থায় আছে বা ধ্বংস হয়ে গেছে। যা চিররোগের ক্ষেত্রে হয়, সে ক্ষেত্রে ফলাফল অস্থায়ী হতে পারে।
অচির রোগের ক্ষেত্রে ঔষধ পুনঃ পুনঃ প্রয়োগ করা উচিত, তাতে প্রতিবারেই অল্প সময়ের জন্য হলেও উপশম দেখা দিবে, শেষ পর্যন্ত রোগী সুস্থ হয়ে উঠবে।

৭। রোগ লক্ষণগুলি পুরোপুরি বিলুপ্ত হয়েছে তবুও রোগী পূর্ণভাবে সুস্থতা অনুভব করছে না।

ব্যাখ্যা : হোমিওপ্যাথি মতে ঔষধ প্রয়োগের পর রোগ লক্ষণগুলি বিলুপ্তি হওয়ার সাথে সাথে মন ভালো হবে, শরীরে জোর পাবে, মন ও শরীর তাজা হবে, ক্ষুধা, ঘুম হজম, মল, মুত্র ত্যাগ স্বাভাবিক হবে, স্বাছন্দবোধ করবে। কিন্তু এর ব্যাতিক্রম হলে বুঝবেন রোগী সুস্থ হয়নি।
রোগী ও পূর্ণ সুস্থতা ফিরেও আসছে না; কারণ দেহ অভ্যন্তরে এমন কিছুর অভাব আছে বা দেহের যন্ত্রাংশের এমন কিছু স্থায়ী ক্ষতি হয়ে গেছে যে , রোগীকে খানিকটা সুস্থ করলেও পুরোপুরি সারিয়ে তুলতে পারছে না।
যদিও ঔষধ নির্বাচন সঠিক হয়েছে, যথেষ্ঠ সময় নিয়ে কাজ করছে, রোগ লক্ষণ দুর হয়েছে, তবুও রোগী পূর্ণ না হয়ে আংশিক সুস্থ হচ্ছে।
বুঝতে হবে এ রোগটি সম্পূর্ণ সুস্থ হবে না বা হবার নয়।

৮। এমন কিছু কিছু রোগী আছে যারা প্রত্যেকটি ঔষধ সেবন করে প্রুভারের মতো আচরণ করে।

ব্যাখ্যা : এইসব রোগীরা অল্পতেই এমনই উত্তেজিত যে, যে কোন বাহিরের বস্তুতে সে অদ্ভুত উত্তেজিত হয়, ঠিক তড়কা রোগীর মতো। যে কোন কারণেই হোক এদের স্নায়ুতন্ত্র ভীষণভাবে উত্তেজিত হয়। এদের শরীর হোমিওপ্যাথি ঔষধ প্রুভিংয়ের জন্য বেশ উপুযুক্ত। বিশেষ করে উচ্চতর শক্তি প্রয়োগ করলে এদের শরীরে ঔষধের লক্ষণাবলী পরিস্কারভাবে ফুটে উঠে।

এসব ক্ষেত্রে তরুণ রোগ সারাতে কোন অসুবিধা হয় না। কিন্তু চির রোগে উচ্চতর শক্তির ঔষধ প্রয়োগ করলে এই ধরণের রোগীরা অদ্ভুত আচরণ করে। তবে ৩০, ২০০ শক্তিতে স্বাভাবিক আচরণ করে।
মন্তব্য : এসব রোগীরা দুরারোগ্য। অধিকাংশ ক্ষেত্রেই সারার অযোগ্য।

৯। প্রুভারদের উপর হোমিও ঔষধের কার্যাবলী ।

ব্যাখ্যা : সুস্থ প্রুভারদের দ্বারা সঠিক পদ্ধতিতে নিখুঁত ও সম্পূর্ণভাবে প্রুভিং হওয়া উচিৎ। কারণ তা থেকেই নিখুঁত মেটিরিয়া মেডিকা তৈরী হবে। তাতে প্রুভাররা উপকৃত হন। প্রুভারদের ধাতুগত বৈচিত্র ভালো ভাবে লক্ষ্য করে লিখে রাখা উচিত। কারণ প্রুভিংয়ের পর কোন পরিবর্তন হলে তা প্রুভিংকৃত ঔষধের লক্ষণ হিসাবে বিবেচিত হবে এবং ঔষধের লক্ষণাবলী স্পষ্ট হবে। অর্গাননে নিদৃষ্ট করা আছে কিভাবে প্রুভিং হওয়া উচিত।

