Ustaz Nahid Bin Belal

Ustaz Nahid Bin Belal Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ustaz Nahid Bin Belal, Religious Center, Dinajpur.
(1)

ইসলামী আলোচক । দায়ী ইলাল্লাহ ।
অধ্যয়নরত - ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া।

দাওয়াতই আমার পরিচয়
ইসলামের আলো ছড়াতে পথচলা চলছে—
আল্লাহর জন্য বলছি, লিখছি, ছুটছি…

 #চিঠি প্রিয় আমি,কেমন আছো?সত্যি করে বলো তো, কেমন আছো তুমি?অনেক দিন হয়তো নিজের কাছে এই প্রশ্নটাই করা হয়নি। অন্য সবার খ...
01/09/2026

#চিঠি

প্রিয় আমি,

কেমন আছো?

সত্যি করে বলো তো, কেমন আছো তুমি?

অনেক দিন হয়তো নিজের কাছে এই প্রশ্নটাই করা হয়নি। অন্য সবার খোঁজ নিতে নিতে, সবার দায়িত্ব সামলাতে সামলাতে, নিজের দিকে তাকানোর সময়টুকুই যেন হারিয়ে ফেলেছো।

মাদ্রাসার দারস-তাদরীস ও খেদমতে নিয়োজিত থেকেছো। নিজের দায়িত্ব পালন করেছো। টিউশনির চাপ সামলেছো। ভার্সিটির পড়াশোনা, পরীক্ষা, অ্যাসাইনমেন্ট, যাতায়াত, জার্নির ক্লান্তি সবকিছু একসঙ্গে সামলাতে গিয়ে কত দিন যে ঠিকমতো খাওয়া হয়নি, কত রাত যে ঘুমহীন কেটেছে, তার হিসাব হয়তো তোমার নিজের কাছেও নেই।

কখনো পরীক্ষার হলে যাওয়ার আগে পেটে খাবার ছিল না, তবুও তুমি পরীক্ষা দিয়েছো। কখনো দীর্ঘ জার্নির ক্লান্ত শরীর নিয়ে দায়িত্ব পালন করেছো। নিজের পড়ালেখার খরচ চালিয়েছো, পরিবারের প্রয়োজন মেটানোর চেষ্টা করেছো। নিজের স্বপ্নকে বাঁচিয়ে রাখতে প্রতিদিন একটু একটু করে নিজেকে নিঃশেষ করে ছুটে চলেছো।

কিন্তু একবার নিজেকেই জিজ্ঞেস করো,

নিজের খোঁজ নেওয়ার সময় কি কখনো হয়েছে?

হয়তো হয়নি।

তবুও তুমি থেমে যাওনি।

কত মানুষ তোমাকে বুঝতে পারেনি, কত পরিস্থিতি তোমাকে ভেঙে দিয়েছে, কত স্বপ্ন অপূর্ণ থেকেছে, কত প্রিয় মানুষ দূরে সরে গেছে। কখনো মন খারাপ হয়েছে, কখনো একাকিত্ব ঘিরে ধরেছে, কখনো মনে হয়েছে আর পারছি না। কিন্তু প্রতিবারই তুমি নিজেকে সামলে আবার দাঁড়িয়েছো।

মনে রেখো, এই পথ সহজ হওয়ার কথা ছিল না।

তুমি যে স্বপ্ন দেখেছো, সেটাও সাধারণ কোনো স্বপ্ন নয়। তুমি জ্ঞান অর্জন করতে চাও, একজন যোগ্য আলেম হতে চাও, মানুষের উপকার করতে চাও, দাওয়াহ ও দ্বীনের খেদমতে নিজেকে গড়ে তুলতে চাও। একদিন এমন কিছু করতে চাও, যার মাধ্যমে বহু মানুষের জীবনে কল্যাণ পৌঁছাবে।

তাহলে পথের কষ্ট দেখে ভয় পেয়ো না।

আজকের কষ্ট হয়তো তোমার আগামী দিনের শক্তি হয়ে উঠবে। আজ যে রাতগুলো ঘুমহীন যাচ্ছে, যে দিনগুলো পরিশ্রমে কাটছে, যে ত্যাগগুলো কেউ দেখছে না, একদিন হয়তো সেগুলোরই ফল তোমার সামনে দাঁড়াবে।

