Sanatan Vidyarthi Samsad, HSTU

Sanatan Vidyarthi Samsad, HSTU এসো ‍ঋত-ঋদ্ধির পথে

চুকনগর গণহত্যা হলো ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তান সেনাবাহিনী এবং স্থানীয় সহযোগীদের দ্বারা সংঘটিত...
21/05/2026

চুকনগর গণহত্যা হলো ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তান সেনাবাহিনী এবং স্থানীয় সহযোগীদের দ্বারা সংঘটিত বাঙালি হিন্দুদের একটি গণহত্যা। ডাকরা গণহত্যা আমাদেরই দেশের মানুষ দ্বারা (রাজাকার দ্বারা) সংঘটিত একদিনে সর্ববৃহৎ গণহত্যা। যে গণহত্যা সম্পর্কে বর্তমান প্রজন্ম কিছুই জানে না।

ডাকরা মূলত বাগেরহাটের রামপালের পেড়িখাল ইউনিয়নের একটি গ্রাম। মে মাসের ১১ তারিখ থেকে ডাকরা ও পেড়িখালি ইউনিয়নের হিন্দু ধর্মাবলম্বীরা দেশত্যাগ করতে শুরু করলে ডাকরা গ্রামের কালীবাড়ির প্রধান সেবায়েত বাদলচন্দ্র চক্রবর্তী ভক্তদের এখনই ভারত যেতে নিষেধ করেন। এরপর সবাই মিলে সিদ্ধান্ত নেন ২২শে মে সুন্দরবনের ভেতর দিয়ে ভারতে চলে যাবে। উক্ত সিদ্ধান্ত অনুযায়ী ২২শে মের কয়েক দিন আগ থেকে পার্শ্ববর্তী গ্রামগুলো থেকে অসংখ্য হিন্দু পরিবার ডাকরা কালীবাড়ির আশেপাশে মংলা নদী, মাদারতলা নদী ও কুমারখালী খালের তীরে শতাধিক নৌকায় অবস্থান নেয়। ২১ তারিখের মধ্যে ডাকরা কালীবাড়ি ও চারপাশে জায়গা হয়ে উঠে অনেকটা ছোট শরণার্থী শিবিরের মতো। ডাকরা গ্রামের ইনাম আলী শেখ, জোনাব আলী শেখ ও দেলোয়ার হোসেন উপস্থিত হিন্দু ধর্মাবলম্বীদের পূর্ণ নিরাপত্তার আশ্বাস দেন। বাঁশতলী গ্রামের শান্তি কমিটির সদস্য আফসার উদ্দিনও এ সময়ে পাকিস্তানি বাহিনী কোনো সমস্যা করবে না বলে আশ্বাস দিয়েছিলো।

