খানসামা কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদ

  • Home
  • Bangladesh
  • Dinajpur
  • খানসামা কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদ

খানসামা কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from খানসামা কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদ, Religious organisation, Khansama Upazila, Dinajpur.

ধর্মীয় ঐক্য • সামাজিক সম্প্রীতি • সনাতন সংস্কৃতির বিকাশ

Please Join Our YouTube Channel:
https://youtube.com/-parbonwithus?si=cDKwyxtx8gHJonCo

সবাইকেই জানাই নমষ্কার 🙏

মা নো দুঃশংস ঈশত-ঋগ্বেদ ১.২৩.৯🔰অসৎ, পাপী ও দুষ্ট ব্যক্তি কখনো যেন শাসক না হয়
26/08/2026

মা নো দুঃশংস ঈশত
-ঋগ্বেদ ১.২৩.৯

🔰অসৎ, পাপী ও দুষ্ট ব্যক্তি কখনো যেন শাসক না হয়

ঈশ্বরই সর্বত্র 🙏
21/08/2026

ঈশ্বরই সর্বত্র 🙏

🕉️ অনন্তং বাসুকিং শেষং পদ্মনাভং চ কম্বলম্।শঙ্খপালং ধার্তরাষ্ট্রং তক্ষকং কালিয়ং তথা॥শুভ নাগপঞ্চমী 🐍সকল সনাতন ধর্মাবলম্বী...
17/08/2026

🕉️ অনন্তং বাসুকিং শেষং পদ্মনাভং চ কম্বলম্।
শঙ্খপালং ধার্তরাষ্ট্রং তক্ষকং কালিয়ং তথা॥

শুভ নাগপঞ্চমী 🐍
সকল সনাতন ধর্মাবলম্বীকে জানাই পবিত্র নাগপঞ্চমী পূজার আন্তরিক শুভেচ্ছা ও প্রণাম।

শ্রাবণ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে পালিত হয় নাগপঞ্চমী। এই পবিত্র দিনে নাগদেবতা ও মা মনসার আরাধনা করা হয়। সনাতন ধর্মীয় বিশ্বাস ও ঐতিহ্যে নাগদেবতার পূজা পরিবার ও সমাজের মঙ্গল, শান্তি, সমৃদ্ধি ও সুরক্ষার প্রার্থনার সঙ্গে গভীরভাবে জড়িত। এদিন অনেক ভক্ত নাগদেবতার পাশাপাশি ভগবান শিবেরও পূজা-অর্চনা করেন। 🙏🪔

নাগদেবতার কৃপায় সকলের জীবনে নেমে আসুক শান্তি, সুখ ও সমৃদ্ধি। মা মনসার আশীর্বাদে সকলের মঙ্গল হোক। 🌿

🌺 শুভ নাগপঞ্চমী 🌺

16/08/2026

গতবারের জন্মাষ্টমী 🌼

🕉️ শোক সংবাদ 🕉️ঔঁ দিব্যানঃ লোকানঃ স্ব-গচ্ছতু 🙏অত্যন্ত দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে, আমাদের খানসামা বাজার, বানিয়াপাড়ার অ...
09/08/2026

🕉️ শোক সংবাদ 🕉️

ঔঁ দিব্যানঃ লোকানঃ স্ব-গচ্ছতু 🙏

অত্যন্ত দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে, আমাদের খানসামা বাজার, বানিয়াপাড়ার অত্যন্ত পরিচিত মুখ বিশ্বনাথ পোদ্দার (খট্টু নামেই বেশি পরিচিত) আর আমাদের মাঝে নেই। তিনি খানসামা বাজারে সাইকেল মেরামতের কাজ করে জীবিকা নির্বাহ করতেন। তাঁর প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত।

অন্ত্যেষ্টিক্রিয়া: আজ বিকেল ৫:০০টায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে খানসামা কেন্দ্রীয় শ্মশানে।

তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি জানাই আন্তরিক সমবেদনা। 🙏

খানসামা কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি।

🕉️ ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ 🕉️

08/08/2026

আর মাত্র ৭০ দিনের অপেক্ষা, কি সবাই রেডি তো সনাতনীরা 😍🙏

|| শুভ জন্মদিন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র ||━━━━━━━━━━━━━━━━━━━━যাঁর কণ্ঠধ্বনি শুনলেই বাঙালির হৃদয়ে জেগে ওঠে শারদীয় আগমনী সু...
04/08/2026

|| শুভ জন্মদিন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র ||
━━━━━━━━━━━━━━━━━━━━
যাঁর কণ্ঠধ্বনি শুনলেই বাঙালির হৃদয়ে জেগে ওঠে শারদীয় আগমনী সুর, যাঁর অনবদ্য আবৃত্তিতে "আশ্বিনের শারদ প্রাতে" আজও মহালয়ার ভোরকে করে তোলে পবিত্র ও চিরস্মরণীয়—সেই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র-কে তাঁর জন্মদিনে জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি। 🙏🪷

সনাতন ধর্মের অন্যতম শ্রেষ্ঠ, পবিত্র ও আনন্দময় উৎসব শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী। জেনে নিন ২০২৬ সালের জন্মাষ্টমীর সঠিক তিথি ও পূ...
30/07/2026

সনাতন ধর্মের অন্যতম শ্রেষ্ঠ, পবিত্র ও আনন্দময় উৎসব শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী। জেনে নিন ২০২৬ সালের জন্মাষ্টমীর সঠিক তিথি ও পূজার শুভ সময়,

স্মার্ত মতে:
📅 ৪ সেপ্টেম্বর ২০২৬ (শুক্রবার)
🗓️ ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বৈষ্ণব ও ইসকন মতে:
📅 ৫ সেপ্টেম্বর ২০২৬ (শনিবার)
🗓️ ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

অষ্টমী তিথি শুরু:
৪ সেপ্টেম্বর ২০২৬, রাত ২:২৫ মিনিট

অষ্টমী তিথি শেষ:
৫ সেপ্টেম্বর ২০২৬, রাত ১২:১৩ মিনিট

" ঔঁ কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে।
প্রণত-ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ॥ "

অর্থ: যিনি বাসুদেবের পুত্র শ্রীকৃষ্ণ, যিনি সকলের পাপ ও দুঃখ হরণকারী, যিনি পরমাত্মা এবং শরণাগত ভক্তদের সকল ক্লেশ দূর করেন, সেই ভগবান গোবিন্দকে বারবার প্রণাম জানাই।

এই পবিত্র জন্মাষ্টমীতে উপবাস পালন করুন, ভগবান শ্রীকৃষ্ণের পূজা-অর্চনা করুন, শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ করুন এবং আন্তরিক ভক্তিভরে নামজপ করুন। ভগবানের অসীম কৃপায় সকলের জীবন ভরে উঠুক শান্তি, ভক্তি ও কল্যাণে। জয় শ্রীকৃষ্ণ। 🏵️🙏

Address

Khansama Upazila
Dinajpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when খানসামা কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share