Dinajpur Central Eidgah Ground

Dinajpur Central Eidgah Ground এশিয়া মহাদেশের সর্ববৃহৎ ৫০ গম্বুজ বিশিষ্ট ঈদগাহ মিনার।

12/01/2019
03/01/2018
প্রথম বারের মত প্রাণ প্রিয় দিনাজপুরেই অনুষ্ঠিত হচ্ছে ইজতেমা!গত ৩০ নভেম্বর দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দানে আম বয়ানের মধ্য দ...
01/12/2017

প্রথম বারের মত প্রাণ প্রিয় দিনাজপুরেই অনুষ্ঠিত হচ্ছে ইজতেমা!
গত ৩০ নভেম্বর দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দানে আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় ইজতেমা।
৩দিন ব্যাপী এ ইজতেমা ২য় দিন পহেলা ডিসেম্বর বাদ জোহারে জুম্মার নামাজ আদায় হয়। আজ২ ডিসেম্বর আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে ইজেতমা!!!

প্রথম বারের মত প্রাণ প্রিয় দিনাজপুরেই অনুষ্ঠিত হচ্ছে ইজতেমা!গত ৩০ নভেম্বর দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দানে আম বয়ানের মধ্য দ...
01/12/2017

প্রথম বারের মত প্রাণ প্রিয় দিনাজপুরেই অনুষ্ঠিত হচ্ছে ইজতেমা!
গত ৩০ নভেম্বর দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দানে আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় ইজতেমা।
৩দিন ব্যাপী এ ইজতেমা ২য় দিন পহেলা ডিসেম্বর বাদ জোহারে জুম্মার নামাজ আদায়। আগামী কাল২ ডিসেম্বর আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে!

03/09/2017

এশিয়া মহাদেশের বৃহত্তর ঈদের জামাত আদায় দিনাজপুর গৌরে শহীদ বড় মাঠে।
ছবিঃ Photographer Chishty

দিনাজপুর বড় ময়দানে ঈদ জামাত সকাল সাড়ে ৮টায়............................................................দিনাজপুরের গোর-এ-শ...
01/09/2017

দিনাজপুর বড় ময়দানে ঈদ জামাত সকাল সাড়ে ৮টায়............................................................

দিনাজপুরের গোর-এ-শহীদ বড় ময়দানে এবার অনুষ্ঠিত হবে উপমহাদেশের সর্ববৃহৎ ঈদুল আজহার প্রধান জামাত। শনিবার ঈদের দিন সকাল সাড়ে ৮টায় এ জামাত অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসনের গঠিত সমন্বয় কমিটি।

এ নিয়ে বেশ কয়েকটি প্রস্তুতি সভা হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ঈদ আদায়ের লক্ষে ইতোমধ্যে সকল কাজ সম্পন্ন হয়েছে। নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

এ মাঠে ঈদুল ফিতরে প্রায় সাড়ে ৪ লাখ মুসল্লির সমাগমে অনুষ্ঠিত হয় উপমহাদেশের সর্ববৃহৎ ঈদের জামাত। উপমহাদেশের সর্ববৃহৎ এই ঈদের জামাত কয়েকটি টেলিভিশন চ্যানেল সরাসরি সম্প্রচার করে। এবারও টেলিভিশন চ্যানেলে সরাসরি সম্প্রচারের জন্য জেলা প্রশাসন দেশের সব কয়েকটি টেলিভিশন চ্যানেল কর্তৃপক্ষকে পত্র দিয়েছেন।

এটা নিশ্চিত যে উপমহাদেশের সর্ববৃহৎ মাঠ, দিনাজপুরে। পুরো মাঠের মোট আয়তন ৭৮ একর। উপমহাদেশের সবচাইতে বড় ঈদগাহ মাঠ তৈরি করা হয়েছে উত্তরের জেলা দিনাজপুরে। প্রায় ৫ লাখ মুসল্লির একসঙ্গে নামাজ আদায় করার লক্ষ্য নিয়ে এবারের প্রস্তুতি।

একসঙ্গে এত লোক নামাজ আদায় করার মতো ঈদগাহ মাঠ উপমহাদেশে আর একটিও নেই! প্রায় ৫ লাখ মুসল্লি একসঙ্গে যাতে ঈদের নামাজ আদায় করতে পারেন সেজন্য নির্মাণ করা হয়েছে ৫২ গম্বুজবিশিষ্ট মিনার। ঈদগাহ মিনারের মূল অংশ তৈরিতে খরচ হয়েছে ৩ কোটি ৮০ লাখ টাকা। এই ৫২ গম্বুজের দুই ধারে ৬০ ফুট করে ২টি মিনার, মাঝের দুটি মিনার ৫০ ফুট করে এবং প্রধান মিনারের উচ্চতা ৫৫ ফুট। এই সব মিনার আর গম্বুজের প্রস্থ ৫১৬ ফুট।

