At-Tawbah

At-Tawbah Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from At-Tawbah, Religious organisation, Holding No. 994, Uchitpur, Kaharole, Dinajpur.

13/05/2025
20/03/2025

⭕প্রসঙ্গঃ ঈদের এক সপ্তাহ আগেও ফিতরা আদায় করা বৈধ নয়।

🔹প্রশ্নঃ ঈদের এক সপ্তাহ আগে ফিতর আদায় করা বৈধ কি না?

◼️জবাবঃ ফিতরার প্রাথমিক সময় কখন পরিশোধ করা যেতে পারে সে সম্পর্কে আলেমদের মধ্যে মতভেদ রয়েছে এবং এ বিষয়ে বেশ কয়েকটি মতামত রয়েছে।

★১)--- ঈদের দুই দিন আগে ফিতরা আদায় করা উচিত। এটি মালেকি ও হাম্বলী মাযহাবের অভিমত। তারা ইবনে উমর (রাঃ) এর হাদিসটি দলিল হিসেবে উদ্ধৃত করেছেন, যিনি বলেছেন: ❝তারা ঈদের এক বা দুই দিন আগে ফিতরা আদায় করত।❞ [বুখারী ১৫১১]

★২)--- কেউ কেউ বলেছেন যে ফিতরা ঈদের তিন দিন আগে দেওয়া যেতে পারে, কারণ ইমাম মালিক বলেছেন: ❝নাফি' আমাকে বলেছেন যে ইবনে উমর (রাঃ) ঈদুল ফিতরের দুই বা তিন দিন আগে যাকাতুল ফিতর আদায়কারীকে পাঠাতেন।❞ [আল-মুদাওয়ানা ১/৩৮৫]

★৩)--- শাইখ ইবনে বায (রহঃ) এই মতটিকে সমর্থন করেছেন। [মাজমু' আল-ফাতাওয়া ১৪/২১৬]

★৪)--- ইবনে কুদামাহ বলেছেন: ❝এটি কেন ফরজ তা হলো রোজা ভঙ্গ করা, যা এর সাথে একত্রে উল্লেখ করা হয়েছে তা দ্বারা প্রমাণিত হয়। এর পেছনের উদ্দেশ্য হল একটি নির্দিষ্ট সময়ে দরিদ্রদের সামর্থ্য থেকে মুক্ত করা এবং সেই সময়ের আগে তা পরিশোধ করা জায়েজ নয়।❞ [আল-মুগনি ২/৬৭৬]

★৫)--- শাইখ মুহাম্মাদ ইবনে সালিহ আল-উসাইমিন (রহ.)-কে জিজ্ঞাসা করা হয়েছিল,

মক্কায় আসার আগে আমি মিশরে রমজানের শুরুতে যাকাতুল ফিতর দিয়েছিলাম, আর এখন আমি মক্কা আল-মুকাররমায় অবস্থান করছি। আমাকে কি যাকাতুল ফিতর দিতে হবে?

তিনি উত্তর দিলেন: ❝হ্যাঁ, আপনাকে যাকাতুল ফিতর দিতে হবে, কারণ আপনি সময় আসার আগেই তা পরিশোধ করেছেন। "যাকাতুল ফিতর" বাক্যাংশটি দুটি শব্দের সমন্বয়ে গঠিত, যা যাকাত দেওয়ার কারণ ব্যাখ্যা করে, যা রোজা ভঙ্গ (ফিতর)।

সুতরাং ফিতর (রোজা ভাঙার) সাথে যাকাতুল ফিতরের কথা বলা হয়েছে কারণ এটিই এর কারণ, এবং এটি জানা যায় যে রমজানের রোজা ভাঙা কেবল রমজানের শেষ দিনেই হয়, তাই রমজানের শেষ দিনে সূর্যাস্ত না হওয়া পর্যন্ত যাকাতুল ফিতর আদায় করা জায়েজ নয়, তবে এক বা দুই দিন আগে তা আদায় করার অনুমতি রয়েছে। অন্যথায় এর জন্য উপযুক্ত সময় হল রমজানের শেষ দিনে সূর্যাস্তের পরে, কারণ সেই সময়ই রমজানের রোজা ভাঙতে হয়। তাই আমরা বলি যে সম্ভব হলে ঈদের সকালে তা আদায় করা উত্তম।❞ [মাজমু'আল-ফাতাওয়ায় (১৮/যাকাতুল ফিতর/প্রশ্ন নং ১৮০]

