Tarun Shyam Das

Call Directions Contact the place of worship

Tarun Shyam Das ওহে গুরুদেব তব শ্রীচরণ, সেবি যেন আমি জনম জনম।

07/10/2026

বৈষ্ণব হিসেবে একসাথে কাজ করো!

শ্রীল প্রভুপাদ আমাদের জন্য গুরু-পরম্পরা ধারা পুনঃপ্রতিষ্ঠা করেছেন। তিনি ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভুর সময়ে বিদ্যমান সহযোগিতার মনোভাব পুনঃপ্রতিষ্ঠা করেছেন এবং বৈষ্ণব হিসেবে পরস্পরের সাথে সহযোগিতার মাধ্যমে একসাথে কাজ করার জন্য আমাদের একটি পদ্ধতি প্রদান করেছেন।

তাঁর শিষ্যদের জন্য তিনি গুরু। কিন্তু পরবর্তী সকল প্রজন্মের জন্য তিনি কেবল গুরু, পরম গুরু এবং প্রপিতামহ গুরুই নন, বরং তিনি প্রকৃতপক্ষে আমাদের প্রতিষ্ঠাতা-আচার্য। তিনি পূর্ববর্তী আচার্যদের নির্দেশনার উপর ভিত্তি করে আমাদের একটি পদ্ধতি দিয়েছেন, নিজের খেয়ালখুশি মতো নয়।

তিনি আমাদের ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভুর আন্দোলন অনুশীলনের একটি পদ্ধতি দিয়েছেন, যা এতটাই বাস্তবসম্মত যে আমরা যদি তাঁর নির্দেশের প্রতি অনুগত থাকি, তবে আমরা পরবর্তী ১০,০০০ বছর ধরে এটি অনুশীলন করতে পারি। তাই আমরা প্রার্থনা করি "হোক প্রভু তোমার আজ্ঞা চিরদাস।" শ্রীল প্রভুপাদ, কৃপা করে আমাকে আপনার আদেশের নিত্যদাস হয়ে থাকতে দিন।

~শ্রীল জয়পতাকা স্বামী
২১শে জুন, ১৯৮৬

07/10/2026
07/10/2026

আমার কোন স্ত্রী নেই কিন্তু আমার অনেক আধ্যাত্মিক পুত্র ও কন্যা আছে। আমি যখন অসুস্থ হই তখন আমার আধ্যাত্মিক পুত্র ও ক...

06/10/2026

ইন্দিরা একাদশীর মাহাত্ম্য

মহারাজ যুধিষ্ঠির কৃষ্ণের কাছ থেকে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষীয়া একাদশী সম্পর্কে জানতে চাইলেন। কৃষ্ণ তাঁকে বললেন, মাহিস্মতি নগরে ইন্দ্রসেন নামে একজন রাজা ছিলেন। তিনি নিরন্তর শ্রীগোবিন্দ নামগানে মগ্ন থাকতেন। একদিন তাঁর রাজসভায় নারদ মুনি আসলেন। নারদ মুনি তাঁকে বললেন যে, তিনি যমালয়ে গিয়েছিলেন এবং সেখানে রাজার পিতাকে দেখতে পেলেন। যদিও রাজার পিতা বহু পুণ্যকারী ছিলেন, তবুও ব্রতভঙ্গ পাপে তাঁকে সেখানে যেতে হয়েছে। রাজার পিতা নারদ মুনির কাছে নিজের পরিচয় দিলেন এবং বললেন, তিনি যেন রাজাকে সর্ব পাপনাশক ইন্দিরা একাদশী পালন করতে বলেন। নারদ মুনি রাজাকে একাদশী পালনের বিধি বললেন। রাজা সপরিবারে সেই একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করলেন। তখন দেবলোক থেকে পুষ্পবৃষ্টি হতে লাগল। তাঁর পিতা বিষ্ণুলোকে গমন করলেন। রাজাও বিষ্ণুলোকে ফিরে গেলেন।

এই ইন্দিরা একাদশীর মাহাত্ম্য পাঠ ও শ্রবণেও একজন ব্যক্তি সকল পাপমুক্ত হয়ে বিষ্ণুলোক প্রাপ্ত হন। এই ব্রত পালনে মহাপাপ বিনষ্ট হয়। এমনকি কর্মবিপাকে যারা নিম্নযোনি লাভ করেছেন, সেই পূর্ব পুরুষদেরও উত্তম গতি লাভ হয়। আর মাহাত্ম্য শোনা মাত্রই সমবেদীয় যজ্ঞ ফল লাভ করা যায়।

06/10/2026

"শ্রীমদ্ভগবদগীতার দ্বাদশ অধ্যায়ে ভগবানকে সন্তুষ্ট করে এমন গুণাবলি সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং শেষ গুণটি ভগবানকে সবচাইতে বেশি প্রীত করে; তবে সাধারণত আমরা শ্রীল রূপ গোস্বামীর নির্দেশিত দিকগুলিই অনুসরণ করার চেষ্টা করি - উৎসাহ, ধৈর্য, দৃঢ় বিশ্বাস, ভক্তিমূলক সেবা অনুশীলন করা ইত্যাদি; এইভাবে আমরা ভগবদ্ভক্তির অনুকূল কার্যসমূহ করি এবং যা কিছু ভগবদ্ভক্তির প্রতিকূল, তা বর্জন করি। এটি আমাদের ভগবদ্ভক্তির অগ্রগতিতে সহায়তা করবে।"

~শ্রীল জয়পতাকা স্বামী
২৫শে ডিসেম্বর, ২০১৬
জুহু, ভারত

Address

Dhaka
DHAKA

Telephone

+8801730059207

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tarun Shyam Das posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Tarun Shyam Das:

Shortcuts

Share