এরপর তারাই হিন্দু ধর্মাবলম্বী এই মানুষদের হত্যার জন্য মেডিকেল ছাত্র লিয়াকত আলী গজনবীর মাধ্যমে বাগেরহাটের রাজাকার কমান্ডার রজ্জব আলী ফকিরের কাছে একটি চিঠি পাঠায়। ২১শে মে দুপুর ১টার দিকে রাজাকার রজ্জব আলী ফকিরের নেতৃত্বে একেএম ইউসুফ, সিরাজ মাস্টার, আকিজ উদ্দিন, ইসহাকসহ রাজাকারের একটি দল বড় দুটি ছিপওয়ালা নৌকায় ডাকরায় পৌঁছে। প্রতিটি নৌকায় ছিল ১৫ থেকে ২০ জন রাজাকার। রাজাকারদের প্রথম নৌকাটি কালীগঞ্জ বাজার অতিক্রম করে মাদারতলী খালের দিকে অগ্রসর হয়। দ্বিতীয় নৌকা কুমারখালী খাল বরাবর অগ্রসর হয় এবং তারপর মাদারতলী বরাবর চলে আসে। দ্বিতীয় নৌকা থেকে রাজাকারেরা নেমেই ভিড়ের মধ্যে নির্বিচারে গুলি চালাতে শুরু করে। ইতোমধ্যে প্রথম নৌকা থেকেও রাজাকারেরা নিচে নেমে কালী মন্দিরের দিকে এগিয়ে ভিড়ের মধ্যে নির্বিচারে গুলি চালায়। এ সময় বৃষ্টির মতো দুদিক থেকে গুলির শব্দ শুনে নৌকা ও তীরে অবস্থানরত নিরীহ মানুষ দিশেহারা হয়ে পড়েন। প্রাণ বাঁচাতে তারা হিতাহিত জ্ঞান হারিয়ে ছুটতে থাকেন। দুদিক থেকে গুলিবিদ্ধ হয়ে বহু মানুষ মারা যান। যারা গুলিবিদ্ধ হয়ে বেঁচে ছিলেন, তাদেরকে জবাই করে হত্যা করা হয়। রাজাকারেরা কালীবাড়ি প্রাঙ্গণে এসে উপস্থিত নারী ও পুরুষদের আলাদা করে। এরপর আরও পুরুষ আছে কি না তা পরীক্ষা করার জন্য কয়েকজন রাজাকার ঘরের ভেতরে ঢুকে শাড়ি পরা অবস্থায় কয়েকজন পুরুষকে খুঁজে পায়। তাদের টেনে হিঁচড়ে বাইরে এনে মন্দির প্রাঙ্গণে লাইন ধরে ব্রাশফায়ার ও জবাই করে হত্যা করে।

মাত্র দুই ঘন্টায় সংগঠিত এই গণহত্যায় মৃত্যুবরণ করেছিলেন প্রায় ৯০০+ মানুষ। যদিও শহীদদের তালিকায় পাওয়া যায় ৬৪৬ জন নিরীহ ভক্ত ও গ্রামবাসীর নাম। গণহত্যা শেষে কয়েকজন নারী সেখানেই ধর্ষিতা হন। আর কিছু সুন্দরী তরুণীকে অপহরণ করে রাজাকার কমান্ডার রজ্জব আলীর নৌকায় তুলে নেয় এবং স্থানীয় রাজাকারদের সঙ্গে নিয়ে বাগেরহাটে ফিরে যায়। নিচের ছবিটি ডাকরা কালী মন্দিরের‌। এই মন্দির প্রাঙ্গনেই শত শত নিরীহ ভক্ত ও গ্রামবাসীকে গুলি ও জবাই করে হত্যা করেছিল তারা।

আজ ২১ মে, ডাকরা গণহত্যা দিবস।
বিনম্র শ্রদ্ধা 🙏

নমস্কারআজকে ১৫ মে ২০২৬, ‎সনাতন বিদ্যার্থী সংসদ, হাবিপ্রবি শাখা কর্তৃক আয়োজিত “বৈশাখী সংক্রান্তি ও ধর্মচক্র ” ধর্মীয় ভাবগ...
15/05/2026

নমস্কার
আজকে ১৫ মে ২০২৬, ‎সনাতন বিদ্যার্থী সংসদ, হাবিপ্রবি শাখা কর্তৃক আয়োজিত “বৈশাখী সংক্রান্তি ও ধর্মচক্র ” ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে অনুষ্ঠিত হয়েছে। বৈশাখ মাসের সনাতন সংস্কৃতির মাহাত্ম্য, ধর্মীয় আলোচনা, প্রশ্নোত্তর ও প্রসাদ বিতরণের মাধ্যমে আজকের ধর্মচক্র অনুষ্ঠিত হয়।
‎উক্ত ধর্মচক্রে উপস্থিত থেকে সফলভাবে সম্পন্ন করার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

‎কৃতজ্ঞতায়-
‎কার্যনির্বাহী কমিটি
‎সনাতন বিদ্যার্থী সংসদ, হাবিপ্রবি।

নমস্কার‎আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, সনাতন বিদ্যার্থী সংসদ, হাবিপ্রবি শাখা কতৃর্ক “এসভিএস ক্রিকেট টুর্নামেন্ট ...
12/05/2026

