Shree Shree Hari-Guruchand Thakur o matua Dhormo

Shree Shree Hari-Guruchand Thakur o matua Dhormo "হাতে কাম -মুখে নাম কর"-এই নির্দেশনার আলোকে মতুয়া ধর্ম প্রচার|

11/05/2026
জয় হরিচাঁদ "কলমের টানে মিলনের গানে প্রজ্ঞার স্পন্দনে জাগ্রত হোক মতুয়া সমাজ"দেশের স্বল্প আয়ের শীতার্ত মানুষের মাঝে শীতবস্...
08/12/2025

জয় হরিচাঁদ
"কলমের টানে মিলনের গানে প্রজ্ঞার স্পন্দনে জাগ্রত হোক মতুয়া সমাজ"

দেশের স্বল্প আয়ের শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম

প্রাথমিক পর্যায়ে নির্ধারিত স্পট: বরিশালের আগৈলঝাড়া ও উজিরপুরের প্রত্যন্ত গ্রাম অঞ্চল এবং ঢাকা সোহরাওয়ার্দী উদ্যান এরিয়া।

মতুয়া সাহিত্য সমাজ, বাংলাদেশ-এর সম্মানিত উপদেষ্টামণ্ডলী, সদস্যমণ্ডলী, শুভাকাঙ্ক্ষীসহ দেশের বিত্তবান হৃদয়শীল মানুষকে এই মহতি কর্মযজ্ঞে সহযোগিতার হাত বাড়িয়ে দেবার জন্য আমাদের উদাত্ত আহ্বান।

আয়োজনে: মতুয়া সাহিত্য সমাজ, বাংলাদেশ
যোগাযোগ: 01777703434 (অর্থ সম্পাদক)

★ সভা সংবাদ ★সকলের জ্ঞাতার্থে  জানানো যাচ্ছে যে, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে আটটায় অনলাইন প্লাটফর্মে মতুয়া সাহিত্য...
05/12/2025

★ সভা সংবাদ ★
সকলের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে আটটায় অনলাইন প্লাটফর্মে মতুয়া সাহিত্য সমাজ, বাংলাদেশ কর্তৃক একটি গুরুত্বপূর্ণ অনলাইন সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সম্মানিত সভাপতি অ্যাডভোকেট মিন্টু কুমার মণ্ডল ও সঞ্চালনা করেন মহাসচিব শশাংক বর। সভার শুরুতেই শ্রীশ্রীহরিলীলামৃত থেকে বন্দনা পাঠ করেন তুষার কান্তি বিশ্বাস। সভায় উপস্থিত হয়ে যে সকল সম্মানিত নেতৃবৃন্দ মতামত পেশ করেন তাঁরা হচ্ছেন- হরিদাস ঠাকুর , অ্যাডভোকেট কালীপদ মৃধা, অ্যাডভোকেট উৎপল বিশ্বাস, অধ্যাপক প্রদীপ হালদার, নৃপেন্দ্র নাথ হীরা, অ্যাডভোকেট পবিত্র মিস্ত্রী, অধ্যাপক আশিস কুমার বাকচী, পলাশ মণ্ডল, অমিতাভ মল্লিক অমি, কমলেশ হালদার , ডা.বিশ্বজিৎ বৈষ্ণব, খগেন হালদার জয়, সমীরণ মণ্ডল, ব্রজেন্দ্র নাথ সরকার, কৃষ্ণ হাওলাদার, বিপ্লব মন্ডল, বিচরণ মল্লিক, বিভাষ কুমার মণ্ডল, অর্পিতা বিশ্বাস, মিঠুন মন্ডল, অন্তরা সরকার, দুর্জয় মজুমদার, বরুন বিশ্বাস, সুব্রত সরকার, সৌরভ রায়সহ অনেকে।

সিদ্ধান্ত সমূহ-
১. প্রাথমিক পর্যায়ে ঢাকা ও বরিশাল জেলার আগৈলঝাড়া ও উজিরপুর অঞ্চলে শীতবস্ত্র বিতরণ করা হবে।

২. শীতবস্ত্র বিতরণের তারিখ ০২/০১/২৬

৩. শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে অধ্যাপক প্রদীপ হালদারকে আহ্বায়ক ও সমীরণ মণ্ডলকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়।

৪. অর্থ বিষয়ক কার্যাবলী পরিচালনা করবেন সংগঠনের অর্থ বিষয়ক সম্পাদক ব্রজেন্দ্রনাথ সরকার।