★৬)--- ❝ঈদের এক সপ্তাহ আগে যাকাতুল ফিতর আদায় করা বৈধ নয়, এবং আপনাকে আবারও তা পরিশোধ করতে হবে, যদি না আপনি এটি এমন কাউকে দেন যাকে আপনি এটি পরিশোধ করার জন্য নিযুক্ত করেছেন, যেমন একটি দাতব্য সংস্থা যারা ঈদের এক বা দুই দিন আগে সঠিক সময়ে তা পরিশোধ করবে। সেক্ষেত্রে আপনি যা ফরজ তা করেছেন এবং এটি যাকাত হিসেবে গণ্য হবে যা ইনশাআল্লাহ বৈধ এবং গ্রহণযোগ্য।❞ [শাইখ সালিহ আল মুনাজ্জিদ]

✍️ইমরান খান।

12/01/2025

"মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাক্বাদ কাফারা"।

10/01/2025

কোন খাতে ভ্যাট কত থেকে কত হবে।
১। বন্ধু বা স্বজন নিয়ে রেস্তোরাঁয় ১০০০ টাকা খেলে আগে ৫০ টাকা ভ্যাট দিলেই চলত। বিল হত ১০৫০। এখন ৩০০ টাকার একটু বেশি খেলেই ভ্যাট দিতে হবে ৫০ টাকা। ৩৩০ টাকা খেলে বিল আসবে ৩৮০ টাকা। ৫ পার্সেন্ট থেকে বেড়ে ১৫ শতাংশ অর্থাৎ তিনগুণ ভ্যাট বাড়লো।

২। মোবাইলে ৩ শতাংশ ভ্যাট যোগ হয়েছে তাতে সবমিলিয়ে ১০০ টাকা রিচার্জে আমাদের থাকবে মাত্র ৪৩ টাকা ৭০ পয়সা। আর ইন্টারনেটের দামে ১০ শতাংশ কর যোগ হয়েছে। আগে কোনও সারচার্জ ছিল না।

৩। রোগীর পথ্য ফল কমলা, আঙুর, আপেল, ডালিম, নাশপাতি, ফলের রসের সারচার্জ কর ২০ শতাংশ থেকে বেড়ে ৩০ শতাংশ হয়েছে। ১৫ শতাংশ বেড়ে ৪৫ শতাংশ হয়েছে বাদামে।

৪। চশমার ফ্রেম, চশমার গ্লাস, সান গ্লাস, বৈদ্যুতিক ট্রান্সফরমার, বৈদ্যুতিক খুঁটি, সিগারেট, রং, পটেটো ফ্ল্যাকস এ সম্পূরক শুল্ক বাড়ানো হয়েছে।

৫। আগে পোশাকের দোকানে যে মূল্য লেখা থাকত তা থেকে ৭.৫ পার্সেন্ট ভ্যাট বাড়তি দিতে হত। এখন দিতে হবে ১৫ পার্সেন্ট। অর্থাৎ এই ঈদে ৩ হাজার টাকার একটা পাঞ্জাবি নিলে বিলের উপর ভ্যাট যোগ হয়ে মোট বিল হবে ৩৪৫০ টাকা। দর্জির দোকানে কাপড় বানালে তাতেও ভ্যাট ৫ পার্সেন্ট বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছে।

৬। মিষ্টির দোকানের ভ্যাটও সাড়ে ৭ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছে। ফলে মিষ্টির দামও বাড়বে। উৎসবে এক কেজি মিষ্টি কিনতেও মানুষকে ভাবতে হবে।

৭। বিস্কুট, জুস, ড্রিংক, ইলেকট্রোলাইট ড্রিংক, কেক , আচার, সস এসব পণ্যভেদে ১৫ থেকে ৩০ শতাংশ সম্পূরক শুল্ক এবং ১৫ শতাংশ ভ্যাট বসানো হয়েছে।

৮। সব ধরনের টিস্যুর ওপর ১৫ শতাংশ ভ্যাট আরোপ করা হয়েছে। আগে ছিল সাড়ে ৭ শতাংশ। ভ্যাট বেড়ে দ্বিগুণ হওয়ার ফলে টিস্যুর দামও বাড়বে।

৯। ওষুধের ক্ষেত্রে স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট বাড়ানো হয়েছে। ২.৪ শতাংশ থেকে ৩ শতাংশ করা হয়েছে। পরিমাণটা হয়ত অল্প কিন্তু জনগণের প্রয়োজনকে উপেক্ষার নমুনা এটা।

১০। আমদানি করা সাবানে ১৫ শতাংশ সারচার্জ বেড়ে এখন ৬০ পার্সেন্টে দাঁড়িয়েছে। ডিটারজেন্ট এ বেড়েছে ১০ শতাংশ।

রোজায় একটু ফল ফ্রুট মানুষ খাবে অতিরিক্ত ১০ শতাংশ ভ্যাট বাড়িয়ে সে সুযোগ আগেই দূরুহ করলো ইন্টেরিম। সামনের ঈদে নতুন জামা কেনাকে কঠিন করলো তারা।

