ISLAM and HUMAN LIFE

ISLAM and HUMAN LIFE লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ (সঃ)।।

29/10/2023

সাহু সিজদাহ করার নিয়ম দেখে নিন মাত্র ১ মিনিটে।।

23/11/2022

সূরা মূলক এর শক্তি:
মনে করুন,আপনি মারা গেছেন। আপনার জানাজার নামাজ শেষ।আপনাকে কবরে রাখা হলো। আপনি অপেক্ষা করতেছেন মুনকার নাকির ফেরেশতার জন্য। কিন্তু,তাঁরা আসছে না কেন! অথচ জান্নাতের সুঘ্রাণ পাওয়া শুরু করেছেন আপনি।
একটু পরেই...
কবরের সাথে জান্নাতের একটি সুড়ঙ্গপথ তৈরি হয়ে গেলো। আপনি ভাবলেন, এ কেমন কথা! প্রশ্ন-উত্তর কই?
তখন আপনার মনে পড়ল- 'প্রতি রাতে সূরা মূলক পাঠ করলে কবরে প্রশ্ন উত্তরের ঝামেলা নাই। কবর আজাবেরও কোনো চান্স নাই।' []
অতঃপর, রেশমী চাদরের নরম বিছানায় গা এলিয়ে দিয়ে আপনি বললেন 'আলহামদুলিল্লাহ'।🌻
||তিরমিজি -২৮৯০ এর সহীহ অংশ থেকে||

15/12/2020

দ্বীন পালন করতে গিয়ে মানুষের কটু কথা শুনে হতাশা আসলেও সত্যি বলতে একদিন এই কটু মন্তব্যের জন্যই আপনি নিজেকে ভাগ্যবান মনে করবেন। মানুষের করা এই ছোট ছোট কটু মন্তব্যগুলোই আপনাকে জান্নাতে নিতে যথেষ্ট হবে ইন শা আল্লাহ। লা-তাহযান ❤

ঘটনাটি ২০১৭ সালের।ছবির এই বৃদ্ধ লোকটি ঘানার এক ছোট্ট গ্রামের বাসিন্দা। সেখানে তুরস্কের এক নিউজ চ্যানেল তাদের ড্রোন দিয়ে ...
08/07/2020

ঘটনাটি ২০১৭ সালের।

ছবির এই বৃদ্ধ লোকটি ঘানার এক ছোট্ট গ্রামের বাসিন্দা। সেখানে তুরস্কের এক নিউজ চ্যানেল তাদের ড্রোন দিয়ে ভিডিও করছিলো, দুর্ঘটনাবসত ড্রোনটি এই বৃদ্ধ লোকের বাড়ীর উঠানের সামনে গিয়ে পড়ে যায়।

সাংবাদিক তড়িঘড়ি করে তাদের ড্রোন ফেরত আনতে গিয়ে দেখে ড্রোনটি এই বৃদ্ধ লোকের হাতে। ড্রোনটি দেখিয়ে বৃদ্ধ প্রশ্ন করে সাংবাদিককে অবাক করে দেয়।

সে জিজ্ঞেস করে, আচ্ছা, তোমাদের এই ড্রোনটি কি আরো বড় হতে পারে না, যাতে আমি এটাতে চড়ে হজ্জে যেতে পারি!

দরিদ্র বৃদ্ধের এই হৃদয়ছোঁয়া আকুতি নিয়ে সাংবাদিক
ছবিসহ টুইটারে পোস্ট করলে মুহুর্তেই তা ভাইরাল হয়ে
যায়। সেটা তুরস্কের পররাষ্ট্র মন্ত্রীর নজরে আসলে তিনি এই বৃদ্ধকে হজ্জে পাঠানোর ব্যবস্থা করে।

এভাবেই আল্লাহ্ তার একনিষ্ঠ বান্দাদেরকে তার ঘরের
মেহমান করে নেন। যা হয়তো তার বান্দারা কখনো
চিন্তাও করেনি, সেভাবে আল্লাহ্ তার বান্দাদের মনের
ইচ্ছেগুলো পূরণ করেন।