সভা শেষে সমাপনী বক্তব্যে সংগঠন সংশ্লিষ্ট সবাইকে ও বিত্তবান সকলকে অনুদান প্রদানের উদাত্ত আহ্বান জানান সভাপতি মহোদয়।

( পোস্টটি সংগঠন সংশ্লিষ্ট সকলকেসহ শুভাকাঙ্ক্ষীগণকে শেয়ার কিংবা কপি করে প্রচার করার অনুরোধ।)

25/10/2025
মতুয়াদের একক রাজনৈতিক মোর্চা গঠনে মূল অন্তরায় কোথায়?(পর্ব-১)🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅রাজনৈতিক অঙ্গনে মতুয়াদের অংশগ্রহণ-এর পরিসংখ...
04/07/2025

মতুয়াদের একক রাজনৈতিক মোর্চা গঠনে মূল অন্তরায় কোথায়?(পর্ব-১)
🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅

রাজনৈতিক অঙ্গনে মতুয়াদের অংশগ্রহণ-এর পরিসংখ্যান নিলে যেসব নাম সামনে আসে, তার ভিতর সরাসরি ধারাবাহিকভাবে ভাবলে ভীষ্মদেব দাস, বিরাট মণ্ডল, কুবের মণ্ডল, কুমুদবিহারী মল্লিক, নিরোদবিহারী মল্লিক, প্রমথরঞ্জন ঠাকুর, রায়বাহাদুর শরৎ বল, কপিলকৃষ্ণ ঠাকুর, শচীপতি ঠাকুর, মঞ্জুলকৃষ্ণ ঠাকুর, কার্তিক ঠাকুর, বীরেন বিশ্বাস, সুব্রত ঠাকুর( বাংলাদেশ), সুব্রত ঠাকুর( ভারত), শান্তনু ঠাকুর, অসীম সরকার, নরোত্তম বিশ্বাস, মধুপর্ণা ঠাকুর প্রমুখ অন্যতম।

এ থেকে অভিভক্ত ভারত, বর্তমান গণতান্ত্রিক ভারত ও বর্তমান বাংলাদেশ পর্বে যারা রাজনীতির সাথে যুক্ত ছিলেন, আছেন ও রাজনীতিতে সফলতার মুখ দেখেছেন বলা যায় তারা প্রায় সকলেই কোন না কোন পূর্ব প্রতিষ্ঠিত বৃহত্তর রাজনৈতিক দলের বলয়ে থেকে রাজনীতি করেছেন, করছেন।
মতুয়াদের নিজস্ব মৌলিক স্বাতন্ত্রিক রাজনৈতিক ধারা তারা তেমন কেউ তৈরী করেননি, করতে পারেননি বা করতে যাননি। কেন যাননি, কেন পারেননি, কেন করেননি- এমন সব প্রশ্ন নিয়ে বর্তমানের কিছু অনলাইনবেজ মতুয়া সমাজকর্মীদের এ নিয়ে হরহামেশাই বিষোদগার করতে দেখা যায়। [দ্রষ্টব্য:- এমনসব অসংখ্যজনের ভিতর আমার অতি পরিচিত কয়েকজন অনলাইন মতুয়া কর্মীর নামের তালিকার মধ্যে আছেন Chirananda Majumder, Samiran Mondal, বৃন্দাবন সৌক্ষ্ম্য, সুকেশ মিত্র প্রমূখ। আছেন আরো অনেকে, তবে তাদের কারো নাম ধরে সরাসরি বললাম না, কারণ তাদের সঙ্গে আমার ফেসবুকে ততটা অন্তরঙ্গ পরিচয় নেই, তাই বলাটা একটু অশোভন ভাবলাম। শুধু বহু বিষয়ে একমত বলে এ কয়েকজনের সরাসরি নাম বললাম।]

এখন এনাদের এ বিষয়ক অভিযোগের পরিপ্রেক্ষিতে বাস্তবতা বোঝাতে শুরুতে আমি একটা গল্প বলছি।