স্বৈরশাসন মুক্ত প্রথম ঈদ আর রোজার যে আনন্দ এই ভ্যাট বাড়ায়ে তার অনেকটাই ম্লান করে দিল ইন্টেরিম।

মোবাইল, ওষুধ, চশমা, টিস্যু, ফলের মত দরকারি জিনিসে ভ্যাট বাড়ালো। অথচ দরকার ছিল হাসিনার যে প্রকল্পগুলোয় দুর্নীতির কারণে এত করের বোঝা চাপাতে হয় সে বোঝা কমানো।

অপ্রয়োজনীয় প্রজেক্ট বাদ দেওয়া। করের ভার থেকে মানুষকে বের হয়ে বাঁচতে দেওয়া। এই ভ্যাট বাড়ানো জনগণকে পাত্তা না দেওয়ারই দলিল। স্বৈরাচার মুক্ত হয়েছে মানুষ। কিন্তু এ রাষ্ট্র জনগণের রাষ্ট্র হয় নাই।

করের বোঝা কমানোর সংস্কার চেয়েছিলাম আমরা, ১০০ টিরও বেশি পণ্যে কর বাড়ানোর সংস্কার না। এ তো শুরু মাত্র।
সংগৃহীত।

মানুষ চাইলে কী না অসম্ভব? ১৯ সন্তানের জননী সৌদি মহীয়সী নারী হামদা আল রুওয়ালী। বয়স সবেমাত্র বিয়াল্লিশ। তার বড় সন্তানের বয়...
09/01/2025

মানুষ চাইলে কী না অসম্ভব?

১৯ সন্তানের জননী সৌদি মহীয়সী নারী হামদা আল রুওয়ালী। বয়স সবেমাত্র বিয়াল্লিশ। তার বড় সন্তানের বয়স তেইশ আর সর্বকনিষ্ঠ সন্তান চার মাসের। তিনি শুধুমাত্র উনিশ সন্তানের জননী তথা গৃহিণী তা কিন্তু নয়। সন্তান লালনপালনের পাশাপাশি তিনি নিজের চাকরি এমনকি লেখাপড়া চালিয়ে গেছেন।

তিনি একাধারে চাকরিজীবী, প্রতিষ্ঠিত ব্যবসায়ী, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পাশাপাশি উনিশ সন্তানের জননী। মাশা-আল্লাহু তাবারকাল্লাহ। উনিশ সন্তানের মধ্যে দশজন পুত্র ও নয়জন কন্যাসন্তান। সবচেয়ে মজার বিষয় হলো সম্প্রতি তিনি এতকিছু সামলানোর পর এই বয়সে এসে ডক্টরেট কমপ্লিট করেছেন।

আরবি এক ইউটিউব চ্যানেলে তার একটি সাক্ষাৎকার পাওয়া যায়। সেখানে তাকে সঞ্চালক প্রশ্ন করেন, 'আপনি এতো কিছু সামলান কী করে?, তার সরল উত্তর, 'আমি দিনের বেলা সন্তানদের দেখাশোনা এবং চাকরি করি। আর রাতের বেলা নিজের পড়াশোনা ও ব্যবসাবাণিজ্যে সময় দিই সাধ্যমত।

ভাবা যায় কিছু?
যেই যুগের নারীসমাজ কেরিয়ার ও শরীর নষ্ট হয়ে যাবে ভেবে সন্তান নিতে অনাগ্রহ দেখায়, চাকরিজীবী হলে চাকরি বাঁচাতে সন্তান নেন না নির্দিষ্ট একটা সময় পর্যন্ত, (যদিও পরবর্তীতে তারা চাইলেও সন্তান হয় না) সন্তান নিলেও দুয়েকটার অধিক নয় নীতি ফলো করে সেই যুগে এক নারী উনিশ সন্তানের জননী হওয়া ব্যবসাবাণিজ্য ও লেখাপড়া সামলানো চাট্টিখানি কথা নয়।

আরো মজার বিষয় হলো সন্তান লালনপালন কষ্টসাধ্য জেনেও এতোগলো সন্তানের জনক বা জননী হতে পারা নিঃসন্দেহে মহা সৌভাগ্যের ও গর্বের বিষয়। পাশাপাশি একাধিক সন্তান নিলেও যে নিজের জীবনের লক্ষ্য উদ্দেশ্যের চূড়ান্ত পর্যায়ে পৌঁছা যায় সৌদি নারী হামদা আল রুওয়ালী তার উজ্জ্বল উদাহরণ। হে বাঙ্গালী নারীসমাজ, শিক্ষা নিন এই সৌদি মহীয়সী নারী থেকে।

