16/07/2026
“তোমার দয়া জীবন হইতেও উত্তম; আমার ওষ্ঠাধর তোমার প্রশংসা করিবে। এইরূপে আমি যাবজ্জীবন তোমার ধন্যবাদ করিব, আমি তোমার নামে অঞ্জলি উঠাইব। আমার প্রাণ তৃপ্ত হইবে, যেমন মেদ ও মজ্জাতে হয়, আমার মুখ আনন্দপূর্ণ ওষ্ঠাধরে তোমার প্রশংসা করিবে। আমি শয্যার উপরে যখন তোমাকে স্মরণ করি, তখন প্রহরে প্রহরে তোমার বিষয় ধ্যান করি। কেননা তুমি আমার সহায় হইয়া আসিতেছ, তোমার পক্ষযুগলের ছায়াতে আমি আনন্দধ্বনি করিব। আমার প্রাণ পদে পদে তোমার অনুসঙ্গী; তোমার দক্ষিণ হস্ত আমাকে ধরিয়া রাখে।"