১০। ঔষধ প্রয়োগের পর নতুন নতুন লক্ষণাবলী দেখা দেয়।

ব্যাখ্যা : যদি দেখা যায় ঔষধ প্রয়োগের পর প্রচুর পরিমানে নতুন নতুন লক্ষণ বার বার ফিরে আসছে আবার চলেও যাচ্ছে কিন্তু রোগীর চিহিৃত নিদৃষ্ট লক্ষণাবলী যাচ্ছে না বা সারছে না তা হলে বুঝবেন ঔষধ নির্বাচন সঠিক হয়নি।
হয়তো এটা ঠিক যে এগুলো রোগীর নতুন লক্ষণ নয়। এগুলি পুরানো লক্ষণ, যা রোগীর স্বরণে ছিলো না।
এসব ঘটনা প্রমান করে ঔষধ নির্বাচন সঠিক হয়নি। নতুন করে ভালো ভাবে পর্যবেক্ষণ করে ঔষধ নির্বাচন করতে হবে।

১১। ঔষধ প্রয়োগের পর রোগীর পুরানো লক্ষণাবলী একের পর এক ফিরে আসছে।

ব্যাখ্যা : যদি দেখা যায় পুরানো লক্ষণাবলী একের পর ফিরে আসছে, কিছুদিন পর চলেও যাচ্ছে এবং ক্রমশ সুস্থবোধ করছে, তাহলে বুঝবেন রোগী সারার পথে
আছে। এক্ষেত্রে ঔষধ পুনঃ প্রয়োগ প্রয়োজন নাই। লক্ষণাবলীর এই আসা-যাওয়া বহুদিন চলতে পারে, মাসের অধিক কাল চলতে পারে। লক্ষ্য করতে হবে লক্ষণগুলি দেহের অভ্যন্তর হতে বাহির দিকে, উপর থেকে নীচের দিকে, দেহের বেশি গুরুত্বপূর্ণ অঙ্গ থেকে কম গুরুত্বপূর্ণ অঙ্গের দিকে যাচ্ছে কি না ?
যদি দেখা যায় পুরানো কোন লক্ষণ এসে চলে না গিয়ে থেকে গেল তাহলে ঔষধটি পুনঃ প্রয়োগের প্রয়োজন হতে পারে বা নতুন কোন ঔষধ নির্বাচনের প্রয়োজন হতে পারে।

১২। ঔষধ প্রয়োগের পর থেকে রোগ লক্ষণাবলী উল্টো পথে চলছে।

ব্যাখ্যা : রোগ সারার নিদৃষ্ট নিয়ম আছে। যথা :
(ক) রোগীর রোগ লক্ষণসমূহ উপর থেকে নীচ অর্থাৎ মাথা থেকে পায়ের দিকে যাবে।
(খ) দেহের অভ্যন্তর হতে বাহির দিকে যাবে।
(গ) দেহের বেশি গুরুত্বপূর্ণ অঙ্গ থেকে কম গুরুত্ব অঙ্গের দিকে যাবে।
কিন্তু যদি দেখা যায় রোগ লক্ষনগুলি এই নিয়মের উল্টোপথে চলছে তাহলে বুঝতে হবে রোগটি সারার পথে নাই। এবং ক্রমশই রোগীকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। যথা - চর্মরোগ ভালো হয়ে হাঁপানী দেখা দিলো বা বাতের অসুখ ভালো হয়ে হার্টের অসুখ দেখা দিলো। এই লক্ষণ মোটেও ভালো নয়। দ্রুত এই অবস্থাকে প্রতিষেধক করতে হবে। এই ভাবে রোগ লক্ষণ উল্টো পথে প্রসারিত হলে রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে।

🌅কেমন যেতে পারে আগামী দিনগুলো ✅১৭ তারিখ নাগাদ দেশে তাপমাত্রা সাময়িক বৃদ্ধি ও কুয়াশা বেল্টের প্রকোপ কমে যেতে পারে। এতে ...
15/01/2024

🌅কেমন যেতে পারে আগামী দিনগুলো
✅১৭ তারিখ নাগাদ দেশে তাপমাত্রা সাময়িক বৃদ্ধি ও কুয়াশা বেল্টের প্রকোপ কমে যেতে পারে। এতে ১৭ তারিখ থেকে ২০ তারিখ পর্যন্ত শৈত্য প্রবাহ বন্ধ থাকতে পারে।
🌦️১৮-১৯ তারিখ বৃষ্টির পর ২১ তারিখ থেকে আবারো শীতের প্রকোপ বৃদ্ধি ও শৈত্য প্রবাহ চালু হতে পারে। পরের দফায় সর্বনিম্ন তাপমাত্রার মান বর্তমান শৈত্যপ্রবাহ থেকেও নিচে থাকতে পারে।

