Allahummaghfirli- اللهم اغفر لي

Allahummaghfirli- اللهم اغفر لي ইসলামের আলো ছড়িয়ে দেওয়ার প্রয়াস। কুরআন ও সুন্নাহর আলোকে জানুন, আমল করুন, শেয়ার করুন।
Allahummagfirli We turn ideas into Great Digital Solutions .HadiyanIT

01/04/2026

আযানের জবাব

একটা ঘটনা বলি…

মক্কার এক শায়েখ দেখলেন, একজন ব্যক্তি আযান শুরু হতেই সাথে সাথে ওযু করতে ব্যস্ত হয়ে গেল।

তখন শায়েখ তার কাছে গিয়ে বললেন—

“তুমি চাইলে একটু পরেও ওযু করতে পারতে…
কিন্তু এই আযানটা কি আর ফিরে পাবে?”
তিনি আরও বললেন—
“ওযু তো পরে করতেই পারবে,
কিন্তু আযানের জবাব দেওয়ার এই সুযোগটা—
এটা কি আবার পাবে?”

শাইখ বিন বায রাহিমাহুল্লাহ বলেন,
*বঞ্চিতব্যক্তি ছাড়া কেউ মুয়াজ্জিনের আযানের জবাব দেয়া ত্যাগ করে না। কেননা এতে বিশাল চারটি ফযিলত রয়েছে,*

১।গুনাহসমূহ ক্ষমা করে দেয়া হয়।
২। জান্নাতে প্রবেশের পথ খুলে দেয়া হয়।
৩। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শাফাআত লাভের সাফল্য অর্জন হয়।
৪।এর পর সরাসরি দোআ কবূল করা হয়।

ইমাম ইবনে জুযাই বলেন:
"সালাফে সালেহীন মুয়াজ্জিনের আযান শুনলে এমনভাবে চুপ করে যেতেন যেমনিভাবে তারা কুরআন তিলাওয়াতে চুপ করতেন।"

[ ফাতহুল বারী ২/ ৯২]
সংগৃহীত]

13/03/2026

দোআ: দুঃখ ও দুশ্চিন্তার সময় পড়ার দোআ

اَللّٰهُمَّ اِنِّيْ عَبْدُكَ، اِبْنُ عَبْدِكَ، اِبْنُ اَمَتِكَ، نَاصِيَتِيْ بِيَدِكَ، مَاضٍ فِيَّ حُكْمُكَ، عَدْلٌ فِيَّ قَضَاؤُكَ، اَسْاَلُكَ بِكُلِّ اِسْمٍ هُوَ لَكَ، سَمَّيْتَ بِهٖ نَفْسَكَ، اَوْ اَنْزَلْتَهٗ فِيْ كِتَابِكَ، اَوْ عَلَّمْتَهُ اَحَدًا مِنْ خَلْقِكَ، اَوِ اسْتَاْثَرْتَ بِهٖ فِيْ عِلْمِ الْغَيْبِ عِنْدَكَ، اَنْ تَجْعَلَ الْقُرْاٰنَ رَبِيْعَ قَلْبِيْ، وَنُوْرَ صَدْرِيْ، وَجَلَاۤءَ حُزْنِيْ، وَذَهَابَ هَمِّيْ

হে আল্লাহ! আমি আপনার বান্দা, আপনারই এক বান্দার পুত্র এবং আপনার এক বাঁদীর পুত্র। আমার কপাল (নিয়ন্ত্রণ) আপনার হাতে; আমার উপর আপনার নির্দেশ কার্যকর; আমার ব্যাপারে আপনার ফয়সালা ন্যায়পূর্ণ। আমি আপনার কাছে প্রার্থনা করি আপনার প্রতিটি নামের উসীলায়; যে নাম আপনি নিজের জন্য নিজে রেখেছেন অথবা আপনি আপনার কিতাবে নাযিল করেছেন অথবা আপনার সৃষ্টজীবের কাউকেও শিখিয়েছেন অথবা নিজ গায়েবী জ্ঞানে নিজের জন্য সংরক্ষণ করে রেখেছেন—আপনি কুরআনকে বানিয়ে দিন আমার হৃদয়ের প্রশান্তি, আমার বক্ষের জ্যোতি, আমার দুঃখের অপসারণকারী এবং দুশ্চিন্তা দূরকারী।