"একটি ওরিয়েন্টেশন কোর্সে ১০০ জন প্রশিক্ষণার্থী ছিল। দৈনিক চা বিরতিতে তাদেরকে সিঙ্গারা খেতে দেওয়া হত। কিন্তু ১০০ জনের মধ্যে ৮০ জনই সিঙ্গারা পছন্দ করতো না। ওই ৮০ জন প্রশিক্ষণার্থী নাস্তায় অন্য কিছু দেওয়ার জন্য ডাইরেক্টরের কাছে আবেদন জানালেন, যদিও বাকি ২০ জন সিঙ্গারার পক্ষেই মত দিলেন।
ডাইরেক্টর ভোটের ব্যবস্থা করলেন এবং বললেন, 'যে খাবার সবচেয়ে বেশি ভোট পাবে, সেটাই প্রতিদিন টি ব্রেকে দেওয়া হবে।'
ভোট শেষে দেখা গেল, সেই ২০ জন প্রশিক্ষণার্থী সিঙ্গারার পক্ষে ভোট দিয়েছে। অবশিষ্ট ৮০ জনের ভোট এরকম:
ফলমূল - ১৮ জন
স্যান্ডউইচ - ১৫ জন
বার্গার - ১৩ জন
চপ - ১২ জন
পুরি - ১০ জন
নুডুলস - ৭ জন
ভেজিটেবল রোল - ৫ জন

ফলাফল, সিঙ্গারা সর্বাধিক ভোট পাওয়ায় টি ব্রেকে প্রতিদিন সিঙ্গারাই চলতে লাগল।"
এ গল্প থেকে আমরা বুঝলাম, যতদিন ৮০% লোক নিজেদের স্বার্থপরতা নিয়ে দ্বিধাবিভক্ত থাকবে, ততদিন ২০% লোকই তাদের শাসন করবে।

মতুয়াদের দলে, উপদলে বিভক্তির কারণে একক দলীয় রাজনীতিতে বেঁধে রাজনীতির পূর্ণাঙ্গ সুফল ঘরে তোলা কষ্টসাধ্য। তাই বিভিন্ন রাজনৈতিক দলের লেজুড়বৃত্তি করে মতুয়া রাজনীতিবিদরা যেটুকু রাজনৈতিক খোরপোষ পাচ্ছেন, আপাতত তাই নিয়েই আমাদের খুশি থাকতে হবে। নিজেদের একক রাজনৈতিক প্লাটফর্ম যতদিন না হয়, ততদিন এই আমাদের মন্দের ভাল।(১ম পর্ব সমাপ্ত)

অমিতাভ মল্লিক অমি
লালবাগ, ঢাকা
৪ জুলাই'২৫

মতুয়া সাহিত্য সমাজ, বাংলাদেশ-এর সম্মানিত উপদেষ্টা, বাংলাদেশে প্রগতিশীল মতুয়া সমাজ সংস্কার আন্দোলনের অগ্রজন, মতুয়া সুবক্ত...
17/06/2025

মতুয়া সাহিত্য সমাজ, বাংলাদেশ-এর সম্মানিত উপদেষ্টা, বাংলাদেশে প্রগতিশীল মতুয়া সমাজ সংস্কার আন্দোলনের অগ্রজন, মতুয়া সুবক্তা ও বুদ্ধিজীবি, প্রখ্যাত চিকিৎসক, বিশ্ব মতুয়া পরিষদ, বাংলাদেশ- এর সম্মানিত মহাসচিব মতুয়া ডা. রবীন্দ্রনাথ সরকার মহাশয় আজ ১৭ জুন'২৫, মঙ্গলবার সকাল ৮: ৩০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করে শ্রীধাম ওড়াকান্দীতে হরি পদাশ্রয়ী হয়েছেন। এই মহান মতুয়া তত্ত্ববিদ, সংস্কারক, সংগঠকের মৃত্যুতে আমরা শোকাভিভূত। তাঁর প্রয়াণে মতুয়া সমাজের অপূরণীয় ক্ষতি হল। হরিলোকে তাঁর আত্মার শান্তি হোক, আমাদের এই প্রার্থনা ও তাঁর শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা।

উল্লেখ্য, মাত্র মাস কয়েক আগে ৪ এপ্রিল'২৫ তারিখে তাঁর কনিষ্ঠ সহোদর ও সহযোদ্ধা, মতুয়া সংস্কার আন্দোলনের প্রধানসারির নেতৃত্বদানকারী 'চলন্ত শাস্ত্রসিন্ধু' ডা. প্রণব কান্তি সরকার মহাশয়ও প্রয়াত হয়েছেন।

(মতুয়া সাহিত্য সমাজ, বাংলাদেশ)

05/02/2025
আগামীকাল ৮ নভেম্বর, শুক্রবার, বিকাল ৩টায় ইউনেস্কো, বাংলাদেশ জাতীয় যাদুঘর ও ভাবনগর ফাউন্ডেশন-এর যৌথ উদ্যোগে " মতুয়া ধর্মী...
07/11/2024