শতসহস্র স্যালুট হে মহীয়সী বোন ডক্টর হামদা আল রুওয়ালী।

বাংলার সূর্য সন্তানের মূল্যবান বক্তব্য,,,, ৮ লক্ষ মানুষের উপস্থিতিতে মেজর ডালিমের ঐতিহাসিক এই লাইভের কিছু চুম্বক অংশ-  #...
06/01/2025

বাংলার সূর্য সন্তানের মূল্যবান বক্তব্য,,,,

৮ লক্ষ মানুষের উপস্থিতিতে মেজর ডালিমের ঐতিহাসিক এই লাইভের কিছু চুম্বক অংশ-

#১বিবিসি বাংলার হেড বলেন ৭১ যুদ্ধে মারা যায় ৩ লক্ষ মানুষ। শেখ মুজিব বিবিসির সাংবাদিককে জানায় ৩ মিলিয়ন মানুষ মারা যায়।

#২আমরা জানি ৩ লক্ষ নারী সম্ভ্রম হারিয়েছে ৭১ যুদ্ধে, মেজর ডালিম বলেন আমরা মাত্র ২ জন নারীকে পেয়েছি এমন বিপর্যস্ত।

#৩একাত্তরে শেখ মুজিব পরিবারকে পাকিস্তানের জিম্মায় রেখে, পাকিস্তানি বাহিনীর কাছে নিজেকে সেইফ রাখে।

#৪স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান নিজের নামে পরে ভারতের চাপে বক্তব্য পরিবর্তন করে বলেন মুজিবের ঘোষণা পত্র পাঠ করেছি।

#৫মেজর ডালিম সহ সবাই যখন ভারতে যুদ্ধের জন্য যায় তখনই বুঝতে পারে বাংলাদেশকে করদ রাজ্য এবং পরবর্তীতে অঙ্গরাজ্য করার লক্ষ্যে মুলত ইন্দো পাকিস্তান যুদ্ধের আয়োজন হয়।

#৬বুদ্ধিজীবী দিবস,১৪ ই ডিসেম্বরের হত্যাযজ্ঞ চালায় ভারত, এটা বুঝতে হলে বিজ্ঞানী হওয়ার প্রয়োজন নাই।

#৭পাকিস্তানের আপত্তি এবং বহির্বিশ্বের চাপে ভারত তাদের সেনাবাহিনী প্রত্যাহার করে বাংলাদেশ থেকে, মুজিবের অনুরোধে নয়। কিন্তু তাদের অবৈধ হস্তক্ষেপে কেউ বাধা দিতে না পারে তাই রক্ষীবাহিনী গঠন করে ভারতীয় বাহিনীর শূন্যতা পূরণ করে।

#৮পচাত্তরের ১৫ ই আগষ্টের মুজিব পরিবারকে হত্যার পরে সারাদেশের মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে আনন্দ মিছিলের জন্য বেরিয়ে আসে এবং মিষ্টি বিতরন করে।

#৯শেখ হাসিনা আর শেখ মুজিবের তুলনা করলে শেখ হাসিনা সবচেয়ে বড় স্বৈরাচার তার বাবা বীজ বপন করেছে আর সে ভারতের সহযোগিতায় বাস্তবায়ন করেছে।

#১০শেখ মুজিব যখন ইন্দিরা গান্ধীর কথামোতো পাকিস্তান থেকে বাংলাদেশ না এসে লন্ডন হয়ে ভারত হয়ে বাংলাদেশে আসে তখনও জানত না বাংলাদেশ স্বাধীন হয়েছে। সে বিবিসির সাংবাদিক কে আশংকা জানায় কোথায় নিয়ে যাচ্ছে, স্বাধীন আসলেই হয়েছে?

#১১দেশে ফিরে তাজউদ্দীন আহমদকে বলে তাজউদ্দীন তুমি সরে যাও আজ থেকে আমিই সরকারের প্রধান।

#১২নিম্মির ক্যান্সার ছিল, তাকে হাউজ এরেস্ট করে রাখা হয় ১৯৯৬ থেকে ক্যান্সারের ৪র্থ স্টেজে ছিল নিম্মি। এমনকি খালেদা জিয়াও তাকে পাসপোর্ট দেন নাই, ফলে ক্যান্সারেই মারা যায়....

#১৩জিয়া'উর রহমান আমাদের সাথে কুরআনের শপথ নিয়ে বলেছিল যে , তিনি আমাদের সাথে কাজ করবেন কিন্তু তিনি তার সেই শপথ থেকে সরে এসেছিলেন ||||

-মেজর ডালিম

Address

Holding No. 994, Uchitpur, Kaharole
Dinajpur
5226

Alerts

Be the first to know and let us send you an email when At-Tawbah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to At-Tawbah:

Share