✅রংপুর ও রাজশাহী বিভাগের কোথাও কোথাও মাঝারি শৈত্য প্রবাহেরও আশঙ্কা থেকে যায় পরের দফায়🇧🇩🇧🇩

জীব জন্তু পোকা থেকে তৈরি যে সব হোমিওপ্যাথিক ঔষধঃ1.  মশা দিয়ে তৈরি হয় – Culex Musca.2. ছারপোকা দিয়ে তৈরি হয় – Cimex L...
11/01/2024

জীব জন্তু পোকা থেকে তৈরি যে সব হোমিওপ্যাথিক ঔষধঃ

1. মশা দিয়ে তৈরি হয় – Culex Musca.
2. ছারপোকা দিয়ে তৈরি হয় – Cimex Lectularius.
3. তেলাপোকা দিয়ে তৈরি হয় – Blatta orientalis & Blatta americana.
4. মৌমাছি দিয়ে তৈরি হয় – Apis Mellifica.
5. ইউরোপিয়ান জায়ান্ট ভীমরুল দিয়ে তৈরি হয় – Vespa Crabo. (জার্মানিতে এই ভীমরুল হত্যা করা আইনত দন্ডনীয়)
6. Spanish মাছি দিয়ে তৈরি হয় – Cantharis.
7. জীবন্ত মাকড়শা (New zealand এ পাওয়া যায়) দিয়ে তৈরি হয় – Lactrodectus katipo.
8. বড় কালো রঙের কিউবান মাকড়শা দিয়ে তৈরি হয় – Mygale.
9. কিউবার বিষাক্ত এক ধরনের মাকড়সা দিয়ে তৈরি হয় – Terentula Cubensis.
10. স্পেনের এক ধরনের মাকড়শা মিউজিকের তালে নাচতে থাকে সেটা দিয়ে তৈরি হয় (রোগীও মিউজিকের তালে নৃত্য করে) – Terentula Hispanica.
11. কমলা রঙের মাকড়শা দিয়ে তৈরি হয় – Theridion.
12. হাঙর মাছের তেল (Cod Liver Oil) দিয়ে তৈরি হয় – Oleum Jecoris Aselli.
13. সবুজ বর্ণের টিকটিকি (USA এ পাওয়া যায়) দিয়ে তৈরি হয় – Lacerta.
14. রাজহাঁস (Tundra Swan) থেকে তৈরি হয় – Lactis Vaccini Flos.
15. সামুদ্রিক কিং ক্র্যাব বা কাঁকড়ার শুকনো রক্ত দিয়ে তৈরি হয় – Limulus.
16. পাগলা কুকুরের লালা দিয়ে তৈরি হয় – Lyssinum/Hydrophobinum.
17. বিচ্ছুর বিষাক্ত বিষ দিয়ে হয় – Scorpio.
18. বিড়ালের দুধ দিয়ে তৈরি হয় – Lac Felinum.
19. কুকুরের দুধ দিয়ে তৈরি হয় – Lac Caninum.
20. গরুর দুধ দিয়ে তৈরি হয় – Lac Vaccinum.
21. গরুর দুধের সর (Skimmed milk) দিয়ে তৈরি হয় – Lac defloratum.
22. গরুর দুধের দই দিয়ে তৈরি হয় – Lac Vaccinum Coagulatum. (গর্ভবতী মহিলাদের বমির ভাবে ভালো কাজ করে)
23. ঘরের কুনোব্যাঙের গ্ল্যান্ড থেকে নিঃসৃত সাদা রঙের আঠালো পদার্থ দিয়ে তৈরি হয় – Bufo Rana.
24. জীবন্ত পিঁপড়া গুঁড়া করে তৈরি হয় – Formica Rufa/Myrmexine.
25. গরুর চামড়ার ভস্ম দিয়ে তৈরি হয় – Carbo Animalis.
26. গরুর gallbladder (Ox gall) থেকে তৈরি হয় – Fel Tauri.
27. সদ্য প্রসূত গরু বা ঘোড়ার বাছুরের জিহবার লালা দিয়ে তৈরি হয় (যৌনশক্তি বৃদ্ধি করে যা গ্রীক সৈন্যরা সেবন করত) – Hippomanes
28. ভেড়া বা ষাঁড়ের অগ্ন্যাশয় ও লালাগ্রন্থি দিয়ে তৈরি হয় – Pancreatinum.
29. ভেড়া ও গরুর ওভারির জুস দিয়ে তৈরি হয় – Oophorinum/Ovininum.
30. ভেড়া ও গরুর টেস্টিসের জুস দিয়ে তৈরি – Orchitinum.
