03/11/2021
বর্তমান যে সকল আলেম জেলে রয়েছেন, তারা নিজেদের আবেগী বক্তব্যের কারণে জেলে রয়েছেন। এরকম জঝবাতি বক্তব্য দিলে তো আপনাকে জেলে ভরবেই। আপনি সরকারকে উৎখাত করতে চাইলে, তারা তো আপনাকে প্রতিহত করবে।
সুন্দর কথা! তারমানে নির্যাতিত হওয়ার কারণ আবেগ?
তাহলে মক্কায় নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরামের অসহনীয় নির্যাতন ভোগের কারণ কি আবেগ?
হুসাইন রাঃ এর শাহাদাত বরণ কি আবেগ?
আবু হানিফা রহঃ এর আত্মত্যাগ কি আবেগ?
আহমদ ইবনে হাম্বল রহঃ এর কারা নির্যাতন ভোগ কি আবেগ?
বুখারী রহঃ এর দেশান্তরিত হওয়া কি আবেগ?
ইবনে তাইমিয়া রহঃ এর বারবার কারান্তরীণ হওয়া কি আবেগ?
শহীদ ওমর মুখতার রহঃ এর ফাঁসির কাষ্ঠে ঝুলা কি আবেগ?
সাইয়েদ কুতুব শহীদ রহঃ এর ফাঁসির কাষ্ঠে ঝুলা কি আবেগ?
সাইয়েদ আহমদ বেরেলভী রহঃ এর আত্মত্যাগ কি আবেগ?
ইসমাইল শহীদ রহঃ এর শাহাদাত কি আবেগ?
শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দী রহঃ এর মাল্টার দ্বীপে বন্দী হওয়া কি আবেগ?
এগুলো সবই যদি আবেগ হয়, তাহলে এরকম আবেগ অনেক ভালো চাটুকারিতার থেকে।
উৎখাতের কথা যদি বলি, এটা সকলেরই দায়িত্ব যে, তাগুতকে হটিয়ে ইসলাম প্রতিষ্ঠা করা।
অথচ আমরা দায়িত্ব পালন না করে আলেমদের নির্যাতনের কারণ দর্শানোর চেষ্টা করছি।
তাহলে বলেন, কিসের কারণে মায়ানমারের ভুমি থেকে এখনো মুসলিম ভাইদের পোড়া লাশের গন্ধ ভেসে আসছে??
কোন কারণে সিরিয়ার ভুমিকে বোমার আঘাতে তামায় পরিণত করা হয়েছে?
কি অপরাধে ৭০ বছরের বেশি সময় ধরেও কাশ্মীর সমস্যার সমাধান হচ্ছে না?
কি দোষে ফিলিস্তিনের গাজাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে?
কোন দুষ্কর্মে ইরাকে ক্রুজ মিসাইল আর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে মরুভূমির বালুকে মুসলিমদের রক্ত দিয়ে সিঞ্চন করা হয়েছে?
কোন কারণ, অপরাধ, দোষ বা দুষ্কর্ম কিছুই নেই। দোষ শুধু একটাই। আর তা হলো.....
وَمَا نَقَمُوۡا مِنۡہُمۡ اِلَّاۤ اَنۡ یُّؤۡمِنُوۡا بِاللّٰہِ الۡعَزِیۡزِ الۡحَمِیۡدِ ۙ
তারা মুমিনদেরকে নির্যাতন করে শুধু এই কারণে যে, তারা সেই আল্লাহর প্রতি ঈমান এনেছিল, যিনি পরাক্রমশালী ও প্রশংসার্হ।
—সূরা আল বুরুজ - ৮
সুতরাং যারাই সত্যিকার অর্থে বলবে "খোদার আকাশ খোদার জমিন, করবো কায়েম খোদার দ্বীন" তারাই তাগুতের রোষানলের শিকার হবে।
রাজপ্রাসাদে বসে অপদস্থতা আর চাটুকারিতার জীবন যাপন থেকে জেলের কুঠুরিতে মাথা উঁচু করে বাদশাহী জীবন অনেক ভালো।
যে মাথা নামাজের মধ্যে আল্লাহর সামনে নত হয়, সে মাথা দুনিয়ার কোন মানুষের সামনে নত হতে পারে না।
মামুনুল হকরা মালিকানার অধিকার চেয়েছিলো, এটাই হলো মূল সমস্যা। মালিক তো মালিকানার অধিকার দাবি করবেই। এটাকে আবেগ বলে না।
সমস্যা হলো, আমাদের ভাড়াটিয়া মানসিকতার।