Md Juwel Islam

Md Juwel Islam All Ok

যুক্তরাষ্ট্র যার বন্ধু তার শত্রুর প্রয়োজন হয় না। গত ১০০ বছরের ইতিহাস পর্যালোচনা  করলে দেখা যায় যুক্তরাষ্ট্র যেদিকেই চ...
26/06/2026

যুক্তরাষ্ট্র যার বন্ধু তার শত্রুর প্রয়োজন হয় না।

গত ১০০ বছরের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যুক্তরাষ্ট্র যেদিকেই চোখ দিয়েছে সেদিকেই পুড়ে ছারখার হয়ে গিয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্র মনরো ডক্ট্রিন এর মাধ্যমে ল্যাটিন আমেরিকার দেশগুলোতে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছিল। কিন্তু সেই ল্যাটিন আমেরিকাতেই রুশপন্থী সরকারগুলোকে হটিয়ে যুক্তরাষ্ট্রের অনুগত পাপেট বা পুতুল সরকার বসানো হয়েছে। লুটপাট করেছে শোষণ করেছে।
ল্যাটিন আমেরিকার পর নজর দিয়েছিল আফ্রিকাতে। আফ্রিকার দেশগুলোতে অবকাঠামো উন্নয়ন ও স্বৈরতন্ত্র পতনের নামে সেখানকার সকল প্রাকৃতিক সম্পদ লুট করেছে।
এরপর আমেরিকা নজর দিয়েছে মধ্যপ্রাচ্যের উপর। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এক বিশাল অস্থিরতা তৈরি করেছে পঙ্গু করে দিয়েছে সিরিয়া, ইয়েমেন, প্যালেস্টাইন, ইরাক ও লেবাননের মত দেশগুলোকে। বর্তমান ইরানে চলমান।
এখন "ফ্রী & ওপেন ইন্দো প্যাসিফিক স্ট্রাটেজি" নামে সামুদ্রিক নিরাপত্তা ও স্বাধীনতার যুক্তি দেখিয়ে যুক্তরাষ্ট্রের চোখ এখন দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়া। তাই অনুমান করাই যায় কয়েক দশকের মধ্যে দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ-পূর্ব এশিয়াতে এক বিশাল অস্থিরতা তৈরি হবে। পঙ্গু হয়ে যেতে পারে অনেক রাষ্ট্র।

Address

Dinajpur
5200

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Juwel Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Md Juwel Islam:

Shortcuts

Share