31. ভেড়া ও বাছুরের থাইরয়েড দিয়ে তৈরি হয় – Thyroidinum.
32. শুকরের পাকস্থলীর জুস থেকে তৈরি হয় – Pepsinum.
33. মাছের ফসিল (ফসিল বলতে মৃত প্রাণী বা উদ্ভিদের অংশবিশেষ পাথরে পরিণত হওয়া এমন ধরনের বস্তুকে বোঝায়) দিয়ে তৈরি হয় – Ichthyolum.
34. তিমি মাছের বমি দিয়ে তৈরি হয় – Ambra Grisea.
35. হরিণ/মৃগনাভ (কস্তুরী) দিয়ে তৈরি হয় – Moschus.
36. এক ধরনের চিংড়ি মাছ (Crawfish) দিয়ে তৈরি হয় – ASTACUS FLUVIATILIS (CANCER ASTACUS).
37. সামুদ্রিক Cuttle fish এর বিষাক্ত কালো কালি দিয়ে তৈরি হয় – Sepia Officinalis.
38. সামুদ্রিক Red Starfish দিয়ে তৈরি হয় – Asterias Rubens.
39. শুয়োপোকা বা রেশমপোকার গুটি দিয়ে তৈরি হয় – Bombyx.
40. মুরগীর ডিমের খোসার ভস্ম দিয়ে তৈরি হয় – Ova Tosta.
41. Yellow Viper সাপের বিষ দিয়ে তৈরি হয় – Brothops.
42. পদ্মগোখরা সাপের বিষ দিয়ে তৈরি হয় – Naja tripudians.
43. জার্মান দেশের ভাইপার নামক সাপের বিষ দিয়ে তৈরি হয় – Vipera Berus.
44. Moccasin সাপের বিষ দিয়ে তৈরি হয় – Toxicophis.
45. Bush Master/Surucucu সাপের বিষ দিয়ে তৈরি হয় – Lachesis Mutus.
46. Rattle Snake এর বিষ দিয়ে তৈরি হয় – Crotalus Horridus.
47. সামুদ্রিক Coral Snake এর বিষ দিয়ে তৈরি হয় – Elaps Corallinus.
48. Cactus গাছের পোকা দিয়ে তৈরি হয় – Coccus Cacti.
49. ঘোড়ার পায়ের নখ দিয়ে তৈরি হয় – Castor Equi.
50. সামুদ্রিক ঝিনুকের খোলস ভস্ম (Indian Cockle) দিয়ে তৈরি হয় – Cocculus Indicus.
51. সামুদ্রিক লাল কোরাল দিয়ে তৈরি হয় – CORALLIUM RUBRUM.
52. জীবন্ত Lobster এর পরিপাকতন্ত্রের রস দিয়ে তৈরি হয় – Homarus.
53. অগ্ন্যাশয়ের রস দিয়ে তৈরি হয় – Insulinum.
54. মানুষের যৌনাঙ্গ থেকে নিঃসৃত গণোরিয়ার পুঁজ দিয়ে তৈরি হয় – Medorrhinum.
55. মানুষের যৌনাঙ্গের ঘা থেকে নিঃসৃত সিফিলিসের পুঁজ দিয়ে তৈরি হয় – Syphilinum.
56. Purple Fish দিয়ে তৈরি হয় – Murex Purpurea (যা মেয়েদের অত্যধিক যৌন আকাঙ্খা দূর করে)
57. শিয়ালের ফুসফুস দিয়ে তৈরি হয় – Pulmo vulpis(হাঁপানির জন্য অত্যন্ত ফলপ্রদ ঔষধ)
58. জেলিফিশ দিয়ে তৈরি হয় – Medusa.
59. মাথার উঁকুন দিয়ে তৈরি হয় – Pediculus.
60. ম্যালেরিয়ার জীবানু দিয়ে তৈরি হয় – Malaria officinalis.
61. ঘাস ফরিং দিয়ে তৈরি হয় – Bombyx.
62. বড় কাঁকড়া দিয়ে তৈরি হয় – Astacus fluviatilis.
63. লাল স্টারফিস দিয়ে তৈরি হয় -Asterius rubens.

{{{সিরাজগঞ্জ অনলাইন হোমিওপ্যাথিক স্কুল}}}

Address

Dinajpur
5230

Telephone

1918444304

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Robiul Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share