তবে নিজেকে হারিয়ে ফেলো না।

দায়িত্ব পালন করবে, কিন্তু নিজের শরীরের হক ভুলে যেও না। পড়াশোনা করবে, কিন্তু নিজের মানসিক শান্তির কথাও মনে রাখবে। পরিবারের জন্য চেষ্টা করবে, কিন্তু নিজের ভবিষ্যৎকেও অবহেলা করবে না।

তুমি মেশিন নও। তোমারও ক্লান্তি আছে, তোমারও বিশ্রাম দরকার, তোমারও কিছু স্বপ্ন আছে।

তাই ধীরে চলো, কিন্তু থেমো না।

কখনো অন্যের জীবনের সঙ্গে নিজের জীবন তুলনা করো না। কারও পথ হয়তো সহজ, তোমার পথ কঠিন। কিন্তু আল্লাহ প্রত্যেক মানুষের জন্য আলাদা পরীক্ষা ও আলাদা পথ নির্ধারণ করেন।

তোমার কাজ হলো চেষ্টা করে যাওয়া।

ফল কখন আসবে, কে তোমাকে চিনবে, কে তোমার পাশে থাকবে, কে তোমার মূল্য বুঝবে, সবকিছুর হিসাব এখন করতে হবে না।

তুমি শুধু তোমার রবের ওপর ভরসা রাখো এবং নিজের কাজ করে যাও।

মনে রেখো,

তুমি অনেক দূর এসেছো।

যে তুমি একদিন শুধু স্বপ্ন দেখেছিলে, আজ সেই তুমি বাস্তব জীবনের দায়িত্ব কাঁধে নিয়ে সেই স্বপ্নের দিকে এগিয়ে যাচ্ছো।

হয়তো এখনো তোমার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারোনি। কিন্তু তুমি আগের সেই মানুষটিও নও। সংগ্রাম তোমাকে বদলে দিয়েছে, দায়িত্ব তোমাকে পরিণত করেছে, ব্যর্থতা তোমাকে শিখিয়েছে, আর অপেক্ষা তোমাকে ধৈর্য ধরতে শিখিয়েছে।

তাই নিজের প্রতি অবিচার করো না।

কখনো নিজের অতীতের দিকে তাকিয়ে বলো,

“আলহামদুলিল্লাহ, আমি হাল ছেড়ে দিইনি।”

আর ভবিষ্যতের দিকে তাকিয়ে বলো,

“ইনশাআল্লাহ, আমি পারব। আল্লাহ চাইলে আমি আমার স্বপ্নের কাছে পৌঁছাব।”

আজ থেকে নিজের যত্ন নেবে। সময়মতো খাবে, যতটা সম্ভব বিশ্রাম নেবে, নিয়মিত পড়বে, নিজের দক্ষতা বাড়াবে এবং সবচেয়ে বেশি নিজের রবের সঙ্গে সম্পর্ককে শক্ত করবে।

কারণ তোমার আসল শক্তি তোমার সামর্থ্যে নয়, তোমার রবের ওপর তোমার ভরসায়।

যে দিন খুব ক্লান্ত লাগবে, সেদিন একটু থামবে। কিন্তু পিছিয়ে যাবে না।

যে দিন মনে হবে কেউ তোমাকে বুঝছে না, সেদিন মনে করবে, আল্লাহ তোমার সব কথা জানেন।

যে দিন মনে হবে স্বপ্ন অনেক দূরে, সেদিন মনে করবে, দূরত্ব যতই হোক, প্রতিটি বড় স্বপ্নের শুরু হয় একটি ছোট্ট পদক্ষেপ দিয়ে।

আর যে দিন সফল হবে, সেদিন যেন আজকের এই সংগ্রামকে ভুলে না যাও।

প্রিয় আমি,

তুমি হেরে যাওনি।

তুমি শুধু পথের মধ্যে আছো।

তাই আবার উঠে দাঁড়াও। বই খুলে বসো। নিজের দায়িত্ব পালন করো। ইবাদতে মন দাও। পরিবারের পাশে দাঁড়াও। মানুষকে উপকার করো। নিজের স্বপ্নকে বাঁচিয়ে রাখো।

