সনাতন 24

সনাতন 24 Hinduism seeks peace of all creatures around the world

বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার বিশ্বনাথ ঘোষ আমেরিকার নিউ জার্সিতে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মন্দির দর্শন করে পরম সৌভাগ্য অর্...
18/08/2026

বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার বিশ্বনাথ ঘোষ আমেরিকার নিউ জার্সিতে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মন্দির দর্শন করে পরম সৌভাগ্য অর্জন করলেন, তিনি ঈশ্বরের নিকট করজোড় কৃতজ্ঞতা প্রকাশ করেন! 🙏❤️

সিলেটের জেলা প্রশাসক (ডিসি) পদ থেকে প্রত্যাহার আদেশের একদিন পর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহার কাছে দায়িত্ব হস্ত...
24/06/2026

সিলেটের জেলা প্রশাসক (ডিসি) পদ থেকে প্রত্যাহার আদেশের একদিন পর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহার কাছে দায়িত্ব হস্তান্তর করেছেন মো. সারওয়ার আলম

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ২২ জুন ২০২৬ | ঢাকা, ০৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব...
22/06/2026

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

২২ জুন ২০২৬ | ঢাকা, ০৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ-এর সঙ্গে আজ দুপুরে বাংলাদেশ সচিবালয়ে তাঁর অফিসকক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেন।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মার নেতৃত্বে আট সদস্যের এক প্রতিনিধিদল এই সাক্ষাতে অংশ নেন। এ সময় প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও নৃ-গোষ্ঠী বিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) বিজন কান্তি সরকার উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতকরণ, আসন্ন শারদীয় দুর্গাপূজায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং অর্পিত সম্পত্তি আইনসহ হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন দাবি-দাওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি ও সর্বজনীন অধিকারে দৃঢ়ভাবে বিশ্বাসী। বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে কক্সবাজারের রামু, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর ও কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু নির্যাতনের যেসব অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, তার তীব্র সমালোচনা করে তিনি বলেন, বর্তমান সরকারের আমলে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতনের হার সবচেয়ে কম। দু'একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও প্রশাসন তাৎক্ষণিকভাবে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে।

সাক্ষাৎকালে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ সংখ্যালঘু সম্প্রদায়ের যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা তাৎক্ষণিকভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করার লক্ষ্যে একজন 'ফোকাল পয়েন্ট' কর্মকর্তা নির্ধারণের দাবি জানান। মন্ত্রী অত্যন্ত সহানুভূতির সাথে দাবিটি বিবেচনার এবং তা দ্রুত বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন।

আলোচনাকালে গাইবান্ধার পলাশবাড়ীতে হরিদাস চন্দ্র কর্তৃক রামমন্দির নির্মাণ এবং অ্যাডভোকেট চৈতালী চক্রবর্তী কর্তৃক দেশের সার্বভৌমত্ববিরোধী বক্তব্য প্রদানের বিষয়টি উত্থাপিত হয়। এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "আমরা সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাস করি। সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও স্বার্থ সুরক্ষাকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। তবে এক্ষেত্রে সকল সম্প্রদায়েরই দায়িত্বশীল ভূমিকা পালন করা আবশ্যক।" তিনি আরও বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে—এমন যেকোনো বক্তব্য বা কর্মকাণ্ড থেকে সকলকে বিরত থাকতে হবে। দেশে শান্তি-শৃঙ্খলা, স্থিতিশীলতা ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে তিনি সকল পক্ষকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান।

#এডমিনপোস্ট

21/06/2026
চট্টগ্রামে শ্রীরাম ইস্যুতে বিক্ষোভ ও মশাল মিছিল আগামীকাল বুধবার।তারিখ: ১৭ জুন ২০২৬, বুধবার, সময়: সন্ধ্যা ৭ ঘটিকা, স্থান:...
17/06/2026

চট্টগ্রামে শ্রীরাম ইস্যুতে বিক্ষোভ ও মশাল মিছিল আগামীকাল বুধবার।

তারিখ: ১৭ জুন ২০২৬, বুধবার, সময়: সন্ধ্যা ৭ ঘটিকা,
স্থান: চেরাগির মোড় চত্বর চট্টগ্রাম।

16/06/2026

সনাতন ধর্মের অবমাননার প্রতিবাদে বি/ক্ষোভ সমাবেশ

Address

Dhaka
1900

Alerts

Be the first to know and let us send you an email when সনাতন 24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to সনাতন 24:

Shortcuts

Share