নমস্কার
‎আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, সনাতন বিদ্যার্থী সংসদ, হাবিপ্রবি শাখা কতৃর্ক “এসভিএস ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ইং” ‎(সিজন -১) অনুষ্ঠিত হতে যাচ্ছে। এরই নিমিত্তে আগ্রহী খেলোয়াড়দের নিম্নোক্ত লিঙ্কে রেজিস্ট্রেশন করার জন্য অনুরোধ করা হলো।

‎SVS Cricket Tournament 2026 (Season-1)🏏

🔴Player Entry Fee- 50 Tk.
To send money-
🔸Bkash - 01773882239
🔸Nagad - 01342035201

(give reference name and collect Transaction ID)
https://forms.gle/Amid58PWPSRJkLMfA

‎অনুরোধক্রমে,
‎উদয় কৃষ্ণ জয়
‎ক্রিয়া বিষয়ক সম্পাদক
‎সনাতন বিদ্যার্থী সংসদ, হাবিপ্রবি

ওঁ তৎ সৎনমস্কার সনাতন বিদ্যার্থী সংসদ, হাবিপ্রবি শাখা কর্তৃক কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির উদ্যোগে আয়ো...
08/05/2026

ওঁ তৎ সৎ
নমস্কার

সনাতন বিদ্যার্থী সংসদ, হাবিপ্রবি শাখা কর্তৃক কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির উদ্যোগে আয়োজিত সাপ্তাহিক ধর্মচক্র স্বতঃস্ফূর্ত এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।

ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির সবাইকে এবং বিশেষ করে দায়িত্ব নিয়ে যারা প্রোগ্রামটি সফল করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ।

🚩 ধর্মচক্রে সমবেত কন্ঠে মন্ত্র উচ্চারণ, ধ্যান ,গীতাপাঠ, প্রশ্নোত্তর পর্ব, ধর্মীয় কুইজ ও তাদের মধ্যে পুরস্কার বিতরণ অন্তে প্রসাদ বিতরণ করা হয়।

🌸 সনাতন বিদ্যার্থী সংসদ বিশ্বাস করে—এই ধারাবাহিক ধর্মচক্র আমাদের আত্মিক উন্নতি ও সাংগঠনিক বন্ধনকে আরও সুদৃঢ় করবে।

তারিখ: ৭ মে ২০২৬, বৃহস্পতিবার
সময়: বিকাল ৪:৩০ ঘটিকা।
স্থান: কেন্দ্রীয় মন্দির, হাবিপ্রবি।

‎🕉️ তৎ সৎ‎নমস্কার🙏‎আগামীকাল ০৭/০৫/২০২৬ ইং রোজ বৃহস্পতিবার, হাবিপ্রবি কেন্দ্রীয় মন্দিরে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়া...
06/05/2026

‎🕉️ তৎ সৎ

‎নমস্কার🙏
‎আগামীকাল ০৭/০৫/২০২৬ ইং রোজ বৃহস্পতিবার, হাবিপ্রবি কেন্দ্রীয় মন্দিরে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং অনুষদ কর্তৃক সাপ্তাহিক ধর্মচক্রের আয়োজন করা হয়েছে।
আগামীকাল ধর্মচক্রে ‎পূজা-অর্চনা পরিচালনা করবেন–শ্রীলেখা রায় (সিএসই-২৫)
ধর্মচক্রে গীতাপাঠ করবেন–শমীষ্ঠা (সিএসই-২৬)

‎অনুষ্ঠান সূচী:-
‎*পূজাপাঠ: বিকাল ৪:৩০–০৫ টা।
‎*ওঁ,গায়ত্রী ও অন্যান্য মন্ত্র উচ্চারণ: বিকাল ০৫–০৫:১৫ মিনিট।
‎*গীতাপাঠ ও ধর্মালোচনা: বিকাল ০৫:১৫–০৫:৪৫ মিনিট।
‎*কীর্তন: বিকাল ০৫:৪৫–সন্ধা ০৬:১৫ মিনিট।
‎*প্রসাদ বিতরণ: সন্ধা ০৬:১৫–০৬:৪৫ মিনিট।
‎স্থান: হাবিপ্রবি কেন্দ্রীয় মন্দির।