আল্লা-হুম্মা ইন্নী ‘আবদুকা ইবনু ‘আবদিকা ইবনু আমাতিকা, না-সিয়াতী বিয়াদিকা, মা-দ্বিন ফিয়্যা হুকমুকা, ‘আদলুন ফিয়্যা কাদ্বা-য়ুকা, আসআলুকা বিকুল্লি ইসমিন্ হুয়া লাকা সাম্মাইতা বিহি নাফসাকা, আও আনযালতাহু ফী কিতা-বিকা আও ‘আল্লামতাহু আহাদাম্-মিন খালক্বিকা আও ইস্তা’সারতা বিহী ফী ‘ইলমিল গাইবি ‘ইনদাকা, আন্ তাজ‘আলাল কুরআ-না রবী‘আ ক্বালবী, ওয়া নূরা সাদ্‌রী, ওয়া জালা’আ হুযনী ওয়া যাহা-বা হাম্মী

আব্দুল্লাহ ইবনু মাস’ঊদ (রা) বলেন, রাসূলুল্লাহ (স) বলেছেন: “যে কোনো ব্যক্তি যদি কখনো দুশ্চিন্তা ও উৎকণ্ঠাগ্রস্ত অবস্থায় বা দুঃখ বেদনার মধ্যে নিপতিত হয়ে উপরের বাক্যগুলি বলে দু‘আ করে, তাহলে অবশ্যই আল্লাহ তার দুশ্চিন্তা ও উৎকণ্ঠা দূর করবেনই এবং তার বেদনাকে আনন্দে রূপান্তরিত করবেনই।” উপস্থিত সাহাবীগণ বলেন : তাহলে আমাদের উচিত এ বাক্যগুলো শিক্ষা করা। তিনি বললেন : “হাঁ, অবশ্যই, যে এগুলো শুনবে তার উচিত এগুলো শিক্ষা করা।” হাদীসটির সনদ গ্রহণযোগ্য। বি. দ্র. মহিলারা এ দুআ পাঠ করলে দুআর শুরুতে বলবেন: “আল্লা-হুম্মা ইন্নী আমাতুকা, ওয়া বিনতু আবদিকা ওয়া বিনতু আমাতিকা ...”, অর্থাৎ: হে আল্লাহ আমি আপনার বান্দী, আপনার (একজন) বান্দার কন্যা, আপনার এক বান্দীর কন্যা ....।

আহমাদ ১/৩৯১, নং ৩৭১২ আর শাইখ আলবানী তাঁর সিলসিলাতুল আহাদীসিস সহীহাহ গ্রন্থে ১/৩৩৭ একে সহীহ বলেছেন।

27/01/2026

✍🏻 ইমাম হাফেয ইবনুল কাইয়্যিম (রহ.) বলেন—
চারটি জিনিস শরীরকে ধ্বংস করে:
১. দুশ্চিন্তা
২. দুঃখ
৩. ক্ষুধা
৪. রাত জাগা
চারটি জিনিস চেহারার উজ্জ্বলতা ও সৌন্দর্য নষ্ট করে:
১. মিথ্যা
২. বেহায়াপনা
৩. জ্ঞান ছাড়া অতিরিক্ত প্রশ্ন
৪. অতিরিক্ত পাপাচার
চারটি জিনিস চেহারার উজ্জ্বলতা বাড়ায়:
১. মর্যাদাবোধ
২. বিশ্বস্ততা
৩. দানশীলতা
৪. তাকওয়া
চারটি জিনিস মানুষের ঘৃণা ডেকে আনে:
১. অহংকার
২. হিংসা
৩. মিথ্যা
৪. গীবত ও চোগলখোরি
চারটি জিনিস রিজিক বৃদ্ধি করে:
১. তাহাজ্জুদ নামাজ
২. শেষ রাতে বেশি ইস্তিগফার
৩. নিয়মিত সদকা
৪. দিনের শুরু ও শেষে আল্লাহর যিকির
চারটি জিনিস রিজিক কমিয়ে দেয়:
১. ফজরের পর ঘুম
২. নামাজে অবহেলা
৩. অলসতা
৪. বিশ্বাসঘাতকতা

Address

Dhanmondi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Allahummaghfirli- اللهم اغفر لي posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Allahummaghfirli- اللهم اغفر لي:

Shortcuts

Share