আগামীকাল ৮ নভেম্বর, শুক্রবার, বিকাল ৩টায় ইউনেস্কো, বাংলাদেশ জাতীয় যাদুঘর ও ভাবনগর ফাউন্ডেশন-এর যৌথ উদ্যোগে " মতুয়া ধর্মীয় উৎসব" উপলক্ষে " আনন্দ রেলী"। সকলে যোগ দিন।

দেশব্যাপী ধর্মীয় সংখ্যালঘুদের পরে নির্মম নিপীড়ন, লুটপাট, অগ্নি সংযোগের প্রতিবাদে আসছে আগামী বুধবার, ১৪/৮/২৪ইং শ্রীধাম ওড়...
11/08/2024

দেশব্যাপী ধর্মীয় সংখ্যালঘুদের পরে নির্মম নিপীড়ন, লুটপাট, অগ্নি সংযোগের প্রতিবাদে আসছে আগামী বুধবার, ১৪/৮/২৪ইং শ্রীধাম ওড়াকান্দীতে সকল মতুয়া সংগঠনের সম্মিলিত প্রতিবাদী বিক্ষোভ সমাবেশে থাকবে মতুয়া সাহিত্য সমাজ, বাংলাদেশও। সকলে সামিল হোন।

মতুয়াদের মূল আকরগ্রন্থ শ্রীশ্রীহরিলীলামৃত মহাগ্রন্থ নিয়ে ক্ষমা অযোগ্য নিকৃষ্টতম কুরুচিপূর্ণ মন্তব্যকারী বৌদ্ধধর্মী শরদিন...
13/05/2024

মতুয়াদের মূল আকরগ্রন্থ শ্রীশ্রীহরিলীলামৃত মহাগ্রন্থ নিয়ে ক্ষমা অযোগ্য নিকৃষ্টতম কুরুচিপূর্ণ মন্তব্যকারী বৌদ্ধধর্মী শরদিন্দু বিশ্বাস (ওরফে শরদীন্দু উদ্দীপন) এর যথোপযুক্ত শাস্তি দাবী করছি
🏴🏴🏴🏴🏴🏴🏴🏴🏴🏴🏴🏴🏴🏴

এই শরদীন্দু উদ্দীপনরা মতুয়া সমাজে ঢুকে মতুয়াদের বৌদ্ধ ধর্মে ধর্মান্তরিত করার জোর পাঁয়তারা করে ব্যর্থ হয়ে এখন লেগেছে মতুয়া ধর্ম দর্শনের দুর্নাম ছড়ানোর কাজে। এদের মত মতুয়া সমাজ বিনষ্টের প্রয়াসীদের সম্পর্কে আমরা বছরের পর বছর মতুয়াদের সচেতন করার চেষ্টা করে আসছি। এরা মতুয়াদের বৌদ্ধবাদের খোঁয়াড়ে ঢুকাতে নানা ফন্দিফাঁদ পেতেছিল। এরা বৌদ্ধধর্মে ধর্মান্তরিত আম্বেদকরকে ঢাল করে একের পর এক চাল চেলেছে। এরা মতুয়া মন্দিরে বুদ্ধ, আম্বেদকরের মূর্তি বসিয়ে পূজা প্রচলনের চেষ্টা করেছে; এরা ভারতে 'হরিগুরুচাঁদ আম্বেদকর চেতনা মঞ্চ' নামীয় এনজিও খুলে মতুয়াদের অর্থে প্রলোভিত করে বৌদ্ধ বানাতে চেয়েছে; বাংলাদেশে ' বাংলাদেশ বুদ্ধ হরিগুরুচাঁদ আম্বেদকর চেতনা সঙ্ঘ' নামের সংগঠন গঠন চেষ্টার আড়ালে মতুয়াদের ধর্মান্তরের চেষ্টা করেছে; মতুয়া লেখক বুদ্ধিজীবী সমাজকে কিনে নিয়ে বৌদ্ধবাদের পক্ষে বই লেখানোর, বলানোর চেষ্টা করেছে; মতুয়া শ্রদ্ধা বিবাহ অনুষ্ঠানে বুদ্ধ, আম্বেদকরের ছবি বসিয়েছে; সমাজে পরিচিত পাওয়া মতুয়া স্কলারদের নিয়ে টকশো করে মতুয়া সমাজের দুর্বল দিকগুলো তুলে ধরা আর বৌদ্ধবাদের সুযশ গাওয়ানোর চেষ্টা করেছে; অর্থকষ্টে ভোগা মতুয়া গায়ক, কবিয়ালদের পকেটে পয়সা দিয়ে মতুয়া মত ও বৌদ্ধমতকে প্রথমে এক দেখানোর চেষ্টা করে, কৌশলে বৌদ্ধবাদকে শ্রেষ্ঠ বলাতে চেয়েছে; শত শত মতুয়াকে বৌদ্ধ ধর্মে দীক্ষার মিথ্যা অনুষ্ঠান সাজিয়ে বৌদ্ধ রাষ্ট্রের টাকা এনে পকেট ভরেছে। কিন্তু তার কোনটাতেই সফল হয়নি।