তাই আল্লাহর কাছে কিছু চাইবার সময় একনিষ্ঠ এবং তাকওয়া অবলম্বন করাটাই মূল কাজ। আল্লাহ্ সেই ইচ্ছেকে কীভাবে পূরণ করবেন সেটা হয়তো আমরা চিন্তাও করতে পারবো না। আল্লাহ্ আমাদের ইচ্ছেগুলোও এভাবে পূরণ করুন

post from : Kingopoly

04/06/2020

শিক্ষক ক্লাসে ঢুকে ব্লাকবোর্ডে একটা লম্বা দাগ টানলেন। এবার সবাইকে উদ্দেশ্য করে জানতে চাইলেন: -আচ্ছা তোমাদের মধ্যে কে আছো? যে এই
দাগটিকে ছোট করতে পারবে? কিন্তু শর্ত হচ্ছে তোমরা একে মুছতে পারবে না!! না মুছেই ছোট করতে হবে!!
-
তারপর, ছাত্ররা সবাই অপারগতা প্রকাশ করলো। কারণ, মোছা ছাড়া দাগটিকে ছোট করার আর কোনো পদ্ধতি তাদের মাথায় আসছে না!!
-
এবার শিক্ষক দাগটির নীচে আরেকটি দাগ টানলেন, যা আগেরটির চেয়ে একটু বড়। ব্যস, আগের দাগটি মোছা ছাড়াই ছোট হয়ে গেলো!
শিক্ষক: বুঝতে পারলে তোমরা??? কাউকে ছোট করতে বা হারাতে হলে তাকে স্পর্শ না করেও পারা যায়!!
-
নিজেকে বড় করো, গড়ে তুলো, তাহলে অন্যের সমালোচনা/ দুর্নাম করে তাকে ছোট করতে হবে না, তুমি বড় হলে এমনিতেই সে ছোট হয়ে যাবে!!

17/05/2020

যে ব্যক্তি উযূ করে এবং উযূকে পূর্ণাঙ্গরূপে সম্পন্ন করে,তারপর কালেমা শাহাদাত পাঠ করে,তার জন্য জান্নাতের ৮(আট)টি দরজা খুলে যায় । সে যে দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে প্রবেশ করতে পারবে ।
(সহিহ মুসলিমঃ ৪৬০, তিরমিযীঃ৫৫, ইবনু মাযাহঃ ৪৭০)

26/04/2020
আল্লাহ আমাদের সবাইকে এসব বিষয় মেনে চলার তওফিক দান করুক ( আমিন)
18/01/2020

আল্লাহ আমাদের সবাইকে এসব বিষয় মেনে চলার তওফিক দান করুক ( আমিন)

23/12/2019

"যে আল্লাহ কে পেল, সে সব হারালেও যেন সে কিছুই হারাল না। অন্যদিকে যে আল্লাহ কে হারাল, সে সব পেয়েও যেন কিছুই পেল না।"
-মাওলানা তারিক জামিল দাঃ বাঃ

বিষয়: পুরুষ ও নারীর জন্য মাহরাম এবং গায়রে মাহরাম। বিয়ে জীবনের গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। কিন্তু কাদের বিয়ে করা যাবে, কাদে...
01/12/2019

বিষয়: পুরুষ ও নারীর জন্য মাহরাম এবং গায়রে মাহরাম।

বিয়ে জীবনের গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। কিন্তু কাদের বিয়ে করা যাবে, কাদের যাবেনা এই ব্যাপারে আমাদের অনেকেই ভালোভাবে জানেনা। এই বিষয়ে আমাদের ধারনা অনেকেরই পরিষ্কার না। এটা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রথমত জানা উচিত মাহরাম এবং গায়রে মাহরাম কি!
মাহরামঃ মাহরাম দ্বারা বুঝায় যাদের সামনে যাওয়া এবং কথা বলা জায়েজ, কিন্তু বিয়ে করা নাজায়েজ।
গায়রে মাহরামঃ এটি মাহরামের উল্টো কেইস। অর্থাৎ যাদের সামনে যাওয়া এবং কথা বলা জায়েজ নয়, কিন্তু বিয়ে করা জায়েজ।