আর মনে রেখো,

তোমার গল্প এখনো শেষ হয়নি।

হয়তো সবচেয়ে সুন্দর অধ্যায়টি এখনো লেখা হয়নি।

আল্লাহ তোমার পরিশ্রম কবুল করুন, তোমার জ্ঞানকে উপকারী করুন, তোমার সময়ে বরকত দিন, তোমার রিজিকে প্রশস্ততা দান করুন, তোমার পরিবারকে শান্তি দিন এবং তোমার স্বপ্নগুলোকে যদি তোমার জন্য কল্যাণকর হয়, তবে সেগুলোকে বাস্তবে রূপ দেওয়ার তাওফিক দান করুন।

তুমি চেষ্টা করে যাও।
দোয়া করে যাও।
ভরসা রাখো।
আর এগিয়ে চলো।

একদিন পেছনে ফিরে তাকিয়ে যেন বলতে পারো,

“আলহামদুলিল্লাহ, এত কিছুর পরও আমি থামিনি।”

ভালোবাসা, দোয়া ও অগাধ বিশ্বাস নিয়ে,

তোমারই
আমি

তিনটা নিষ্পাপ শিশুর জীবন বাচাতে এই সপ্তাহে FHP 210 প্রজেক্টের মাধ্যমে উদ্যোগ নিয়েছি আমরা। ছোট্ট শরীরে তাদের অনেক বড় অসুখ...
30/08/2026

তিনটা নিষ্পাপ শিশুর জীবন বাচাতে এই সপ্তাহে FHP 210 প্রজেক্টের মাধ্যমে উদ্যোগ নিয়েছি আমরা। ছোট্ট শরীরে তাদের অনেক বড় অসুখ হয়েছে। সবারই হার্টে ছিদ্র। ডাক্তার বলেছে দ্রুত অপারেশন করাতে হবে, কিন্তু বাচ্চাগুলির পরিবারের সেই সামর্থ্য নেই।

বাচ্চাগুলি অপারেশনের অভাবে মৃত্যুবরণ করলেও তাদের পরিবারের পক্ষে অপারেশন করানো সম্ভব হবেনা। প্রতিটি বাচ্চাই প্রচন্ড হতদরিদ্র এবং যাকাতের হকদ্বার।

সর্বমোট ৯ লক্ষ টাকা প্রয়োজন ৩টি বাচ্চার অপারেশন করানোর জন্য।

আপনি চাইলে যেকোন ১টি বাচ্চার অপারেশনের পুরো দায়িত্ব নিতে পারেন ইনশাআল্লাহ। অথবা অর্ধেক খরচ বহন করতে পারেন।

এছাড়া তিনটি বাচ্চার মোট চিকিৎসা খরচের
১% হিসাবে ৯,০০০/-
২% হিসাবে ১৮,০০০/-
৫% হিসাবে ৪৫,০০০/-
১০% হিসাবে ৯০,০০০/-
এভাবেও দান করতে পারেন।

অথবা আপনার সামর্থ্য অনুযায়ী যে কোন পরিমাণ এমাউন্ট দান করতে পারেন।

আপনার দানে যদি একটি বাচ্চা আল্লাহর রহমতে সুস্থ জীবন ফিরে পায়, সেটার চেয়ে আনন্দের আর কি হতে পারে!

আসুন বিনা চিকিৎসায় মৃত্যুবরণ এর হাত থেকে এই মাসুম বাচ্চাগুলিকে রক্ষা করি, ইনশাআল্লাহ। যার যার সামর্থ্য অনুযায়ী কিছু দান করি, সম্ভব হলে পোস্ট টা বেশি বেশি শেয়ার করি।

🔹
01886946826
Bkash Payment

01720 803 305
Nagad / Bkash / Cellfin
Name: Romisa Romisa
(Send Money)