মতুয়াদের বৌদ্ধকরণের সবচেয়ে বড় কেন্দ্র খুলেছিল বগুলায় এই শরদিন্দু উদ্দীপন। বিশ্বাস বংশীয় এই লোক পিতৃবংশীয় পরিচয়কে জলাঞ্জলী দিয়ে নামে উদ্দীপন লাগিয়েছিল নিজেকে বৌদ্ধ প্রচারক হিসেবে বৌদ্ধসমাজে নিজের অবস্থান দৃঢ় করতেই। এই লোকের মতুয়া সমাজের জন্য ভয়ংকর সব কর্মকীর্তি আমরা একের পর এক অনলাইনে বিগত আট দশ বছর যাবৎ তুলে ধরেছি। এজন্য নানা চক্রান্ত করে এরা আমাদের থামাতে চেয়েছে। কিন্তু পারেনি। এবার আর কোন পথ না পেয়ে মতুয়া মতবাদকেই সরাসরি আক্রমনে নেমেছে এই চক্র।

বিগত দু'দিন আগে পরাজয়ের রাগে ক্ষোভে এই শরদিন্দু সরাসরি মতুয়াদের মূল আকরগ্রন্থ, মতুয়া সংবিধান শ্রীশ্রীহরিলীলামৃতকেই অশ্রাব্য ভাষায় আক্রমণ করে, অমার্জিত, ক্ষমা অযোগ্য ভাষায় ফেসবুক পোস্টে লিখেছে-------
"হরিলীলামৃত একটি বিকৃত এবং নিকৃষ্ট গ্রন্থ।
১) এখানে ব্রাহ্মণবাদী গাঁজাখুরি গল্প ঢোকানো হয়েছে।
২) হরিচাঁদের জীবন বিকৃত করা হয়েছে।
৩) হরিচাঁদের মা, অশ্বিনী গোঁসাইয়ের মা এবং অন্যান্য নারীদের চরিত্র কলঙ্কিত করা হয়েছে।
৪) নাম, প্রেম বিলানোর নামে অজাচার হয়েছে।
৫) গুরুপ্রসাদীর মত কুপ্রথাকে মদত দেওয়া হয়েছে।
৬) গ্রন্থটি চন্ডাল সমাজকে চতুরর্বনের খোঁয়াড়ে ঢুকিয়ে দিয়েছে।"

আপনারা কি মনে করেন?
মতামত চাই। আলোচনা চাই।
চন্ডাল সমাজের সংস্কার চাই।

মনে রাখবেনঃ এটা আমার নিজস্ব মতামত নয়। এটা আলোচনার জন্য একটি বিষয়। এখানে এই প্রসঙ্গের পক্ষে এবং বিপক্ষে মতামত নিয়ে বিতর্ক হবে।"

দেখলাম, এই ক্ষমা অযোগ্য ভাষায় মতুয়ার মূল দলিলগ্রন্থকে আক্রমণ করা পোস্টেও মতুয়া পরিচয়ধারী বলে চিহ্নিত কিছুজন সমর্থন জানিয়ে কমেন্ট করেছে।

প্রিয় মতুয়া সমাজ, এই পোস্টকারী ও তাদের দুষ্টচক্র দোসরদের ধিক্কার ও শাস্তি দাবী করে শ্রীশ্রীহরিলীলামৃত মহাগ্রন্থের বিরুদ্ধে এমন জগন্য ক্ষমা অযোগ্য আক্রমণকারীদের বিরুদ্ধে সাধারণ মতুয়া, মতুয়া প্রচারক ও মতুয়া নেতৃস্থানীয় সংগঠনসমূহ কি ব্যবস্থা নেয়, থাকলাম সেই প্রতীক্ষায়।

অমিতাভ মল্লিক অমি
ঢাকা
১২/৫/২৪

Address

শাহবাগ, রমনা
Dhaka
1000

Telephone

01915116974

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shree Shree Hari-Guruchand Thakur o matua Dhormo posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share