‎বিঃদ্রঃ: আগামীকাল কার্যনিবাহী কমিটির তত্ত্বাবধানে ধর্মচক্র যথাসময়ে শুরু এবং শেষ করা হবে। ধর্মচক্র শেষে ইঞ্জিনিয়ারিং অনুষদের পক্ষ থেকে সকল ভক্তবৃন্দর জন্য মহাপ্রসাদের ব্যবস্থা করা হয়েছে।

‎উক্ত ধর্মচক্রে আপনাদের সকলের উপস্থিতি ও সহযোগিতা একান্তই কাম্য🙏

‎বিনয়াবনত🙇‍♂️
‎কার্যনির্বাহী কমিটি
‎সনাতন বিদ্যার্থী সংসদ, হাবিপ্রবি।

🕉️ তৎ সৎনমস্কার 🙏১লা মে ২০২৬ ইং, হাবিপ্রবি কেন্দ্রীয় মন্দিরে "২০ ব্যাচের" উদ্যোগে এক সুশৃঙ্খল ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়...
02/05/2026

🕉️ তৎ সৎ
নমস্কার 🙏

১লা মে ২০২৬ ইং, হাবিপ্রবি কেন্দ্রীয় মন্দিরে "২০ ব্যাচের" উদ্যোগে এক সুশৃঙ্খল ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ধর্মচক্র অনুষ্ঠিত হয়েছে। 🌼

গীতা পাঠ ও ধর্মালোচনা করেন শ্রদ্ধেয় কৃষ্ণেন্দু দাদা। তাঁর উপস্থাপনায় গীতার গভীর তাৎপর্য অত্যন্ত সুন্দরভাবে ফুটে ওঠে। ভক্তিমূলক পরিবেশে গীতা পাঠ, ধর্মালোচনা, কীর্তন ও তুলসি আরতির মাধ্যমে পুরো আয়োজনটি হয়ে ওঠে আধ্যাত্মিকতায় পরিপূর্ণ ও হৃদয়গ্রাহী।

ধর্মচক্রের বিশেষ আকর্ষণ ছিল কুইজ প্রতিযোগিতা, যেখানে অংশগ্রহণকারীদের মাঝে ছিল উৎসাহ ও উদ্দীপনা। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় আনন্দঘন পরিবেশে। এছাড়াও, গত মাসে গীতা পাঠে অংশগ্রহণকারীদের এবং “রেড স্বস্তিকা” কর্তৃক হাবিপ্রবি-এর রক্তদাতাদের সম্মাননা প্রদান করা হয়, যা নিঃসন্দেহে সকলের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

📍২০ ব্যাচের দাদা-দিদিদের পক্ষ থেকে হাবিপ্রবি কেন্দ্রীয় মন্দিরে কিছু সংখ্যক খাবার প্লেট উপহার প্রদান করা হয়েছে।
সবশেষে প্রসাদ বিতরণের মাধ্যমে সুন্দর আয়োজনের সমাপ্তি ঘটে।

🙏 এমন মহৎ ও সুশৃঙ্খল আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। 🙏

‎ওঁ তৎ সৎ‎নমস্কার🙏‎আগামীকাল ০১/০৫/২০২৬ ইং রোজ শুক্রবার,সনাতন বিদ্যার্থী সংসদ, হাবিপ্রবি শাখা কর্তৃক সাপ্তাহিক বিশেষ ধর্ম...
30/04/2026

‎ওঁ তৎ সৎ
‎নমস্কার🙏
‎আগামীকাল ০১/০৫/২০২৬ ইং রোজ শুক্রবার,সনাতন বিদ্যার্থী সংসদ, হাবিপ্রবি শাখা কর্তৃক সাপ্তাহিক বিশেষ ধর্মচক্রের আয়োজন করা হয়েছে।
‎ধর্মচক্র সঞ্চালনা করবেন -২০ ব্যাচ
‎স্থান: হাবিপ্রবি কেন্দ্রীয় মন্দির।