Reference: FHP 210

🔹
Bank Details
Account Name:
Ovijatrik Shomaj Kollyan Sangstha
Account Number:
2050 1380 10055 7502
Branch: Dinajpur Br
Routing Number: 125280671
Bank Name: Islami Bank Bangladesh PLC

🔹
টাকা পাঠিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার 01717-017645 এ জানাতে পারেন।

আপনারা সবাই আমন্ত্রিত
28/08/2026

আপনারা সবাই আমন্ত্রিত

🌙 রবিউল আউয়াল মাসজুড়ে হোক সীরাত শিক্ষা 🌙📖 সীরাত কুইজ | প্রশ্নোত্তর পর্ব — ২য় প্রশ্নআলহামদুলিল্লাহ! আমাদের সীরাত কুইজে...
25/08/2026

🌙 রবিউল আউয়াল মাসজুড়ে হোক সীরাত শিক্ষা 🌙

📖 সীরাত কুইজ | প্রশ্নোত্তর পর্ব — ২য় প্রশ্ন

আলহামদুলিল্লাহ! আমাদের সীরাত কুইজের ধারাবাহিকতায় আজকের প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

❓ আজকের প্রশ্ন:
ঈদে মীলাদুননবী ﷺ পালন করার বিধান কী?

ক) ফরজ
খ) সুন্নত
গ) বিদআত
ঘ) সুন্নতে মুআক্কাদাহ

📝 আপনার উত্তরটি কমেন্টে জানান।

📌 অংশগ্রহণের নিয়ম

✅ পোস্টটি লাইক করতে হবে।
✅ পোস্টটি শেয়ার করতে হবে।
✅ ৫ জন বন্ধুকে মেনশন করতে হবে।
✅ কমেন্টে সঠিক উত্তর দিতে হবে।

🎁 পুরস্কার:
সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে ১ জন বিজয়ী পাবেন—
📚 বই অথবা মোবাইল রিচার্জ।

🌿 সীরাত জানুন, ভালোবাসুন ও অনুসরণ করুন।

📞 যোগাযোগ: 01729-019579

আয়োজনে:
🕌 আদ-দাওয়াহ ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন

#সীরাত_কুইজ #সীরাত_শিক্ষা #রবিউল_আউয়াল #মীলাদুন্নবী #ইসলামিক_কুইজ #প্রশ্নোত্তর #আদদাওয়াহ_ইসলামিক_রিসার্চ_ফাউন্ডেশন

আলহামদুলিল্লাহ! সৌদি প্রবাসী শ্রদ্ধেয় আল আমিন ভাই মাদ্রাসার ছাত্রদের জন্য খাওয়া বাবদ ৫,০০০ টাকা দান করেছেন।আল্লাহ তাআল...
16/08/2026

আলহামদুলিল্লাহ!
সৌদি প্রবাসী শ্রদ্ধেয় আল আমিন ভাই
মাদ্রাসার ছাত্রদের জন্য খাওয়া বাবদ ৫,০০০ টাকা দান করেছেন।
আল্লাহ তাআলা ভাইয়ের ব্যবসায় বারাকাহ দান করুন আমীন

সূর্যাস্তের আগ মুহূর্তে.....চিরির বন্দর রুচি ও রঙ্গ রেস্তোরাঁ
14/08/2026

সূর্যাস্তের আগ মুহূর্তে.....

চিরির বন্দর রুচি ও রঙ্গ রেস্তোরাঁ

মা শা আল্লাহ্!আলহামদুলিল্লাহ! ছুম্মা আলহামদুলিল্লাহ!ছোট বোন মাত্র দেড় বছরের ব্যবধানে পুরো কুরআন হেফজ সম্পন্ন করেছে আলহা...
12/08/2026

মা শা আল্লাহ্!
আলহামদুলিল্লাহ! ছুম্মা আলহামদুলিল্লাহ!

ছোট বোন মাত্র দেড় বছরের ব্যবধানে পুরো কুরআন হেফজ সম্পন্ন করেছে আলহামদুলিল্লাহ !🎉

সবাই দোয়া করবেন 🌸

Address

Dinajpur

Telephone

+8801729019579

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ustaz Nahid Bin Belal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Ustaz Nahid Bin Belal:

Shortcuts

Share