দেশের সবচেয়ে বড় ঐতিহাসিক গোড়-এ-শহীদ ময়দানের পশ্চিম দিকের প্রায় অর্ধেক জায়গাজুড়ে প্রতিষ্ঠিত হয়েছে এই ঈদগাহ মিনারটি। প্রত্যেক গম্বুজে বৈদ্যুতিক বাতি সংযোগ দেয়া হয়েছে। মিনার দুটির উচ্চতা ৫০ ফিট, যে মেহেরাবে খতিব বয়ান করবেন সেটির উচ্চতা ৫০ ফুট। ৫২টি গম্বুজ ২০ ফুট উচ্চতায় স্থাপন করা হয়েছে। গেট দু’টির উচ্চতা ৩০ ফুট। ২০১৫ সালের ডিসেম্বরে মিনারের নির্মাণ কাজ শুরু হয়, পরে তা ৬ মাস বর্ধিত করা হয়। এ কারণে ভেঙে ফেলা হচ্ছে শতবছরের স্টেশন ক্লাব। এজন্য প্রাথমিক পর্যায়ে ১ কোটি ৯০ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

পুলিশ সুপার মো. হামিদুল আলম জানান, প্রায় ৫ লক্ষাধিক মানুষের ঈদের প্রধান জামাতকে কড়া নিরাপত্তার চাদরে ঢেকে ফেলার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেয়া হয়েছে। ঈদগাহের চারপাশে মেটাল ডিটেক্টর দিয়ে মুসল্লিদের তল্লাশির পর জামাতে প্রবেশ করানো হবে। বিপুলসংখ্যক পুলিশ সাদা পোশাকে ঈদগাহ প্রাঙ্গণে দায়িত্ব পালন করবেন। র‌্যাবসহ অন্যান্য গোয়েন্দা সংস্থার কর্মীরাও নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণে সক্রিয় থাকবেন।

দিনাজপুরে তৈরি সবচেয়ে বড় ঈদগাহ মাঠ ঈদের জামাত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে করতে জেলা প্রশাসন ও দিনাজপুর পৌরসভা প্রশাসন পৃথক পৃথক সভা করেছেন। ওইসব সভা থেকে সিদ্ধান্ত নেয়া হয়েছে, সকাল ৮টা ৩০ মিনিটে জামাত শুরু হবে। দিনাজপুর জেনারেল হাসপাতাল জামে মসজিদের খতিব শামসুল ইসলাম কাশেমী বৃহত্তম ঈদের জামাতে ইমামতি করবেন।

দিনাজপুরের জেলা প্রশাসক মীর খায়রুল আলম জানান, এই ঈদের জামাতে যাতে করে কোন ধরনের বিশৃঙ্খলা ঘটনা না হয় সেজন্য সব ধরনের নিরাপত্তাসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা হবে।

জাতীয় সংসদের হুইপ ও স্থানীয় সংসদ সদস্য ইকবালুর রহিম জানান, শুধু বাংলাদেশে নয়, উপমহাদেশে এত বড় মিনার সম্বলিত ঈদগাহ মাঠ আর একটি নেই। এখানে প্রায় ৫ লাখ মানুষের ঈদের নামাজ আদায়ের ব্যবস্থা থাকছে যা শোলাকিয়ার চেয়েও বড়। লোক সমাগম বৃদ্ধি করতে বিভিন্নস্তরের লোকজনের সঙ্গে কথা বলা হয়েছে। আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ‘ এবার এই ঈদগাহ মাঠে লোক সমাগম অনেক বেশি হবে, যা ইতিহাস হয়ে থাকবে।

দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দান মহারাজা প্রাণনাথের নামানুসারে প্রাণনাথপুর ও খামার ঝাড়বাড়ী মৌজায় এর অবস্থান। দ্বিতৃীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সেনাবাহিনীর উত্তর ফ্রন্টের বৃহৎ সমাবেশ এখানে ঘটেছিল বলে সি এস রেকর্ড এ ভারত সম্রাট পক্ষে মিলিটারি ডিপার্টমেন্টের নামে প্রায় ৬২ একর এবং ১৬ একর ভারত সম্রাট নামে প্রকাশিত হয়। ইংরেজ আমলে উত্তর দিকে নির্মিত হয় খাদ্য গুদাম। যা অবিভক্ত দিনাজপুরের খাদ্য গুদাম ছিল। এ মাঠের মাঝ ভাগে চেহেলগাজীর সমসাময়িক ইসলাম প্রচারক শাহ আমির উদ্দীন ঘুরী (রহ.) মাজার আছে- যিনি ঘোড়ায় চড়ে দিনাজপুরে ইসলাম প্রচার করেন এবং সেজন্য এ মাঠের নামকরণ হয় গোর এ শহীদ ময়দান। উনিশ শতকের মাঝামাঝি এখানে ইউরোপিয়ান সাহেবদের জন্য স্টেশন ক্লাব স্থাপিত হয়। ১৯৪৭ সালে দেশ বিভাগের সময় হতে এ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে। ১৯৬২ সালে এ মাঠে হেলিকাপ্টার সার্ভিসের জন্য হেলিপোর্ট নির্মিত হয়। দেশ স্বাধীনের পর জেলার কেন্দ্রীয় জামে মসজিদ নির্মিত হয় এখানেই। ১৯৮৬ সালে এ মসজিদের পাশে তেভাগা আন্দোলনের নেতা দিনাজপুরের কৃতি সন্তান হাজী মোহাম্মদ দানেশ সমাহিত হন। কোম্পানি আমলে এ মাঠে ঘৌড় দৌড় অনুষ্ঠিত হতো এবং পাক আমলে নর নারায়ণ শিল্ড ফুটবল প্রতিযোগিতা হতো বলে জানা গেছে। ১৯৭১ সালে দেশ স্বাধীনের পর ২০ ডিসেম্বর এ মাঠে দিনাজপুরে প্রথম পতাকা উত্তোলন করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহচর, মুক্তিযুদ্ধের সংগঠক ও অন্যতম সংবিধান প্রনেতা মরহুম এম.আব্দুর রহিম। ঐতিহাসিক এ মাঠের পশ্চিম পার্শ্বে রাজদের নির্মিত হয় জুলুম সাগর প্রসাদ, সার্কিট হাউজ এবং কালেক্টর বাসভবন যা দিনাজপুর ভবন নামে পরিচিত। সুতরাং ইতিহাস আর ধর্মীয় দিক থেকে সমৃদ্ধ এ মাঠ। দিনাজপুরের জিরো পয়েন্ট এটি। নির্মল বাতাস, খোলা আকাশ আর সবুজের সমারোহে দৃষ্টি নন্দন এটি পরিণত হয়েছে ‘লিভার অব দি টাউন’ হিসেবে। আর এ মাঠেই অনুষ্ঠিত হয়েছে ঈদুল ফিতরে এশিয়ার বৃহত্তম ঈদের জামাত।

এবারো ঈদুলল আজহা’য় হবে এশিয়ার বৃহত্তম জামাত। হুইপ ইকবালুর রহিম এমপি’র নেতৃত্বে এর সকল প্রস্তুতি নেয়া হয়েছে।

এটা অত্যন্ত সৌভাগ্যের যে মাননীয় প্রধানমন্ত্রী ঈদ উল আযহা উপলক্ষে যে কার্ড পাঠিয়েছেন তাতে স্থান পেয়েছে দিনাজপুর থেকে প...
31/08/2017

এটা অত্যন্ত সৌভাগ্যের যে মাননীয় প্রধানমন্ত্রী ঈদ উল আযহা উপলক্ষে যে কার্ড পাঠিয়েছেন তাতে স্থান পেয়েছে দিনাজপুর থেকে পাঠানো শ্রবণ প্রতিবন্ধী শিশু শিল্পী সিজান এর আঁকা গোর এ শহীদ ঈদগাহ ময়দানের ছবি।

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে জেলা প্রশাসনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ।

https://www.facebook.com/dc.dinajpur
জেলা প্রশাসক মহোদয়ের একাউন্ট থেকে নেয়া

29/06/2017

ডেস্ক : দিনাজপুরের গোর-এ শহীদ ময়দানে প্রায় চার ৪ লাখ মুসল্লি একসঙ্গে ঈদের নামাজ আদায় করেছেন বলছেন আয়োজকরা।দীর্ঘদিন ধরে দিনাজপুরের শহরের এ মাঠটিতে ছোট পরিসরে ঈদের জামাত হয়ে আসলেও সেটি সংস্কারের পর এবারই প্রথম বড় আকারে ঈদ জামাত হল বলছেন তারা।

সংস্কারের পর প্রায় ২২ একর আয়তনের এই ঈদগাহ মাঠে মুসল্লি ধ...

28/06/2017

ছবির লোকটিকে কেউ চিনেন?? আসুন জেনে নেই...

এশিয়া মহাদেশের সবচেয়ে বড় ইদগাহ নির্মানের কারিগর, দিনাজপুরেরই সন্তান, স্থাপতি Abu Towab Md Shahriar. বর্তমানে তিনি হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযু্ক্তি বিশ্ববিদ্যালয়ের Architecture বিভাগের লেকচারার।

দিনাজপুরকে দেখতে ও জানতে দিনাজপুরের সবচেয়ে বড়, একটিভ ও জনপ্রিয় পেজ Dinajpur 360 এর সাথে থাকুন।

27/06/2017

এবারের ঈদুল ফিতরে কিশোরগঞ্জের শোলাকিয়াকে ছাড়িয়ে দেশের সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয়েছে দিনাজপুরের গৌর-এ-শহীদ বড় ময়দানে। আয়োজকরা দাবি করছেন, প্রায়...

Address

Gor-e-Shahid Moydan (Dinajpur Boro Math)
Dinajpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dinajpur Central Eidgah Ground posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Dinajpur Central Eidgah Ground:

Share