‎অনুষ্ঠান সূচী:-
‎*পূজাপাঠ: বিকাল ৪.৩০ ঘটিকা
‎*ওঁ,গায়ত্রী ও অন্যান্য মন্ত্র উচ্চারণ: বিকাল ৫.০০ ঘটিকা
‎*গীতাপাঠ ও ধর্মালোচনা: বিকাল ৫.১০ ঘটিকা
‎*কীর্তন: বিকাল ৬.০০ ঘটিকা
‎*প্রসাদ বিতরণ: বিকাল ০৬:৩০ ঘটিকা

‎বিঃদ্রঃ: উক্ত ধর্মচক্রে এপ্রিল মাসে অনুষ্ঠিত অনুষদীয় ধর্মচক্রের গীতা পাঠকদের বিশেষ পুরস্কার এবং রেড স্বস্তিকার পক্ষ থেকে এই মাসের সকল রক্ত দাতাদের বিশেষ সম্মাননা প্রদান করা হবে।
‎অনুষ্টান যথাসময়ে শুরু এবং শেষ হবে। মহা প্রসাদের ব্যবস্থা করা হয়েছে।

‎উক্ত ধর্মচক্রে আপনাদের সকলের উপস্থিতি ও সহযোগিতা একান্তই কাম্য🙏

‎বিনয়াবনত
‎কার্যনির্বাহী কমিটি
‎এসভিএস, হাবিপ্রবি।

ওঁ তৎ সৎনমস্কার সনাতন বিদ্যার্থী সংসদ, হাবিপ্রবি শাখা কর্তৃক সোশ্যাল সাইন্স এন্ড হিউম্যানিটিস ফ্যাকাল্টির উদ্যোগে আয়োজিত...
25/04/2026

ওঁ তৎ সৎ
নমস্কার

সনাতন বিদ্যার্থী সংসদ, হাবিপ্রবি শাখা কর্তৃক সোশ্যাল সাইন্স এন্ড হিউম্যানিটিস ফ্যাকাল্টির উদ্যোগে আয়োজিত সাপ্তাহিক ধর্মচক্র ও নবাগত শিক্ষার্থীদের নিয়ে গ্রান্ড মিটিং।

🚩 আজকের ধর্মচক্রে সমবেত কন্ঠে মন্ত্র উচ্চারণ, ধ্যান, গীতাপাঠ, প্রশ্নোত্তর পর্ব, নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তৃতা প্রদান ও প্রসাদ বিতরণ করা হয়।

🌸 সনাতন বিদ্যার্থী সংসদ বিশ্বাস করে—এই ধারাবাহিক ধর্মচক্র আমাদের আত্মিক উন্নতি ও সাংগঠনিক বন্ধনকে আরও সুদৃঢ় করবে।

তারিখ: ২৪ এপ্রিল, শুক্রবার
সময়: বিকাল ৪:০০ ঘটিকা।
স্থান: কেন্দ্রীয় মন্দির, হাবিপ্রবি।

ওঁ তৎ সৎনমস্কার🙏আগামীকাল (২৪/০৪/২০২৬) শুক্রবার, হাবিপ্রবি কেন্দ্রীয় মন্দিরে সাপ্তাহিক ধর্মচক্র ও গ্রান্ড মিটিং এর আয়োজন ...
23/04/2026

ওঁ তৎ সৎ
নমস্কার🙏

আগামীকাল (২৪/০৪/২০২৬) শুক্রবার, হাবিপ্রবি কেন্দ্রীয় মন্দিরে সাপ্তাহিক ধর্মচক্র ও গ্রান্ড মিটিং এর আয়োজন করা হয়েছে।

আগামীকালকে ধর্মচক্র সঞ্চালনা করবেন -সোশ্যাল সায়েন্স এন্ড হিউম্যানিটিস ফ্যাকাল্টি

গীতা পাঠ ও পূজা করবেন- হরদেবী রায় (সমাজবিজ্ঞান -২৫ ব্যাচ)

