Daily Hadis

Daily Hadis Daily Hadith(Best Hadis Of The Day)

13/02/2020
31/01/2020

Trust In Allah!!!!!
Allah Will Help You
In Your Danger Time!!

08/12/2019

"Trust In Allah
Allah Will Help You"

06/10/2017

আলিম হব, জাহিল থাকবনা। দাড়ি রাখব, মিছা কথা বলব না। মিছামিছি হাসবনা, ঈমান ঠিক রাখব। মসজিদ আবাদ করব, জলে উঠুন ঈমানি শক্তিতে... .

16/07/2017

৩৪৫৬। সুয়ায়দ ইবনুূু সাঈদ ও আমরুন নাকিদ (রহঃ) হিশাম ইবনুূু উরওয়া (রহঃ) সুত্রে এই সনদে অনুরুপ বর্ণিত।

16/07/2017

৩৪৫৫। আবূ কুরায়ব মুহাম্মদ ইবনুূুল আলা (রহঃ) উম্মু হাবীবা বিনত আবূ সুফিয়ান (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে আসলেন। আমি তাকে বললাম, আপনার কি আমার বোন বিনত আবূ সুফিয়ানের প্রতি আপনার আগ্রহ আছে? তিনি বললেন, আমি কি করব? আমি বললাম, আপনি তাকে বিবাহ করবেন। তিনি বললেন, তুমি কি তা পছন্দ কর? আমি বললাম, আমি তো একাই আপনাকে চাচ্ছি না। আপনার সান্নিধ্য কল্যাণ লাভে আমার সঙ্গে যারা শরীক হয়েছে তাঁদের সাথে আমার বোনও থাকুক, আমি তাই বেশী পছন্দ করি। তিনি বললেন, সে আমার জন্য হালাল নয়। আমি বললাম, আমি এ মর্মে অবহিত হয়েছি যে, আপনি আবূ সালামার কন্যা দূরাহকে বিবাহ করার প্রস্তাব দিয়েছেন। তিনি বললেন,’ উম্মু সালামার কন্যা? আমি বললাম, হাঁ। তিনি বললেন যদি সে আমার কোলে রাবীবা তথা প্রতিপালিত নাও হতো তাহলেও সে আমার জন্য হালাল তে না। সে হল আমার দুধ ভাইয়ের কন্যা। আমাকে এবং তার পিতা আবূ সালামাকে সুওমায়বা দুধপান করিয়েছেন। অতএব তোমরা আমার সাথে তোমাদের কন্যা ও ভগ্নিদের বিবাহের প্রস্তাব পেশ করবে না।

16/07/2017

৩৪৫৪। হারুন ইবনুূু সাঈদ আয়লী ও আহমাদ ইবনুূু ঈসা (রহঃ) রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সহধর্মিনী উম্মু সালামা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর কাছে বলা হল, ইয়া রাসুলুল্লাহ! আপনি হামযার কন্যার সাথে বিবাহ সম্পর্ক স্হাপন থেকে দুরে কেন অথবা বলা হল আপনি কি হামযা ইবনুূু আবদুল মুত্তালিবের কন্যাকে বিবাহের প্রস্তাব দেন না? তিনি বললেন হামযা হল আমার রাযাঈ ভাই।

16/07/2017

৩৪৫৩। যুহায়র ইবনুূু হারব, মুহাম্মদ ইবনুূু ইয়াহইয়া, শুবা (রহঃ) সুত্রে এবং আবূ বকর ইবনুূু আবূ শায়বা, সাঈদ ইবনুূু আবূ আফবা সুত্রে কাতাদা (রহঃ) থেকে উক্ত মহিলাদের সনদে হাদীস বর্ণনা করেন। তবে শুবার হাদীসে রাযাঈ ভাইয়ের বেটি পর্যন্ত এবং সাঈদের হাদীসে এও আছে যে, দুধ সম্পর্কে তারা হারাম হয়ে যায় যারা রক্ত সম্পর্কে হারাম হয়।

16/07/2017

৩৪৫২। হাদ্দাব ইবনুূু খালিদ (রহঃ) ইবনুূু আব্বাস (রাঃ) থেকে বর্ণিত যে, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর সঙ্গে হামযার কন্যার বিবাহের প্রস্তাব দেওয়া হল। তিনি বললেন, সে আমার জন্য হালাল নয়। কেননা সে আমার রাযাঈ ভাইয়ের কন্যা। আর দুধপান দ্বারা ঐ সব লোক হারাম হয়ে যায় যারা রক্ত সম্পর্কের দ্বারা হারাম হয়।

16/07/2017

৩৪৫১। উসমান ইবনুূু আবূ শায়বা, ইসহাক ইবনুূু ইবরাহীম, ইবনুূু নুমায়র, মুহাম্মদ ইবনুূু আবূ বকর মুকাদ্দামী (রহঃ) সবাই আমাশ (রহঃ) সুত্রে উপরোক্ত সনদে অনুরুপ বর্ণনা করেছেন।

16/07/2017

৩৪৫০। আবূ বকবু ইবনুূু আবূ শায়বা, যুহায়র ইবনুূু হারব ও মুহাম্মাদ ইবনুূুল আ’লা (রহঃ) আলী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসুলুল্লাহ! কী ব্যাপার আপনি কুরায়শী মহিলাদের প্রতি আগ্রহী আর আমাদের প্রতি অমণৌযোগী? তিনি বললেন, তোমাদের মধ্যে এমন কেউ আছে নাকি? আমি বললাম, হাঁ হামযার কন্যা। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ সে আমার জন্য হালাল নয়। কেননা, সে আমার দুধ ভাইয়ের কন্যা।

Address

Dinajpur
5200

Alerts

Be the first to know and let us send you an email when Daily Hadis posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Daily Hadis:

Share