আল্লাহ তা'আলা,
একজন পুরুষের যেসব নারীদের সাথে দেখা দেওয়া এবং কথা বলা জায়েজ, সেসব নারীদের সাথে বিবাহ করা করেছেন নাজায়েজ। আবার যেসব নারীদের সাথে দেখা দেওয়া এবং কথা বলা নাজায়েজ, সেসব নারীদের সাথে বিয়ে করেছেন জায়েজ। [তবে ক্ষেত্র বিশেষে, অতি প্রয়োজনে বলতে পারে। খেয়াল রাখতে হবে যেন দৃষ্টি নত থাকে এবং কথা শুধু প্রয়োজনীয় কথা বলার মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে]

অন্যদিকে, নারীদের ক্ষেত্রে যেসব পুরুষের সাথে দেখা দেওয়া এবং কথা বলা জায়েজ, সেসব পুরুষের সাথে বিয়ে করেছেন নাজায়েজ। আবার যেসব পুরুষদের সাথে দেখা দেওয়া এবং কথা বলা নাজায়েজ, সেসব পুরুষদের সাথে বিয়ে করেছেন জায়েজ। [অতি প্রয়োজনীয় হলে বলতে পারবে। তবে লক্ষ রাখতে হবে, পূর্ণ পর্দার সহিত সামনে যাওয়া এবং শুধুমাত্র প্রয়োজনীয় কথা বলা। নমনীয় হয়েও বলা যাবেনা। একটু কর্কশ ভাবে বলতে হবে যাতে পরপুরুষটি দূর্বলতা অনুভব না করে]

আল্লাহ তা'আলা পবিত্র কুরআনের সূরা নিসার (৪), ২৩ নাম্বার আয়াতে পুরুষের বেলায় এবং সূরা নূরের (২৪), ৩১ নাম্বার আয়াতে নারীদের বেলায় উদাহরণ সহ বিষয় গুলো সুস্পষ্টভাবে তুলে ধরেছেন। হায়, মানুষ যদি এসব পড়ত, বুঝত এবং জানত তাহলে সমাজের আজ এত অধঃপতন হতনা। এত জিনা-ব্যভিচার হতনা। ইসলামে প্রতিটি বিষয় কত সূক্ষ্মাতিসূক্ষ্ম ভাবে দেওয়া আছে আমরা অনেকেই তা জানিনা। তাই'ই তো ইসলামকে বলা হয়, এটি শুধুমাত্র একটি ধর্ম বা কালচার'ই নয় বরং পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা ♥

29/11/2019

শুক্রবারে কি করণীয়?

শুক্রবারের (১০) সুন্নাহঃ

১| গোসল করা। (বুখারিঃ ৮৭৭)
২| ফজরের সালাতে সূরা আস- সেজদা ও সূরা ইনসান পড়া। ( বুখারিঃ ৮৯১)
৩| সূরা কাফাহ পাঠ করা। ( বুখারিঃ ৩/ ২৪৯)
৪| দরূদ পাঠ করা। ( আবু দাউদঃ ১০৪৭)
৫| বেশি করে দু'আ করা বিশেষ করে আসরের শেষের দিকে। ( আবু দাউদঃ ১০৪৮)
৬| জুম্মা সালাতের জন্য তাড়াতাড়ি যাওয়া। ( বুখারিঃ ৮৮১)
৭| উত্তম পোশাক পরিধান করা ও সুগন্ধি লাগানো। (বুখারিঃ ৮৮৬, ৮৮০)
৮| নীরব থাকা ও খুদবা শোনা। ( বুখারিঃ ৯৩৪)
৯| ২/৪ রাকাত নফল সালাত আদায় করা জুম্মা সালাতের পর। ( মুসলিমঃ ৯৩৪)
১০| জুম্মা সালাতের পর একটু ঘুমাইয়া লওয়া।
( বুখারিঃ ৯৪০)।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when ISLAM and HUMAN LIFE posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share