সময়: বিকেল ৪:০০ ঘটিকা
স্থান: হাবিপ্রবি কেন্দ্রীয় মন্দির।

বিঃদ্রঃ: অনুষ্ঠান যথাসময়ে শুরু এবং শেষ হবে । মহাপ্রসাদের আয়োজন করা হয়েছে।

উক্ত ধর্মচক্র এবং গ্রান্ড মিটিংয়ে সকল ব্যাচের বিদ্যার্থীদের উপস্থিতি ও সহযোগিতা একান্তই কাম্য🙏

আয়োজনে: সনাতন বিদ্যার্থী সংসদ, হাবিপ্রবি।

অক্ষয় তৃতীয়া সনাতন ধর্মের একটি অত্যন্ত পবিত্র ও শুভ তিথি, যা বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে পালিত হয়। “অক্ষয়” শব্...
20/04/2026

অক্ষয় তৃতীয়া সনাতন ধর্মের একটি অত্যন্ত পবিত্র ও শুভ তিথি, যা বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে পালিত হয়।
“অক্ষয়” শব্দের অর্থ- যা কখনও ক্ষয় হয় না বা নষ্ট হয় না। এই দিনে করা সৎকর্ম, দান, জপ, তপ, পূজা ইত্যাদির ফল চিরস্থায়ী বা অক্ষয় বলে শাস্ত্রে উল্লেখ আছে।

শাস্ত্র মতে, এই দিনে যেকোনো ধর্মীয় কাজ করলে তার ফল অক্ষয় হয়- অর্থাৎ কখনও নষ্ট হয় না। স্কন্দ পুরাণ এ বলা হয়েছে-
“অক্ষয় তৃতীয়ায় যৎ কিঞ্চিত্ দত্তং জপতপঃ কৃতম্।
তদক্ষয়ং ভবেত্ সর্বং”
অনুবাদ : অক্ষয় তৃতীয়ায় যা কিছু দান, জপ বা তপ করা হয়, তা সবই অক্ষয় হয়।

শাস্ত্রে বলা আছে, এই দিনেই ত্রেতা যুগের সূচনা হয়েছিল বলে বিশ্বাস করা হয়। এছাড়াও এই তিথিতে ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম আবির্ভূত হন। এই দিনে মহর্ষি বেদব্যাস গণেশের সহায়তায় মহাভারত রচনা শুরু করেন।
আবার, অনেক শাস্ত্রে বলা হয়, এই দিনে গঙ্গা মর্ত্যে অবতীর্ণ হন।

সাধারণত এই দিনে প্রধানত ভগবান শ্রীবিষ্ণু ও মাতা লক্ষ্মী এর পূজা করা হয়।

সনাতন বিদ্যার্থী সংসদ, হাবিপ্রবি শাখার পক্ষ থেকে সকলকে জানাই অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা। 🙏

ওঁ তৎ সৎনমস্কার🙏সনাতন বিদ্যার্থী সংসদ, হাবিপ্রবি কর্তৃক ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির উদ্যোগে সাপ্তাহিক ধর্মচক্র। ধর্মীয় আল...
17/04/2026

ওঁ তৎ সৎ
নমস্কার🙏
সনাতন বিদ্যার্থী সংসদ, হাবিপ্রবি কর্তৃক ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির উদ্যোগে সাপ্তাহিক ধর্মচক্র। ধর্মীয় আলোচনা, ভক্তিমূলক পরিবেশ এবং সকলের আন্তরিক অংশগ্রহণে পুরো আয়োজনটি হয়ে উঠেছিল শান্তিময় ও অনুপ্রেরণাদায়ক।

ধর্মচক্র শেষে প্রসাদ বিতরণ এবং একই সাথে নবাগত ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি ২৬ ব্যাচের শিক্ষার্থীদের পরিচয় পর্বও সফলভাবে সম্পন্ন হয়, যা তাদের জন্য ছিল এক নতুন পথচলার সূচনা।
সবশেষে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ।

তারিখ: ১৬ এপ্রিল
সময়: বিকাল ৫ ঘটিকা
স্থান: কেন্দ্রীয় মন্দির, হাবিপ্রবি

Address

HSTU
Dinajpur
5200

Telephone

+8801615755417

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sanatan Vidyarthi Samsad, HSTU posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share